৩৩ বছর পর মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদের’ভিত্তিপ্রস্তর স্থাপন

ছবি

ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙা আজ শনিবার ( ০৬ ডিসেম্বর ) একই নামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর।

এ ঘটনা কেন্দ্র করে মুর্শিদাবাদে যেন কোনোভাবেই সাম্প্রদায়িক উত্তেজনা না ছড়ায়, সে জন্য যা যা করা দরকার তা করতে পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। সরকারকে বলা হয়েছে, এই সম্ভাব্য উত্তেজনা থামাতে এবং শান্তি বজায় রাখতে যা যা করা দরকার, তার সবই করতে হবে।

এই প্রেক্ষাপটে রাজ্য প্রশাসন নিরাপত্তার ব্যাপারে সম্পূর্ণভাবে সতর্ক। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতকে জানিয়েছেন, যে কোনো অশান্তি রোধে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে ডেপুটি সলিসিটর জেনারেল রাজদীপ মজুমদার বলেছেন, সিআইএসএফের ১৯টি কোম্পানি ইতোমধ্যে এই অঞ্চলে উপস্থিত রয়েছে। কর্মকর্তাদের মতে, শুক্রবার সন্ধ্যা থেকে র‌্যাফের ইউনিট সহ ৩৫০০ জনের একটি দল রেজিনগর এবং আশেপাশের অঞ্চলে মোতায়েন রয়েছে। ১২ নম্বর জাতীয় সড়কের সুরক্ষার জন্য বিএসএফের দুটি কোম্পানি প্রস্তুত রাখা হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলার মোচা দেখিয়ে ট্রেন দুর্ঘটনা ঠেকালেন বৃদ্ধ

বিএনপি নেতার বাড়িতে ঢুকে গুলি মা-ছেলে গুলিবিদ্ধ

কনের গায়ে হলুদের আনন্দ শেষ না হতেই বরের মৃত্যু, শোকে দুই পরিবার

বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার

সামনে কঠিন সময়: মির্জা ফখরুল

তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

১০

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

১১

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

১২

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের পথে জুবাইদা রহমান

১৩

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

১৪

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

১৫

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

১৭

নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে কঠোর প্রতিমন্ত্রী রাজিব আহসান

১৮

পাহাড়ের নিচে মিলল মা-মেয়ের লাশ

১৯

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব

২০

জাপান সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা ড. ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাপানে চারদিনের সরকারি সফর শেষে আজ সকালে টোকিও ছেড়েছেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় আজ সকাল ১১টা ২০ মিনিটে সিঙ্গাপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সফরকালে প্রধান উপদেষ্টা টোকিওতে প্রায় ২০টি কর্মসূচিতে অংশগ্রহণ করেন, যার মধ্যে একটি ছিল জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে বৈঠক। প্রধান উপদেষ্টা আজ রাত ১০টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

সফরের তৃতীয় দিনে গতকাল শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

বৈঠকে, দুই নেতা চলতি বছরের মধ্যে বাংলাদেশ ও জাপানের মধ্যেকার অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন, যার মাধ্যমে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হবে।

জাপানি প্রধানমন্ত্রী বাংলাদেশকে বাজেট সহায়তা ও রেলপথ উন্নয়নের জন্য ১.০৬৩ বিলিয়ন মার্কিন ডলারের ঋণের প্রতিশ্রুতি দেন।

পরে, ওই দিন তিনটি চুক্তিপত্র বিনিময় হয়। এগুলো হলো- অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু পরিবর্তনের সহনশীলতা শক্তিশালীকরণে ডেভেলপমেন্ট পলিসি ঋণ (৪১৮ মিলিয়ন ডলার), জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল-গেজ ডাবল লেন রেলপথ প্রকল্পের জন্য ঋণ (৬৪১ মিলিয়ন ডলার), এবং মানবসম্পদ উন্নয়ন বৃত্তির জন্য অনুদান (৪.২ মিলিয়ন ডলার)।

