

দূষণে
ভরা একটি নদী একাই পরিষ্কারের উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন ভারতের
২১ বছর বয়সী তরুণ সুরেন্দ্র সিং চৌধুরী। ‘বিট্টু তাবাহি’
নামে পরিচিত এই তরুণের কাজ নজর কেড়েছে নেদারল্যান্ডসভিত্তিক পরিবেশবিষয়ক সংস্থা ‘দ্য
ওশান ক্লিনআপ’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বোয়ান স্লাটের। তার
কাজের প্রশংসা করে সুরেন্দ্রকে নিজের প্রতিষ্ঠানে কাজের প্রস্তাব দিয়েছেন তিনি।
ভারতের
মধ্যপ্রদেশের রাজগড় জেলার আজনার নদী দীর্ঘদিন ধরে দূষণে জর্জরিত ছিল। নদীটি পরিষ্কারের
উদ্যোগ নেন সুরেন্দ্র। একাই নদী পরিষ্কারের কাজ শুরু করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে
ব্যাপক সাড়া ফেলেন।
সুরেন্দ্রের
এই উদ্যোগের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নজরে আসে বোয়ান স্লাটের।
তরুণটির কাজ দেখে মুগ্ধ হয়ে তাকে ‘দ্য ওশান ক্লিনআপ’-এ কাজ করার আমন্ত্রণ জানান তিনি।
নদী
পরিষ্কারের মতো পরিবেশ রক্ষার উদ্যোগের মাধ্যমে সুরেন্দ্র এখন শুধু নিজ এলাকাতেই নয়,
আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসা কুড়িয়েছেন।
ভারতীয়
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, আজনার নদীর একটি অংশ প্লাস্টিকের বর্জ্য,
শেওলা, কাদা ও নানা ধরনের আবর্জনায় ভরে গিয়েছিল। নদীর পাশে থাকা একটি স্থানীয় মন্দিরের
আশপাশের পরিস্থিতিও ছিল অত্যন্ত নোংরা। দুর্গন্ধে এলাকাবাসীর ভোগান্তি হচ্ছিল।
এ
অবস্থায় সরকারি কোনো উদ্যোগের অপেক্ষা না করে নিজেই নদী পরিষ্কারের সিদ্ধান্ত নেন সুরেন্দ্র।
২০২৬ সালের ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে নদী পরিষ্কারের কাজে হাত দেন তিনি।
শুরুতে
কয়েকজন বন্ধু তাকে সহযোগিতা করলেও পরে কাজটি প্রায় একাই চালিয়ে যেতে হয় তাকে। সাধারণ
কিছু সরঞ্জাম ব্যবহার করে নদী থেকে হাতে হাতে বিপুল পরিমাণ আবর্জনা তুলে ফেলেন তিনি।
এ কাজ করার সময় তার কাছে পর্যাপ্ত নিরাপত্তাসামগ্রীও ছিল না। এমনকি তিনি সাঁতারও জানতেন
না। তবু দিনের পর দিন নদীতে নেমে প্লাস্টিক, কাদা, শেওলা ও অন্যান্য বর্জ্য পরিষ্কার
করেন বিট্টু।
নদী
পরিষ্কারের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে নিজের সঞ্চয়ের টাকা ব্যবহার করেন বিট্টু তাবাহি।
তবে এই কঠিন কাজের কারণে তার স্বাস্থ্যের ওপরও প্রভাব পড়ে। নদী পরিষ্কারের সময় তার
শরীরের বিভিন্ন অংশে সংক্রমণ দেখা দেয় এবং ত্বকে চুলকানির সমস্যায় ভুগতে হয়। কাজ করার
সময় কয়েকবার সাপের মুখোমুখিও হন তিনি।
সুরেন্দ্র
একটি সাধারণ পরিবারের সন্তান। তিনি বাবা-মায়ের সঙ্গে থাকেন এবং বর্তমানে স্নাতক পর্যায়ের
দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
মন্তব্য করুন


জাতীয়
নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বিদ্যুৎ মন্ত্রী
পরিস্থিতির সামাল দিতে না পেরে আইসিইউতে চলে গেছেন মাশাআল্লাহ। মানুষের বিদ্যুৎ-গ্যাস
পাওয়ার যে অধিকার, সেটা তো আমরা আমাদের পকেটের টাকা দিয়ে পাই। এটা তো সরকার ফ্রিতে
দেয় না। এখন বিদ্যুৎ থাকে না বরং বিদ্যুতের বিল যেখানে ১২শ টাকা ছিল, এখন সেখানে ৪
হাজার টাকা হয়ে গেছে। এই অর্থ কোথায় যায় এটার কোনো হিসাব আমরা আজ পর্যন্ত পাইনি।
আজ
