

জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রাম ফুলবাড়ী বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
২০ আগস্ট দুপুরে ফুলবাড়ী উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কাছারি মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কাছারি মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এইচ এম বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহফুজুর রহমান সুমনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন,কুড়িগ্রাম জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ রিপন,উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, উপজেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসু,উপজেলা সেবক দলের সাবেক সভাপতি আরাবুর রহমান পাশা, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল খালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সিনিয়ার যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ,উপজেলা ছাত্রদলের আহবায়ক রেজাউল ইসলাম রেজা। এ সময় উপস্থিত ছিলেন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা, তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করে তোলার লক্ষ্যে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান। সেই সাথে সামনে নির্বাচনে দলকে বিজয়ী করার লক্ষ্যে সাধারণ মানুষের পাশে এসে ভালো কাজ করার জন্য নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন।
মন্তব্য করুন


কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুরে বিদুৎপৃষ্ট হয়ে মোঃ তুহিন (১৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত বুধবার দিবাগত রাত ১২ টা ৩০ মিনিটে পৌর এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। সে ছোটআলমপুর উত্তর পাড়ার “মোঃ ফারুক হোসেন”এর মেজো ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দেবিদ্বার পৌর এলাকার ছোটআলমপুর উত্তর পাড়ার বাচ্চু মিয়ার বাড়ির মোঃ ফারুক হোসেন এর মেজো ছেলে মোঃ তহিন পেশায় একজন দোকান কর্মচারী। প্রতিদিনের মত রাতে দোকান বন্ধ করে বাড়িতে যায় এবং বাড়ির পাশে বন্ধুদের সাথে ব্যাডমিন্টন খেলে। খোলা শেষ হলে বাড়িতে গিয়ে রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। ওই সময় তার রুমের ফ্যানের লাইন নষ্ট দেখে তা মেরামত করতে গিয়ে বিদুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয় তুহিন। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিদুৎপৃষ্ট তুহিনের বাবা“ মোঃ ফারুক হোসেন” বলেন, তুহিন রাতে ঘুমাতে গেলে দেখে তার রুমের ফ্যান চলে না। এক পর্যায়ে দেখে বৈদুতিক তার ছিড়ে সমস্থ ঘরে আর্থিং হয়ে আছে। এ সময় সে লাইন মেরামত করতে গিয়ে বিদুৎপৃষ্ট হয়। আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলে আমার ছেলে আর নেই।
এ ব্যপারে দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাঈনউদ্দিন বলেন, এ বিষয়ে কোন অভিযোগ আমরা পাইনি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
মন্তব্য করুন


কুমিল্লায়
৮৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
সোমবার
(১৯ আগস্ট) রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন মিরপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে
আসামী ১। মোঃ মিনারুল ইসলাম (৩১) এবং ২। মোঃ সাফিরুল ইসলাম (৩৪) নামক দুইজন মাদক ব্যবসায়ীকে
গ্রেফতার করে। এ সময় আসামীদ্বয়ের কাছ থেকে ৮৫ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত
একটি প্রাইভেটকার গাড়ি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো: ১। মোঃ মিনারুল
ইসলাম (৩১) জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার রামচন্দ্রপুর গ্রামের তোফাজ্জল হোসেন এর
ছেলে এবং ২। মোঃ সাফিরুল ইসলাম (৩৪) জয়পুরহাট জেলার জয়পুরহাট থানার হিচমী দক্ষিণপাড়া
গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেন এর ছেলে।
র্যাব জানান, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার
সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ অন্যান্য জেলায় মাদক
ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর
মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো
সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের
বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


শনিবার
(২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় নিজ বাড়ি থেকে ২৮০ বোতল ফেনসিডিলসহ জামাতা ও শাশুড়িকে আটক
করেছে যৌথবাহিনীর সদস্যরা।
আটককৃতরা
হলো- দর্শনা থানার মোহাম্মদপুর এলাকার মাদকবিক্রেতা আরিফের স্ত্রী চায়না খাতুন (৩৭) ও ঝিনাইদহ জেলার
মহেশপুর উপজেলার দত্তনগর ফার্ম (কারিনচা) এলাকার ইদ্রিস মিয়ার ছেলে রাজা মিয়া (জামাতা)।
জানা
গেছে, গোপন তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসান খান ও সেনাবাহিনীর ৫৫
পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা মোহাম্মদপুর এলাকার আরিফের ভাড়া বাসায় শনিবার অভিযান চালায়। অভিযানকালে ওই বাড়ি থেকে
২৮০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ শাশুড়ি চায়না ও জামাতা রাজাকে
আটক করা হয়।
চুয়াডাঙ্গা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসান খান জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সাহারা
খাতুন বাদী হয়ে আটককৃত ওই দুজনের বিরুদ্ধে
দর্শনা থানায় মাদক মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন


মজিবুর
রহমান পাবেল,
প্রতিবেদক:
কুমিল্লা
আদর্শ সদর উপজেলায় বিভিন্ন বেকারি ও খাদ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানে বিএসটিআই-এর
অভিযানকালে তিনটি প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ
বুধবার দুপুর থেকে বিকাল চারটা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা
প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফা, সালমান ফার্সি
এবং মো. আনিসুল হক।
এ
সময় বিএসটিআই কুমিল্লার মাঠ কর্মকর্তা ইকবাল আহাম্মদ, পরিদর্শক (মেট) আরিফ উদ্দিন প্রিয়,
পরীক্ষক (রসায়ন) মো. শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
কুমিল্লায়
বিএসটিআই-এর উপ-পরিচালক কে এম হানিফ জানান, মানসনদ গ্রহণ ব্যতীত পণ্যের মোড়কে স্ট্যান্ডার্ড
মার্ক (মান চিহ্ন) ব্যবহার, বিস্কুট, পাউরুটি ও কেক পণ্য উৎপাদন এবং মিথ্যা ও বিভ্রান্তিকর
তথ্য প্রদানসহ নানা অনিয়মের অভিযোগে নগরীর দেশয়ালিপট্টির মেসার্স বিক্রমপুর শশী ভান্ডারকে
২৫ হাজার টাকা, বিক্রমপুর ঘি স্টোরকে দুই হাজার টাকা এবং রাজগঞ্জ বাজার এলাকার মেসার্স
নিউ প্রিমিয়াম সুইটসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মন্তব্য করুন


কুমিল্লা মডার্ন হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের
নবগঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির পক্ষ থেকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা
নুসরাত জাহান এর সাথে সৌজন্য সাক্ষাৎ, পরিচিতি এবং আনুষ্ঠানিক নামের তালিকা প্রদান
সম্পন্ন হয়েছে।
আহ্বায়ক ফয়সাল আহমেদ এবং সদস্য সচিব প্রকৌশলী এ বি এম আমিরুল ইসলাম এর নেতৃত্বে অনুষ্ঠিত এই সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুসরাত জাহান কমিটি গঠিত
হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিদ্যালয়ের উন্নয়ন, শৃঙ্খলা ও শিক্ষা পরিবেশ সমৃদ্ধ
করতে অ্যালামনাইদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি আলোকপাত করেন। পাশাপাশি তিনি দ্রুত
সদস্য সংখ্যা বৃদ্ধি করে গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের গুরুত্বও তুলে ধরেন।
সাক্ষাৎকালে বিদ্যালয়ের বর্তমান চ্যালেঞ্জ, সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা হয়। অ্যালামনাই অ্যাসোসিয়েশন ভবিষ্যতে বিদ্যালয়ের উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের সাথে নিয়ে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
মন্তব্য করুন


কুমিল্লার হোমনায় একই দিনে দুইজনের মরদেহ উদ্ধার করেছে হোমনা থানা পুলিশ।
রোববার (১৭ আগস্ট) পৃথক স্থান হতে সকালে নৌকাতে ভাসমান অবস্থায় একজনের মৃতদেহ ও দুপুরে রশিতে ঝুলন্ত অবস্থায় আরেকটি মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে উপজেলার ভাষানিয়া ইউনিয়নের তিতিয়া রঘুনাথপুর এলাকায় তিতাস নদীতে ভাসমান একটি নৌকা থেকে কবির হোসেন ওরফে আরশ মিয়া (৬১) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের সবদর আলীর ছেলে।
অপরদিকে দুপুর ২ টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের ঝগড়ারচর গ্রামে মো.নজরুল ইসলামের ছেলে সাইজুদ্দিন (৩৫) এর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশ।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, উভয়েই মানসিক প্রতিবন্ধী ছিলেন। একাধিকবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাগুলো আত্মহত্যা। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর আসল কারন জানা যাবে।
মন্তব্য করুন


