শাপলা তুলতে গিয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

শাপলা তুলতে গিয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু
প্রতীকী ছবি

দিনাজপুরের পার্বতীপুরে কালসোনা নদীতে গোসলের সময় শাপলা তুলতে গিয়ে ডুবে প্রাণ গেছে একই পরিবারের ৩ নারীর। 

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ২টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া ভাদুড়ীর বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন- ভাবি আকলিমা খাতুন (১৮), ননদ দুলালী খাতুন (২১) ও সুরভি খাতুন (১০)।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে দুই ননদকে নিয়ে ভাদুড়িয়া গ্রামের কাছে কালসোনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন আকলিমা। এরপর সেখানে তাদেরকে খুঁজতে গিয়ে ঘাটের একটু দূরে ভাসমান তিনজনকে দেখতে পেয়ে ৯৯৯ নাম্বারে সংবাদ দেন স্থানীয়রা। নিকটস্থ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করে।

হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম সোহাগ জানান, বিষয়টি মর্মান্তিক। মৃতদের কেউই সাঁতার জানতেন না বলে জেনেছেন তিনি। একসঙ্গে তিনজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল বলেন, আমরা ৯৯৯ নাম্বারের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়েছি। ইউডি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পদ হারালেন জামায়াত নেতা

১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

২

কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

৩

৩৯৬টি কবর খুঁড়ে চিরবিদায় নিলেন হাফেজ শিকদার, অপূর্ণ রয়ে গেল ৪০০ ছোঁয়ার ইচ্ছা

৪

এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসা শিক্ষক

৫

কুমিল্লায় হাসপাতালে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

৬

কুমিল্লায় বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

৭

কুমিল্লা কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজের পেছনের গলিতে ছিনতাই

৮

কুমিল্লায় ৫ লাখ টাকার পণ্যের কার্টনে মিলল ইট ও বাঁশ

৯

কুমিল্লায় দধি ও ফলের দোকানে অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা

১০

কুমিল্লায় থামল কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস

১১

কনকনে শীতেও কাজে ফাঁকি নয়, কর্মীদের BMW উপহার রেস্তরাঁ মালিকের

১২