

আগামী
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের জন্য
নিরাপত্তা প্রটোকল সরবরাহ করা হবে।
আজ
রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
প্রেস
উইং জানায়, এই প্রটোকলে রাজনৈতিক নেতা এবং আসন্ন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা তাদের
বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা ও সাইবার স্পেসে কীভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন—সে
বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হবে।
এছাড়া,
গণঅভ্যুত্থানের সম্মুখসারির নেতৃত্বদানকারী ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের বাড়তি
নিরাপত্তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
তফসিল
ঘোষণার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি
ঠেকাতে এবং জণগনের জান-মালের নিরাপত্তায় নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন


ভোলার মনপুরায় ভয়াবহ আগুনে ৮টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
আজ ২৪ নভেম্বর ভোরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় ২টি ফার্মেসি, ১টি মুদি, ১টি গোডাউন ও ১টি চায়ের দোকানসহ ৮টি দোকান সম্পূর্ণ ও আংশিক পুড়ে ছাই হয়ে গেছে।
মনপুরা ফায়ার সার্ভিসের ফাইটার মো. হাসান জানিয়েছেন, মনপুরা উপজেলার হাজিরজাট বাজারের একটি দোকানে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন চারপাশের দোকানে ছড়িয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিনা আকতার চৌধুরী বলেছেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন


আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) চট্টগ্রাম সেনানিবাসস্থ দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার (ইবিআরসি)-এ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৮তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। সেনাবাহিনী প্রধান ইবিআরসিতে পৌঁছালে তাঁকে জিওসি, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড: জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া এবং কমান্ড্যান্ট ও পাপা টাইগার, দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার অভ্যর্থনা জানান।
বাৎসরিক অধিনায়ক সম্মেলনের শুরুতেই সেনাবাহিনী প্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা স্মরণ করে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। সেই সাথে নিষ্ঠা, একাগ্রতা এবং পেশাদারিত্বের সাথে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সকল সদস্যদের প্রতি আহবান জানান। এছাড়াও, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে সেনাবাহিনী প্রধান এ রেজিমেন্টের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে জিওসি, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া; কমান্ড্যান্ট ও পাপা টাইগার, ইবিআরসি; মিলিটারি সেক্রেটারি; অ্যাডজুটেন্ট জেনারেল; কমান্ড্যান্ট, বিআইআরসি; চেয়ারম্যান, বাংলাদেশ চা বোর্ড; সেনাসদর ও চট্টগ্রাম এরিয়ার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ; সকল পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডারগণ ও ইউনিটসমূহের অধিনায়কগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আজ রোববার (২২ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন


ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ছোটহরণ এলাকায় ঢাকাগামী মালবাহী কনন্টেইনার ট্রেনের ১টি বগির ২টি চাকা লাইনচ্যুত হয়েছে।
এ ঘটনাটি ঘটে বুধবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে।
ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন জানান, ঢাকাগামী ৬০১ নম্বর কন্টেইনার ট্রেন বেলা সাড়ে ১১টায় স্টেশন অতিক্রম করে। ট্রেনটি ছোটহরণ এলাকায় যাওয়ার পর লাইনচ্যুত হয়। এতে কন্টেইনারের ১টি বগির ২টি চাকা লাইনচ্যুত হয়েছে। ফলে আপ লাইনে ট্রেনচলাচল বন্ধ থাকলেও ডাউন লাইন দিয়ে ট্রেনচলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
এছাড়া বগিটি উদ্ধারে রিলিফ ট্রেন আসছে বলেও জানান ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন।
মন্তব্য করুন


সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, অন্তর্বর্তী সরকার জুলাইয়ের চেতনার ওপর দাঁড়িয়ে আছে। এ চেতনার অন্যতম বৈশিষ্ট্য মত প্রকাশের স্বাধীনতা। বই প্রকাশের ক্ষেত্রে কোনো সেন্সরশিপের প্রশ্নই আসে না।
একজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিতে গিয়ে উপদেষ্টা আজ এসব কথা বলেন। (খবর তথ্য বিবরণীর)
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, গতকাল থেকে একজন পুলিশ কর্মকর্তার বরাতে একটি সংবাদ ছাপা হয়েছে-বই প্রকাশের আগে পুলিশ বা বাংলা একাডেমি পরীক্ষা করতে পারে। এ বিষয়ে আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে, বই ছাপার আগে পুলিশ বা অন্য কারো সেটা নিরীক্ষা করার প্রশ্নই আসে না। যে পুলিশ কর্মকর্তার বরাতে এটা গতকাল থেকে বিভিন্ন পত্রিকায় ছাপা হয়েছে তার কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সব রকম বিভ্রান্তি দূর করার জন্য জানানো যাচ্ছে- বই প্রকাশের ক্ষেত্রে কোনো সেন্সরশিপের প্রশ্নই আসে না। সরকার মত প্রকাশ ও লেখার স্বাধীনতায় পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।
মন্তব্য করুন


সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি আজ বুধবার (২৫ সেপ্টেম্বর ২০২৪) ৩৩ পদাতিক ডিভিশন ও কুমিল্লা এরিয়া পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান কুমিল্লা সেনানিবাসে কর্মরত সকল পদবির সেনাসদস্যদের উদ্দেশ্যে দরবার নেন এবং তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরে তিনি সকল পদবির সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে 'অফিসার্স অ্যাড্রেস' গ্রহণ করেন।
এসময় তিনি তাঁর মূল্যবান বক্তব্যের শুরুতেই শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
তিনি বলেন, দেশমাতৃকার সেবায় তরুণ সাহসী এই সেনা কর্মকর্তার আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধাভরে স্মরণ করবে এবং বাংলাদেশ সেনাবাহিনী তাঁর জন্য গর্বিত। এরপর সকলের উদ্দেশ্যে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির উপর আলোকপাত করে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি আর্মি মেডিকেল কলেজ কুমিল্লা এবং ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ এর কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া, সেনাসদরের চিফ কনসালটেন্ট জেনারেল, অ্যাডহক সিএসসি'সহ সেনাসদর ও কুমিল্লা এরিয়ার উর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


শরীয়তপুরের
নড়িয়া উপজেলার ঘরিষার ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় অর্ধশত নেতাকর্মী
বিএনপিতে যোগদান করেছেন।
শনিবার
(২৭ ডিসেম্বর) রাতে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ মতিউর রহমান সাগরকে
ফুল দিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য পদত্যাগী সহ-সভাপতি আফজাল ফকির, স্বাস্থ্যবিষয়ক
সম্পাদক শাজাহান মল্লিক এবং স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক চান মিয়া কোতোয়ালের
নেতৃত্বে তারা বিএনপিতে যোগ দেন। এ সময় বিএনপি নেতা মতিউর রহমান সাগর নতুন যোগদানকারীদের
ফুল দিয়ে বরণ করে নেন।
এর
আগে ২২ ডিসেম্বর পনু সিকদার ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল রাড়ীর নেতৃত্বে আরও অর্ধশত
আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।
ঘরিষার
ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন মাঝির সভাপতিত্বে এবং ছাত্রদলের সভাপতি
ইমরান সরদারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়িয়া উপজেলা বিএনপির
সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মতিউর রহমান সাগর।
এ
সময় বিএনপিতে নতুন যোগদানকারীরা, আফজাল ফকির, শাজাহান মল্লিক ও চান মিয়া কোতোয়াল বলেন,
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের
নেতৃত্বে একটি সুখী-সমৃদ্ধ আগামীর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তারা বিএনপিতে যোগদান
করেছেন।
তারা
আরও বলেন, এই এলাকায় সাগর ভাইয়ের নেতৃত্বে জননেতা আলহাজ্ সফিকুর রহমান কিরণকে ধানের
শীষ প্রতীকে বিজয়ী করা হবে এবং ঘরিষা তথা নড়িয়াকে বিএনপির শক্তিশালী ঘাঁটিতে পরিণত
করা হবে, ইনশাআল্লাহ।
নড়িয়া
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ মতিউর রহমান সাগর বলেন, বিএনপি শান্তিপূর্ণ
ও সুস্থধারার রাজনীতিতে বিশ্বাস করে।
শহীদ
প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের
নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি কাজ করে যাচ্ছে। নড়িয়া-সখিপুরের শান্তির
প্রতীক আলহাজ সফিকুর রহমান কিরণকে বিজয়ী করতে তারা বদ্ধপরিকর। এ কারণে নতুন যোগদানকারীদের
বিএনপির পতাকাতলে স্বাগত জানানো হয়েছে।
মন্তব্য করুন


