"এইভাবে ঝাড়ু দিতে হয়": নিজে ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযান দেখালেন কুসিক প্রশাসক টিপু

"এইভাবে ঝাড়ু দিতে হয়": নিজে ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযান দেখালেন কুসিক প্রশাসক টিপু
ছবি

 "খালা, খালা এই দিকে আসেন। এইভাবে ঝাড়ু দিলে হবে না। রাস্তায় জমে থাকা বালি সরাইতে হবে।" —কথাগুলো বলছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

আজ শনিবার সকালে পরিচ্ছন্নতাকর্মীদের কাজ দেখানোর জন্য প্রশাসক নিজেই ঝাড়ু হাতে তুলে নেন এবং রাস্তায় জমে থাকা বালি কীভাবে সরাতে হয়, তা হাতে-কলমে দেখিয়ে দেন।

শহরে ডেঙ্গু প্রতিরোধ, এডিস মশার লার্ভা ধ্বংস এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রতি শনিবার নিয়মিত ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের ধারাবাহিকতায়, ডেঙ্গু প্রতিরোধে সরকার ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উপলক্ষে আজ শনিবার সকালে নগরীর ১২ নং ওয়ার্ডের চকবাজার বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়। কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত এই অভিযানটি সরজমিনে পরিদর্শন করেন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

পরিদর্শনকালে প্রশাসক চকবাজার বাসস্ট্যান্ডের শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন। তিনি ডেঙ্গু নিয়ন্ত্রণ, পরিবেশ রক্ষা এবং বাসস্ট্যান্ড এর আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শুধু সিটি করপোরেশনের একার পক্ষে শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়, এজন্য শ্রমিক নেতা, সাধারণ জনগণসহ সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অভিযানে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নগরবাসীকে ডেঙ্গুর প্রকোপ থেকে মুক্ত রাখতে কুসিকের এই বিশেষ অভিযান নিয়মিত চলমান থাকবে বলে জানান প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা জামায়াতের সাবেক আমিরসহ দুই নেতার সদস্যপদ বাতিল

১

কাজহীন দিবস আজ

২

ডাক্তার বলেছে আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

৩

মন্দিরে আটকে রেখে দুই নারীকে ধর্ষণ, পুরোহিতসহ গ্রেপ্তার ২

৪

সংসার সামলে ১৫ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি খাতুন

৫

চিকিৎসা ব্যয়ের নামে আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি

৬

অনৈতিক কাজের ভিডিও ভাইরাল , জামায়াত নেতার বসতঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

৭

‘স্যারের ভুলের জন্য আজ এমন হলো’- শেষ চিরকুটে এইচএসসি পরীক্ষার্থী

৮

"এইভাবে ঝাড়ু দিতে হয়": নিজে ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযান দেখালেন কুসিক প্রশাসক টিপু

৯

কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে সবাই ফেল, শতভাগ পাস ৪টিতে

১০

কুমিল্লায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

১১

এবার এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন

১২