

শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাষানী খানের বাড়িসহ মোট নয়টি বসতবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। সম্প্রতি বিএনপিতে যোগ দেওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই এই হামলা হয়েছে বলে দাবি করেছেন তার অনুসারীরা। হামলার সময় কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি তিনটি ঘরে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) গভীর রাতে সদর উপজেলার চরগয়ঘর এলাকায় এসব ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভাষানী খান আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গত ১৭ জানুয়ারি শরীয়তপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলামের এক রাজনৈতিক সমাবেশে তিনি তার সমর্থকদের নিয়ে বিএনপিতে যোগ দেন। হামলার শিকার হওয়া বাড়িগুলোর বেশিরভাগই তার অনুসারীদের বলে জানা গেছে।
পরিবারের সদস্যদের অভিযোগ, রাতের বেলায় প্রথমে ভাষানী খানের নিজ বাড়িতে হামলা চালানো হয়। এ সময় ককটেল বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলাকারীরা ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। পরে তারা দলবদ্ধ হয়ে তার সমর্থকদের আরও আটটি বাড়িতে হামলা করে। এসব ঘটনার মধ্যে তিনটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার সময় ভাষানী খান বাড়িতে উপস্থিত ছিলেন না। তিনি এর আগের দিন স্ত্রীসহ সন্তানদের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যান।
ভাষানীর শাশুড়ি রাশিদা বেগম জানান, ঘটনার রাতে তিনি বাড়িতেই ছিলেন। হঠাৎ ককটেলের বিকট শব্দে ঘুম ভেঙে যায়। এরপর ১৫ থেকে ২০ জন ব্যক্তি জোর করে দরজা ভেঙে ঘরে ঢুকে তাণ্ডব চালায় এবং নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। তবে কারা বা কী কারণে এই হামলা করেছে, তা তিনি নিশ্চিত নন বলে জানান।
হামলায় ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন হলেন ভাষানীর সমর্থক ইদ্রিস খান। তার বসতঘরসহ ঘরের আসবাবপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। ইদ্রিস খানের দাবি, চেয়ারম্যানের সঙ্গে বিএনপিতে যোগ দেওয়ার কারণে স্থানীয় বিএনপির একটি অংশ তাদের ওপর ক্ষুব্ধ ছিল এবং কয়েক দিন ধরেই হুমকি দিয়ে আসছিল।
ঘটনার খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বিএনপির প্রার্থী সাঈদ আহমেদ আসলাম। তিনি এ ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বলেন, সাধারণ মানুষের ওপর এ ধরনের হামলা নির্বাচনী পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান, দোষীদের দলীয় পরিচয় বিবেচনা না করে দ্রুত আইনের আওতায় আনার জন্য।
এ বিষয়ে চিকন্দী পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম রাসূল জানান, শৌলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়িসহ মোট নয়টি বাড়িতে হামলা ও ভাঙচুরের প্রমাণ পাওয়া গেছে এবং তিনটি ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এখনো হামলাকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।
মন্তব্য করুন


কুড়িগ্রামের রৌমারী ও চররাজিবপুরে শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে মোট ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) শেরপুর গ্রিড জোনে নতুন লাইন সংযোগের কাজ এবং জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেবি রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের কারণে এই বিদ্যুৎ বিভ্রাট হবে।জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পিডিবির নতুন লাইন এবং ৩৩ কেবি রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে এই এলাকায় যে কোনো সময় বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু করা হবে।
মন্তব্য করুন


নোয়াখালীর সদর উপজেলায় বাবা-মায়ের ওপর অভিমান করে মৃত্তিকা পাল (১৩) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সুধারাম থানার এসআই মো: অহিদ মুরাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, মৃত্তিকা মেধাবী ছাত্রী ছিলো। কিছুদিন পর তার পরীক্ষা। এজন্য মেয়েকে মোবাইল নিয়ে ব্যস্ত দেখে মোবাইল রেখে পড়ালেখা করতে বলে বাবা। এরপর তার বাবা দোকানে চলে গেলে গতকাল রাতে অভিমান করে নিজ রুমের জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
নিহত মৃত্তিকা পাল উপজেলার নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ঊষা রঞ্জন পালের মেয়ে এবং নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ।
পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন


র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আসামী মোঃ ওয়াসিম (৩০) এবং মোঃ সবুজ (৩৮) নামক ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। এ সময় আসামীদ্বয়ের হেফাজত হতে ৩৬ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ ওয়াসিম (৩০) বি.বাড়িয়া জেলার আশুগঞ্জ থানার লালপুর গ্রামের মোঃ বিল্লাল হোসেন এর ছেলে এবং মোঃ সবুজ (৩৮) নওগাঁ জেলার সদর থানার দশপাইকা গ্রামের মোঃ আশরাফুল ইসলাম এর ছেলে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, তারা দীর্ঘদিন ধরে জব্দকৃত ট্রাক ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।
র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


মন্তব্য করুন


কুমিল্লার চান্দিনায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী শিশু কন্যাসহ এক নারীকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পথচারী ওই নারী ও তার দুই বছরের কন্যা শিশু মারা যায়। আহত হয়েছে প্রাইভেটকারে থাকা ৩ যাত্রী।
নিহতরা হলো- চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর গ্রামের রবিউল ইসলাম এর স্ত্রী মাহিনুর আক্তার (২৫) ও তার মেয়ে তাকিয়া ইসলাম (২)।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতদের বাড়ি মহাসড়ক সংলগ্ন কুটুম্বপুর পশ্চিমপাড়া এলাকায়। সন্ধ্যায় মেয়েকে নিয়ে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি আসার পথে ঢাকামুখী একটি দ্রুতগামী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা মাহিনুর ও তার শিশু কন্যা মারা যায়। মহাসড়কের পাশের খাদে পানি থাকায় পাইভেটকারটি পানিতে পড়ে যায় এবং প্রাইভেটকারের ৩জন আহত হয়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস.আই) মনিরুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। গাড়িটি খাদে পড়ে যাওয়ার পর চালক পালিয়ে যায়। গাড়িটি আমরা উদ্ধার করার চেষ্টা করছি। এ ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে।
মন্তব্য করুন


বিপিএলের দ্বাদশ আসরে এবার প্রথমবারের মতো খেলা খেলতে নামছে নোয়াখালী এক্সপ্রেস। দলটি ইতিমধ্যেই তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পদে নিয়োগ দিয়েছে জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশকে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে ফেসবুকে ফ্র্যাঞ্চাইজিটি বিষয়টি নিশ্চিত করে। পোস্টে লেখা ছিল, “ওরে রোকেয়ারে তুই কোনাই? আইতো নোয়াখালী এক্সপ্রেসে করি বিপিএলে চলি আইছি!”
জিয়াউল হক পলাশ ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টে ‘কাবিলা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
এদিকে, নোয়াখালী এক্সপ্রেস তাদের দলে ইতোমধ্যেই কয়েকজন স্থানীয় এবং আন্তর্জাতিক ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করেছে। এর মধ্যে রয়েছেন হাসান মাহমুদ, সৌম্য সরকার, জনসন চার্লস এবং কুশল মেন্ডিস।
নিলামের মাধ্যমে দলটি আরও বেশ কিছু ক্রিকেটার অন্তর্ভুক্ত করেছে। তাদের মধ্যে আছে: জাকের আলী (৩৫ লাখ), মাহিদুল ইসলাম (৩৫ লাখ), হাবিবুর রহমান (৫০ লাখ), নাজমুল ইসলাম (১৮ লাখ), আবু হাশিম (১৮ লাখ), মুশফিক হাসান (১৮ লাখ), শাহাদাত হোসেন (১৮ লাখ), রেজাউর রহমান (১৮ লাখ), মেহেদী হাসান (১৪ লাখ), সৈকত আলী (১৪ লাখ), সাব্বির হোসেন (১৪ লাখ), ইহসানউল্লাহ (২৮ হাজার ডলার) এবং হায়দার আলী (২৫ হাজার ডলার)।
দলের প্রস্তুতি এখনো চলমান, এবং সমর্থকদের মধ্যে উত্তেজনা ইতোমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে।
মন্তব্য করুন