ঢাকায় গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে চালু হয়েছে ‘হেল্প’ নামের একটি মোবাইল অ্যাপ। এই অ্যাপে দেওয়া নারীর প্রতি যেকোনো সহিংসতা ওই ঘটনার প্রাথমিক তথ্য হিসেবে গণ্য হবে।
আজ শনিবার (১৫ মার্চ) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, এই মোবাইল অ্যাপের মাধ্যমে ঢাকা মহানগরীর গণপরিবহনে কোনো নারী সহিংসতার শিকার হলে তাৎক্ষণিক সহায়তা চাইতে পারবেন, জরুরি সেবা নিতে পারবেন এবং ঘটনাটি রিপোর্ট করতে পারবেন।
প্রাথমিকভাবে এই প্রকল্পটি রাজধানীর বছিলা থেকে সায়েদাবাদ সড়কে বাস্তবায়ন করা হবে। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে সায়েদাবাদ পর্যন্ত চলাচলকারী বাসে কিউআর কোড স্থাপন ও এই অঞ্চলে অবস্থানরত স্বেচ্ছাসেবীদের সহায়তায় সহিংসতার শিকার নারীরা এই সেবা নিতে পারবেন।
রাজধানীর কারওয়ান বাজারের দ্য ডেইলি স্টার ভবনের হলরুমে অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, ‘হেল্প’ অ্যাপে দাখিলকৃত নারীর প্রতি যেকোনো সহিংসতা এখন থেকে ওই ঘটনার প্রাথমিক তথ্য হিসেবে গণ্য হবে। নারী ও শিশুদের ওপর যেকোনো ধরনের সহিংসতা পীড়াদায়ক। অনেক ক্ষেত্রেই এসব ঘটনার শিকার ব্যক্তিরা আইন প্রয়োগকারী সংস্থাকে জানাতেও দ্বিধা বোধ করেন। তা ছাড়া তাদের অভিভাবকরাও নানা কারণে ঘটনাগুলো গোপন রাখেন’
ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলেন, ‘গৃহকর্মীরা আমাদের সমাজে সবচেয়ে বেশি নিগৃহীত। অনেক সময় তারাও শ্লীলতাহানির শিকার হন। সুনাগরিক হিসেবে গৃহকর্মীদের থাকার জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা আমাদের কর্তব্য।’
ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সভাপতি রেজোয়ানুল হকের সভাপতিত্বে এই অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। এ ছাড়াও আর অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