একই দিন, প্রধান উপদেষ্টা ‘বাংলাদেশ বিজনেস সেমিনার-এ বক্তৃতা দেন, যেখানে দুই দেশের মধ্যে অর্থনৈতিক, বিনিয়োগ ও অন্যান্য সহযোগিতার ক্ষেত্রে ছয়টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়।

এর আগে বৃহস্পতিবার, বাংলাদেশ ও জাপান দুইটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে, যার উদ্দেশ্য বাংলাদেশের কর্মশক্তির দক্ষতা বৃদ্ধি এবং জাপানে তাদের কর্মসংস্থান সহজতর করা, কারণ জাপানে শ্রমিক সংকট বিদ্যমান।

এই চুক্তিগুলো টোকিওর হিরাকাওচো চিয়োদা সিটিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত মানবসম্পদ সেমিনারে স্বাক্ষরিত হয়, যেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

অনুষ্ঠানে জাপানি কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে অন্তত ১ লাখ কর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানান, যা দেশটির ক্রমবর্ধমান শ্রম সংকট মোকাবেলায় সহায়ক হবে।

একই দিন প্রধান উপদেষ্টা ৩০তম নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া-তে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

নিক্কেই ফোরামের পাশাপাশি, অধ্যাপক ইউনূস মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদের সঙ্গে বৈঠক করেন এবং বাংলাদেশকে আসিয়ানের সদস্যপদ পেতে সমর্থনের আহ্বান জানান।

এদিকে, গতকাল শুক্রবার সোকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক ইউনূসকে সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়নে অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলার মোচা দেখিয়ে ট্রেন দুর্ঘটনা ঠেকালেন বৃদ্ধ

বিএনপি নেতার বাড়িতে ঢুকে গুলি মা-ছেলে গুলিবিদ্ধ

কনের গায়ে হলুদের আনন্দ শেষ না হতেই বরের মৃত্যু, শোকে দুই পরিবার

বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার

সামনে কঠিন সময়: মির্জা ফখরুল

তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

১০

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

১১

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

১২

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের পথে জুবাইদা রহমান

১৩

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

১৪

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

১৫

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

১৭

নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে কঠোর প্রতিমন্ত্রী রাজিব আহসান

১৮

পাহাড়ের নিচে মিলল মা-মেয়ের লাশ

১৯

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব

২০

নির্বাচন হবে অবাধ ও উৎসবমুখর, প্রস্তুত থাকতে বিজিবিকে নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে বিজিবি সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি বিজিবিও প্রস্তুত আছে। নির্বাচনে ৩৫ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে বলে জানান তিনি।

তিনি বলেন, কোথাও কোন ধরনের ছাড় দেয়া হচ্ছে না। দেশের মধ্যে অপরাধ করে যাতে কেউ সীমান্ত দিয়ে পার হতে না পারে সে জন্য স্পর্শকাতর এলাকাগুলোতে কঠোর নজরদারি রাখা হচ্ছে।

আজ বিজিবি দিবস ২০২৫ উপলক্ষে বিজিবি সদর দপ্তরে পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পদক প্রদান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবির খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারবর্গকে সংবর্ধনা ও উপহার সামগ্রী প্রদান করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিজিবি সদস্যদের সহায়তা চান।

এছাড়া সীমান্তে চোরাচালান রোধে বিজিবি সদস্যদের কঠোর ও কৌশলী হওয়ারও পরামর্শ দেন তিনি।

বক্তব্যের শুরুতে মহান মুক্তিযুদ্ধে বিজিবি সদস্যদের অপরিসীম সাহস ও আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে তিনি স্মরণ করেন। একইসঙ্গে উপদেষ্টা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের সকল শহিদকে। এছাড়া গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন জুলাইয়ের গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহিদকে, যাঁদের আত্মদানে উন্মোচিত হয়েছে শোষণ ও বৈষ্যমহীন দেশ গড়ার নতুন পথ। তিনি আরো স্মরণ করেন এ আন্দোলনে যাঁরা আহত হয়েছেন এবং পঙ্গুত্ববরণ করেছেন তাদেরকে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবি এক সুদীর্ঘ ও গৌরবময় ঐতিহ্যের ধারক ও বাহক। বিজিবি এক 'ত্রিমাত্রিক' বাহিনী হিসেবে দেশের সীমান্ত সুরক্ষা, আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা ও জনকল্যাণমূলক কাজে অনন্য ভূমিকা রাখছে। বিজিবির উন্নয়নে সরকার সর্বাত্নক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

বিজিবি সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে সীমান্তের অতন্দ্র প্রহরীর ন্যায় দায়িত্ব পালন করতে হবে। সীমান্ত দিয়ে কোন মাদক প্রবেশ করবে না। স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, যে সকল কর্মকর্তা ও কর্মচারি চোরাকারবারী ও মাদক পাচারকারীদের সহায়তা করে কিংবা সাহায্য করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই সর্বদা সজাগ এবং সতর্ক থাকতে হবে। প্রতিবেশী দেশগুলোর সাথে সীমান্ত সমস্যা সমাধানে অত্যন্ত কৌশলী ও যোগ্যতার পরিচয় দিতে হবে।

সীমান্তে চোরাকারবারীদের আইনের আওতায় আনার কথা উল্লেখ করে তিনি বলেন, সীমান্তে প্রয়োজনে আইন-শৃঙ্খলা বাহিনীকে জেলা প্রশাসনের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ থেকে কোন অপরাধী, সন্ত্রাসী সীমান্ত দিয়ে যেন পালাতে না পারে সে বিষয়ে কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে।

সীমান্ত রক্ষার পবিত্র দায়িত্বের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষার যে কোনো দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে পালন করতে বিজিবি সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, 'সীমান্তের অতন্দ্র প্রহরী' হিসেবে বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক হয়ে বিজিবি তার গৌরবময় অগ্রযাত্রা অব্যাহত রাখবে।

বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য অনুষ্ঠানে ৭২ জনকে পদকে ভূষিত করা হয়।

পরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী কেক কেটে বিজিবি দিবস ২০২৫-এর উদ্বোধন করেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলার মোচা দেখিয়ে ট্রেন দুর্ঘটনা ঠেকালেন বৃদ্ধ

বিএনপি নেতার বাড়িতে ঢুকে গুলি মা-ছেলে গুলিবিদ্ধ

কনের গায়ে হলুদের আনন্দ শেষ না হতেই বরের মৃত্যু, শোকে দুই পরিবার

বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার

সামনে কঠিন সময়: মির্জা ফখরুল

তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

১০

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

১১

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

১২

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের পথে জুবাইদা রহমান

১৩

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

১৪

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

১৫

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

১৭

নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে কঠোর প্রতিমন্ত্রী রাজিব আহসান

১৮

পাহাড়ের নিচে মিলল মা-মেয়ের লাশ

১৯

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব

২০

সারাদেশে কাল থেকে মাঠে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণের জন্য আগামীকাল শুক্রবার থেকে সারাদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন।

আজ বৃহস্পতিবার ( ১১ ডিসেম্বর ) নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন। চিঠিতে ইসি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুদিন পর পর্যন্ত সময়ের জন্য মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় আচরণ বিধি প্রতিপালনার্থে প্রতি উপজেলা বা থানায় অন্যূন ২ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

ইসি আরো জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুদিন পর পর্যন্ত সময়ের জন্য মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় আচরণ বিধি প্রতিপালনার্থে প্রতি উপজেলা/থানায় অন্যূন ২ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলার মোচা দেখিয়ে ট্রেন দুর্ঘটনা ঠেকালেন বৃদ্ধ

বিএনপি নেতার বাড়িতে ঢুকে গুলি মা-ছেলে গুলিবিদ্ধ

কনের গায়ে হলুদের আনন্দ শেষ না হতেই বরের মৃত্যু, শোকে দুই পরিবার

বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার

সামনে কঠিন সময়: মির্জা ফখরুল

তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

১০

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

১১

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

১২

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের পথে জুবাইদা রহমান

১৩

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

১৪

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

১৫

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

১৭

নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে কঠোর প্রতিমন্ত্রী রাজিব আহসান