কুমিল্লায় ২৭.৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২ ।
১৫ এপ্রিল রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানাধীন জয়পুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মোঃ সাকিল (৩০) নামক একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীর কাছ থেকে ২৭.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ সাকিল (৩০) কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানার কৃষ্ণনগর উত্তরপাড়া গ্রামের মৃত সুরুজ মিয়া এর ছেলে।
র্যাব জানান, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


কুমিল্লায়
৩০ কেজি গাঁজা ও ৩ বোতল বিদেশী মদ সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১,
সিপিসি-২।
২৮ আগস্ট রাতে র্যাব-১১, সিপিসি-২
এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন
উত্তর রামপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আসামী ১। মোঃ মোজাম্মেল
হোসেন (২৯) এবং ২। মোঃ মাসুদ (৩২) নামক দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময়
আসামীদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা, ৩ বোতল বিদেশী মদ ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি
প্রাইভেটকার গাড়ি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ১। মোঃ মোজাম্মেল
হোসেন (২৯) নেত্রকোনা জেলার পূর্বধলা থানার বিন্না দক্ষিণপাড়া গ্রামের মৃত কালাচাঁন
মিয়া এর ছেলে এবং ২। মোঃ মাসুদ (৩২) ঢাকা জেলার নবাবগঞ্জ থানার বারহা গ্রামের মৃত হারুন
অর রশিদ এর ছেলে।
র্যাব জানান, তারা দীর্ঘদিন ধরে জব্দকৃত
প্রাইভেটকার ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা ও বিদেশী
মদ সংগ্রহ করে কুমিল্লাসহ অন্যান্য জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি
ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ
হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১
এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ
প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


মজিবুর
রহমান পাবেল,
প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টি'র (এনসিপি'র) কেন্দ্রীয় সদস্য সালাউদ্দিন জামিল সৌরভ বলেছেন, বাংলাদেশের প্রশাসনিক কাঠামোকে আরও কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে বিভাগ সংখ্যা বৃদ্ধি একটি সময়োপযোগী উদ্যোগ। এই প্রেক্ষাপটে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করার দাবি দীর্ঘদিন ধরেই চলমান। দেশের পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ শহর হিসেবে কুমিল্লা একটি পূর্ণাঙ্গ বিভাগের মর্যাদা পাওয়ার উপযুক্ততা বহু আগে থেকেই অর্জন করেছে।
১. ভৌগোলিক অবস্থান ও প্রশাসনিক গুরুত্ব:
কুমিল্লা দেশের পূর্বাঞ্চলে অবস্থিত এবং এর আশপাশে ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও লাকসাম-নাঙ্গলকোট অঞ্চলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এই অঞ্চলগুলো মিলে একটি স্বতন্ত্র সাংস্কৃতিক, ভৌগোলিক ও অর্থনৈতিক বলয় তৈরি করে, যা একটি আলাদা বিভাগের প্রাকৃতিক কাঠামো উপস্থাপন করে।
২. জনসংখ্যার ভিত্তিতে প্রয়োজনীয়তা:
কুমিল্লা জেলা নিজেই বাংলাদেশের অন্যতম জনবহুল জেলা। কুমিল্লা অঞ্চল ও আশেপাশের জেলা মিলে জনসংখ্যা প্রায় ১ কোটির কাছাকাছি। একটি বিভাগের মূল লক্ষ্য হলো প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। ঢাকা বা চট্টগ্রামের মতো বড় বিভাগগুলোর তুলনায় এই অঞ্চলকে একটি আলাদা বিভাগে উন্নীত করলে জনগণের ওপর প্রশাসনিক চাপ কমবে এবং সেবা পৌঁছাবে আরও দ্রুত।
৩. অর্থনৈতিক ও ঐতিহাসিক গুরুত্ব:
কুমিল্লা প্রাচীন কালে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র ছিল। ময়নামতি, শালবন বিহার, এবং অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন এই জেলার সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরে। কুমিল্লা শিল্প, কৃষি ও ক্ষুদ্র ব্যবসায়েও এগিয়ে রয়েছে। এখানকার ইপিজেড, রপ্তানিমুখী পোশাক শিল্প এবং কৃষিপণ্য উৎপাদন উল্লেখযোগ্য। একটি বিভাগীয় শহর হিসেবে কুমিল্লার অর্থনৈতিক সক্ষমতা আরও বাড়বে।
৪. শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে এখানে। একটি বিভাগ প্রতিষ্ঠা হলে এই অঞ্চলের শিক্ষা ও স্বাস্থ্যখাতে সরকারি বরাদ্দ বৃদ্ধি পাবে, উন্নয়ন প্রকল্প আরও কার্যকরভাবে বাস্তবায়িত হবে।
৫. দূরত্ব ও প্রশাসনিক জটিলতা কমবে:
চট্টগ্রাম বিভাগের অংশ হিসেবে বর্তমানে কুমিল্লা অনেক প্রশাসনিক কাজে চট্টগ্রাম নির্ভরশীল। কিন্তু কুমিল্লা থেকে চট্টগ্রামের দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার। ফলে সাধারণ মানুষকে বিভাগীয় কাজের জন্য ভোগান্তিতে পড়তে হয়। বিভাগ স্থাপন হলে এই জটিলতা দূর হবে।
৬. জনআকাঙ্ক্ষা ও দীর্ঘদিনের দাবি:
কুমিল্লাকে বিভাগ করার দাবি অনেক পুরনো এবং জনসাধারণের মধ্যে ব্যাপকভাবে গ্রহণযোগ্য। এই দাবি শুধু রাজনৈতিক বা প্রশাসনিক নয়, বরং এটি স্থানীয় মানুষের আত্মপরিচয়, মর্যাদা ও উন্নয়নের সঙ্গে জড়িত। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের এমন যৌক্তিক দাবি উপেক্ষা করা অনুচিত।
মন্তব্য করুন


