৩ ভরি স্বর্ণ কুড়িয়ে পেয়েও থানায় ফেরত দিলেন চানাচুর বিক্রেতা

৩ ভরি স্বর্ণ কুড়িয়ে পেয়েও থানায় ফেরত দিলেন চানাচুর বিক্রেতা
সংগৃহীত ছবি

সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ার এলাকায় ভ্যানগাড়িতে করে নিয়মিত চানাচুর বিক্রি করেন আমির উদ্দিন (৩৫)। রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে হঠাৎ ভ্যানের চাকার কাছে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। কুড়িয়ে নিয়ে অন্য জিনিসের সঙ্গে এর ভেতরে পান প্রায় তিন ভরির স্বর্ণালংকার। পরে মালিকের সন্ধান পেয়ে প্রায় চার ঘণ্টা পর ব্যাগটি ফিরিয়ে দেন এই চানাচুর বিক্রেতা।

রোববার রাত ১১টার দিকে পুলিশের উপস্থিতিতে স্বর্ণালংকারসহ ব্যাগটি প্রকৃত মালিকের হাতে তুলে দেন আমির উদ্দিন। সততায় মুগ্ধ হয়ে তাঁকে পাঁচ হাজার টাকা উপহার দেন স্বর্ণালংকারের মালিক সজল তালুকদার।

সজল তালুকদার জানান, তিনি শহরের আবুল হোসেন রোডে পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় থাকেন। রোববার বিকেলে স্বর্ণের এক জোড়া চুড়ি ও দুটি আংটি পরিষ্কার করাতে শহরের একটি স্বর্ণালংকারের দোকানে যান তাঁর স্ত্রী। সঙ্গে ছিলেন সজল ও তাঁদের দুই শিশুসন্তান। কাজ শেষে তাঁরা আলফাত স্কয়ার হয়ে রিকশায় বাসায় ফেরেন। বাসার সামনে নেমে দেখেন, স্ত্রীর হাতের ব্যাগটি নেই। কীভাবে বা কোথায় ব্যাগটি পড়ে গেছে, তা বুঝতে পারছিলেন না তাঁরা।

তিনি আরও জানান, এরপর সজল দুই বন্ধুকে নিয়ে প্রথমে থানায় গিয়ে বিষয়টি জানান। পরে ব্যাগটির সন্ধান করতে থাকেন। একপর্যায়ে হতাশ হয়ে বাসায় ফিরে যান। তাঁর বন্ধুরা অন্য একটি রিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে সজলের স্ত্রীর স্বর্ণালংকার হারানোর বিষয়টি নিয়ে তাঁরা কথা বলছিলেন। তাঁদের বহনকারী তরুণ রিকশাচালক আবু সাইদ কথাটি শুনে জানান, একজন চানাচুর বিক্রেতা একটি ব্যাগ পেয়ে মালিককে খুঁজছেন। সজলকে খবর দিয়ে বন্ধুরা আমির উদ্দিনের কাছে যান। ব্যাগটি পাওয়ার সময় রিকশাচালক আবু সাইদ ছিলেন পাশেই ছিলেন বলে জানান আমির উদ্দিন।

সজল তালুকদার বলেন, ‘সোনা দেখে আমি তো ভয় পেয়ে গেছিলাম। পরে ছেলেরে দিয়া ঘরও পাঠাইছি সাবধানে রাখবার লাগি। আমার দোকানও রাখা নিরাপদ না, তিনবার দোকান চুরি অইছে।’

আমির উদ্দিন শহরের পশ্চিমবাজার এলাকার বাসিন্দা। তাঁর দাবি, সেখানে একটি ভাঙাচোরা ভাড়া ঘরে সপরিবারে থাকেন। তাঁর নিজের কোনো ঘরবাড়ি নেই। স্বর্ণালংকারগুলো রেখে দিতে পারতেন—এমন কথার জবাবে আমির উদ্দিন বলেন, ‘ছোটবেলা থাকি কষ্ট করি চলি। পরের জিনিসে লোভ নাই।’ আমির উদ্দিনের সততার প্রশংসা করেন স্বর্ণালংকারের মালিক সজল তালুকদার।

আমির উদ্দিনের সততার প্রশংসা করেছেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ বলেন, থানায় জানানোর পর আমরা সজল তালুকদারের সঙ্গে লোক দিয়ে ব্যাগটির খোঁজ করি। পরে তাঁরা আমির উদ্দিনসহ থানায় আসে। আমির উদ্দিনকে ভালো লোক মনে হয়েছে। এ কারণে ব্যাগটি ফেরত পাওয়া গেছে।’

আমির উদ্দিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন সজল তালুকদার। তিনি বলেন, ‘আমরা তিনটা মানুষ চার ঘণ্টা ব্যাগটা খুঁজছি। আমির উদ্দিন লোকটারে সরল মনে অইছে। টাকা নিতে চায়নি, জোর করে দিছি। আমার কাছে তখন এই টাকাই ছিল।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যুর কাছে হার মানল মিফতাহুল, থেমে গেল আইনজীবী হওয়ার স্বপ্ন

১

৩ ভরি স্বর্ণ কুড়িয়ে পেয়েও থানায় ফেরত দিলেন চানাচুর বিক্রেতা

২

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী আটক

৩

সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গৌরবময় একযুগ পূর্তি উদযাপন

৪

বিএনপি সমর্থকের বাড়ির ফটকে ‘রহস্যময় পুতুল’, গ্রামজুড়ে আতঙ্ক

৫

অপ্রতিম হত্যা মামলার চার্জ গঠন ২৯ নভেম্বর, বিচার দুই আদালতে

৬

কুমিল্লায় ১ কোটি ৬১ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

৭

কুমিল্লায় অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিল ও পরিমাপে কম দেওয়ার অভিযোগ, পাম্পসহ ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা

৮

কুমিল্লায় বেকারিতে কাপড়ের রং ও সিঁদুরের রং ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

৯

প