

অস্ট্রেলিয়ার
স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হলেন আরেক বাংলাদেশি এলিজা আজাদ রহমান।
তিনি নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন।
এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম কোনো বাংলাদেশি নারী ডেপুটি মেয়র
নির্বাচিত হলেন।
মঙ্গলবার
(৮ সেপ্টেম্বর) রাতে ক্যামডেন সিটি কাউন্সিলকক্ষে আয়োজিত সাধারণ সভায় কাউন্সিলরদের
সরাসরি ভোটে এলিজা আজাদ ডেপুটি মেয়র নির্বাচিত হন।
এলিজা
আজাদ তার প্রতিক্রিয়ায় বলেন, দলীয় সমর্থনের পাশাপাশি কাউন্সিলরদের সরাসরি ভোটে এই
দায়িত্ব পাওয়ায় স্থানীয় নাগরিকদের প্রতি আমার দায়বদ্ধতা ও কাজের পরিধি আরও বাড়ল।
অস্ট্রেলিয়ার
নাগরিক এলিজা আজাদের পৈতৃক নিবাস বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার দর্শনায়। তিনি বীর
মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আজাদুল ইসলামের মেয়ে।
দুই
দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে
তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত
হন। ২০২৪ সালের স্থানীয় সরকার নির্বাচনে তিনি ক্যামডেন কাউন্সিলের নর্থ ওয়ার্ড থেকে
প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।
এলিজা
আজাদ বলেন, একজন বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার রাজনীতিতে অবস্থান তৈরি করা সহজ ছিল
না। তিনি চান, নারীরা রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বে আরও এগিয়ে আসুক।
এই
যাত্রায় স্বামী-সন্তানসহ পরিবারের সদস্যদের নিরবচ্ছিন্ন সহযোগিতা পাওয়ার কথা জানালেন
এলিজা আজাদ। তিনি বলেন, তা ছাড়া বাংলাদেশি ও স্থানীয় বহু সাংস্কৃতিক কমিউনিটির সমর্থন
তিনি পেয়েছেন। তারা তার সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।
এলিজা
আজাদ ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত সিডনির বাংলাদেশি
কমিউনিটি। সিডনির ডেনহ্যাম কোর্টের বাসিন্দা বোরহান খান লিমন বলেন, এলিজা আজাদ দীর্ঘদিন
ধরে মাঠে কাজ করছেন। স্থানীয় সরকারে তার এই অবস্থান প্রবাসী বাংলাদেশিদের দাবিদাওয়া
তুলে ধরতে, সামগ্রিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশা করছেন।
এর
আগে, বাংলাদেশি সুমন সাহা সিডনির কাম্বারল্যান্ড সিটি কাউন্সিল ও মাসুদ খলিল ক্যাম্বেলটাউন
সিটি কাউন্সিলের ডেপুটি মেয়রের দায়িত্বে ছিলেন। আরেক বাংলাদেশি মাসুদ চৌধুরী বর্তমানে
ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।
মন্তব্য করুন


শনিবার (২৭ এপ্রিল) বিকেল ৫.৩০টা থেকে
দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য একটি আবহাওয়ার
পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর যেখানে বলা হয়েছে কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে পশ্চিম অথবা
উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ
বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত
দেখাতে বলা হয়েছে।
মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটিতে আগামী তিন দিনের পূর্বাভাসে আবহাওয়া
অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা
ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি
হতে পারে বলে জানানো হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া
তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, রাজশাহী, পাবনা ও
চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপ প্রবাহ এবং টাঙ্গাইল, বগুড়া,বাগেরহাট,
যশোর ও কুষ্টিয়া জেলাগুলোর ওপর দিয়ে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও
বান্দরবান জেলাসহ রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের
অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা
অব্যাহত থাকতে পারে।
সর্বোপরি তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা
দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় একইরকম
থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।
মন্তব্য করুন


