মুরাদনগরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহে জড়িত ২ যুবকের কারাদণ্ড

মুরাদনগরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহে জড়িত ২ যুবকের কারাদণ্ড
ছবি- কুমিল্লা টুয়েন্টিফোর টিভি

মজিবুর রহমান পাবেল, কুমিল্লা:

কুমিল্লার মুরাদনগরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহ করার সময় হাতেনাতে ধরা পড়ে রাহাত (১৯) ও সুজন মৃধা (২১) নামের দুই যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (৪ মে) দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বেগম সুফিয়া শওকত কলেজ কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ শাস্তি দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খান।

দণ্ডপ্রাপ্ত রাহাত উপজেলার রঘুরামপুর গ্রামের মো. শাহিন মিয়ার ছেলে এবং সুজন মৃধা একই গ্রামের মো. মতিউর রহমানের ছেলে।

পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন-১৯৬০ অনুযায়ী তাদের প্রত্যেককে ২০০ টাকা করে মোট ৪০০ টাকা অর্থদণ্ড এবং ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে বিকেলে পুলিশি নিরাপত্তায় তাদেরকে কারাগারে পাঠানো হয়।

ঘটনার বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান জানান, “পরীক্ষা চলাকালীন সময়ে বহিরাগত দুই যুবক পরীক্ষার্থীদের মধ্যে নকল সরবরাহ করছিল। ঘটনাস্থলেই তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্টকারী কাউকে ছাড় দেওয়া হবে না। এই ধরনের অপরাধ প্রতিরোধে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে আছি।”

স্থানীয় প্রশাসনের এমন পদক্ষেপে সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন এবং পরীক্ষার সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান গ্রেফতার

১

চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

২

কুমিল্লায় এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রম জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

৩

কুমিল্লায় মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ

৪

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার

৫

কুমিল্লার ১৮টি থানায় পুলিশ এবং ডিবির সমন্বয়ে "কিশোর গ্যাং" এর বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৪১৫

৬

কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৬২৪, আদালতে ১৭৩

৭

দাউদকান্দিতে যাত্রীবাহী বাস উল্টে আহত ২৫

৮

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

৯

কুমিল্লা তরুণ ওলামা ফোরামের কমিটি ঘোষণা সভাপতি মুফতি গোলাম রাব্বানী কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন

১০

কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা