

ভেনেজুয়েলায়
ভয়াবহ ভূমিকম্পে স্ত্রী ও দুই সন্তান নিখোঁজ আর্জেন্টাইন ফুটবলারের। এমন সংবাদ ছাপা
হয়েছিল দু’দিন আগে। অবশেষে খবর এলো, আর্জেন্টিনার সেই ফুটবলারের স্ত্রী
এবং সন্তানরা আর বেঁচে নেই। ভূমিকম্পে নিহত হয়েছে তারা।
আর্জেন্টাইন
ডিফেন্ডার লুকাস ত্রেহোর স্ত্রী ও দুই সন্তানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ভেনেজুয়েলার
শীর্ষস্থানীয় ক্লাব দেপোর্তিভো লা গুয়াইরা। ভূমিকম্পে নিহত হয়েছেন ত্রেহোর স্ত্রী ইয়ানিনা
মারানেয়া এবং তাদের দুই সন্তান অ্যারন ও আইনহোয়া ত্রেহো।
ভেনেজুয়েলার
ইয়ারাকুই অঞ্চলে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে তাদের অ্যাপার্টমেন্ট ভবনটি
ধ্বসে পড়ে। ভবন ধ্বসের পর পরিবারটিকে নিখোঁজ ঘোষণা করা হয়েছিল। পরে উদ্ধারকারী দল তাদের
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
ঘটনার
সময় ত্রেহো ঘটনাস্থলে ছিলেন না। ভেনেজুয়েলা লিগে খেলেন ত্রেহো। সামনের ম্যাচের প্রস্তুতির
জন্য ক্লাবের সঙ্গে রাজধানী কারাকাসে অবস্থান করছিলেন।
এক
বিবৃতিতে দেপোর্তিভো লা গুয়াইরা জানায়, ‘ক্লাবের পক্ষ থেকে আমরা খেলোয়াড় লুকাস ত্রেহোর
স্ত্রী ইয়ানিনা মারানেয়া এবং তার সন্তান অ্যারন ও আইনহোয়া ত্রেহোর মর্মান্তিক প্রয়াণে
গভীর শোক প্রকাশ করছি। তাদের আত্মার শান্তি কামনা করছি এবং লুকাস ও তার সকল প্রিয়জনের
প্রতি সমবেদনা জানাচ্ছি।
ত্রেহোর
পরিবার উপকূলীয় এলাকা প্লায়া গ্রান্দেতে অবস্থান করছিল, যা দুটো ভূমিকম্পে সবচেয়ে বেশি
ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি। সেখানেই তাদের বসবাস করা আবাসিক ভবনটি ধ্বসে পড়ে।
পরিবারের
সদস্য, স্থানীয় স্বেচ্ছাসেবক এবং পেশাদার উদ্ধারকর্মীদের সহায়তায় স্ত্রী ও সন্তানদের
খুঁজে পেতে মরিয়া চেষ্টা চালিয়েছিলেন অভিজ্ঞ এই আর্জেন্টাইন ডিফেন্ডার। কিন্তু শেষ
পর্যন্ত সেই অনুসন্ধান শেষ হয় শোকাবহ পরিণতিতে।
মৃত্যুর
খবর নিশ্চিত হওয়ার আগে ইনস্টাগ্রামে আবেগঘন এক পোস্টে তিনি পরিবারের খোঁজ চেয়ে লিখেছিলেন,
‘প্লায়া গ্রান্দেতে আমাদের ভবনটি ধ্বসে পড়েছে। আমার পরিবারের কোনো খোঁজ পাচ্ছি না।
দয়া করে তাদের জন্য প্রার্থনা করুন এবং কেউ যদি তাদের দেখে থাকেন, তাহলে এই বার্তাটি
ছড়িয়ে দিন। আমি বিশ্বাস করতে চাই, তারা ভবনের ভেতরে ছিল না। দয়া করে আমার পরিবারের
জন্য প্রার্থনা করুন।
শনিবার
জাতিসংঘের প্রাথমিক হিসাব অনুযায়ী, ভেনেজুয়েলায় আঘাত হানা এই ডাবল ভূমিকম্পে প্রায়
৭০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। এ পর্যন্ত ১৪০০’রও
বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।
জাতিসংঘের
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, জনসংখ্যা ও ক্ষয়ক্ষতির তথ্য বিশ্লেষণ করে
তারা ধারণা করছে, ২৪ জুন ভেনেজুয়েলায় আঘাত হানা এই ভয়াবহ ভূমিকম্পে সর্বোচ্চ ৬৭ লাখ
৬০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেন।
মন্তব্য করুন


শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ (১৪
ডিসেম্বর) ভোরে রাজধানীর মিরপুরে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের
প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা
ড. মুহাম্মদ ইউনূস শ্রদ্ধা নিবেদন করেন।
আজ সকাল ৭টায় প্রথমে রাষ্ট্রপতি মো.
সাহাবুদ্দিন এবং পরে প্রধান উপদেষ্টা সকাল ৭টা ১৫ মিনিটে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা
নিবেদন শেষে তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল
রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানকে রাষ্ট্রীয় সালাম জানায়।
এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।
দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর
বাঙালি জাতির চূড়ান্ত বিজয়ের মাত্র দুই দিন আগে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দখলদার পাকিস্তানি
বাহিনী ও তাদের এই দেশীয় দোসররা জাতিকে মেধা শূন্য করতে এই দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের
হত্যা করে।
মন্তব্য করুন


চাঁদপুরে
অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে তায়েবা আক্তার (১৫) নামের এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে
শহরের ছায়াবাণী রেলক্রসিংয়ের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত
তায়েবা আক্তার শহরের চাঁদপুর বিষ্ণুদী মডেল সিনিয়র মাদ্রাসার ৯ম শ্রেণির শিক্ষার্থী
ছিল। সে সদর উপজেলার
তাজুল ইসলাম এবং আমেনা বেগমের মেয়ে।
প্রত্যক্ষদর্শী
ও পুলিশ সূত্র জানায়, দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনটি ছায়াবাণী রেলক্রসিং এলাকা অতিক্রম করছিল। এসময় অসাবধানতাবশত রেললাইন পার হতে গিয়ে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে তায়েবা। এতে ঘটনাস্থলেই তাঁর দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় উৎসুক
জনতা ঘটনাস্থলে ভিড় জমান। প্রাথমিক অবস্থায় কিশোরীর পরিচয় না জানা গেলেও
তাঁর কাছে থাকা মাদ্রাসার পরিচয়পত্র (আইডি কার্ড) দেখে পরিচয় নিশ্চিত হওয়া যায়। খবর পেয়ে চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
রেলওয়ে
পুলিশ জানায়, নিহতের পরিচয় শনাক্তের পর তাঁর পরিবার
ও মাদ্রাসা কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে,
এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিবার, সহপাঠী ও শিক্ষক-শিক্ষার্থীদের
মাঝে শোকের ছায়া নেমে আসে। রেলক্রসিংগুলোতে পথচারীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
মন্তব্য করুন


মহান
স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে রচিত ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর
রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক
রহমান।
বৃহস্পতিবার
(২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত
এক অনুষ্ঠানে গ্রন্থটির তিন খণ্ডের মোড়ক উন্মোচন করেন তিনি।
বিশিষ্ট
গবেষক ও লেখক কালাম ফয়েজী রচিত এই গ্রন্থে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্র
পরিচালনা, দূরদর্শী নেতৃত্ব, উন্নয়ন ভাবনা এবং জাতীয় জীবনে তার বহুমাত্রিক অবদান বিশদভাবে
তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে
প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন উপস্থিত
ছিলেন।
মন্তব্য করুন


বিয়ের
আসরে বরকে সামনে থেকে দেখার পর তাকে বিয়ে
করতে অস্বীকৃতি জানিয়েছেন এক কনে। তার
অভিযোগ, তাকে বিয়ের আগে যে যুবকের ছবি
দেখানো হয়েছিল, বিয়ের আসরে বর হিসেবে আসা
ব্যক্তি তিনি নন। ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাবের ফিরোজপুর জেলায় গুর হর সাহাই এলাকায়।
ভারতীয়
সংবাদমাধ্যম দ্য ফ্রি প্রেস জার্নালের এক প্রতিবেদনে এ
তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন
অনুযায়ী, রাজস্থানের ছাতারগড় থেকে বরযাত্রী ফিরোজপুরে এসেছিল। বিয়ের আনুষ্ঠানিকতা ও সাতফেরা শুরু
হওয়ার আগেই কনে আপত্তি জানান। পরিবারের সদস্যদের কাছে তিনি দাবি করেন, আগে যে ছেলের ছবি
দেখানো হয়েছিল, তার পরিবর্তে অন্য একজনকে বর হিসেবে আনা
হয়েছে।
কনের
অভিযোগের পর দুই পরিবারের
মধ্যে বিভ্রান্তি ও উত্তেজনা দেখা
দেয়। একপর্যায়ে বিয়ের অনুষ্ঠান স্থগিত হয়ে যায়।
তবে
কনের অভিযোগ অস্বীকার করেছে বরের পরিবার। তাদের দাবি, দুই পরিবারের সম্মতিতেই বিয়ের আয়োজন করা হয়েছিল। বিয়ের প্রস্তুতির সময় দুই পরিবারের মধ্যে নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ ছিল এবং কনের পরিবারের কাছেও বরের ছবি পাঠানো হয়েছিল।
বরের
নানা মহেন্দ্র সিং বলেন, বিয়ের মধ্যস্থতাকারী এবং কনের মায়ের কাছেও বরের ছবি পাঠানো হয়েছিল।
ঘটনাটি
পরে পুলিশের কাছে গড়ায়। বরের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে।
ফিরোজপুরের
গুরু হরসাহাইয়ের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি)
তেজিন্দরপাল সিং জানান, অভিযোগ পাওয়ার পর উভয় পক্ষের
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হয়।
পুলিশের
তদন্তের মধ্যেই দুই পরিবার নিজেদের মধ্যে বিরোধ মীমাংসা করে নেয়। তবে পারিবারিকভাবে বিষয়টি মিটে গেলেও শেষ পর্যন্ত ওই বিয়ে আর
সম্পন্ন হয়নি।
মন্তব্য করুন


