

নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা জেলায় জুলাইয়ের তুলনায় আগস্টে সার্বিক অপরাধ ও মামলার সংখ্যা বেড়েছে। এক মাসে বিভিন্ন অপরাধে মামলা বেড়েছে ৭৬টি। জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপিত কার্যপত্রের তথ্য অনুযায়ী, আগস্টে জেলা পুলিশের আওতাধীন এলাকায় বিভিন্ন অপরাধে মোট ৫৮৫টি মামলা হয়েছে। জুলাইয়ে এ সংখ্যা ছিল ৫০৯টি।
রোববার (১৩ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রোজি আক্তার। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। সভার শুরুতে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির মাসিক কার্যপত্র উপস্থাপন করেন।
কার্যপত্র বিশ্লেষণে দেখা যায়, আগস্টে খুন, চুরি, চাঁদাবাজি, মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ, আহতের ঘটনা, অস্ত্র উদ্ধার ও অপমৃত্যুর মামলা বেড়েছে। জুলাইয়ে কোনো মামলা না থাকলেও আগস্টে একটি অপহরণ মামলা হয়েছে। তবে একই সময়ে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও দস্যুতার মামলা কমেছে।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, জুলাইয়ে খুনের মামলা হয়েছিল ১০টি। আগস্টে তা বেড়ে হয়েছে ১১টি। চুরির মামলা ৩১টি থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩৫টিতে। জুলাইয়ে চাঁদাবাজির কোনো মামলা না থাকলেও আগস্টে দুটি মামলা হয়েছে।
তবে অপরাধের পরিসংখ্যানে সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেছে মাদকদ্রব্য সংক্রান্ত মামলায়। জুলাইয়ে এ ধরনের মামলা ছিল ২১১টি। আগস্টে তা বেড়ে দাঁড়িয়েছে ২৮১টিতে। অর্থাৎ এক মাসে মাদক সংক্রান্ত মামলা বেড়েছে ৭০টি।
এছাড়া জুলাইয়ে আহতের ঘটনা ছিল ১১২টি, আগস্টে তা বেড়ে হয়েছে ১১৩টি। অস্ত্র উদ্ধারের ঘটনা তিনটি থেকে বেড়ে ছয়টিতে দাঁড়িয়েছে। অপমৃত্যুর মামলাও বেড়েছে। জুলাইয়ে এ ধরনের ঘটনা ছিল ৪৭টি, আগস্টে তা বেড়ে হয়েছে ৬১টি। পাশাপাশি জুলাইয়ে কোনো অপহরণ মামলা না থাকলেও আগস্টে একটি মামলা নথিভুক্ত হয়েছে।
অন্যদিকে কিছু অপরাধে আগস্টে কমতির চিত্রও রয়েছে। জুলাইয়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ছিল ৩০টি, আগস্টে তা কমে হয়েছে ২১টি। ধর্ষণের মামলা ২২টি থেকে কমে ১৭টিতে দাঁড়িয়েছে। দস্যুতার মামলাও জুলাইয়ের আটটি থেকে কমে আগস্টে হয়েছে সাতটি। ডাকাতির মামলা দুই মাসেই দুটি করে অপরিবর্তিত রয়েছে। দাঙ্গার ক্ষেত্রেও জুলাই ও আগস্টে কোনো মামলা হয়নি।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি নগরীর বিভিন্ন নাগরিক সমস্যা নিয়েও আলোচনা হয়। মুক্ত আলোচনায় চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদারের দাবি ওঠে। একই সঙ্গে নদীর দুই পাড়ের আগাছা পরিষ্কার, নগরীর বিভিন্ন সড়কের খানাখন্দ সংস্কার এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
মুক্ত আলোচনায় ওষুধ প্রশাসনের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। বিশেষ করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে চিকিৎসকদের ব্যবস্থাপত্রে দামি ও অনিবন্ধিত শ্যাম্পু ব্যবহারের পরামর্শ দেওয়ার অভিযোগ নিয়ে আলোচনা হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এ ছাড়া কালেক্টরেট স্কুলে অধ্যক্ষ নিয়োগের বিষয়টিও সভায় আলোচিত হয়।
মুক্ত আলোচনায় অংশ নেন কুমিল্লা মডার্ন হাই স্কুলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার, দৈনিক কুমিল্লার জমিনের সম্পাদক শাহাজাদা এমরান, জেলা পরিবহন মালিক সমিতির সহসভাপতি জামিল আহমেদ খন্দকার এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য নাভিদ নওরোজ শাহ।
সভা শেষে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক রোজি আক্তার বলেন, কুমিল্লার জনগণকে নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে জেলা নিরাপদ খাদ্য অফিস, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিএসটিআইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়মিতভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকাতে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ দিয়ে জেলা প্রশাসক বলেন, বাজারে নিয়মিত তদারকি করতে হবে। প্রতিটি দোকানে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্যতালিকা রাখতে হবে, যাতে ক্রেতারা সহজেই নির্ধারিত দাম জানতে পারেন।
লোডশেডিংয়ের সুযোগে ট্রান্সফরমার চুরি, রেলস্টেশনে ছিনতাই ও চুরিসহ বিভিন্ন অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। অপরাধীদের বিষয়ে তথ্য থাকলে তা গোপন রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্যও তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
রেলওয়ের নিরাপত্তা নিশ্চিত ও দুর্ঘটনা প্রতিরোধে আগের তদন্ত প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দিয়ে জেলা প্রশাসক বলেন, কোনো সুপারিশ বাস্তবায়নে অর্থের প্রয়োজন হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাতে হবে।
মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দেন রোজি আক্তার। এ ধরনের অনিয়মের বিষয়ে যারা অভিযোগ করবেন, তাদের তথ্য গোপন রাখা হবে বলেও তিনি জানান।
মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানই যথেষ্ট নয় উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এ সময়, সভায় জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম, ১০ বিজিবির অধিনায়ক মীর আলী এজাজ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফাসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


ফরিদপুরের
ভাঙ্গা উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের মধ্যে তিন
সন্তানসহ এক মা ছিলেন। প্রবাসফেরত ছেলেকে নিয়ে বাড়িতে ফিরছিলেন তারা। এ ছাড়া নিহত অন্যজন
প্রাইভেট কারের চালক।
নিহতরা
হলেন ঝিকরগাছার উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে আরিফ (২৫) ও রাকিব
(১৮), মেয়ে আয়েশা (২৮) এবং স্ত্রী নুরজাহান বেগম (৫০)। এ ছাড়া প্রাইভেট কারের চালক
যশোরের মণিরামপুর উপজেলার গৌরীপুর গ্রামের জাহিদ (৩২)। পুলিশ জানিয়েছে, এদের মধ্যে
আরিফ মালয়েশিয়া প্রবাসী। গত রাতে দেশে ফিরলে তাকে আনতে প্রাইভেট কারে নিয়ে যান মা নুরজাহান
বেগম, ভাই রাকিব এবং বোন আয়েশাসহ পরিবারের সদস্যরা। ফেরার পথেই তিন সন্তানসহ নুরজাহানের
মৃত্যু হয়। একই সঙ্গে প্রাইভেট কার চালক জাহিদও প্রাণ হারান। এ ঘটনায় আহত তিন বছরের
শিশু তাসফিয়া ও সাত বছরের শিশু হোসাইন হাসপাতালে চিকিৎসাধীন। তারা নিহত আয়েশার সন্তান।
আজ
মঙ্গলবার ( ০২ জুন ) ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম নামক
