

ভারি বৃষ্টিতে বৃদ্ধি পেয়েছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি। এ কারণে তিন জেলায় স্বল্পমেয়াদি বন্যার আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। জেলাগুলো হলো সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার।
আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) এক সতর্কবাতায় এ তথ্য জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
২৪ ঘণ্টায় সুরমা ও কুশিয়ারা নদীর পানি বেড়েছে। এ দুই নদীর পানি আগামী তিন দিন ধরে বাড়তে পারে। এতে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা হতে পারে। এর মধ্যে কুশিয়ারা নদীর পানি সিলেটের অমলশিদ পয়েন্টে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলেও জানানো হয়েছে। সতর্কীকরণ কেন্দ্র আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু স্থানে এবং উজানে ভারতের মেঘালয়, আসাম ও মিজোরাম প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে।
এ ছাড়া আগামী বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং উজানে ভারতের মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার ও ত্রিপুরায় বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
এ কারণে দেশের কয়েকটি এলাকায় আগামী তিন দিন নদ নদীর পানি বাড়তে পারে বলে ধারণা করা হয়েছে।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে বিশেষ টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বাজি আটক করেছে বিজিবি। আটককৃত বাজির আনুমানিক বাজারমূল্য এক কোটি সাইত্রিশ লাখ দশ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার জাহানের উপস্থিতিতে অভিযান চালানো হয়। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর এ্যাডজুটেন্টের নেতৃত্বে বিজিবি, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও সাধারণ পুলিশের সমন্বয়ে টাস্কফোর্স দল কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা করে।
এ সময় চার লাখ ৫৪ হাজার ৪০০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় বাজি মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। বাজিগুলোর আনুমানিক মূল্য ধরা হয়েছে এক কোটি ৩৭ লাখ ১০ হাজার টাকা।বিজিবি জানায়, জব্দকৃত বাজি বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। চোরাচালান প্রতিরোধে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
মন্তব্য করুন


কুমিল্লার
চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামে পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক
থেকে সুমাইয়া তাবাসসুম (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার
(১৫ ফেব্রুয়ারি) রাতে বসন্তপুর গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া তাবাসসুম
একই গ্রামের প্রবাসী ছালেহ আহমেদের দ্বিতীয় মেয়ে।
প্রতিবেশীরা
জানান, বিকেল ৫টা থেকে সুমাইয়া নিখোঁজ ছিল। এরপর স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে রাত ৮টার পর পাশের বাড়ির আব্দুল খালেকের পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকের
ভেতরে তাকে দেখতে পান স্থানীয়রা। সেখান থেকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রবিউল হাসান বলেন, হাসপাতালে আনার আগেই
শিশুটির মৃত্যু হয়েছে।
চৌদ্দগ্রাম
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন জানান, নিহত শিশুর স্বজনদের
সঙ্গে কথা বলে জানা গেছে, খেলতে গিয়ে সে পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকে পড়ে যায়।
এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই।
মন্তব্য করুন


মজিবুর
রহমান পাবেল,
প্রতিবেদক:
আগামীকাল শনিবার (৭ জুন) দেশজুড়ে
উদযাপন করা হবে ত্যাগ ও আনন্দের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল
৮টায় অনুষ্ঠিত হবে। ঈদ জামাতে ইমামতি করবেন কুমিল্লা কান্দিরপাড়
কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা
ইব্রাহীম।
বরাবরের মতো এবারও পরিচ্ছন্ন পরিবেশে ঈদ জামাত আদায়ে সার্বিক ব্যবস্থাপনা ও সাজসজ্জা ও আলোকসজ্জ্বার ব্যবস্থা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন।
মন্তব্য করুন