সুপ্রিম কোর্ট
আইনজীবী সমিতি (বার অ্যাসোসিয়েশন) ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে প্রধান
বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বিদায় সংবর্ধনা জানানো হবে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে
১০টায় আপিল বিভাগের ১ নম্বর এজলাসকক্ষে প্রধান বিচারপতিকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে।
সুপ্রিম কোর্টের
গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের দেওয়া বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সুপ্রিম কোর্ট
আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের
পক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান দেশের প্রধান বিচারপতিকে বিদায়ী সংবর্ধনা
দেবেন।
২০২৪ সালের
জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে দেশের ২৫তম প্রধান বিচারপতির
দায়িত্ব নেন ড. সৈয়দ রেফাত আহমেদ। ২০২৪ সালের ১১ আগস্ট প্রধান বিচারপতি হিসেবে তিনি
শপথ নেন। সংবিধান অনুযায়ী, বিচারপতিদের অবসরের বয়স ৬৭ বছর।
প্রধান বিচারপতি
সৈয়দ রেফাত আহমেদ ১৯৫৮ সালের ২৮ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। সে হিসেবে প্রধান বিচারপতির
বয়স ৬৭ বছর পূর্ণ হতে যাচ্ছে ২৭ ডিসেম্বর। সেদিন ছুটি থাকায় আগামীকাল তার শেষ কর্মদিবস।
প্রথা অনুসারে শেষ কর্মদিবসে বিদায়ী বিচারপতিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি
জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।
এর আগে দেশের
জেলা আদালতগুলোতে কর্মরত উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে গত রোববার
(১৪ ডিসেম্বর) প্রধান বিচারপতি হিসেবে নিজের বিদায়ী অভিভাষণে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ
কথা বলেন। সুপ্রিম কোর্ট মিলনায়তনে এ উপলক্ষে গুরুত্বপূর্ণ অধিবেশনের আয়োজন করা হয়।
প্রধান বিচারপতি
সৈয়দ রেফাত আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। তিনি বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের
ওয়াডাম কলেজ থেকে প্রথম শ্রেণিতে আইন শাস্ত্রের ওপর ডিগ্রি অর্জন করেন। পরে মাস্টার্স
ও পিএইচডি করেন যুক্তরাষ্ট্রের টাফ্টস ইউনিভার্সিটির ফ্লেচার স্কুল অব ল’ অ্যান্ড ডিপ্লোমেসিতে।
সৈয়দ রেফাত আহমেদ অভিবাসন আইন বিশেষজ্ঞ হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে কাজ করেন।
সৈয়দ রেফাত
আহমেদ ১৯৮৪ সালে ঢাকা জেলা আদালতে এবং ১৯৮৬ সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী হন। ২০০৩
সালের ২৭ এপ্রিল তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারক হন। এর দুই বছর পর তিনি হাইকোর্টের
স্থায়ী বিচারপতি হন।
মন্তব্য করুন


শ্রম,
কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন,
ঈদের আগে শ্রমিকরা তাদের প্রাপ্য বেতন ও বোনাস পেয়েছেন। বর্তমান সরকারের সদিচ্ছায় এটি
সম্ভব হয়েছে।
তিনি
আরও বলেন, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের জন্য সরকারের পক্ষ থেকে প্রায় আড়াই হাজার কোটি
টাকা সহযোগিতা করা হয়েছে।
আজ
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সিলেটের শাহী ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা
বলেন তিনি।
বর্তমান
সরকারকে শ্রমিকবান্ধব উল্লেখ করে শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান
মন্ত্রী বলেন, শুধু দেশের শ্রমিকরাই নয়, বরং বিদেশে অবস্থারত বাংলাদেশি সব প্রবাসী
শ্রমিকের জন্যও কাজ করছে সরকার। মধ্যপ্রাচ্যের অস্থির সময়ের শুরু থেকেই সরকার প্রবাসীদের
পাশে রয়েছে।
আরিফুল
হক চৌধুরী বলেন, সরকার, প্রশাসন, পরিবহন শ্রমিক ও মালিক সবার সহযোগিতা থাকার কারণে
এবার মানুষ স্বস্তিতে বাড়িতে ফিরতে পারছে।
তিনি
বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের সুযোগে কিছু দুষ্কৃতিকারী বাংলাদেশি হয়েও প্রবাসীদের জিম্মি
করে দেশে স্বজনদের কাছে ফোন করে টাকা চাচ্ছে, আমরা এদের শেকড় বের করেছি। প্রবাসীদের
পরিবারকেও এই ব্যাপারে সতর্ক করা হচ্ছে।
মন্ত্রী
বলেন, বন্ধ শ্রমবাজার খোলার পাশাপাশি শ্রমিকদের দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে সরকার।
আগামী মাসেই বিদেশ গমনেচ্ছু শ্রমিকদের ভাষা শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া হবে।
তিনি
বলেন, চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ সম্পন্ন করার চেষ্টা করবে সরকার, যাতে ঝামেলা না হয়।
শ্রম,
কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আরও বলেন, অনেক লোক দালালদের মাধ্যমে
বিপদ্গ্রস্ত হয়। এই দালালদেরকে কীভাবে নির্বৃত্ত করা যায়, সেই ব্যাপারেও পদক্ষেপ নিচ্ছে
সরকার।
এরপর
বৃহস্পতিবার ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শনকালে প্রবাসীকল্যাণ মন্ত্রীর সাথে সিলেট
মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ও সিলেট
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন