বাবরি মসজিদ ভাঙার দৃশ্য টিভিতে দেখে কেঁদেছিলাম: সোনিয়া গান্ধী

বাবরি মসজিদ ভাঙার দৃশ্য টিভিতে দেখে কেঁদেছিলাম: সোনিয়া গান্ধী
সংগৃহীত ছবি

১৯৯২ সালে ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় উগ্র হিন্দুত্ববাদীদের বাবরি মসজিদ গুঁড়িয়ে দেওয়ার দৃশ্য টেলিভিশনে দেখে তিনি কেঁদে ফেলেছিলেন বলে স্মৃতিচারণ করেছেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেত্রী সোনিয়া গান্ধী।

গতকাল শনিবার (৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

সাক্ষাৎকারে সোনিয়া গান্ধী বলেন, টেলিভিশনের পর্দায় বাবরি মসজিদ গুঁড়িয়ে দেওয়ার দৃশ্য দেখার সময় আমি নিজেকে ধরে রাখতে পারিনি, কেঁদে ফেলেছিলাম। তখনই আমি বুঝতে পেরেছিলাম, ভারতের সামনে তার সাংবিধানিক ধর্মনিরপেক্ষতা রক্ষার এক কঠিন ও দীর্ঘ লড়াই অপেক্ষা করছে।

তিনি উল্লেখ করেন, ওই সময় উত্তর প্রদেশে রামজন্মভূমি আন্দোলনের নামে যে সাম্প্রদায়িক উন্মাদনা ছড়ানো হচ্ছিল, তার পেছনে বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির প্রত্যক্ষ ভূমিকা ছিল।

সোনিয়া গান্ধী বলেন, সেই ধ্বংসযজ্ঞ দেখার পর আমি উপলব্ধি করি—মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু ও তাদের সহকর্মীরা মিলে যে ধর্মনিরপেক্ষ ও বহুত্ববাদী ভারতের স্বপ্ন দেখেছিলেন, তা এক চরম পরীক্ষার মুখে পতিত হতে যাচ্ছে।

একই সঙ্গে ভারতে উগ্র হিন্দুত্ববাদের যে রাজনৈতিক উত্থান ঘটেছে, তার পেছনে অতীতে কংগ্রেসেরও কিছু ব্যর্থতা ও ভূমিকা ছিল বলে অকপটে স্বীকার করেন এই প্রবীণ রাজনীতিক।

এদিকে বাবরি মসজিদ ধ্বংস নিয়ে সোনিয়া গান্ধীর এমন মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। দলটির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি কংগ্রেসকে ‘হিন্দু বিরোধী’ আখ্যা দিয়ে কটাক্ষ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে প্রদীপ ভাণ্ডারি লেখেন, সোনিয়া গান্ধী বাবরি মসজিদের জন্য চোখের পানি ফেলেন, সোনিয়া গান্ধী বাটলা হাউসের ঘটনার জন্যও চোখের পানি ফেলেন। এর মাধ্যমে আবারও প্রমাণিত হলো কংগ্রেস আসলে বাবরপন্থী এবং ভগবান রামবিরোধী। এই দ্বিচারিতার কারণে সোনিয়া গান্ধীর ভোটব্যাংক ক্রমশ কমতেই থাকবে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় হাজী বিরিয়ানি হাউজে ভোক্তা অধিকারের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

১

কুমিল্লা টাউন হলের মুক্তিযুদ্ধ কর্নারে ঐক্যবদ্ধ সুন্নীয়াত প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’

৩

তিন ব্লক ধরা পড়েছে স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে, বসানো হবে রিং

৪

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত জারি ৪ সমুদ্রবন্দরে

৫

কুমিল্লার পুলিশ সুপারের নবনির্মিত অফিস কক্ষের উদ্বোধন করলেন -কুমিল্লায় গণপূর্তমন্ত্রী

৬

সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল প্রবাসীর ১৩টি বসতঘর ও দুটি দোকান

৭

চিকিৎসার নামে সাংস্কৃতিক কর্মীকে ধর্ষণের অভিযোগ, কথিত পীর গ্রেপ্তার

৮

‘ক্ষুধার যন্ত্রণায়’ মৃত কুকুরের মাংস খেলেন যুবক, ভিডিও ভাইরাল

৯

পরিবারের সাত জনকে হত্যার পর বাবা বললেন, ‘আমি এখন শান্তিতে আছি’

১০

খাটের নিচে লুকিয়েও রেহাই পাচ্ছেন না বিদেশিরা, ১০ মাসে আটক ৭০ হাজারের বেশি

১১

ভোরে কড়াইল বস্তিতে আগুন, ঘুমন্ত তরুণের মৃত্যু