মোঃ মাসুদ রানা, কচুয়া:
সোনার বাংলাদেশ ও সমৃদ্ধিশালী সমাজ গঠনে জামায়াতে ইসলামীর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চাঁদপুর জেলা শাখার সাবেক আমীর অধ্যক্ষ আব্দুর রহিম পাটোয়ারী। তিনি বলেন, বিগতে সময়ে এ দেশের মানুষের উপর নির্যাতন চালিয়েছেন আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগের ইতিহাস চাঁদাবাজি,সন্ত্রাসী ও লুটপাটের ইতিহাস। হাজার হাজার মায়ের বুক খালি করেছে তারা। আজকে শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পর ইঁদুরের গর্ত খুজে পাচ্ছে না নেতাকর্মীরা। একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দেওয়ার জন্য সৎ ও নিষ্ঠাবান যোগ্য নেতৃত্ব প্রয়োজন। তাই একটি আদর্শ দেশ ও সমৃদ্ধিশালী সমাজ গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের সক্ষমতা রয়েছে । তিনি শনিবার বিকালে কচুয়া উপজেলা রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ে মাঠে ১১নং গোহট দক্ষিণ ইউনিয়নের জামায়াতে ইসলামী কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
১১নং গোহট দক্ষিণ ইউনিয়নের আমীর মোঃ জাকির হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও সেক্রেটারি হেলাল উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল,হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মুহাদ্দিস আবু নছর আশরাফী,কচুয়া উপজেলা জামায়াতে ইসলামী আমীর এডভোকেট আবু তাহের মেসবাহ,নায়েবে আমীর মাষ্টার সিরাজুল ইসলাম,সেক্রেটারী মোহাম্মদ আলী সিদ্দিকী,বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোঃ শাহাদাত হোসাইন,বাংলাদেশ মাজলিসুল মোফাচ্ছিরীনের চাঁদপুর জেলা শাখার সহ- সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মনিরুল ইসলাম মজুমদার,কচুয়া উপজেলা সাবেক আমীর খন্দকার মাওলানা হারুন রশিদ,চাঁদপুর সোনালী জামে মসজিদের খতিব মাওলানা ফিরোজ মামুন সহ আরো অনেকে।
এসময় জামায়াত নেতা ডা. গোলাম সারোয়ার,মাওলানা মিজানুর রহমান সহ গোহট দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


মজিবুর
রহমান পাবেল,
প্রতিবেদক:
কুমিল্লা
নগরীর বাগিচাগাঁও এলাকায় ভোক্তা অধিদপ্তরের একটি অভিযানে দুটি ডায়াগনস্টিক সেন্টারে
অনিয়ম ও ভোক্তা অধিকার লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে।
আজ বুধবার (২৮ মে) দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার ও প্রযুক্তিবিদ (টেকনোলজিস্ট) না থাকায় “কুমিল্লা তিতাস মেডিকেল” প্যাথলজিকে ৫০,০০০ টাকা এবং আল নুর হাসপাতালের এক্স-রে বিভাগে রেডিওলজিস্ট না থাকায় ২০,০০০ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা
অধিদপ্তর সূত্রে জানা যায়, কুমিল্লা তিতাস মেডিকেলে মেয়াদ শেষ হয়ে যাওয়া রিএজেন্ট ব্যবহার
করা হচ্ছিল এবং সেখানে কোনো রেজিস্টার্ড মেডিকেল টেকনোলজিস্ট কর্মরত ছিলেন না। অন্যদিকে,
আল নুর হাসপাতালে এক্স-রে পরীক্ষার সময় কোনো রেডিওলজিস্ট উপস্থিত না থাকায় রোগীদের
সেবা বিঘ্নিত হচ্ছিল। এছাড়া, প্রতিষ্ঠান দুটি রোগীদেরকে প্রতিশ্রুতিসম্মত সেবা প্রদান
করতে ব্যর্থ হয়।
ভোক্তা
অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর অধীন এ অনিয়মের জন্য মোট ৭০,০০০ টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি, ভবিষ্যতে সঠিকভাবে সেবা প্রদান ও নিয়ম মেনে চলার জন্য সতর্কবার্তা দেওয়া
হয়।
জাতীয়
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে
এই অভিযান পরিচালিত হয়। তাকে সহযোগিতা করেন অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা
জেলা পুলিশের একটি টিম।
ভোক্তা
অধিদপ্তর জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো প্রতিষ্ঠানই
ভোক্তা অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে রেয়াত পাবে না।
মন্তব্য করুন


ময়মনসিংহে
বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭জন নিহত হয়েছেন।
শুক্রবার
(১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে
সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সদর
থানার এসআই হারুনুর রশিদ
জানান, ঢাকা থেকে শেরপুরগামী
আদিল পরিবহনের একটি বাস আলালপুর
এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা
সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে
চালকসহ ৭জন নিহত হন।
এখনো নিহতের নাম পরিচয় জানা
যায়নি।
এ
বিষয়ে থানার ওসি (তদন্ত) আনোয়ার
হোসেন জানান, ক্ষতিগ্রস্ত বাস ও অটোরিকশা
জব্দ করা হয়েছে। যান
চলাচল স্বাভাবিক করতে পুলিশ ঘটনাস্থলে
কাজ করছে।
মন্তব্য করুন


গ্যাস পাইপ লাইনের জরুরি
কাজের জন্য আগামীকাল সোমবার (১ এপ্রিল) আশুলিয়ার কিছু এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ
বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
রোববার (৩১ মার্চ) তিতাস
থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,
সোমবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা আশুলিয়ার কাঠগড়া,
আমতলাসহ জিরাবো-বিশমাইল সড়কের দুই পাশে সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;
কুমিল্লায় ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় করা মামলার দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্তে তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে দাবি পুলিশের।
মঙ্গলবার রাতে প্রধান আসামি হেলাল উদ্দিন এবং বুধবার রাতে কাউসার কে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন লাকসাম রেলওয়ে থানার ওসি জসীমউদ্দিন।
আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে ওসি জসীমউদ্দিন বলেন, “ঈদের দিন গেইটে দায়িত্বপ্রাপ্ত গেইটম্যান হেলাল উদ্দীন ও মেহেদী হাসান দায়িত্ব পালন না করে এক হাজার টাকায় বদলি হিসেবে অস্থায়ী গেইটম্যান কাউসার ও স্থায়ী গেইটম্যান নাজমুলকে ঠিক করেন; যাদের সেদিন ডিউটিই ছিল না।
তিনি আরো বলেন, “কাউসার ও নাজমুল ওই রাতে পদুয়ার বাজার লেভেলক্রসিংয়ের গেইটম্যানের কক্ষে থাকলেও তারা রাত পৌনে ৩টায় ঢাকা মেইল ট্রেন আসার আগে গেইট বন্ধ করেনি। তবে কেন তারা সেটি করেননি তা নিয়েও তদন্ত চলছে।
এছাড়াও পদুয়ার বাজার রেললেভেল ক্রসিংয়ের গেইটের কক্ষে মাদকের সংশ্লিষ্টতাও খুঁজে দেখা হচ্ছে বলে দাবি ওসি জসীম উদ্দিনের।
তিনি বলেন, গেইটম্যান আগের স্টেশন থেকে সিগন্যাল পেয়েছেন কি-না সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। আসামি মেহেদী হাসান এখনো পলাতক আছেন। হেলালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার পদুয়ার বাজার লেভেলক্রসিংয়ের গেইটম্যান হেলাল উদ্দিন ও ওয়েম্যান মেহেদী হাসানকে আসামি করে লাকসাম রেলওয়ে থানায় মামলা করেন আহত বাসযাত্রী শেফালী আক্তার। শেফালী দুর্ঘটনায় নিহত সোহেল রানার খালা। তার বাড়ি কুমিল্লার লাকসামে।
গত (২১ মার্চ ) শনিবার রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ট্রেন ও বাসের সংঘর্ষে মোট ১২ জনের মৃত্যু হয়। আহত হন আটজন।
চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘ঢাকা মেইল’ ট্রেনটি ক্রসিং পার হওয়ার সময় চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী মামুন স্পেশাল পরিবহনের একটি বাস রেললাইনে উঠে পড়লে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটিকে ছেঁচড়ে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেন।
এ ঘটনায় পদুয়ার বাজার এলাকায় রেলের গেইটের দুই দায়িত্বরত কর্মচারী হেলাল ও মেহেদীকে বরখাস্ত করা হয় এবং তিন টি তদন্ত কমিটি গঠন করা হয়।
প্রত্যক্ষদর্শী ও আহতদের দাবি, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রেন আসার সময় বাজার রেলওয়ে ওভার পাশে লেভেল ক্রসিং এ গেইট সময়মত বন্ধ করতে পারেনি গেইটম্যান। এতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে ।
এই বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার তহুরা জান্নাত কে বলেন, এখন পর্যন্ত দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার দ্বিতীয় আসামি মেহেদী হাসানকে গ্রেপ্তার চেষ্টা চলছে।
মন্তব্য করুন


