১২৬ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

১২৬ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
সংগৃহীত

গতকাল সোমবার (২ সেপ্টেম্বর)  ঢাকা মহানগরসহ সারা দেশে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক নকল ও ভেজাল পণ্যের উপর তদারকিসহ বন্যার ত্রাণসামগ্রী (মুড়ি, চিড়া, গুড় ইত্যাদি) ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

 

উল্লেখ্য, ঢাকা মেট্রোপলিটন এলাকাতে অধিদপ্তরের ৬ জন কর্মকর্তার নেতৃত্বে ৬ টি টিম কর্তৃক ঢাকা মহানগরীর কারওয়ান বাজার, লালবাগ, আজিমপুর, মাদারটেক, কাপ্তান বাজার ও মিরপুর এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

 

দেশের ৫৪টি জেলায় অধিদপ্তরের ৫৯টি টিম কর্তৃক পরিচালিত অভিযানে ১২৬টি প্রতিষ্ঠানকে ৬,৫০,০০০ টাকা জরিমানা করা হয়।

 

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানান, ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এসকল কার্যক্রম অব্যাহত থাকবে।