স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার পর নিহতের পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।
মঙ্গলবার দুপুরে তাদের পরিচয় নিশ্চিত করা হয়। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়,
ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় প্রাইভেট
কারটি।
ঘটনাস্থলেই
প্রবাসী আরিফ, তার মা নুরজাহান, বোন আয়েশা এবং চালকের মৃত্যু হয়। আহত অবস্থায় ফরিদপুর
মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান রাকিব।
আয়েশার
স্বামী ইলিয়াস হোসেন বলেন, ‘আমার স্ত্রীর ভাই আরিফ দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিল। গতকাল
আমার শাশুড়ি, আমার স্ত্রী, সন্তান এবং আরিফের ছোট ভাই রাকিব যশোর থেকে একটি প্রাইভেট
কার নিয়ে তাকে আনতে ঢাকা বিমানবন্দরে যায়। বাড়ি ফেরার পথে ভাঙ্গা উপজেলার মালিগ্রামে
সড়ক দুর্ঘটনায় আমার স্ত্রী, শাশুড়ি এবং
স্ত্রীর দুই ভাই মারা যান।’
নিহত
চালক জাহিদের ভাই মাহবুবুর রহমান বলেন, ‘আমার ভাই গতকাল গাড়ি নিয়ে ঢাকা বিমানবন্দরে
প্রবাসী যাত্রী আনার জন্য গিয়েছিল। সকালে তার মৃত্যুর খবর পাই। এখন লাশ নিয়ে ফিরছি।’
নিহতদের
লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা মো. মিজানুর রহমান। তিনি জানান, এ ঘটনায় শিবচর হাইওয়ে থানায় একটি মামলা
করা হয়েছে।
মন্তব্য করুন


হাম
ও সন্দেহজনক হামে আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে দেশের সব সরকারি স্বাস্থ্যসেবা
প্রতিষ্ঠানে বিশেষ নির্দেশনাবলি জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার (১৯ মে) এক
বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয় অধিদপ্তর। নির্দেশনায় সরকারি সব হাসপাতালে হাম রোগীদের
জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন নির্ধারণ করাসহ বেশ কিছু জরুরি পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে।
স্বাস্থ্য
অধিদপ্তরের নির্দেশনাগুলো নিচে তুলে ধরা হলো—
আলাদা
ওয়ার্ড ও কেবিন নির্ধারণ: সব সরকারি হাসপাতালে হাম ও সন্দেহজনক হাম রোগীদের চিকিৎসার
জন্য আবশ্যিক আলাদা ওয়ার্ড বা কেবিন নির্ধারণ করতে হবে।
ভর্তি
ও চিকিৎসা নিশ্চিতকরণ: কোনো হাসপাতাল হামের রোগীকে ফিরিয়ে দিতে পারবে না। হাসপাতালে
আসা রোগীদের দ্রুত ভর্তি ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হবে।
বিশেষজ্ঞ
চিকিৎসকদের রাউন্ড: হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োজিত
রাখতে হবে। ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকেল—দুই বেলা বিশেষজ্ঞ চিকিৎসকদের বাধ্যতামূলকভাবে
রোগীদের রাউন্ড (পরিদর্শন) দিতে হবে।
দর্শনার্থী
নিয়ন্ত্রণ: আইসোলেশন ওয়ার্ডে সংক্রমণ ছড়ানো রোধে কড়াকড়ি আরোপ করা হয়েছে। হাসপাতালে
ভর্তিকৃত প্রত্যেক রোগীর সঙ্গে সর্বোচ্চ একজন অভিভাবক বা দর্শনার্থী অবস্থান বা প্রবেশ
করতে পারবেন।
মন্তব্য করুন


বরিশালের
গৌরনদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা টিফিনের রুটির
ভেতর থেকে একটি ধারালো ব্লেড উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে
রুটি খাওয়ার আগেই শিক্ষার্থীর নজরে ব্লেডটি পড়ায় সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো
সম্ভব হয়েছে।
বুধবার