কুমিল্লার বিভিন্ন থানা থেকে লুট হওয়া ২৮ টি অস্ত্র ও ৬৬৭ টি গুলি উদ্ধার করছে আনসার ভিডিপি কুমিল্লার কমান্ড্যান্ট রাশেদুজ্জামান ।
তিনি জানান, বিভিন্ন এলাকায় সচেতনতা কার্যক্রম পরিচালনা করে এসব উদ্ধার হওয়া অস্ত্র সেনাবাহিনীর উপস্থিতিতে কুমিল্লা পুলিশ লাইন্সে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
আনসার জেলা অফিস সূত্রে জানা গেছে, গত ৫ তারিখে কুমিল্লার বিভিন্ন থানা ও কুমিল্লা পুলিশ লাইন্স থেকে অস্ত্র লুট হয়। পরে সরকারি নির্দেশনা মোতাবেক আনসার ভিডিপি সদস্যরা এসব অস্ত্র উদ্ধারে কাজ শুরু করে। কুমিল্লা জেলা অফিসের তত্ত্বাবধানে ২৮ টি আগ্নেয়াস্ত্র, ৬৬৭ রাউন্ড গুলি, ১১ টি খালি ম্যাগজিন, হ্যান্ডকাফ ও চাবি উদ্ধার করা হয়েছে।
জেলা কমান্ডেন্ট আরো জানান, আমাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায়- ড্রেনের ভেতর, বন জঙ্গল থেকে খোঁজাখুঁজি করে এবং এলাকার মসজিদের মাইকে জানান দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করে এসব অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষার সাথে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
আনসার ভিডিপি কুমিল্লা রেঞ্জ পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য জানান,শুধু কুমিল্লায় নয় নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া এবং চাঁদপুরেও বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, থানা পাহারা এবং ট্রাফিকিংয়ের কাজে আনসার ভিডিপি সদস্যরা সচেষ্ট রয়েছে।
মন্তব্য করুন