শনিবার (৫ মার্চ) দুপুরে কুমিল্লা পদুয়ার বাজারে ১১ দলীয় জোটের লংমার্চের কুমিল্লার
পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশ আজ এক কঠিন সংকটময় পরিস্থিতি পার করছে। যারা আমাদেরকে
বলেছিল নির্বাচনের পর সবকিছু ঠিক হয়ে যাবে, যারা আমাদেরকে বলেছিল এদেশের মানুষ সংস্কার
বুঝে না, তারা তিনবেলা ভাত খেতে চায়, আজকে তারা ছয়মাস হলো ক্ষমতায়। এখন এদেশের মানুষ
সংস্কার তো পায়ইনি, এখন তিনবেলা ভাতও খাওয়ার সুযোগ নেই, বাসায় বিদ্যুৎ নাই, বিদ্যুতের
ভুতুড়ে বিল আসছে। গ্যাসের চুলায় আগুন নাই, গরিবের কাজ নাই। লাখ লাখ মানুষ কর্মসংস্থান
হারাচ্ছে। আপনারা নির্বাচনের আগে ভালো ভালো কথা বলবেন। গণভোটে হ্যাঁ এর পক্ষে আপনারা
ক্যাম্পেইন করেছেন। কিন্তু নির্বাচনের পরে ১৮ কোটি মানুষকে দেওয়া কথা গণভোটের রায় বাস্তবায়ন
করেননি।
উপস্থিত
জনতার উদ্দেশ্যে এনসিপির এই নেতা বলেন, নির্বাচনে কারচুপির মধ্য দিয়ে তারা ক্ষমতায়
এসেছে, কিন্তু আমরা জানি আপনারা আমাদের ১১ দলীয় জোটকে সমর্থন দিয়েছেন। ১১ দলীয় জোট
এবং জাতীয় নাগরিক পার্টি আপনাদের এই সমর্থনকে সাথে নিয়ে সামনের দিনেও আপনাদের অধিকারের
কথা বলে যাবে। কোনো ধরনের হামলা-মামলা, হুমকির ভয় না করে এই জোট আপনাদের প্রতিবাদের
ভাষা হয়ে থাকবে।
তিনি
আরও বলেন, ২০২৪ সালের ১১ জুলাই প্রথম প্রতিরোধ গড়েছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়। কুমিল্লা
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্বরোড ব্লক করে রেখেছিল। সেজন্য তিনি (শেখ হাসিনা)
কুমিল্লার মানুষকে দেখতে পারতেন না, কুমিল্লার মানুষকে বঞ্চিত করতেন। কিন্তু কুমিল্লার
মানুষ প্রতিদান দিয়েছে তাকে ভারতে পাঠিয়ে দিয়ে।
মন্তব্য করুন


২০২৪
সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ল্যাঙ্কাস্টারে একটি বাড়িতে চারজনকে
হত্যার পর আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় ২১ বছর বয়সী মিগুয়েল দিয়েগো স্যান্ডোভাল চারটি প্রথম-ডিগ্রি
হত্যার অভিযোগে দোষ স্বীকার করেছেন।
লস
অ্যাঞ্জেলেস কাউন্টির প্রসিকিউটরদের ভাষ্য অনুযায়ী, একটি প্রেমের সম্পর্কের বিচ্ছেদকে
কেন্দ্র করে প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়। নিহতদের মধ্যে ছিলেন
২১ বছর বয়সী জানভি মাকুইনদাং, ২৫ বছর বয়সী ক্রিস্টিন আকা-আক, ২৪ বছর বয়সী এডউইন গার্সিয়া
এবং ২১ বছর বয়সী ম্যাথিউ মন্টেবেলো।
ঘটনাটি
ঘটে ২০২৪ সালের ১৬ নভেম্বর। প্রসিকিউটরদের অভিযোগ, স্যান্ডোভাল নর্থ ট্যাবলার অ্যাভিনিউয়ের
ওই বাড়ির বাইরে অপেক্ষা করছিলেন। ভেতরের বাসিন্দারা ঘুমিয়ে পড়ার পর তিনি বাড়িতে প্রবেশ
করেন এবং চারজনকে গুলি করে হত্যা করেন।
এরপর
বাড়িটিতে আগুন ধরিয়ে দেন স্যান্ডোভাল। আগুনে পরিবারের তিনটি কুকুরও মারা যায়। একই সময়ে
বাড়ির ভেতরে থাকা দুই অপ্রাপ্তবয়স্ক আটকা পড়ে। তাদের একজন ১৬ বছর বয়সী কিশোর তালাবদ্ধ
একটি কক্ষ থেকে জরুরি নম্বরে ফোন করলে পরে লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফের ডেপুটিরা
তাকে উদ্ধার করেন।
চারটি
হত্যার পাশাপাশি স্যান্ডোভাল একটি হত্যাচেষ্টা, বসতবাড়িতে প্রথম-ডিগ্রির চুরি, বসবাসরত
স্থাপনায় অগ্নিসংযোগ, প্রাণীর প্রতি নিষ্ঠুরতার তিনটি অভিযোগ এবং শিশু নির্যাতনের দুটি
অভিযোগেও দোষ স্বীকার করেছেন।