(২২ জুলাই) গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়
সূত্রে জানা যায়, প্রথম শ্রেণির এক ছাত্রী টিফিন খাওয়ার সময় রুটি ছিঁড়তে গেলে ভেতরে
একটি ধারালো ব্লেড দেখতে পায়। সে তাৎক্ষণিকভাবে বিষয়টি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান
শিক্ষক সাইফুন নাহারকে অবগত করে। পরে উপস্থিত অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরাও রুটির
মধ্যে থাকা ব্লেডটি দেখতে পান।
বৃহস্পতিবার
সকালে আলমতাজ নামের ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে।
ব্লেডটি আগেই চোখে পড়ায় তার কোনো শারীরিক ক্ষতি হয়নি।
বিদ্যালয়ের
সিনিয়র শিক্ষিকা ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুন নাহার বলেন, বিষয়টি জানার পরপরই
গৌরনদী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম মৃধাকে অবহিত করা হয়েছে।
এদিকে
কোমলমতি শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা টিফিনের খাবার নিয়ে এমন গাফিলতিতে ক্ষুব্ধ অভিভাবকরা।
তারা সরকারি টিফিনের মান ও নিরাপত্তা জোরদারের পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ী
সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
রুটি
সরবরাহকারী প্রতিষ্ঠান ‘আইল্যান্ড ট্রেডিং করপোরেশন’ এর প্রতিনিধি আরিফ হোসেনের মুঠোফোনে
যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গৌরনদী
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম জানান, বৃহস্পতিবার
সকালে আমি নিজে স্কুলটি পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে, তদন্তসাপেক্ষে
প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন


পটুয়াখালীতে
দুটি পোষা কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগে দুই ব্যক্তির নামে মামলা করা হয়েছে। রবিবার
(২৬ জুলাই) পটুয়াখালী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিউর রহমান বাদী হয়ে
মামলাটি করেন।
পটুয়াখালী
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক আবু বকর সিদ্দিকের আদালত মামলাটি
সরাসরি গ্রহণ করে মামলার দুই আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।
মামলার
আসামিরা হলেন দক্ষিণ বাদুরা এলাকার মো. মঞ্জু হাওলাদার (৫০) ও মো. জহির হাওলাদার (৪৫)।
মামলা
সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই সকাল ১১টার দিকে আউলিয়াপুর ইউনিয়নের দক্ষিণ বাদুরা খেজুরতলা
স্ট্যান্ড এলাকায় দুটি কুকুরকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে কাঠের চেড়া ও
লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে
পড়লে বিষয়টি পটুয়াখালী সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তার নজরে আসে।
মামলার
বাদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিউর রহমান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে
ছড়িয়ে পড়া ভিডিওর মাধ্যমে বিষয়টি জানতে পারি। পরে যাচাই করে প্রাণীর প্রতি নিষ্ঠুরতার
অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাদীপক্ষের
আইনজীবী মো. ইমরান বলেন, প্রাণীর প্রতি নিষ্ঠুরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আইন
অনুযায়ী এ ঘটনায় মামলা করা হয়েছে। আদালত মামলাটি সরাসরি আমলে নিয়েছেন। এ ঘটনার সঙ্গে