কুষ্টিয়ার ভেড়ামারায় মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে পদ্মা নদীর একটি শাখায় ডিঙি নৌকা ডুবির ঘটনা ঘটেছে, যা দুজন কৃষকের প্রাণ কেড়ে নিয়েছে। সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মোকারমপুর ইউনিয়নের ইসলামপুর এলাকার নদী পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে।
নৌকায় চারজন কৃষক ছিলেন—আব্দুর রশিদ (৫৮), মামুন হোসেন (২৭), শরিফুল ইসলাম ও ইউসুফ আলী। তারা সবাই আখের ক্ষেতে কাজ করতে যাচ্ছিলেন। নৌকা মাঝপথে ডুবে গেলে শরিফুল ইসলাম ও ইউসুফ আলী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন, কিন্তু আব্দুর রশিদ ও মামুন হোসেন ডুবে যান।
স্থানীয়রা দ্রুত পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন। ভেড়ামারা থানার ওসি মো. আবদুল রব তালুকদার বলেন, “নৌকা পারাপারের সময় দুজন কৃষক ডুবে যান। পরে মরদেহ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয় এবং পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
জীবিত ফেরত কৃষক শরিফুল ইসলাম জানান, নৌকা মাঝপথে দুলছিল, যা নিয়ে তিনি নৌকা মালিক মামুনকে সতর্ক করেছিলেন। কিন্তু কিছুক্ষণ পর নৌকা ডুবে যায়।
মন্তব্য করুন


ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ফসলি জমি ও সরকারী জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে একটি সংঘবদ্ধ মাটি চোর চক্র।
এতে মাটিবাহী ট্রলি, ট্রাক ও ডাম্পারের দাপটে ভাঙছে রাস্তাঘাট।
এ মাটি চুরির হিড়িক চলছে দক্ষিন কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের কুমলির চক মৌজায়। এতে করে বিনিস্ট হচ্ছে আশপাশের ফসলি জমি নস্ট হচ্ছে পরিবেশ।
প্রতিদিন মাটি চোর চক্রের সদস্যরা প্রায় অর্ধাশতাধিক সন্ত্রাসী পাহারায় একদল শ্রমীক দিয়ে ভেকরু সাহায্যে মাটি কেটে ট্রাকে ভরে নিয়ে যায়। এই ট্রাকের মাটি যাচ্ছে আশপাশের যত ইট ভাটায়। প্রতি ট্রাকের মাটি সাড়ে তিন থেকে চার হাজার টাকায় বিক্রি করছেন বলে জানা গেছে। প্রতিদিন মাটি চোরেরা কমপক্ষে তিন শতাধিক মাহেন্দ্রা ট্রাক দিয়ে মাটি চুরি করে বিক্রি করে। কাক ডাকা ভোর থেকে শুরু হয় এ মাটি কাটার লুট পাট চলে সন্ধ্যা পর্যন্ত। কেউ বাধা প্রদান করলে তার উপর চলে নির্যাতন, হতে হয় বাড়িঘর ছাড়া। আর এসব মাটি চোর চক্রকে সাহায্য করেন স্থানীয় দলীয় নেতারা।
দক্ষিন কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের কুমলিরচক মৌজার সরকারী জমিসহ আশেপাশের ফসলি জমির মাটি অবৈধভাবে চুরিকরে কেটে নিয়ে যাওয়ার খবরে ঢাকা জেলা প্রশাসক নির্দেশে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ওই এলাকায় সোমবার সকাল ১১টায় অভিযান পরিচালনা করা হয় । অভিযানে কুমলিরচক মৌজার সরকারী জমিসহ আশেপাশের ফসলি জমির মাটি অবৈধভাবে চুরিকরে কেটে নিয়ে যাওয়ার সময় তিনটি মাহেন্দ্রা ট্রাক ও একটি সেলো মেশিন জব্দ করেন।
এ সময় ভ্রম্যমাণ আদালত মাটি চুরি করার সহযোগিতা করার কারনে মোঃ মোতাহার (৫৫) ,মোঃ শামীম (১৯) ও আতিক (২৭) নামের তিনজনকে হাতেনাথে আটক করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালত বসিয়ে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ০৪ ধারা অপরাধ লঙ্গন করায় প্রত্যেককে ১৫ ধারায় ৩০ দিনের বিনা শ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আবু রিয়াদ । এ সময় আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ সার্কেল দক্ষিন সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিজা খাতুন, উপজেলা কর্মকর্তা মোঃ শেরিফ হোসেন খান, মোঃ খোরশেদ আলম ও দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ। ভ্রম্যমান আদালত শেষে পুলিশের সহযোগিতায় জব্দ করা মাহেন্দ্রা ট্রাক ও সেলো মেশিন থানা হেফাজতে নিয়েছেন এবং সাজা প্রাপ্ত তিনজনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে হস্তান্তর করেছেন।
ভ্রম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু রিয়াদ বলেন, বেশ কিছুদিন যাবৎ গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পারি যে তেঘরিয়া ইউনিয়নের কুমলিরচক মৌজায় একদল মাটি চোর চক্র দিনে ও রাতে মাটি চুরি করে বিক্রি করে আসছে। এ সংবাদের ভিত্তিত্বে আমি ঢাকা জেলা প্রশাসক স্যারের সাথে এ বিষয় নিয়ে আলাপ করে আজ সকালে উক্ত কুমলিরচক মৌজায় অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা করার সময় মাটি চুরি করে কাটার সহযোগিতা করার সাথে সরাসরি জড়িত থাকার অপরাধে তিনজনকে হাতে নাতে আটক করি। পরে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