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নম্বর বান্দরবান আসনের ১৮২ ভোট কেন্দ্রের মধ্যে দুর্গম ১২টি ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী ও নির্বাচনী জনবল আনা নেওয়ার জন্য ব্যবহার করা হবে হেলিকপ্টার ।
রোববার দুর্গম ও যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক না থাকায় এসব কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার করার সিদ্ধান্ত নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।
তিনি বলেন, ১২টি হেলিস্যুটি ভোটকেন্দ্রগুলোর মধ্যে রোয়াংছড়ি উপজেলায় ১টি, রুমা উপজেলায় ৩টি, থানচি উপজেলায় ৭টি ও আলীকদম উপজেলায় ১টি ভোটকেন্দ্র রয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানের ৭ উপজেলার ২ পৌরসভা ও ৩৪টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৮হাজার ৫৮৩জন ও নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৪৪৬ জন। ১৮২টি কেন্দ্রে ভোটকক্ষ থাকবে ৭২৭টি।
বান্দরবানের রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুর্গম এলাকার ১২টি হেলিস্যুটি ভোটকেন্দ্রে সেনাবাহিনী ও বিমানবাহিনীর সহায়তায় হেলিকপ্টারের মাধ্যমে যাবতীয় নির্বাচনী সরঞ্জাম ও ভোটগ্রহণ কর্মকর্তাদের আনা নেওয়ার ব্যবস্থা করা হবে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।
মন্তব্য করুন


টাঙ্গাইলের
ভূঞাপুরে ১২ বছর বয়সী ৫ম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মোফাজ্জল
হোসেন ওরফে মফিজুল (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে।
এ
ঘটনায় বুধবার (২৪ জুন) সকালে মেয়েটির বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ আসামিকে
গ্রেপ্তার করেন। এর আগে শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার ভরুয়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত
মফিজুল ওই গ্রামের হাসান আলীর ছেলে।
জানা
যায়, উপজেলার ভরুয়া গ্রামের মফিজুল ইসলাম শনিবার দুপুরে মেয়েটির মুখ চেপে ধরে পাটক্ষেতে
নিয়ে ধর্ষণ চেষ্টা করে। এসময় মেয়েটির ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে মফিজুল পালিয়ে
যায়। পুলিশি তৎপরতায় প্রভাবশালী মহল ধামাচাপা দেয়ার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। বুধবার
সকালে মেয়ের বাবা বাদি হয়ে মফিজুলের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার।
এবিষয়ে
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, এ ঘটনায় মেয়ের বাবা বাদি হয়ে মামলা
দায়ের করলে পুলিশ অভিযুক্ত মফিজুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া
চলছে।
মন্তব্য করুন


সন্ত্রাসী কার্যক্রমে জড়িত রয়েছে এমন ব্যক্তি বা সত্তার এবং
তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫
এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।
আজ রোববার (১১ মে) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান
উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বৈঠকে
এই খসড়া অনুমোদন করে উপদেষ্টা পরিষদ।
বৈঠকের সারসংক্ষেপে বলা হয়, কতিপয় সন্ত্রাসী কার্য প্রতিরোধ
এবং উহাদের কার্যকর শাস্তির বিধানসহ আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়ন করার
নিমিত্ত সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ প্রণয়ন করা হয়।
এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, কোন ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী
কার্যের সহিত জড়িত রয়েছে মর্মে যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন
দ্বারা, ঐ ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করতে পারে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে
তালিকাভুক্ত করতে পারে। তবে বর্তমান আইনে কোন সত্তার কার্যক্রম নিষিদ্ধকরণের বিষয়ে
কোন বিধান নেই।
এই বিষয়টি স্পষ্টীকরণসহ বিধান সংযোজন আবশ্যক হেতু সন্ত্রাস বিরোধী
আইন, ২০০৯ কে সময়োপযোগী করে আইনের অধিকতর সংশোধন সমীচীন ও প্রয়োজন।
বর্ণিত প্রেক্ষাপটে সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করে সত্তার কার্যক্রম
নিষিদ্ধ করা, প্রয়োজনীয় অভিযোজন করা এবং অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার নিষিদ্ধকরণের
বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।
মন্তব্য করুন


অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানিয়েছেন, কোনো ধরনের আগাম সতর্কতা এবং প্রস্তুতির সুযোগ না দিয়ে বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে বলে ।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টাদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, উজানের পানি এসে বাংলাদেশে বন্যা সৃষ্টি করছে। এভাবে বাঁধ খুলে দেওয়ার মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং অসহযোগিতা করছে। আশা করি, ভারত দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের জনগণবিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে।
উপদেষ্টা আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ রক্ষায় দুই দেশের জনগণকে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে। ন্যায্যতার ভিত্তিতে যেন বাংলাদেশ-ভারত রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিস্থাপন করা হয়।
এ সময় বন্যা পরিস্থিতি মোকাবিলায় দেশের সব সামাজিক ও রাজনৈতিক শক্তি এবং জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান নাহিদ ইসলাম।
তিনি
বলেন, গণ-অভ্যুত্থানের মতো বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে
হবে। সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান এবং ব্যবসায়ীদেরও এগিয়ে আসতে হবে।
মন্তব্য করুন


জাতীয়
বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ১৯ ও ২০ নভেম্বর এর (রবিবার ও সোমবার) সব পরীক্ষা স্থগিত
করা হয়েছে।
১৮
নভেম্বর (শনিবার) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে ওই দুদিনের সব
পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্থগিত এসব পরীক্ষার সংশোধিত তারিখ
সংশ্লিষ্ট সবাইকে পরে জানানো হবে। এ ছাড়া পূর্ব ঘোষিত অন্যান্য পরীক্ষার তারিখ ও সময়সূচি
অপরিবর্তিত থাকবে।
মন্তব্য করুন


গণতন্ত্রবিরোধী অপশক্তির ষড়যন্ত্র
থেমে নেই বলে মন্তব্য করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর
নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি
যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক
রহমান বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু-মিত্র চেনার দিন। তেমনি ২০২৪
সালের ৫ আগস্ট ছিল শত্রু চিহ্নিত করার দিন। বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে
আর কেউ দেশের স্বাধীনতাকে বিপন্ন করতে পারবে না। রাজধানী ঢাকার রাজপথে আজ লাখো জনতার
মিছিল। দেশের পক্ষের শক্তিকে ৭ নভেম্বরের অন্তর্নিহিত শিক্ষায় দীক্ষিত করার মিছিল আজ।
লাখো জনতার আজকের এ মিছিল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আহত অসংখ্য ছাত্র-জনতা এবং হাজারো
শহীদের স্বপ্নের একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ী মিছিল।
বাংলাদেশের স্বার্থবিরোধী অপশক্তি জেনে রাখুক, রাজধানীর রাজপথে আজ কারো বিরুদ্ধে প্রতিবাদের
ঝড় তোলার মিছিল নয় বরং বাংলাদেশের স্বার্থ রক্ষার মিছিল। নিজের ভোট প্রয়োগের অধিকার
আদায়ের মিছিল। বাংলাদেশে আর কখনো যেন ফ্যাসিবাদ স্বৈরাচার ফিরে আসতে না পারে, সেজন্য
প্রত্যেক নাগরিকের সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের সক্ষমতা অর্জন জরুরি। স্থানীয় সরকার থেকে কেন্দ্র পর্যন্ত নির্বাচিত
হতে ইচ্ছুক জনপ্রতিনিধিদের যতক্ষণ জনগণের ভোটের প্রতি মুখাপেক্ষী না করা যায়, ততক্ষণ
পর্যন্ত জনগণ গণতন্ত্রের সুফল পাবে না। স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত করে যতক্ষণ পর্যন্ত
জনগণের ভোটাধিকার ফিরিয়ে না আনা যায়, ততক্ষণ পর্যন্ত জনগণ গণতন্ত্রের সুফল পাবে না।
গণতন্ত্রবিরোধী অপশক্তির ষড়যন্ত্র থেমে নেই। দেশে-বিদেশে, প্রশাসনে তারা চক্রান্ত
চালিয়ে যাচ্ছে।
মন্তব্য করুন