জড়িতদের বিরুদ্ধে আদালত আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন।
মন্তব্য করুন


থার্টি
ফার্স্ট নাইট উপলক্ষে রাজধানী ঢাকাতে কিছু সড়ক বন্ধ থাকবে। নিরাপত্তার স্বার্থে এসব
সড়ক ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর (ডিএমপি) ট্রাফিক বিভাগ। সড়কগুলো
হলো-
১।
৩১ ডিসেম্বর রাত ৮টা থেকে শাহবাগ, নীলক্ষেত ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, বকশী বাজার
ক্রসিং, পলাশী ক্রসিং এবং চাঁনখারপুল, শহিদুল্লাহ হল ক্রসিং দিয়ে কোনো প্রকার যানবাহন
প্রবেশ করবে না।
২।
৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়
প্রবেশের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া
অন্য যে কোনো ব্যক্তি বা যানবাহন কেবলমাত্র পুরনো হাইকোর্ট-দোয়েল চত্বর-শহীদ মিনার-জগন্নাথ
হলের দক্ষিণ গেট-পলাশী মোড় দিয়ে প্রবেশ করতে পারবে। এসব এলাকায় প্রবেশের ক্ষেত্রে অন্যান্য
সব ক্রসিং বন্ধ থাকবে।
৩।
৩১ ডিসেম্বর রাত ৮টা থেকে গুলশান, বনানী ও বারিধারা এলাকায় প্রবেশের ক্ষেত্রে মহাখালী
এলাকা-ফিনিক্স রোড ক্রসিং, বনানী ১১ নম্বর রোড ক্রসিং, চেয়ারম্যান বাড়ি ক্রসিং, ঢাকা
গেট, শুটিং ক্লাব, বাড্ডা লিংক রোড, ডিওএইচএস বারিধারা-ইউনাইটেড হাসপাতাল ক্রসিং ও
নতুন বাজার ক্রসিং এলাকাগুলোতে প্রবেশের জন্য ব্যবহার করা যাবে না, তবে এসব এলাকা থেকে
বের হওয়ার ক্ষেত্রে ক্রসিং ব্যবহার করা যাবে।
৪।
৩১ ডিসেম্বর রাত ৮টা থেকে ১ জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত গুলশান, বনানী ও বারিধারা এলাকায়
যানবাহনযোগে প্রবেশের জন্য কামাল আতার্তুক অ্যাভিনিউ (কাকলী ক্রসিং) এবং মহাখালী আমতলী
ক্রসিং ব্যবহার করা যাবে।
সড়ক ব্যবহার সংক্রান্তে যে কোনো জরুরি প্রয়োজনে ডিসি ট্রাফিক (গুলশান) ০১৩২০-০৪৪৩৬০, এডিসি ট্রাফিক (গুলশান) ০১৩২০-০৪৪৩৬১, এসি ট্রাফিক (গুলশান) ০১৩২০-০৪৪৩৭২, এসি ট্রাফিক (মহাখালী) ০১৩২০-০৪৪৩৭৫, এসি ট্রাফিক (বাড্ডা) ০১৩২০-০৪৪৩৭৮, ডিসি ট্রাফিক (রমনা) ০১৩২০-০৪২২৬০, এডিসি ট্রাফিক (রমনা) ০১৩২০-০৪২২৬১, ডিসি (গুলশান) ০১৩২০-০৪১৪২০ ও ডিসি (রমনা) ০১৩২০-০৩৯৪৪০ এসব নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
মন্তব্য করুন


ভিয়েতনামে
জবাইয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল এমন ৪০০-এর বেশি বিড়াল উদ্ধার করেছে পুলিশ। দেশটির
কর্তৃপক্ষ একটি কথিত বিড়াল চোর চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে এই প্রাণীগুলো উদ্ধার
করেছে বলে জানিয়েছে একটি প্রাণীকল্যাণ সংস্থা।
হো
চি মিন সিটি পুলিশের সরকারি পত্রিকার তথ্য অনুযায়ী, বিড়াল চুরি ও সংগ্রহে বিশেষজ্ঞ
একটি অপরাধী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নয়জনকে গ্রেফতার করা হয়েছে।
ভিয়েতনামে
কুকুর ও বিড়ালের মাংস খাওয়া বৈধ। তবে বিক্রেতাদের প্রাণীগুলোর উৎস প্রমাণ করে এমন অনুমতিপত্র
থাকতে হয়।
স্থানীয়
গণমাধ্যমের খবরে বলা হয়, হো চি মিন সিটিতে পোষা প্রাণী চুরির একাধিক ঘটনার তদন্তের
পর ১১ জুন পুলিশ এই চক্রের সন্ধান পায়।
পুলিশ
জানিয়েছে, আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে গত তিন বছর ধরে তারা দক্ষিণ
ভিয়েতনামের বিভিন্ন এলাকা থেকে বিড়াল ধরে সংগ্রহ করছিলেন। তদন্তকারীদের মতে, চুরি করা
বিড়ালগুলো প্রথমে নির্দিষ্ট স্থানে রাখা হতো, পরে প্রতি দুই থেকে তিন দিন পরপর ব্যবসায়ীদের
কাছে বিক্রি করা হতো।
প্রাণীকল্যাণ
সংস্থা হিউম্যান ওয়ার্ল্ড ফর অ্যানিম্যালস জানিয়েছে, উদ্ধার হওয়া বিড়ালের মধ্যে প্রায়
৪০টি এরই মধ্যে তাদের মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
সংস্থাটি
প্রাণীগুলোর জীবন রক্ষায় স্থানীয় কর্তৃপক্ষের দৃঢ় পদক্ষেপের প্রশংসা করেছে। তবে তারা
জানিয়েছে, নির্যাতন ও দুর্ভোগের কারণে উদ্ধার করা কিছু বিড়াল পরে মারা গেছে।
মামলার
তদন্ত চলমান থাকায় যেসব প্রাণী এখনো পুলিশের হেফাজতে রয়েছে, তাদের জন্য খাদ্য ও অন্যান্য
প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করছে সংস্থাটি।
পুলিশ
জানিয়েছে, তদন্ত অব্যাহত রয়েছে। যাদের পোষা প্রাণী চুরি হয়েছে বলে সন্দেহ, তাদের উদ্ধার
হওয়া প্রাণীগুলো শনাক্ত করতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
হিউম্যান
ওয়ার্ল্ড ফর অ্যানিম্যালসের তথ্য অনুযায়ী, ভিয়েতনামে প্রতি বছর প্রায় ৫০ লাখ কুকুর
এবং ১০ লাখ বিড়াল মাংসের জন্য ধরা, চুরি, পাচার ও জবাই করা হয়।
সংস্থাটি
বলছে, অনেক ক্ষেত্রে পোষা প্রাণী সরাসরি বাড়ি থেকে চুরি করা হয়। কুকুর ধরতে বিষমিশ্রিত
খাবার, টেজার ও লোহার চিমটা ব্যবহার করা হয়, আর বিড়াল ধরতে ব্যবহার করা হয় স্প্রিংযুক্ত
ফাঁদ।
যদিও
ভিয়েতনামে এখনো কুকুর ও বিড়ালের মাংস খাওয়ার প্রচলন রয়েছে, তবে প্রাণী অধিকারকর্মীরা
বলছেন, জনমত ধীরে ধীরে বদলাচ্ছে।
মন্তব্য করুন


পবিত্র রমজান মাসে সিএনজি স্টেশন বন্ধ রাখার নতুন সময়সূচি জানিয়েছে সরকার।
বুধবার (৫ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। নতুন সময়সূচি অনুযায়ী, রমজানে দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা মহানগরীর সব সিএনজি স্টেশন বন্ধ থাকবে।
এতে বলা হয়, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
রমজানে
রাজধানীর যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন


গাজীপুরের
টঙ্গীতে প্রবাসী বন্ধু আকাশ সরদারকে (২১) চাকরি দেওয়ার প্রলোভনে ডেকে এনে অপহরণ ও হত্যার অভিযোগ
উঠেছে মাজহারুল ইসলাম মিঠু (৩০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
এ ঘটনায় মিঠুকে গ্রেফতার করেছে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের একটি পরিত্যক্ত ড্রেন থেকে আকাশের গলিত লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার
(২৪ আগস্ট) সকালে টঙ্গী পশ্চিম থানা পুলিশের সহযোগিতায় ফরিদপুর কোতোয়ালি থানার একটি দল বিশ্ব ইজতেমা
ময়দানের ২১ নম্বর টয়লেট
সংলগ্ন একটি পরিত্যক্ত ড্রেন থেকে লাশটি উদ্ধার করে।
নিহত
আকাশ সরদার ফরিদপুরের কোতোয়ালি থানার চাঁদপুর গ্রামের মো. করিম সরদারের ছেলে। গ্রেফতার মিঠু নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার নাজিরপুর গ্রামের তারা মিয়ার ছেলে। তারা দুজনই কম্বোডিয়া প্রবাসী ছিলেন।
মামলা
সূত্রে জানা গেছে, প্রায় আড়াই বছর আগে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার অপু মিয়ার মাধ্যমে মিঠু ও আকাশ কম্বোডিয়ায়
যান। প্রায় তিন মাস আগে তারা দেশে ফেরেন। দেশে ফিরে আকাশ বেকার হয়ে পড়লে তাকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গত ২৭ জুলাই
সোনারগাঁওয়ে ডেকে নেন মিঠু। পরে তাকে অপহরণ করে টঙ্গীতে নিয়ে আসা হয়।
ওইদিন
সন্ধ্যা ৭টার দিকে আকাশের স্ত্রী জেরিনের হোয়াটসঅ্যাপে কল করে সুমন
নামে এক ব্যক্তি আকাশকে
আটকে রাখার বিষয়টি জানান। এরপর থেকে আকাশের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে আকাশের
বাবা করিম সরদার বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন।
মামলায়
মাজহারুল ইসলাম মিঠু, মো. অপু মিয়া ও মো. সুমন
মিয়াকে আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা
আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।
ফরিদপুর
কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তার রিকুইজিশনের ভিত্তিতে উত্তরা র্যাব-১-এর একটি দল
গত রোববার টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে মিঠুকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার সকালে টঙ্গী পশ্চিম থানা পুলিশের পরিদর্শক (এসআই) মেহেদি হাসানের সহযোগিতায় ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ বিশ্ব ইজতেমা ময়দানের একটি পরিত্যক্ত ড্রেন থেকে আকাশের গলিত লাশ উদ্ধার করে।
টঙ্গী
পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়ানুর রহমান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি
ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


নোয়াখালীর
সেনবাগ উপজেলায় মুরগি চুরির অপবাদ দিয়ে চল্লিশোর্ধ্ব এক নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের
অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী সেনবাগ থানায় চারজনকে আসামি করে মামলা করেছেন।
পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার
(১৪ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। ঘটনার সময় উপস্থিত কয়েকজন মুঠোফোনে ভিডিওধারণ করেন। পরে
তাদের ধারণ করা প্রায় ২০ সেকেন্ডের একটি ভিডিও স্থানীয়দের মুঠোফোনে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে
দেখা যায়, মধ্যবয়সী ওই নারীকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। এ সময় কয়েকজন তাকে
ঘিরে মুঠোফোনে ছবি ও ভিডিওধারণ করছিলেন। একপর্যায়ে নারীটি মুখ ঢাকার চেষ্টা করলে একজন
এসে তার মুখের কাপড় সরিয়ে দেন। পরে আরেক ব্যক্তি ওই নারীর হাতে কয়েকটি মুরগি ধরিয়ে
দেওয়ার চেষ্টা করেন।
এ
ঘটনার বিচার চেয়ে নির্যাতনের শিকার নারী বুধবার (১৯ আগস্ট) দুপুরে একটি রেস্তোরাঁয়
সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি বলেন, তাকে মুরগি চুরির মিথ্যা অপবাদ দিয়ে মারধর,
নির্যাতন ও শ্লীলতাহানি করা হয়েছে। সংবাদ সম্মেলনে নির্যাতনের ঘটনায় জড়িত ব্যক্তিদের
অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
অপর
দিকে ওই নারীর মামলাকে হয়রানিমূলক দাবি করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয়
কয়েকজন ব্যক্তি। তাদের অভিযোগ, মুরগি চুরির ঘটনাকে ধামাচাপা দিতে থানায় মিথ্যা মামলা
দিয়ে এলাকার লোকজনকে হয়রানি করছেন ওই নারী।
নির্যাতনের
শিকার নারী থানায় দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করেন, তার স্বামী প্রবাসে থাকেন।
তিনি একাই বসবাস করেন এবং হাঁস–মুরগি ও ছাগল পালন করে জীবিকা নির্বাহ
করেন। আসামিদের সঙ্গে ভুক্তভোগীর জায়গাজমি–সংক্রান্ত বিরোধ চলছিল। শুক্রবার রাত
আনুমানিক ৯টার দিকে তিনি ঘরে বসে মেয়ের সঙ্গে মুঠোফোনে কথা বলছিলেন।
এ
সময় কয়েকজন লোক বসতবাড়ির টিনের দরজা খুলে ভেতরে ঢোকেন। হামলাকারীরা ঘরে ঢুকে তার
মুঠোফোন কেড়ে নেন, পরনের কাপড়চোপড় টেনেহিঁচড়ে শ্লীলতাহানি ঘটান এবং জোর করে পাশের
বাড়ি নিয়ে যান। সেখানে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে যেতে চাইলে অভিযুক্ত ব্যক্তিরা
তাদের ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেন। এরপর সেখানে থাকা দুজন তার সোনার চেইন ছিনিয়ে
নেন।
নারীর
অভিযোগ, সেখানে থাকা এক ব্যক্তি তার খামার থেকে মুরগি চুরির অভিযোগ তোলেন তার বিরুদ্ধে।
এ সময় তারা দিবাগত রাত একটা পর্যন্ত তাকে একটি গাছের সঙ্গে বেঁধে বেধড়ক কিল–ঘুষি
ও চড়–থাপ্পড় মেরে আহত করেন। অভিযুক্ত ব্যক্তিরা তার বসতঘর থেকে
চারটি মুরগি এনে সেগুলো তিনি চুরি করেছেন বলে অপবাদ দেন। তখন ঘটনাস্থলে স্থানীয় চেয়ারম্যান
উপস্থিত হলেও তিনি নির্যাতনকারীদের পক্ষ অবলম্বন করেন।
এ
বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ওই নারীকে আটকের পর তিনিও
সেখানে যান। তখন নারী মুরগি চুরির কথা স্বীকার করেন এবং তার ঘর থেকে ৪৫টি মুরগি উদ্ধার
করে খামারিকে দেওয়া হয়। পরবর্তী সময় দিবাগত রাত একটার দিকে ওই নারী তার স্বজনদের নিয়ে
চেয়ারম্যানের বাড়ি হাজির হন। তখন তিনি শ্লীলতাহানি ও গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের
অভিযোগ করেন এবং বিষয়টি নিয়ে মামলা করবেন বলে জানিয়ে যান।
সেনবাগ
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ঘটনাটি জানার পরপরই পুলিশ তৎপর
হয়। গাছে বাঁধার ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে। নারীর লিখিত
অভিযোগ নারী নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে। মামলায় এক আসামিকে
গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
মন্তব্য করুন


স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমেদ আজ বৃহস্পতিবার (২১ মে) দেশবাসীকে আশ্বস্ত করে বলেছেন, আট বছর বয়সী
স্কুলছাত্রী রামিসার ধর্ষণ ও হত্যা মামলার বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হবে।
তিনি
বলেন, “দ্রুত চার্জশিট দাখিলের মাধ্যমে রামিসা হত্যা মামলার দৃষ্টান্তমূলক বিচার দ্রুত
সম্পন্ন হবে বলে আমরা সবাইকে আশ্বস্ত করতে পারি। তবে শাস্তি নিয়ে আমরা কোনো মন্তব্য
করতে পারি না।”
স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে রামিসা হত্যা মামলার বিষয়ে সাংবাদিকদের
প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী
বলেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে সব ধরনের জঘন্য অপরাধে সর্বোচ্চ গুরুত্ব
দিয়ে দ্রুত গ্রেপ্তার ও তদন্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি
আরও বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার পর এমন কোনো জঘন্য অপরাধের উদাহরণ দেখাতে পারবেন না,
যেখানে বিষয়টি উপেক্ষা করা হয়েছে বা দ্রুত গ্রেপ্তার করা হয়নি।”
রামিসা
হত্যা মামলার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ জানান, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি
সোহেল ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি
আরও বলেন, অভিযুক্ত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।
মন্তব্য করুন