১৮

পাহাড়ের নিচে মিলল মা-মেয়ের লাশ

১৯

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব

২০

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় অদম্য নারী পুরস্কার কার্যক্রমের আওতায় গণতন্ত্রের মানসকন্যা বেগম খালেদা জিয়াকে 'গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী' সম্মাননায় ভূষিত করতে যাচ্ছে।

আগামীকাল রবিবার (৮ মার্চ) রাজধানীর ওসমানী মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বেগম খালেদা জিয়াকে এ সম্মাননা প্রদান করা হবে।

আপসহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে অদম্য নেতৃত্ব প্রদান এবং গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া অসামান্য অবদান রাখায় এ পুরস্কার প্রদান করা হচ্ছে।

অন্যান্য বছরের ন্যায় এ বছরও পাঁচটি ক্যাটাগরিতে পাঁচ জন নারীকে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে পুরস্কার প্রদান করা হবে।

অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন, সফল জননী নারী ক্যাটাগরিতে নুরবানু কবীর, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন- এমন নারী ক্যাটাগরিতে মোছা. আফরোজা ইয়াসমিন শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে পুরস্কৃত হচ্ছেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলার মোচা দেখিয়ে ট্রেন দুর্ঘটনা ঠেকালেন বৃদ্ধ

বিএনপি নেতার বাড়িতে ঢুকে গুলি মা-ছেলে গুলিবিদ্ধ

কনের গায়ে হলুদের আনন্দ শেষ না হতেই বরের মৃত্যু, শোকে দুই পরিবার

বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার

সামনে কঠিন সময়: মির্জা ফখরুল

তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

১০

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

১১

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

১২

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের পথে জুবাইদা রহমান

১৩

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

১৪

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

১৫

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

১৭

নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে কঠোর প্রতিমন্ত্রী রাজিব আহসান

১৮

পাহাড়ের নিচে মিলল মা-মেয়ের লাশ

১৯

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব

২০

তারেক রহমানের নিরাপত্তায় যা যা দরকার সরকার দিতে প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে দেশে নিরাপত্তায় নিয়ে কোনো ঝুঁকি নেই।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ের এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমানকে প্রয়োজনে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে জানিয়ে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার নিরাপত্তা দিতে প্রস্তুত।

স্পেশালি যাদের জন্য দরকার, তাদের জন্য স্পেশাল নিরাপত্তা দিতে প্রস্তুত। সবার স্ট্যাটাস অনুযায়ী দেওয়া হয়।বাংলাদেশে কারো কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলার মোচা দেখিয়ে ট্রেন দুর্ঘটনা ঠেকালেন বৃদ্ধ

বিএনপি নেতার বাড়িতে ঢুকে গুলি মা-ছেলে গুলিবিদ্ধ

কনের গায়ে হলুদের আনন্দ শেষ না হতেই বরের মৃত্যু, শোকে দুই পরিবার

বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার

সামনে কঠিন সময়: মির্জা ফখরুল

তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

১০

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

১১

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

১২

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের পথে জুবাইদা রহমান

১৩

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

১৪

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

১৫

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

১৭

নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে কঠোর প্রতিমন্ত্রী রাজিব আহসান

১৮

পাহাড়ের নিচে মিলল মা-মেয়ের লাশ

১৯

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব

২০

সংবর্ধনা শেষে সরাসরি মায়ের কাছে যাবেন তারেক রহমান: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেই ঐতিহাসিক সংবর্ধনা মঞ্চে বক্তব্য শেষে তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।তিনি জানান, ২৫ ডিসেম্বর তিনি দেশে নেমে বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার পথে ৩০০ ফিট এলাকায় উপস্থিত জনসমাগমের উদ্দেশ্যে একটি সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেবেন। এরপর তিনি তার মাকে দেখে বাসায় ফিরবেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পিজি হাসপাতালে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ এবং সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের সাবেক ও বর্তমান ছাত্রদলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে স্বাগত মিছিল-পূর্বক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। মিছিলটি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) বটতলা থেকে শুরু হয়ে শাহবাগ মোড় হয়ে মৎস্যভবনে গিয়ে শেষ হয়।

সমাবেশে রিজভী বলেন, দীর্ঘ প্রায় ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজ দেশ বাংলাদেশে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। আগামী ২৫ ডিসেম্বর তার আগমন উপলক্ষে সারা দেশে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে এবং লক্ষ লক্ষ মানুষ তাকে এক নজর দেখার জন্য ঢাকায় আসবেন। তিনি বলেন, ২০০৭ সালের মইনুদ্দিনফখরুদ্দিন সরকার ছিল শেখ হাসিনারই সমর্থিত সরকার। সেই সরকারের সময় বিনা কারণে তারেক রহমানকে গ্রেপ্তার করা হয় এবং নির্মম শারীরিক নির্যাতন করা হয়। সেই নির্যাতনের পর তাকে এই পিজি হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়। তিনি আরও বলেন, চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পর শেখ হাসিনার সরকার একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে দেশে ফিরতে বাধা দেয়। ১৭ বছর ধরে তাকে তার পরিবার, দেশ ও মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। তিনি তার মায়ের সঙ্গে দেখা করতে পারেননি, এমনকি ছোট ভাইয়ের লাশ ও জানাজায়ও অংশ নিতে পারেননি। এসব ঘটনার জন্য শেখ হাসিনা দায়ী।

বিএনপির এই মুখপাত্র বলেন, জিয়া পরিবার বাংলাদেশের একটি জনপ্রিয় ও ঐতিহাসিক রাজনৈতিক পরিবার। এই পরিবারই স্বাধীনতার ঘোষণা দিয়েছে এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন নির্ভীক সৈনিকের মতো গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। এই পরিবারকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগ ও তাদের মিত্ররা কোনো চক্রান্ত বাদ দেয়নি।

নিরাপত্তা প্রসঙ্গে রিজভী বলেন, আমরা সরকারের কাছে তার পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানিয়েছি। সরকার আমাদের আশ্বস্ত করেছে যে তার নিরাপত্তা নিশ্চিত করা হবে। দলীয়ভাবেও নেতাকর্মীরা তার নিরাপত্তায় সর্বোচ্চ দায়িত্ব পালন করবেন, ইনশাআল্লাহ। তিনি নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনসমাগম যত বড়ই হোক, সবাইকে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে হবে। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাবেন। কোনো বিশৃঙ্খলা বা অরাজকতা করা যাবে না। তিনি তার মাকে দেখে বাসায় পৌঁছানো পর্যন্ত সবাই শৃঙ্খলার সঙ্গে অবস্থান করবেন।

কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালের সভাপতিত্বে মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিএনপির আইটি সেলের সদস্য মাহফুজ কবির মুক্তা এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের পাশাপাশি চিকিৎসক ও ছাত্রদলের সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলার মোচা দেখিয়ে ট্রেন দুর্ঘটনা ঠেকালেন বৃদ্ধ

বিএনপি নেতার বাড়িতে ঢুকে গুলি মা-ছেলে গুলিবিদ্ধ

কনের গায়ে হলুদের আনন্দ শেষ না হতেই বরের মৃত্যু, শোকে দুই পরিবার

বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার

সামনে কঠিন সময়: মির্জা ফখরুল

তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

১০

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

১১

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

১২

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের পথে জুবাইদা রহমান

১৩

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

১৪

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

১৫

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

১৭

নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে কঠোর প্রতিমন্ত্রী রাজিব আহসান

১৮

পাহাড়ের নিচে মিলল মা-মেয়ের লাশ

১৯

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব

২০

জামায়াত সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ১৫২টি ক্রিকেট স্ট্যাম্প উদ্ধার

রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে জামায়াতের এক সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ক্রিকেট খেলার ১৫২টি স্ট্যাম্প উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

স্থানীয় সুত্র খবর পেয়ে বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সূত্রাপুর থানা পুলিশ ১০তলা বাড়িটিতে অভিযান চালায়। তিন ঘন্টারও বেশি সময় উদ্ধার অভিযানে বাড়ির নিচতলা ও ওপরের একটি কক্ষ থেকে প্লাস্টিকের বস্তায় থাকা এসব স্ট্যাম্প জব্দ করা হয়।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ১৫২টি স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। এই ব্যাপারে সতর্ক করা হয়েছে বাড়ির মালিককে। তবে কাউকে গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। ১০তলা এই ভবনটিতেই কসমোপলিটন স্কুল অ্যান্ড কলেজ, এটি একটি ভোটকেন্দ্রও।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলার মোচা দেখিয়ে ট্রেন দুর্ঘটনা ঠেকালেন বৃদ্ধ

বিএনপি নেতার বাড়িতে ঢুকে গুলি মা-ছেলে গুলিবিদ্ধ

কনের গায়ে হলুদের আনন্দ শেষ না হতেই বরের মৃত্যু, শোকে দুই পরিবার

বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার

সামনে কঠিন সময়: মির্জা ফখরুল

তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

১০

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

১১

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

১২

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের পথে জুবাইদা রহমান

১৩

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

১৪

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

১৫

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

১৭

নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে কঠোর প্রতিমন্ত্রী রাজিব আহসান

১৮

পাহাড়ের নিচে মিলল মা-মেয়ের লাশ

১৯

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব

২০

নির্বাচনকালীন সময়ে সত্য ও যাচাইকৃত তথ্য নিশ্চিত করতে গণমাধ্যমকে তথ্য উপদেষ্টার আহ্বান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মনে করিয়ে দিয়েছেন, গণমাধ্যমকে নির্বাচনের সময় প্রপাগান্ডা, ভুল তথ্য ও অপতথ্য থেকে দূরে থেকে শুধু যাচাই করা তথ্যই পরিবেশন করতে হবে।

আজ রোববার (১৪ ডিসেম্বর) তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “বিভ্রান্তিমূলক তথ্য নির্বাচন প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এজন্য গণমাধ্যমকর্মীদের সর্বদা সতর্ক থাকা প্রয়োজন।”

উপদেষ্টা আরও জানান, সরকার একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম চায় যা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। “গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং তথ্যের সঠিক ব্যবহার নিশ্চিত করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহায়তা করাই সরকারের লক্ষ্য,” তিনি বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কতা, নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রাখার গুরুত্বও উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, সরকার সঠিক তথ্য প্রচারের জন্য গণমাধ্যমকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে এবং স্বাধীনতা, ন্যায়বিচার ও জবাবদিহিতার ভিত্তিতে একটি বিশ্বাসযোগ্য মিডিয়া পরিবেশ গড়ে উঠবে।

সভায় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অতিরিক্ত সচিব (প্রশাসন) নূর মো. মাহবুবুল হক, অতিরিক্ত সচিব (সম্প্রচার ও প্রেস) ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম এবং মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। নব নিযুক্ত উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মতবিনিময় শেষে সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বিভিন্ন প্রাসঙ্গিক প্রশ্নের জবাব দেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলার মোচা দেখিয়ে ট্রেন দুর্ঘটনা ঠেকালেন বৃদ্ধ

বিএনপি নেতার বাড়িতে ঢুকে গুলি মা-ছেলে গুলিবিদ্ধ

কনের গায়ে হলুদের আনন্দ শেষ না হতেই বরের মৃত্যু, শোকে দুই পরিবার

বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার

সামনে কঠিন সময়: মির্জা ফখরুল

তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

১০

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

১১

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

১২

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের পথে জুবাইদা রহমান

১৩

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

১৪

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

১৫

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

১৭

নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে কঠোর প্রতিমন্ত্রী রাজিব আহসান

১৮

পাহাড়ের নিচে মিলল মা-মেয়ের লাশ

১৯

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব

২০

১০ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পূর্বাভাস

চলতি শীত মৌসুমে মঙ্গলবার (৬ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৭ ডিগ্রি সেলসিয়াসে, যা এ মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন।

এর আগে গত ৩১ ডিসেম্বর গোপালগঞ্জে সর্বনিম্ন ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। আজ সেই রেকর্ড ভেঙে আরও কমেছে তাপমাত্রা।

তবে দেশের বিভিন্ন অঞ্চলে শীত বাড়লেও রাজধানী ঢাকায় আজ তাপমাত্রা কিছুটা বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, আগামী তিন থেকে চার দিন তাপমাত্রা কিছুটা ওঠানামা করতে পারে। তবে চলতি মাসের ১০ বা ১১ তারিখের দিকে দেশজুড়ে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে দেশের ১০টি জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব জেলা হলো—রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা।

আবহাওয়া অধিদপ্তরের সংজ্ঞা অনুযায়ী, সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি হলে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি হলে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। তাপমাত্রা ৪ ডিগ্রির নিচে নামলে সেটিকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

এর আগে আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছিল, জানুয়ারি মাসে দেশে অন্তত পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যার মধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলার মোচা দেখিয়ে ট্রেন দুর্ঘটনা ঠেকালেন বৃদ্ধ

বিএনপি নেতার বাড়িতে ঢুকে গুলি মা-ছেলে গুলিবিদ্ধ

কনের গায়ে হলুদের আনন্দ শেষ না হতেই বরের মৃত্যু, শোকে দুই পরিবার

বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার

সামনে কঠিন সময়: মির্জা ফখরুল

তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

১০

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

১১

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

১২

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের পথে জুবাইদা রহমান

১৩

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

১৪

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

১৫

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

১৭

নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে কঠোর প্রতিমন্ত্রী রাজিব আহসান

১৮

পাহাড়ের নিচে মিলল মা-মেয়ের লাশ

১৯

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব

২০

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি

ফাইল ছবি

দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেছেন, খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে।

আজ মঙ্গলবার ( ৩০ ডিসেম্বর )  দুপুর ১২টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণের শুরুতে প্রধান উপদেষ্টা বলেন, ‘আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ। দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

এই গভীর শোকের মুহূর্তে খালেদা জিয়ার পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী-সমর্থকের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান প্রধান উপদেষ্টা। একই সঙ্গে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন সবাই এই শোক কাটিয়ে ওঠার শক্তি লাভ করেন।

ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁর আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে।

তিনি বলেন, দেশ ও জাতির প্রতি খালেদা জিয়ার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মহান, দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয় বলে উল্লেখ করেন তিনি।

শোকাবহ এই সময়ে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সবাই যেন যার যার অবস্থান থেকে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি বলেন, জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। ভাষণে তিনি সতর্ক করে বলেন, শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। এই সময়ে সবার দায়িত্বশীল ভূমিকা পালন অত্যন্ত জরুরি।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। একই সঙ্গে তাঁর নামাজে জানাজার দিনে এক দিনের (আগামীকাল বুধবার) সাধারণ ছুটিও ঘোষণা করেন।

নামাজে জানাজাসহ সব ধরনের শোক পালন শৃঙ্খলার সঙ্গে সম্পন্ন করার জন্য দেশবাসীর প্রতি বিনীত আহ্বান জানান তিনি। ভাষণের শেষাংশে প্রধান উপদেষ্টা বলেন, তিনি জানেন, এই সময়ে মানুষ আবেগাপ্লুত। তবে তিনি আশা প্রকাশ করেন, সবাই ধৈর্যের পরিচয় দেবেন এবং জানাজাসহ সব আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্টদের সহযোগিতা করবেন। শেষে তিনি মহান আল্লাহর কাছে দেশবাসীর জন্য ধৈর্য, শক্তি ও ঐক্যবদ্ধ থাকার ক্ষমতা কামনা করেন।