প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিন

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিন
ছবি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন। 

সংসদে গুরুত্বপূর্ণ এই সংসদীয় কমিটিতে তাকে অন্তর্ভুক্ত করায় সন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লা-৫ আসনের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ। দায়িত্ব প্রাপ্তির পর হাজী জসিম উদ্দিন এমপি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


এক প্রতিক্রিয়ায় তিনি জানান, প্রবাসীদের কল্যাণ সাধন এবং বৈদেশিক কর্মসংস্থান খাতের গতিশীলতা ফিরিয়ে আনতে এই কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশের অর্থনীতিতে রেমিট্যান্স যোদ্ধাদের অবদান অনস্বীকার্য। তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও সুরক্ষা নিশ্চিত করতে সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে তিনি নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, সংসদীয় ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকি এবং নীতি নির্ধারণী পরামর্শ দিতে এসব স্থায়ী কমিটি কাজ করে থাকে। কুমিল্লা-৫ আসনের সার্বিক উন্নয়ন এবং প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষায় নিজের নতুন অর্পিত দায়িত্ব পালনে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার চেষ্টা, আটক ৬

১

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১

২

কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক

৩

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪

৪

কুমিল্লার চকবাজারে বিরিয়ানিতে কাপড়ের রং ও নিষিদ্ধ গোলাপজল-কেওড়া জল ব্যবহার, নিউ হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা

৫

কুমিল্লা হাই স্কুলে দুই শতাধিক শিক্ষার্থী নিয়ে HIV/AIDS সচেতনতামূলক ক্যাম্পেইন

৬

কুমিল্লায় প্রাক্তণ স্বামীর ছুরিকাঘাতে নারী খুন

৭

কুমিল্লার লালমাইয়ে ভোক্তা অধিকারের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে ৫৮ হাজার টাকা জরিমানা

৮

কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড

৯

কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার

১০

কুমিল্লায় হাজী বিরিয়ানি হাউজে ভোক্তা অধিকারের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

১১

কুমিলà§