মৃত্যুর মুখ থেকে রক্ষা পেল ২ মাদ্রাসাছাত্র

মৃত্যুর মুখ থেকে রক্ষা পেল ২ মাদ্রাসাছাত্র
সংগৃহীত

মজিবুর রহমান পাবেল, নিজস্ব প্রতিবেদক:

আজ বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হয় পথচারীরা। চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাস হঠাৎ করেই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ে—কোনো নির্ধারিত স্টপেজ কিংবা সংকেত ছাড়াই।

বাসটির দরজার কাছে দাঁড়িয়ে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত বাস থেকে নামতে শুরু করেন। অনেকে প্রাণ ভয়ে ডিভাইডারের ওপর লাফিয়ে উঠেন। একজন যুবক নিরাপদে পার হলেও তার ঠিক পেছনে থাকা দুই মাদ্রাসাছাত্র ভারসাম্য হারিয়ে পড়ে যান রাস্তায়।

ঠিক তখনই সামনে দিয়ে ঝড়ের গতিতে ছুটে আসে একটি মোটরসাইকেল। মুহূর্তের মধ্যে সবাই শ্বাসরুদ্ধ হয়ে চেয়ে থাকেন সেই ভয়ংকর দৃশ্যের দিকে।

তবে সৌভাগ্যক্রমে, মারাত্মক দুর্ঘটনা এড়াতে সক্ষম হন মোটরসাইকেল চালক এবং রক্ষা পান ওই দুই ছাত্রও।

স্থানীয়রা জানান, সেই মুহূর্তে পুরো এলাকা থমকে গিয়েছিল। আতঙ্ক আর বিস্ময়ে অনেক পথচারীর মুখ ফ্যাকাশে হয়ে যায়। এক প্রত্যক্ষদর্শী বলেন, "মনে হচ্ছিল, সবাই যেন মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এল।"

ঘটনাটি যানবাহনের নিয়ম না মানা এবং শহরের গুরুত্বপূর্ণ রোডে অব্যবস্থাপনার একটি উদাহরণ বলে মনে করছেন সচেতন নাগরিকরা। এ নিয়ে প্রশাসনের আরও কড়া নজরদারি দাবি করেছেন এলাকাবাসী।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ফলের বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা ২৪,০০০ টাকা

১

কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ জোরদার করার তাগিদ

২

কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান গ্রেফতার

৩

চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

৪

কুমিল্লায় এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রম জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

৫

কুমিল্লায় মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ

৬

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার

৭

কুমিল্লার ১৮টি থানায় পুলিশ এবং ডিবির সমন্বয়ে "কিশোর গ্যাং" এর বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৪১৫

৮

কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৬২৪, আদালতে ১৭৩

৯

দাউদকান্দিতে যাত্রীবাহী বাস উল্টে আহত ২৫

১০

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১১

কুমিল্লা তরুণ ওলামা ফোরামের কমিটি ঘোষণা সভাপতি মুফতি গোলাম রাব্বানী কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন

১২