একটি
বিষয়ে পাঁচবার পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেননি অর্পিতা নওশিন। অভিযোগ, শিক্ষকের
রোষানলেই বারবার ফেল করতে হয়েছে তাকে। শেষ পর্যন্ত মানসিক যন্ত্রণায় অভিমানে প্রাণ
দিলেন এই মেডিকেল শিক্ষার্থী।
শুক্রবার
(৩ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লার একটি হোস্টেলের নিজ কক্ষ থেকে অর্পিতা নওশিনকে অসুস্থ
অবস্থায় উদ্ধার করে সহপাঠীরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
বন্ধুরা
জানান, নওশিন মানসিক চাপ সহ্য করতে না পেরে ১০৯টি এভেন্ডার ৪০ মিলিগ্রাম ট্যাবলেট সেবন
করেন। নওশিন কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার
গ্রামের বাড়ি খুলনা সদরে। এক ভাই ও এক বোনের মধ্যে তিনি ছোট।
খুলনার
সরকারি করোনেশন গার্লস হাইস্কুল থেকে এসএসসি এবং খুলনা কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড
কেসিসি উইমেন কলেজ থেকে এইচএসসি পাস করে চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিলেন
মেডিকেলে। কিন্তু সেই স্বপ্ন অপূর্ণ রেখেই ফিরছে তার নিথর দেহ। সহপাঠীদের অভিযোগ, প্রথম
বর্ষ থেকেই কলেজের এনাটমি বিভাগের প্রধান ডা. মনিরা জহিরের রোষানলে পড়েন নওশিন। প্রথম
প্রফেশনাল পরীক্ষায় অন্যান্য সব বিষয়ে পাস করলেও এনাটমিতে ফেল করেন তিনি। এরপর গত তিন
বছরে আরও চারবার একই বিষয়ে পরীক্ষা দিলেও প্রতিবারই অকৃতকার্য হন।
বন্ধুরা
জানান, প্রথম বর্ষে থাকতেই প্রকাশ্যে তাকে ফেল করানোর হুমকি দেওয়া হয়েছিল। তবে ঠিক
কী কারণে এমন আচরণ করা হয়েছে, তা স্পষ্ট নয়। এদিকে এই মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থীরাও
অভিযোগ করেন শিক্ষক মনিরা জহির কোনো কারণ ছাড়াই শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ করেন।
তার বিষয়ে তদন্ত করলে নওশিনের আত্মহত্যার বিষয়টি স্পষ্ট হবে।
নওশিনের
বন্ধুরা জানান, গত ৮ মার্চ চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে তাদের ব্যাচের
তৃতীয় প্রফেশনাল পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। একই সেশনের অন্য শিক্ষার্থীরা এখন পঞ্চম
বর্ষে পড়লেও নওশিন প্রথম প্রফেশনাল পরীক্ষাতেই আটকে ছিলেন।
নওশিনের
ভাই শাহরিয়ার আরমান বলেন, আমার বোনের আত্মহত্যা করার মতো মানসিকতা ছিল না। কলেজের মানসিক
চাপই তাকে এই পথে ঠেলে দিয়েছে। প্রথম বর্ষ থেকেই তাকে মানসিকভাবে নিপীড়ন করা হয়েছে।
সবাই পাস করলেও আমার বোনকে একটি বিষয়ে আটকে রাখা হয়েছে। তার সমস্যা কী, সেটাও কেউ বলেনি।
তিনি আরও বলেন, বৃহস্পতিবারও তার সঙ্গে কথা হয়েছে। ফর্ম ফিলআপের জন্য টাকা চেয়েছিল।
আমি আশ্বস্ত করেছিলাম টাকা পাঠাব। এমন খবর পাব, কখনও ভাবিনি। এদিকে অভিযুক্ত শিক্ষক
ডা. মনিরা জহিরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এ
বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফজলুল হক লিটন বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টা ৭ মিনিটে
ওই শিক্ষার্থীর অসুস্থতার খবর পাই। খবর পাওয়ার পর পর জরুরি বিভাগে থাকা সব চিকিৎসককে
প্রপার ট্রিটমেন্টের অনুরোধ জানাই। তারা পরীক্ষা-নিরীক্ষা করে জানায় ওই ছাত্রী মারা
গেছে। সঙ্গে সঙ্গে আমি ও পরিচালক হাসপাতালে ছুটে যাই। তিনি বলেন, এ ঘটনায় আমরা একটা তদন্ত কমিটি করেছি।
থানা থেকেও তদন্ত চলছে। যদি এ ঘটনায় কেউ যুক্ত থাকে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা
নেওয়া হবে। সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) সিরাজুল মোস্তফা বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এর আগে এটি নিয়ে মন্তব্য করতে
চাই না।
মন্তব্য করুন