বোনের বাড়ির উঠান থেকে ভাইয়ের মরদেহ উদ্ধার

বোনের বাড়ির উঠান থেকে ভাইয়ের মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

নাটোর সদর উপজেলায় বোনের বাড়ির উঠান থেকে শফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) সকালে ডাঙ্গাপাড়া এলাকার নিজ বাড়ির পাশে বোনের বাড়ির উঠান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শফিকুল ইসলাম ওই এলাকার মৃত কাশেম আলীর ছেলে। তিনি স্থানীয়ভাবে ফার্নিচার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাতে শফিকুল ইসলাম সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। আজ মঙ্গলবার সকালে তার বোন মছিরন বেগম ঘুম থেকে উঠে ঘর থেকে বের হয়ে বাড়ির উঠানে ভাই শফিকুল ইসলামকে পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে তিনি তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, শফিকুল ইসলাম ও তার বোন মছিরনের বাড়ি পাশাপাশি অবস্থিত। দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে শফিকুল ইসলামের সঙ্গে তার বোনদের বিরোধ চলছিল। শফিকুল ইসলামের মা পাঁচ শতাংশ জমি তার এক বোনের নামে লিখে দেয়ার পর থেকে দুই পরিবারের মধ্যে কথাবার্তা বন্ধ ছিল।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও জানান, ঘটনার বিষয়ে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তদন্ত চলছে। এ বিষয়ে   আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার চকবাজারে বিরিয়ানিতে কাপড়ের রং ও নিষিদ্ধ গোলাপজল-কেওড়া জল ব্যবহার, নিউ হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা

১

নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের

২

ফেসবুকে পোস্ট ‘আর পারলাম না’, ৫ ঘণ্টা পর কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩

ভিডিও ভাইরাল হওয়ায় ক্ষুদ্ধ ঢাবি শিক্ষক মোনামি

৪

‘বৌদি-ভাবি’ ডাকার রীতি বন্ধ করতে হবে, বন্ধুদের বাড়ি আনা যাবে না: বিজেপি নেতা

৫

বাস ও কাউন্টার থেকে মুছে দেওয়া হলো ‘টুঙ্গিপাড়া’

৬

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে: পরীমনি

৭

বিয়ের দাবিতে এক তরুণের বাড়িতে আরেক তরুণ

৮

কুমিল্লা হাই স্কুলে দুই শতাধিক শিক্ষার্থী নিয়ে HIV/AIDS সচেতনতামূলক ক্যাম্পেইন

৯

কুমিল্লায় প্রাক্তণ স্বামীর ছুরিকাঘাতে নারী খুন

১০

পুরুষরা চায় বউ সফল হোক, তবে তার চেয়ে বেশি না: দীপা খন্দকার

১১

স্বামীর সঙ্গে হোয়াটসঅ্যাপে শেষ যোগাযোগ, ঘরে মিলল ফাহিমার নিথর দেহ

১২

‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে গুলি করব’—চাঁদা না পেয়ে হুমকি

১৩