হত্যার
অভিযোগগুলোর সঙ্গে একাধিক ব্যক্তিকে হত্যার বিশেষ পরিস্থিতি এবং ওত পেতে থেকে হত্যার
অভিযোগও যুক্ত রয়েছে। এসব অভিযোগের কারণে মামলাটি আরও গুরুতর মাত্রা পেয়েছে।
লস
অ্যাঞ্জেলেস কাউন্টির জেলা অ্যাটর্নি নাথান জে. হকম্যান বলেন, সম্পর্কের বিচ্ছেদের
পর প্রতিশোধ নিতে স্যান্ডোভাল এই ‘পরিকল্পিত সহিংসতা’
চালিয়েছেন। তাঁর ভাষ্য, এই হত্যাকাণ্ড নিহতদের পরিবারগুলোর জন্য এমন এক শূন্যতা তৈরি
করেছে, যা কখনো পূরণ হওয়ার নয়।
দোষ
স্বীকারের ফলে স্যান্ডোভালের দীর্ঘমেয়াদি কারাদণ্ড নিশ্চিত হওয়ার পথে রয়েছে। আদালতের
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৭ নভেম্বর তাঁর আনুষ্ঠানিক সাজা ঘোষণা হওয়ার কথা।
মামলার
নথি ও তদন্তসংক্রান্ত তথ্য অনুযায়ী, ঘটনার আগে স্যান্ডোভালের গতিবিধি এবং তদন্তকারীরা
কীভাবে তাকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেছিলেন, তার সব বিস্তারিত এখনো প্রকাশ্যে আসেনি।
২০২৪
সালের ওই হত্যাকাণ্ডের পর তদন্তে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের হোমিসাইড ব্যুরো,
জেলা অ্যাটর্নির কার্যালয় এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে। দোষ স্বীকারের
মধ্য দিয়ে বহুল আলোচিত মামলাটির বিচারিক প্রক্রিয়া এখন সাজা ঘোষণার পর্যায়ে পৌঁছেছে।
মন্তব্য করুন


এইচএসসি
পদার্থবিজ্ঞান পরীক্ষার ৬ ও ৭ নম্বর প্রশ্নের পূর্ণ নম্বর পরীক্ষার্থীদের দেওয়া হবে
বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার
(১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে এ কথা জানান শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী
অধিবেশনে স্পষ্ট করে বলেন, পদার্থবিজ্ঞানের ভুল দুটি প্রশ্নে সব পরীক্ষার্থীকে পূর্ণ
নম্বর দেওয়া হবে। কোনো শিক্ষার্থী যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য আন্তঃশিক্ষা বোর্ড
পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি ইতোমধ্যে একটি গণবিজ্ঞপ্তিও জারি করেছে।
তিনি
বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছিল। পরীক্ষা
চলাকালে সারাদিন সংশ্লিষ্ট সব অংশীজনের (স্টেকহোল্ডার) সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। তাদের
সবার মূল্যায়ন অনুযায়ী, পরীক্ষা সার্বিকভাবে ভালো হয়েছে।
শিক্ষামন্ত্রী
জানান, শুধু কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের মাঠে বৃষ্টির পানি জমে যাওয়ায় কিছুটা
অসুবিধা হয়েছিল। তবে পরিস্থিতি বিবেচনায় নিয়ে কেন্দ্রটিতে পরীক্ষা বিলম্বে শুরু করার
নির্দেশ দেওয়া হয়।
তিনি
আরও বলেন, এক পরীক্ষার্থীর পোশাক ভিজে যাওয়ায় তাকে বাড়ি থেকে পোশাক এনে পরিবর্তনের
সুযোগ দেওয়া হয়। পরে তার পরীক্ষা এক ঘণ্টা বিলম্বে নেওয়া হয় এবং সে অনুযায়ী পরীক্ষার
সময়ও বাড়িয়ে দেওয়া হয়।
মন্তব্য করুন


টানা
দুই জয়ে আগেই বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
তবে তাদের নজর ছিল ‘জে’ গ্রুপের আরেক ম্যাচ আলজেরিয়া-জর্ডান
লড়াইয়ের দিকে। সেখানে আলজেরিয়ার জয়ে এক ম্যাচ বাকি থাকতেই আর্জেন্টিনার গ্রুপ চ্যাম্পিয়ন
হওয়া নিশ্চিত করেছে। একইসঙ্গে বিদায়ঘণ্টা বেজেছে জর্ডানের।
আগের