কুমিল্লার মুরাদনগরে হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেল ৪টায় মুরাদনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় তিনি প্রধান অতিথির আসন অলংকৃত করেন।
বাংলাদেশ পুলিশের মুরাদনগর থানার একটি চৌকস ইউনিট উপদেষ্টাকে নিজ উপজেলায় প্রবেশের পর গার্ড অফ অনারে বরণ করে নেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ ও শিক্ষাবিদরা।
আয়োজকরা জানান, কোরআন হিফজের প্রতি আগ্রহ সৃষ্টি এবং মেধাবীদের সম্মাননা জানানোর উদ্দেশ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, "কুরআন হিফজকারীরা সমাজের গর্ব। তাদের মাধ্যমে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ সমুন্নত থাকবে। সরকারের পক্ষ থেকে এমন উদ্যোগকে সবসময় উৎসাহিত করা হবে।"অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজক কমিটির হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমান জানায়, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই ধরনের প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি ;
দুপুরে কুমিল্লা নগরের ধর্মসাগরপাড়ের ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন কুমিল্লা-৬( আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন ও কুমিল্লাা সেনানিবাস এলাকা) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। আজ সোমবার বিকেল পাঁচটার আগেই তাঁর প্রতিনিধিরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসানের দপ্তরে গিয়ে সেটি অনুমোদন করিয়ে নেন। এর ফলে ইয়াছিন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আমিন উর রশিদের (ইয়াছিন) প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।প্রত্যাহারপত্রে মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন উল্লেখ করেন, আমি মোহাম্মদ আমিন উর রশিদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনে একজন বৈধ সংসদ সদস্য প্রার্থী। আমি বর্তমানে অনিবার্য ও ব্যক্তিগত কারণে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করা থেকে নিজেকে বিরত রাখতে চাই। এমতাবস্থায় নির্বাচন কমিশনের বিধি ও নির্ধারিত সময়সীমার মধ্যে স্বেচ্ছায় আসন ২৫৪ কুমিল্লা-৬ নির্বাচনী এলাকা থেকে আমার প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করেছি। উপরোক্ত বিষয় বিবেচনা কওে প্রার্থিতা প্রত্যাহারের আবেদনটি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনার সহযোগিতা কামনা করছি।
এর আগে আজ সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন ও কুমিল্লা সেনানিবাস এলাকা) বিএনপির মনোনীত প্রার্থী মো. মনিরুল হক চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থী মো. জসিম উদ্দিনসহ কেন্দ্রীয় , জেলা ও মহানগরের নেতাকর্মীদের সামনে নির্বাচন থেকে সওে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেন। তখন বলেছিলেন তারেক রহমানের নির্দেশে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।
মন্তব্য করুন