

রাজধানীর সাভারের বাজার বাসস্ট্যান্ড এলাকায় ডুবাই গেস্ট হাউস নামে এক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯ নারীসহ ২২ জনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।
গত মঙ্গলবার (১৪ অক্টোবর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেল থেকে পালানোর চেষ্টা করলে অভিযানে থাকা সদস্যরা তাদের আটক করেন।
স্থানীয়রা অভিযোগ করেছেন, ওই হোটেলটিতে দীর্ঘদিন ধরেই অবৈধ কার্যকলাপ চলছিল। রাতের বেলায় অচেনা মানুষদের আসা-যাওয়ায় এলাকাবাসীর সন্দেহ হয়। এ নিয়ে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তারা।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) “জুয়েল মিঞা ” জানান, হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ চলছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ৯ নারীসহ ২২ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তাদের মধ্যে কেউ স্বামী-স্ত্রী হতে পারেন। যাচাই-বাছাই শেষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন


যুক্তরাষ্ট্রের
টেক্সাস অঙ্গরাজ্যের গ্যালভেস্টনের কাছে মেক্সিকান নৌবাহিনীর একটি ছোট বিমান বিধ্বস্ত
হয়েছে। চিকিৎসা মিশনে ব্যবহৃত বিমানটিতে থাকা অন্তত পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনার
পর টেক্সাস উপকূলের পানিতে তল্লাশি অভিযান চলছে।
আজ
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানায়।
সোমবার (২২ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে গ্যালভেস্টনের কজওয়ের কাছে বিমানটি বিধ্বস্ত
হয়। বিমানটিতে একজন শিশু রোগীসহ মোট আটজন ছিলেন। মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, যাত্রীদের
মধ্যে চারজন নৌবাহিনীর কর্মকর্তা এবং চারজন বেসামরিক নাগরিক ছিলেন।
মেক্সিকান
নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, বিমানটি একটি চিকিৎসা সহায়তা মিশনে নিয়োজিত ছিল
এবং দুর্ঘটনার শিকার হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হবে বলে জানিয়েছে নৌবাহিনী।
দুজন
ছিলেন ‘মিশু অ্যান্ড মাউ ফাউন্ডেশন’-এর সদস্য। এই অলাভজনক সংস্থাটি গুরুতর
দগ্ধ শিশুদের চিকিৎসা সহায়তা দিয়ে থাকে। দুর্ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের স্থানীয়
কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তল্লাশি ও উদ্ধার কার্যক্রম শুরু করে মেক্সিকান নৌবাহিনী।
গ্যালভেস্টন কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, ডুবুরি দল, ক্রাইম সিন ইউনিট, ড্রোন ইউনিট
এবং টহল দল ঘটনাস্থলে কাজ করছে।
শেরিফ
অফিস এক বিবৃতিতে জানিয়েছে, তদন্ত চলমান রয়েছে এবং জনগণকে এলাকা এড়িয়ে চলার আহ্বান
জানানো হয়েছে, যাতে উদ্ধারকাজ নিরাপদে সম্পন্ন করা যায়। দুর্ঘটনার সময় আবহাওয়া
ভূমিকা রেখেছে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে,
গত কয়েকদিন ধরে ওই এলাকায় ঘন কুয়াশা বিরাজ করছে। সোমবার দুপুর আড়াইটার দিকে দৃষ্টিসীমা
নেমে আসে মাত্র আধা মাইলে। এই কুয়াশাচ্ছন্ন অবস্থা মঙ্গলবার সকাল পর্যন্ত থাকতে পারে।
জনপ্রিয়
পর্যটন এলাকা গ্যালভেস্টনের কাছে এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। তদন্ত শেষে
দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন


ইসরায়েলের
লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দশম দফার এ হামলায় ইসরায়েল জুড়ে
আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক হয়ে উঠেছে যে, অনেকে আশ্রয়কেন্দ্র বা
বাঙ্কারে অবস্থান নিয়েও নিরাপদ বোধ করছেন না।
বিশেষ
করে অধিকৃত ওয়েস্ট ব্যাংক এলাকায় আতঙ্ক আরও বেশি দেখা গেছে। সেখানে হোম ফ্রন্ট অ্যালার্ট
সিস্টেম এবং উন্নত বিমান হামলার সতর্কতা ব্যবস্থার অভাবে বাসিন্দারা বেশি ঝুঁকির মধ্যে
রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
আন্তর্জাতিক
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রোবার রাতের প্রথম অংশে ইরান তুলনামূলক কম হামলা
চালালেও সোমবার সকাল থেকে ভারী বোমাবর্ষণের শব্দ শোনা গেছে। অনেক এলাকায় বিস্ফোরণের
বিকট শব্দ শোনা গেলেও তা প্রতিরক্ষা ব্যবস্থার কারণে নাকি ক্ষেপণাস্ত্র আঘাতের ফলে
হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মন্তব্য করুন


সোমবার (৫ জানুয়ারি) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাঁঠালবাড়ী মাদ্রাসা মাঠে একটি মেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।পুলিশ, স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মাহফিল উপলক্ষে আয়োজিত ওই মেলায় সকালে হাতড়েকুড়ি গ্রামের ১০ থেকে ১৫ জন যুবক লাঠিসোঁটা নিয়ে উপস্থিত হয়ে দোকানিদের কাছে চাঁদা দাবি করে। দোকানিরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা নাগরদোলার চারটি সিঁড়ি খুলে নিয়ে যায়।এই ঘটনার প্রতিবাদ জানায় কাঁঠালবাড়ী গ্রামের ওয়াজ মাহফিলের আয়োজকরা। এতে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সংঘর্ষে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহতদের মধ্যে জাহাঙ্গীর আলম (৪০) গুরুতর অবস্থায় থাকায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মন্তব্য করুন


তিন
বছর আগে বড় ছেলে শাফকাত আসিফ রণর বিয়ে দিয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। এবার
তার ছোট ছেলেও বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। সামাজিকমাধ্যমে বিষয়টি জানিয়েছেন আসিফ নিজেই।
মঙ্গলবার
(২৩ ডিসেম্বর) ফেসবুকে একটি ছবি শেয়ার করেন তিনি। যেখানে ছেলে ও পুত্রবধূর সঙ্গে আসিফ
এবং তার স্ত্রী বেগম সালমা আসিফকে দেখা গেছে। এর ক্যাপশনে আসিফ জানিয়েছেন, তার ছোট
ছেলে শাফায়াত আসিফ রুদ্র বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। আসিফ আকবরের পুত্রবধূর নাম লামিয়া
তানজিম শ্রেয়সী। তার বাবার নাম বাদল শাহরিয়ার।
রুদ্র
ও শ্রেয়সী নতুন জীবনে পা রেখেছেন জানিয়ে নবদম্পতির দাম্পত্য জীবন সুখী ও সুন্দর হোক-এমন
কামনা করেছেন আসিফ। একই সঙ্গে ছেলে ও বৌমার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই গায়ক। আসিফের বড় ছেলে শাফকাত আসিফ রণ বর্তমানে কানাডার
টরন্টোতে একটি ব্যাংকে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছেন। ছুটি না পাওয়ায় তিনি বিয়েতে
উপস্থিত থাকতে পারেননি। পাশাপাশি বড় বৌমা ইসমাত শেহরীন ঈশিতার পরীক্ষার কারণে তিনিও
টরন্টোতেই ছিলেন। তাদের অনুপস্থিতি খুব মিস করছেন বলেও অনুভূতি প্রকাশ করেন আসিফ। সবশেষে
সবার উদ্দেশে ভালোবাসা জানিয়ে আসিফ আকবর লেখেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর
থাকুন। ভালোবাসা অবিরাম।
আসিফ
আকবরের এই স্ট্যাটাসে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন রুদ্র-শ্রেয়সী দম্পতি।
মন্তব্য করুন


চুয়াডাঙ্গাতে গতকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টি কমে গেলে শনিবার থেকে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, আগামী ১০ ডিসেম্বরের পর থেকে সারাদেশে শীত জেঁকে বসতে পারে। আর মাসের শেষের দিকে একটি শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা আছে।
এদিকে নিম্নচাপের প্রভাবে গতকাল বুধবার দুপুরের পর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির পরিমাণ সন্ধ্যার পর বেড়ে আজ বৃহস্পতিবার পর্যন্ত স্থায়ী হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, ‘ডিসেম্বর মাস থেকে শীত শুরু হয়। এখন রাতের তাপমাত্রা ১৪ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করছে। আগামীকাল এই তাপমাত্রা কমে গিয়ে ১৪ থেকে ১৯ বা ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করবে। এছাড়া যদি বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যায় তবে তাপমাত্রা কমে গিয়ে শীতের অনুভূতি বাড়িয়ে দেবে। মিগজাউমের প্রভাবে এই বৃষ্টি হচ্ছে এবং তাপমাত্রা কমে যাচ্ছে।
এছাড়াও চলতি মাসের শেষের দিকে দেশে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে গঠিত বিশেষজ্ঞ কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। এদিকে বুধবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রার তারতম্য হতে পারে।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;
দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং কুমিল্লা–০৬ আসনের উন্নয়ন–ভিশন জনগণের সামনে তুলে ধরতে কুমিল্লায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং কুমিল্লা–০৬ আসনের জননেতা হাজী আমিন উর রশীদ ইয়াছিন।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শাসনগাছা ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে থেকে গণসংযোগ কর্মসূচির সূচনা করেন তিনি। পরে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে বিএনপির রাষ্ট্র সংস্কারের পরিকল্পনা তুলে ধরেন হাজী ইয়াছিন।
গণসংযোগকালে হাজী আমিন উর রশীদ ইয়াছিন বলেন, গত বছরগুলোতে বিএনপির নেতাকর্মীরা মামলা, হামলা ও জুলুম–নির্যাতনের শিকার হয়েছেন। সেই কঠিন সময়ে আমি সবসময় এই এলাকার মানুষের পাশে ছিলাম। জনগণের সুখে–দুঃখে যেমন ছিলাম, ভবিষ্যতেও যত বাধাই আসুক না কেন আপনাদের পাশেই থাকবো, ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, বিএনপি একটি গণমানুষের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন। এই এলাকার মানুষ আমাকে চাইলে দলও তাই চাইবে, আমাদের নেতৃত্বও জনগণের সেই চাওয়াকে সম্মান জানাবে। আপনাদের মনের আশা অবশ্যই পূরণ হবে—কেবল একটু ধৈর্য ধরতে হবে।”
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়ে হাজী ইয়াছিন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থ জীবন কামনা করছি। আমি কুমিল্লাবাসীসহ দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া চাচ্ছি, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশ ও জনগণের পাশে দাঁড়াতে পারেন।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ূম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহাবুব চৌধুরী, জেলা যুবদলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব, যুগ্ম আহ্বায়ক সালমান সাইদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব ও সদস্য সচিব এ কে এম শাহেদ পান্না।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর কৃষক দলের আহ্বায়ক কে. এম. শাহীনুর হোসাইন ও সদস্য সচিব মো. ইকরাম হোসেন তাজ, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম টুটুল, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন, কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ধীমান, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন রবিনসহ জেলা, মহানগর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মন্তব্য করুন


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের দপ্তর বণ্টন ও তাদের
দায়িত্ব বণ্টন করে শুক্রবার (৯ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টাসহ মোট ১৭ সদস্যের সমন্বয়ে গঠিত
হয়েছে ।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে শপথ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের
প্রধান ড. মুহাম্মদ ইউনূস এবং অন্য ১৩ জন উপদেষ্টা। তবে ঢাকার বাইরে থাকায় সেদিন
তিনজন উপদেষ্টা হিসেবে শপথ নিতে পারেননি।
এক নজরে কে কোন মন্ত্রণালয় এর দায়িত্বপ্রাপ্ত হলেন -
১. প্রধান উপদেষ্টা ড.
মুহাম্মদ ইউনূস
১. মন্ত্রিপরিষদ বিভাগ, ২. প্রতিরক্ষা মন্ত্রণালয়, ৩. সশস্ত্র
বাহিনী বিভাগ, ৪. শিক্ষা মন্ত্রণালয়, ৫. সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, ৬. খাদ্য
মন্ত্রণালয়, ৭. গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, ৮. ভূমি মন্ত্রণালয়, ৯. বস্ত্র ও পাট
মন্ত্রণালয়, ১০. কৃষি মন্ত্রণালয়, ১১. বিজ্ঞান ও প্রযুুক্তি মন্ত্রণালয়, ১২. রেলপথ
মন্ত্রণালয়, ১৩. জনপ্রশাসন মন্ত্রণালয়, ১৪. বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ
মন্ত্রণালয়, ১৫. নৌ-পরিবহন মন্ত্রণালয়, ১৬. পানি সম্পদ মন্ত্রণালয়, ১৭. মহিলা ও
শিশু বিষয়ক মন্ত্রণালয়, ১৮. দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, ১৯. তথ্য ও
সম্প্রচার মন্ত্রণালয়, ২০. প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ২১.
বাণিজ্য মন্ত্রণালয়, ২২. শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ২৩. সংস্কৃতি বিষয়ক
মন্ত্রণালয়, ২৪. বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ২৫. মুক্তিযুদ্ধ
বিষয়ক মন্ত্রণালয়, ২৬. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ২৭. প্রাথমিক ও
গণশিক্ষা মন্ত্রণালয়।
অন্য উপদেষ্টারা
২. ড. সালেহ উদ্দিন আহমেদ- অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা
মন্ত্রণালয়।
৩. ড. আসিফ নজরুল- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
৪. আদিলুর রহমান খান- শিল্প মন্ত্রণালয়।
৫. এ এফ হাসান আরিফ- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়
মন্ত্রণালয়।
৬. মো. তৌহিদ হোসেন- পররাষ্ট্র মন্ত্রণালয়।
৭. সৈয়দা রিজওয়ানা হাসান- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন
মন্ত্রণালয়।
৮. শারমিন এস মুরশিদ- সমাজকল্যাণ মন্ত্রণালয়।
৯. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন- স্বরাষ্ট্র
মন্ত্রণালয়।
১০. আ ফ ম খালিদ হোসেন- ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
১১. ফরিদা আখতার- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
১২. নুরজাহান বেগম- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
১৩. মো. নাহিদ ইসলাম- ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি
মন্ত্রণালয়।
১৪. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
তবে ঢাকার বাইরে থাকায় ফারুক-ই-আযম, সুপ্রদীপ চাকমা ও বিধান
রঞ্জন রায় উপদেষ্টা হিসেবে শপথ নিতে পারেননি।
মন্তব্য করুন


মহান বিজয় দিবসকে কেন্দ্র করে তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর ও এর পার্শ্ববর্তী এলাকায় ড্রোন উড্ডয়ন না করার জন্য সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানিয়েছে সরকার। রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে একটি ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের জাতীয় পতাকা বহন করে প্যারাস্যুট জাম্প করবেন, যা স্বাধীনতার ৫৪ বছর পূর্তির প্রতীক হিসেবে আয়োজন করা হচ্ছে। এই দলের একজন সদস্য হলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
জানা গেছে, আশিক চৌধুরী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ছবি সংবলিত একটি বিশেষ হেলমেট পরে এই জাম্পে অংশ নেবেন।
অনুষ্ঠানসূচি অনুযায়ী, ১৬ ডিসেম্বর সকাল ১১টা থেকে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর পৃথক ফ্লাইপাস্ট মহড়া অনুষ্ঠিত হবে। একই সঙ্গে পরিবেশিত হবে বিজয় দিবস উপলক্ষে বিশেষ ব্যান্ড শো। পরে সকাল ১১টা ৪০ মিনিটে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার পতাকা হাতে প্যারাস্যুটিং প্রদর্শন করবেন।
এই পুরো আয়োজন সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বলে জানানো হয়েছে।
মন্তব্য করুন


ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন
কুমিল্লার বাঘা শরীফ বলী।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত
জব্বারের বলী খেলার ১১৫তম আসরের ফাইনালে মুখোমুখি হয় কুমিল্লার বাঘা শরীফ ও রাশেদ।
ফাইনালে প্রায় ১১ মিনিট
লাড়াইয়ের পর কুমিল্লার
বাঘা শরীফের কাছে হার মানতে হয় রাশেদের।
এর আগে প্রথম সেমিফাইনালে মুখোমুখি
হয়ে রাঙামাটির সৃজন চাকমাকে হারিয়ে ফাইনালে যান রাশেদ। দ্বিতীয় সেমিফাইনালে রাসেলের
এর প্রতিপক্ষ ছিলেন কুমিল্লার
বাঘা শরীফ।
এদিকে
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয় পান সৃজন চাকমা। এর আগে বিকেল চারটায় শুরু হয় বলী
খেলার ১১৫ তম আসর। এতে অংশ
নেন ৮৪ জন বলী ।
মন্তব্য করুন


গাজীপুরের
টঙ্গী তুরাগ তীরে আয়োজিত বিশ্ব ইজতেমার ময়দানে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত
হয়। লাখো মুসল্লি এ জুমার নামাজে অংশ নেন।
শুক্রবার
(৯ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমার ২য় পর্বে জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদ'র বড়
ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।
বৃহস্পতিবার
(৮ ফেব্রুয়ারি) বাদ জোহর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার ২য় পর্বের
আনুষ্ঠানিকতা।
আজ
লাখো মুসল্লির সঙ্গে শরিক হয়ে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ আদায় করতে সকাল থেকেই চারদিক
থেকে মুসল্লিরা ইজতেমার ময়দানে আসতে শুরু করেন। ময়দানে, সড়ক-মহাসড়ক, খালি জায়গাসহ
বিভিন্ন স্থানে পলিথিন, খবরের কাগজ ও চট বিছিয়ে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা।
যানজট
নিয়ন্ত্রণে ও মুসল্লিদের নিরাপত্তায় রয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক
হাজার সদস্য।
আজ
বয়ান করেন যারা:
শুক্রবার
(৯ ফেব্রুয়ারি) ফজরের পরে বয়ান করেন মাওলানা ইলিয়াস বিন সাদ। তার বয়ান বাংলায়
তর্জমা করেন মাওলানা মনির বিন ইউসুফ। জুমার আগে জুমার ফাজায়েল বয়ান করেন মাওলানা
মনির বিন ইউসুফ।
জুমার
পরে বয়ান করবেন- শেখ মোফলে (আরবি) এবং বাংলা তর্জমা করবেন মাওলানা শেখ আব্দুল্লাহ
মনসুর। আসরের পরে বয়ান করবেন মাওলানা মোশাররফ। মাগরিবের পরে বয়ান করবেন মাওলানা ইউসুফ
বিন সাদ। পরে তা বাংলায় তর্জমা করবেন মাওলানা জিয়া বিন কাশেম।
মুসল্লির
মৃত্যু-
বিশ্ব
ইজতেমার দ্বিতীয় পর্বের আয়োজকরা জানান, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বিশ্ব
ইজতেমার দ্বিতীয় পর্বে ৪ জন মুসল্লির মৃত্যু হয়েছে।
তারা
হলেন, শেরপুর সদর থানার রামকৃষ্ণপুর এলাকার আবুল কালাম (৬৫), নেত্রকোনার কেন্দুয়া
থানার কুতুবপুর এলাকার হেলিম মিয়া (৬৫), দিনাজপুরের
নবাবগঞ্জ থানার শিবনগর এলাকার জহির উদ্দিন (৭০) ও জামালপুরের ইসলামপুর থানার গোয়ালের
চর এলাকার নবীর উদ্দিন (৬৫)।
রোববার
(১১ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।
মন্তব্য করুন