খাদ্য,
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেন, আমরা আমাদের সক্ষমতা
বৃদ্ধি করবো এবং জাপানের বাজারে আমাদের ফুড আইটেম রপ্তানির জন্য উদ্যোগ নেব।
তিনি
বলেন, বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। যদি আমাদের ফুড সেফটি আন্তর্জাতিক
মানে উত্তীর্ণ হয়, খাদ্য রপ্তানি সহজ হবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।
আজ
রোববার (৮ মার্চ) নিজ অফিস কক্ষে জাইকা’র
প্রধান প্রতিনিধি ইচিগুছি তমুহিদের নেতৃত্বে এক প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে মন্ত্রী
এসব কথা বলেন।
মন্ত্রী
বলেন, ‘আমাদের খাদ্য রপ্তানির অনেক সুযোগ রয়েছে। বিশ্ব বাজারে চাহিদাও আছে। এখন দরকার
প্রয়োজনীয় উদ্যোগ। সেই চেষ্টাই আমরা করবো।’
বৈঠকটিতে
জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)’র অর্থায়নে বাংলাদেশে পরিচালিত ‘ফুড সেফটি
টেস্টিং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
জানা
যায়, জাইকার অর্থায়নে দশ বছর মেয়াদি ২ হাজার ৪০৯ কোটি ৭০ লাখ টাকার Food Safety
Testing Capacity Development Project এর আওতায় ঢাকায় একটি ফুড সেফটি রেফারেন্স ল্যাবরেটরি,
চট্টগ্রাম ও খুলনায় দুটি খাদ্য পরীক্ষাগার, প্রশিক্ষণ ভবন নির্মাণসহ প্রয়োজনীয় সক্ষমতা
উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। এতে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগের খাদ্য নিরাপত্তা
পরীক্ষার সক্ষমতা বৃদ্ধি পাবে।
খাদ্য
মন্ত্রী জনগণের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ,
বিপণন ও বিক্রয় পর্যন্ত খাদ্য ব্যবস্থায় সমস্যা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ
গ্রহণে সংশ্লিষ্টদের সচেষ্ট হওয়ার আহ্বান জানান।
এ
প্রকল্পে অর্থায়নের জন্য জাইকা’কে ধন্যবাদ জানান খাদ্য মন্ত্রী। পাশাপাশি
এ প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে দেশের খাদ্য ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব
হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বৈঠকে
জাইকারের উর্ধ্বতন কর্মকর্তারা এবং খাদ্য সচিব মো. ফিরোজ সরকারসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট
কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন