দেওয়ানগঞ্জে ভারতীয় একশত দশ বোতল মদ আর উদ্ধার

দেওয়ানগঞ্জে ভারতীয় একশত দশ বোতল মদ আর উদ্ধার
ছবি

মুরাদুল ইসলাম মুরাদ, সংবাদদাতা

জামালপুর জেলার  দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর নামক এলাকায় সানন্দবাড়ী  পুলিশ তদন্ত থানা  অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে সানন্দবাড়ী থানা পুলিশ। সোমবার ভোর রাতে উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরেরচর গ্রামে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি আভিযানিক দল এই অভিযান চালায়।

পুলিশ জানায়, সীমান্তঘেঁষা পাথরেরচর এলাকার একটি ভুট্টার ক্ষেতে বিপুল পরিমাণ ভারতীয় মাদক মজুত করা হয়েছে—গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে ভারত থেকে আনা মাদকের চালানটি ফেলে রেখে চোরাকারবারিরা কৌশলে সটকে পড়ে। পরে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকের বর্তমান আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৪০ হাজার টাকা।

দেওয়ানগঞ্জের সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের জানান, এ ঘটনায় দেওয়ানগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার চেষ্টা, আটক ৬

১

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১

২

এবার খড়বোঝাই ট্রাকে আগুন, ঘুমিয়ে ছিলেন চালক ও হেলপার

৩

আজ থেকে আর গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস

৪

এমপি হয়েও ছাড়েননি চিকিৎসাসেবা, আগের মতোই চেম্বারে রোগী দেখছেন জামায়াত নেতা

৫

দুর্ঘটনায় আহতকে বাঁচাতে গিয়ে দেখলেন ছেলেটি তার নিজেরই সন্তান

৬

কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক

৭

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪

৮

গলায় ছুরি ধরে ছয় বছরের শিশুকন্যাকে আটকে রাখেন বাবা, উদ্ধার করল ফায়ার সার্ভিস

৯

ষষ্ঠ স্ত্রীর সহযোগিতায় পঞ্চম স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

১০

কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি

১১

দাঁতের চিকিৎসা নিতে গিয়ে নারীকে শ্লীলতাহানির অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

১২

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

১৩