পবিত্র
হজ পালনের উদ্দেশে সৌদি আরবে পৌঁছেছেন ৬২ হাজারের বেশি বাংলাদেশি। মোট ১৬১টি ফ্লাইটে
মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছান তারা। আজ (সোমবার, ১৮ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত
সর্বশেষ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
এয়ারলাইনস,
সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের
আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, গতকাল (রোববার, ১৭ মে) দিবাগত রাত ৩টা নাগাদ সৌদি পৌঁছেছেন
৬২ হাজার ৫২৮ জন হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮২টি ফ্লাইটে ৩২ হাজার
৫০৮ জন বাংলাদেশি সৌদিতে পৌঁছেছেন।
এছাড়াও
সৌদি এয়ারলাইনস পরিচালিত ৫৭টি ফ্লাইটে জেদ্দায় পৌঁছেছেন ২১ হাজার ১৬১ জন হজযাত্রী।
সেই সঙ্গে ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ২২টি ফ্লাইটে আরও ৮ হাজার ৮৫৯ জন বাংলাদেশি
পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে পৌঁছেছেন। সবমিলিয়ে সরকারি মাধ্যমে ৪ হাজার ৪৪৪
জন এবং বেসরকারি মাধ্যমে ৫৮ হাজার ৮৪ জন হজযাত্রী মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছেছেন।
এদিকে,
চলতি বছর হজ করতে সৌদি আরবে গিয়ে এ পর্যন্ত মোট ১৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের
মধ্যে ১২ জন পুরুষ ও ৫ জন মহিলা। যাদের মধ্যে মক্কায় ১২ জন এবং মদিনায় ৫ জনের মৃত্যু
হয়েছে বলে জানিয়েছে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক।
চাঁদ
দেখা সাপেক্ষে আগামী ২৬ মে চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে গত
১৮ এপ্রিল বাংলাদেশ থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায় হজযাত্রীদের প্রথম ফ্লাইট। হজের
আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে।
মন্তব্য করুন


আর্জেন্টিনার
হারে বিয়ে আটকে গেল ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনির! সামাজিক যোগাযোগমাধ্যমে
পোস্ট দিয়ে বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি। পোস্টে তিনি ইঙ্গিত দিয়েছেন, প্রিয় দল হেরে
যাওয়ায় তার নতুন বিয়ের পরিকল্পনা আপাতত থমকে গেছে।
বিশ্বকাপের
ফাইনালে আর্জেন্টিনার হারে হতাশ হয়ে ফেসবুকে নিজের ভেরিফাইড একাউন্টে দেওয়া এক পোস্টে
পরীমনি লেখেন, ‘বিয়ে টা আর করতে হলো না এই আর কি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা
হবে’।
এর
আগে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবারও বিয়ে করবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন
এই অভিনেত্রী। সেখানে তিনি লিখেছেন, ‘‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো
ফাইনাল’’। এ পোস্টটিও ব্যাপক ভাইরাল হয়েছিল।
এ
পোস্টের পরে সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারানোর পর ফেসবুকে আরও একটি পোস্ট
শেয়ার করেন পরীমনি। সেখানে তিনি লিখেছিলেন, ‘‘Harry Kane পারলে না তুমি আমার বিয়েটা
ঠেকাতে’!’ এতে তিনি কেনের একটি ছবিও জুড়ে দিয়েছিলেন।
আর্জেন্টিনার
হারের পর পরীমনির একটি পোস্ট ঘিরেই তৈরি হয়েছে নতুন আলোচনা। তবে তার ভক্তদের কৌতূহল,
কবে আবার বিয়ের পিঁড়িতে বসছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
মন্তব্য করুন


প্রধানমন্ত্রী
তারেক রহমান বলেছেন, ‘জিয়াউর রহমান যেভাবে দেশ গঠন করতে চেয়েছিলেন, বর্তমান সরকার সেভাবেই
চলার চেষ্টা করছে। মানুষ তাদের কাছেই প্রত্যাশা করে, যাদের কাছে কিছু পেতে পারে।
শহীদ
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রবিবার (৩১ মে) ঢাকার কৃষিবিদ
ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত আলোচনাসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী
বলেন, ‘আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ও কঠিন সময় অপেক্ষা করছে। এই সময় হেসেখেলে কাটিয়ে
দিলে দেশ ও ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে।’
তারেক
রহমান বলেন, ‘জিয়াউর রহমান কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশকে এমন স্থানে নিয়ে গিয়েছেন,
তাতে মানুষ জিয়া ও বাংলাদেশকে এক রকম মনে করত।
কঠোর
পরিশ্রম, সততার মাধ্যমে দেশে অনেক পরিবর্তন এনেছিলেন তিনি। জিয়াউর রহমানের সেই পথ অনুসরণ
করতে হবে।’
এ
সময় সরকারপ্রধান বলেন, ‘দেশে সামাজিক, ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধের ঘাটতি দেখা যাচ্ছে।
বিষয়গুলো কিভাবে শিশুদের মাঝে তৈরি করা যায়, তা নিয়ে তথ্য ও শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা
দেওয়া হয়েছে।
তারেক
রহমান এ সময় সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান নিজ দলের নেতাকর্মীদের প্রতি।
তিনি বলেন, ‘নির্বাচনের আগের মতো পরিশ্রম জারি রাখতে হবে। ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে
সরকারকে সফল করতে হবে।’
মন্তব্য করুন


যশোর-খুলনা
মহাসড়কে তিনটি যানবাহনের সংঘর্ষে নারী, শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন গুরুতর
আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার
(২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চাউলিয়া ফিলিং স্টেশনের সামনে কাভার্ড ভ্যান,
ইজিবাইক ও ইঞ্জিনচালিত ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা
হলেন, যশোর সদর উপজেলার ঘুনি পূর্বপাড়ার মৃত হাসান আলী মোল্লার ছেলে ইজিবাইক চালক মোহাম্মদ
আইয়ুব আলী (৪৩), ঘোড়াগাছা সাহাপাড়া গ্রামের সুজন সাহার স্ত্রী বৃষ্টি সাহা (২৪), তার
চার বছরের সন্তান সৌভিক সাহা এবং চাউলিয়া গ্রামের মৃত কালু শেখের ছেলে আনোয়ার আলী
(৭০)।
পুলিশ
ও প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে যশোরমুখী একটি দ্রুতগামী কাভার্ডভ্যান চাউলিয়া
ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক ও একটি ইঞ্জিনচালিত
ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ইজিবাইক
চালক আইয়ুব আলী ও যাত্রী বৃষ্টি সাহা মারা যান।
দুর্ঘটনায়
গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন
অবস্থায় আনোয়ার আলী ও সৌভিক সাহার মৃত্যু হয়।
বর্তমানে
হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তি হলেন, মণিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের মশিয়ার
রহমানের ছেলে সাজ্জাদ হোসেন (২৮)। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কাজনক।
মৃত
আনোয়ারের ছেলে জামাল হোসেন জানান, তার বাবা ভ্যানে করে যাত্রী নিয়ে মহাসড়ক ধরে গন্তব্যে
যাচ্ছিলেন। পথে কাভার্ডভ্যান, ইজিবাইক ও ইঞ্জিনচালিত ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ হয়।
এতে তার বাবা মারা যান।
এদিকে,
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অবরোধ করে এবং কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়। কিছু সময়ের জন্য যশোর-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ
হয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং
দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
যশোর
কোতোয়ালি থানা পুলিশ জানায়, ঘটনার পর পরই কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং এর চালককে
আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার ব্যাপারে
মামলা রুজুর প্রস্তুতি চলছে।
যশোর
জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শাকিরুল ইসলাম জানিয়েছেন, ময়নাতদন্তের
জন্য লাশগুলো হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার ব্যবস্থা
করা হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
এ
ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি ফজলুল করিম জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ কাজ
করছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন


সারাদেশের
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক কোটি সাত লাখের বেশি শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ইউনিফর্ম,
জুতা, মোজা ও পাটের ব্যাগ পেতে যাচ্ছে।
বিএনপি
নেতৃত্বাধীন সরকারের নির্বাচনি ইশতেহার ও প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ
হিসেবে এই বড় উদ্যোগ নেওয়া হচ্ছে। মূল কার্যক্রম শুরুর আগে আগামী জুলাই-আগস্ট মাসে
পাইলট প্রকল্পের মাধ্যমে এই সামগ্রী বিতরণ শুরু হবে।
সোমবার
(৮ জুন) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে এক সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
ববি হাজ্জাজ সাংবাদিকদের এ তথ্য জানান। এসময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম
এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।
ববি
হাজ্জাজ জানান, পাইলট প্রকল্পের আওতায় মোট সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থীকে এই সুবিধার
আওতায় আনা হবে। কার্যক্রমটি কয়েক ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে অন্তত এক লাখ শিক্ষার্থীর
মধ্যে এই সামগ্রী বিতরণ করা হবে। এরপর পর্যায়ক্রমে বাকি শিক্ষার্থীদের কাছে সামগ্রীগুলো
পৌঁছে দেওয়া হবে। আগামী ডিসেম্বরের মধ্যে পাইলট প্রকল্পের পুরো কাজ শেষ করার লক্ষ্যমাত্রা
নির্ধারণ করা হয়েছে।
প্রতিমন্ত্রী
বলেন, পাইলট প্রকল্পের অভিজ্ঞতা ও ফলাফলের ওপর ভিত্তি করে আগামী জানুয়ারি থেকে দেশের
সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরোদমে সামগ্রী বিতরণ শুরু হতে পারে।
তিনি
জানান, সারাদেশের কোনো উপজেলা যেন বাদ না পড়ে, সে লক্ষ্যে প্রতিটি উপজেলার একাধিক স্কুলকে
এই কর্মসূচিতে যুক্ত করা হচ্ছে। সব মিলিয়ে ২৫ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয় এই পাইলট
প্রকল্পের আওতায় থাকবে।
বস্ত্র
ও পাট মন্ত্রণালয় এই উদ্যোগে বড় ধরনের সহযোগিতা দেবে। তারা প্রাথমিক শিক্ষার্থীদের
জন্য সম্পূর্ণ বিনামূল্যে পাঁচ লাখ পাটের স্কুল ব্যাগ উপহার হিসেবে দিচ্ছে।
এক
প্রশ্নের জবাবে ববি হাজ্জাজ জানান, বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে স্কুল
ব্যাগটি ওয়াটারপ্রুফ হবে। সেই চিন্তাভাবনা ও পর্যবেক্ষণ করেই তারা এগুলো তৈরি করেছেন।
যেহেতু এটা পাইলট প্রকল্প, তাই যদি কোনো ভুলত্রুটি থেকে থাকে, এখান থেকে তারা জানতে
পারবেন। যাতে পরে যখন পূর্ণাঙ্গ কার্যক্রমে যাবেন তখন যেন সেটি ঠিক করে নেওয়া যায়।
এছাড়া
মাঠ পর্যায়ে প্রতিটি এলাকায় এই কার্যক্রম সফল করতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়
মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা করছে বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।
ববি
হাজ্জাজ আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করবেন।
মন্তব্য করুন


বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই না থাকাতে ভেঙে গেছে সংস্থার চেইন অব কমান্ড। তাই পুলিশের অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমানকে ফোকালপারসন হিসেবে নির্ধারণ করা হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করতে ।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর রমনার ইস্কাটন গার্ডেনে পুলিশ অফিসার্স মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশ পুলিশের ডিআইজি (চাকরিচ্যুত) খান সাঈদ হাসান।
নির্যাতিত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের পক্ষে এই ঘোষণা করে তিনি বলেন, পুলিশে কমান্ড দেওয়ার মতো এই মুহূর্তে কেউ নেই। পুলিশ সদস্যদের সঙ্গে যোগাযোগের জন্য তাকে রাখা হয়েছে।
মন্তব্য করুন


নিত্য প্রয়োজনীয়
পণ্যের মূল্য স্থিতিশীল ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর ২টি কাঁচাবাজার তদারকি
করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের ২টি টিম।
আজ শুক্রবার
(১১ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুরে শাহআলী সিটি কর্পোরেশন মার্কেট কাঁচাবাজার ও
শনির আখরা কাঁচাবাজারে তদারকি কার্যক্রম পরিচালিত হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তদারকি কার্যক্রম চলাকালে টিম দুটি কয়েকটি প্রতিষ্ঠানকে
মোট চার হাজার ৫শ’টাকা জরিমানা করে।
শাহ্আলী সিটি
কর্পোরেশন মার্কেট কাচাঁবাজার তদারকি টিমের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র
সহকারী সচিব মোছা. ফুয়ারা খাতুন।
এ সময় নিত্য প্রয়োজনীয়
পণ্যের মধ্যে চাল, ডাল, আলু, ডিম, সবজি ও মুরগীর বাজারে তদারকি করা হয়।
টিমের সদস্যরা
মূল্য তালিকা হালনাগাদ করাসহ সকল পণ্য ক্রয় ও বিক্রয়ের রশিদ যাচাই করেন।
এছাড়াও মূল্য
তালিকা সঠিকভাবে না টাঙানো, যথাযথভাবে না লেখা ও সংরক্ষণ না করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে
সতর্ক করার পাশাপাশি এক হাজার ৫শ’ টাকা জরিমানা করে।
এ সময় দোকান মালিক ও ভোক্তারা তদারকি টিমকে জানান,
গত কয়েক দিনের তুলনায় ডিমের দাম হালি প্রতি পাঁচ টাকা কমেছে।
অপরদিকে রাজধানীর
শনিরআখড়ার কাঁচাবাজারে ডিম, পিঁয়াজ, কাঁচামরিচ, মুরগী ও চালসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয়
পণ্যের ক্রয়মূল্য ও বিক্রি মূল্য যাচাই করা হয়।
এ সময় মুরগী,
চাল, আলু, পিঁয়াজসহ ও অন্যান্য পণ্যের হালনাগাদ মূল্য তালিকা টাঙানোর বিষয়ে তাগিদ দেওয়া
হয় ।
এ সময় কয়েকটি
প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স না থাকা ও মূল্য তালিকা টাঙানো না থাকায় তিন
হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে বাণিজ্য
মন্ত্রণালয় ও তার আওতাধীন বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


ব্রাহ্মণবাড়িয়ার
কসবায় ভুয়া প্রবেশপত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষা দিতে এসে আটক হওয়া এক নারী পরীক্ষার্থী
ও তার সহযোগীকে ৪০ হাজার টাকা জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে কসবা উপজেলা সদরের তফাজ্জল আলী ডিগ্রি কলেজ পরীক্ষা
কেন্দ্রে পরীক্ষা শুরুর আগে প্রবেশপত্র যাচাইয়ের সময় এ ঘটনা ধরা পড়ে।
আটক
দুজন হলেন কসবা মহিলা কলেজের অকৃতকার্য শিক্ষার্থী তাসফিয়া রহমান (১৮) এবং তার ফুফাতো
ভাই ইনজামুল হক (১৯)।
পরীক্ষাকেন্দ্র
সূত্রে জানা যায়, তাসফিয়া তার ফুফাতো ভাইয়ের সহযোগিতায় একটি ভুয়া অ্যাডমিট কার্ড তৈরি
করে পরীক্ষায় অংশ নিতে আসেন। পরীক্ষা শুরুর আগে অ্যাডমিট কার্ড যাচাইয়ের সময় কার্ডে
উল্লেখিত কোড নম্বর ও পরীক্ষার বিষয়ের অসঙ্গতি ধরা পড়ে। পরে যাচাই-বাছাই শেষে অ্যাডমিট
কার্ডটি ভুয়া বলে নিশ্চিত হন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কলেজের অধ্যক্ষ মো.
আবুল কালাম আজাদ।
অধ্যক্ষ
মো. আবুল কালাম আজাদ বলেন, অ্যাডমিট কার্ড যাচাইয়ের সময় কোড নম্বর ও পরীক্ষার বিষয়
না মেলায় তাদের সন্দেহ হয়। পরে যাচাই করে কার্ডটি ভুয়া বলে নিশ্চিত হয়ে উপজেলা নির্বাহী
কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়।
ঘটনার
পর আটক দুজনকে কেন্দ্রের অধ্যক্ষের কার্যালয়ে রাখা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে
তাদের দুজনকে ৪০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
কসবা
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম বলেন, ভুয়া অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা
দিতে এসে তারা আটক হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্তব্য করুন


ডিসেম্বরে কায়রোতে
অনুষ্ঠিতব্য ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান
উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক দেশ মিশর।
আজ বুধবার (৩০ অক্টোবর)
ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি অধ্যাপক ইউনূসের কাছে
সেদেশের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির পক্ষ থেকে এই আমন্ত্রণপত্র পৌঁছে দেন।
রাষ্ট্রদূত ওমর ফাহমি
জানান, অন্তত পাঁচটি দেশে—তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান এবং নাইজেরিয়ার
সরকার প্রধানগণ আগামী ১৬ থেকে ১৯ ডিসেম্বর কায়রোতে অনুষ্ঠেয় ডি-৮ সম্মেলনে অংশগ্রহণ
নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সম্মেলনের
একটি গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠকে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনকে সমর্থনের
উপায় নিয়ে আলোচনা হবে।
রাষ্ট্রদূত আরো জানান,
জুলাই-আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তর
প্রচেষ্টায় মিশর সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়েছে।
অধ্যাপক ইউনূস এই
সমর্থনকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন মিশর ও বাংলাদেশ আন্তর্জাতিক ফোরামগুলোতে,
যেমন ওআইসি এবং ডি-৮-এ হাতে হাত মিলিয়ে একসঙ্গে কাজ করবে।
প্রধান উপদেষ্টা জানান,
তিনি মিশরে ডি-৮ সম্মেলনে অংশগ্রহণের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন।
রাষ্ট্রদূত ফাহমি
আশা প্রকাশ করেন, বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিরাও ডি-৮ সম্মেলনের সময় মিশর সফর করবেন।
তিনি বলেন, মিশর বাংলাদেশের
তৈরি পোশাক ও ওষুধ শিল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে উপকৃত হতে চায় এবং পাট চাষ সম্পর্কে
শিক্ষা নিতে আগ্রহী।
তিনি আরো উল্লেখ করেন,
উভয় দেশের মধ্যে কৃষি, টেক্সটাইল এবং ওষুধ শিল্পের চুক্তি ও সমঝোতা স্মারকের (এমওইউ)
কার্যক্রম ত্বরান্বিত করা উচিত।
রাষ্ট্রদূত নিশ্চিত
করেন যে, ২০৩১-৩২ মেয়াদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য আসনে বাংলাদেশের
প্রার্থিতার প্রতি মিশর সমর্থন জানাবে।
মিশরের রাষ্ট্রদূত
ইউনেস্কোর মহাপরিচালক পদে কায়রোর প্রার্থিতার পক্ষে ঢাকার সমর্থন চান।
রাষ্ট্রদূত বাংলাদেশ ও মিশরের মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) পুনরায় শুরু
করার ওপর গুরুত্ব আরোপ করেন।
মন্তব্য করুন