বিএনপি টিকেই আছে চাঁদাবাজি-দখলদারিত্বের ওপর: ফেসবুক পোষ্টে সারজিস আলম

বিএনপি টিকেই আছে চাঁদাবাজি-দখলদারিত্বের ওপর: ফেসবুক পোষ্টে সারজিস আলম
সংগৃহীত ছবি

চাঁদাবাজি, ঝুট ব্যবসা, দখলদারিত্বসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর বিএনপি টিকেই আছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিযোগ তোলেন।

পৃথক আরেক পোস্টে তিনি বিএনপির বিরুদ্ধে লুটপাট, জমি দখল, চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগ তোলেন।

সারজিস আলম বলেন, ‘যে হারে শুরু করেছে...কিছুদিন পর বিএনপি বিএনপির ঘর লুট করবে, জমি দখল করবে, দোকানে চাঁদাবাজি করবে, রক্ত ঝরাবে, জীবন নিবে!’

আরেক পোস্টে তিনি লেখেন, ‘বিএনপি টিকেই আছে চাঁদাবাজি, ঝুট ব্যবসা, দখলদারিত্বসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির উপরে। যেদিন এসব বন্ধ হয়ে যাবে, সেদিন বিএনপি নামে কোন দল থাকবে না।

এনসিপির এই নেতা ব্যঙ্গ করে লেখেন, ‘প্রধানমন্ত্রী পদে থাকার জন্য জনাব তারেক রহমানকে মাসে কত করে চাঁদা দিতে হয়?

এর আগে গত ২০ সেপ্টেম্বরের এক ফেসবুক পোস্টেও বিএনপির কর্মকাণ্ডের সমালোচনা করেন সারজিস আলম। সেখানে তিনি ‘নতুন হাওয়া ভবন’ তৈরি এবং হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ তোলেন। পাশাপাশি বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে জনগণের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও মন্তব্য করেন।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার চেষ্টা, আটক ৬

১

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১

২

এবার খড়বোঝাই ট্রাকে আগুন, ঘুমিয়ে ছিলেন চালক ও হেলপার

৩

আজ থেকে আর গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস

৪

এমপি হয়েও ছাড়েননি চিকিৎসাসেবা, আগের মতোই চেম্বারে রোগী দেখছেন জামায়াত নেতা

৫