নিয়ম অনুসারে, দুই দলের পয়েন্ট সমান হলে গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিতে গোল ব্যবধান বিবেচনা
করা হতো। তবে ২০২৬ বিশ্বকাপের আগে সেই নিয়ম বদলে ফেলা হয়। চলতি বিশ্বকাপে আলজেরিয়া
এবং অস্ট্রিয়ার পয়েন্ট সমান ৬ হওয়ার সুযোগ থাকলেও, নতুন নিয়মে হেড-টু-হেড রেকর্ডে এগিয়ে
থাকার কারণে আর্জেন্টিনা ইতোমধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করেছে।
আগামী
রোববার সকাল ৮টায় নিজেদের শেষ গ্রুপ ম্যাচে লিওনেল স্কালোনির দল জর্ডানের মুখোমুখি
হবে। সেই ম্যাচে হারলেও তাদের গ্রুপের শীর্ষ থেকে কেউ নামাতে পারবে না। বিদায় নিশ্চিত
করা জর্ডানও পারবে না গ্রুপের তিন নম্বরে উঠতে। ‘জে’ গ্রুপের বাকি দুই দল অস্ট্রিয়া ও আলজেরিয়া
লিওনেল মেসিদের কাছে হারায়, তাদের ম্যাচটি হবে দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণী। রোববার
একই সময়ে আলজেরিয়া-অস্ট্রিয়া মুখোমুখি হবে।
গতকাল
(সোমবার) রাতে আরেকটি মেসিময় ম্যাচে আর্জেন্টিনা ২-০ গোলে হারিয়েছে অস্ট্রিয়াকে। এর
আগে প্রথম ম্যাচে আলজেরিয়াকে উড়িয়ে দেয় ৩-০ ব্যবধানে, সেদিন হ্যাটট্রিক করেন আর্জেন্টাইন
মহাতারকা। ২ ম্যাচ শেষে ৬ পয়েন্ট পাওয়া স্কালোনির দলটি গোল (৫) ব্যবধানেও এগিয়ে আছে।
ফলে অস্ট্রিয়া-আলজেরিয়া ম্যাচে সেই ব্যবধান ছাড়িয়ে যাওয়া বেশ কঠিন–ই।
আবার গোল ব্যবধানে আলবিসেলেস্তেদের পিছিয়ে দিলেও হেড-টু-হেডে হারায় কেউই পয়েন্ট টেবিলের
শীর্ষে ওঠার সুযোগ নেই।
এদিকে,
আজ (মঙ্গলবার) সকালে জর্ডানকে ২-১ গোল হারিয়ে নকআউটের আশা বাঁচিয়ে রেখেছে আলজেরিয়া।
অস্ট্রিয়াও নিজেদের প্রথম ম্যাচে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা জর্ডানকে ৩-১ ব্যবধানে
হারিয়েছিল। ফলে দ্বিতীয় হয়ে নকআউটে ওঠার সুযোগ খোলা আছে অস্ট্রিয়া-আলজেরিয়া উভয়ের
সামনেই।
জর্ডানের
বিপক্ষে আজ আলজেরিয়া শুরু থেকে আক্রমণে এগিয়ে থাকলেও ৩৬ মিনিটে গোল হজম করে। গোলটি
করেন নিজার আল-রাশদান। তার সেই লিড টিকেছিল আধা ঘণ্টারও বেশি সময়। এরপর ৬৯ মিনিটে নাদির
বেনবুয়ালি সমতা ফেরানোর পর আলজেরিয়ার জয়নির্ধারণী শেষ গোল করেন আমিনে গুইরি।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অভিযান চালিয়ে ১৪৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে। সোমবার (১৮ মে) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, আমাগন্ডা বিওপির একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এসময় সীমান্ত থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সপুয়া বাজার এলাকায় মোঃ ফাহাদ মিয়ার ফার্নিচার দোকানের পেছনের বাথরুম থেকে ১৪৮ কেজি গাঁজা জব্দ করা হয়।
উদ্ধারকৃত গাঁজা চৌদ্দগ্রাম থানায় জমা দেওয়া হয়েছে। এছাড়া অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখার অভিযোগে পলাতক আসামি মোঃ ফাহাদ মিয়া (২৮), পিতা- মোঃ কামাল মিয়া, গ্রাম- নোয়াপুর, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন


ভোলার
চরফ্যাশনে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন সজিব (২৫) নামের এক জেলে। মঙ্গলবার
(২৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের আলম মৎস্যঘাট সংলগ্ন মেঘনা নদীতে
এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত
সজিব উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সামছল হকের ছেলে। তিনি
আলম ঘাট এলাকার একজন পেশাদার জেলে হিসেবে পরিচিত ছিলেন।
নিহতের
চাচাতো ভাই আলাউদ্দিন জানান, প্রতিদিনের মতো সকালে মাছ ধরতে নদীতে যান সজিব। এসময় হঠাৎ
আকাশ কালো হয়ে বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই গুরুতর
আহত হন তিনি। সঙ্গে থাকা অন্য জেলেরা দ্রুত তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে সজিবের মৃত্যুর
খবর ছড়িয়ে পড়লে আলম ঘাট ও হাজারীগঞ্জ এলাকায় নেমে আসে শোকের ছায়া।
জানা
গেছে, কয়েক বছর আগে বিয়ে করা সজিবের স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। অনাগত সন্তানের
মুখ দেখার আগেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে
পরিবারটি।
চরফ্যাশন
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শফিকুল ইসলাম শাওন
বলেন, 'হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।'
এ
বিষয়ে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ বলেন, 'এ ধরনের একটি ঘটনার
সংবাদ পেয়েছি। মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের
কাছে হস্তান্তর করা হবে।'
মন্তব্য করুন


নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া ওরফে মাহিয়া মাহিকে ১
হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) রাতে রাজশাহীর তানোর পৌর এলাকার গোল্লাপাড়া বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন।
চিত্রনায়িকা
শারমিন আক্তার নিপা মাহিয়া ওরফে মাহিয়া মাহি রাজশাহী-১ (তানোর- গোদাগাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। তার প্রতীক হচ্ছে ট্রাক।
নির্বাচনি আচরণবিধি ভেঙে অতিরিক্ত মাইক ব্যবহার করে মাহির ট্রাক প্রতীকের প্রচার-প্রচারণা চলছিল। এ সময় খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় ১
হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং বিল্লাল হোসেন জানান, আচরণবিধি ভেঙে একসঙ্গে ৭টি মাইক ব্যবহার করছিলেন মাহির প্রচারকাজের সঙ্গে জড়িত লোকজন। এ কারণে জরিমানা করা হয়েছে। তবে ঘটনাস্থলে চিত্রনায়িকা মাহিয়া মাহি নিজে উপস্থিত ছিলেন না।
মন্তব্য করুন


মেহেরপুরে
পাবজি ও ফ্রি ফায়ার গেম খেলাকে কেন্দ্র করে বন্ধুকে হত্যার দায়ে দুই কিশোরকে ১০ ও ৭
বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অর্থদণ্ড আদায়ে তাদের পরিবারের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে নিহতের পরিবারকে
দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার
(৬ আগস্ট) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মাসুদ
শেখ এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলো- গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামের মিরাজুল ইসলামের
ছেলে মোস্তফা আল মুজাহিদ (১৫) এবং সাবেক ইউপি সদস্য নুহু নবীর ছেলে জুনায়েদ ইসলাম হামিম
(১৪)। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিন রায় বিষয়টি
নিশ্চিত করেছেন।
মামলার
এজহার সূত্রে জানা যায়, ২০২১ সালে ২৬ জুন বিকালে রেজোয়ান আল আবির তার দুই বন্ধু মুজাহিদ
ও হামিম তার বাড়িতে ডেকে নেয়। পরে রেজোয়ান আল আবির তার মায়ের ব্যবহৃত মুঠোফোন সঙ্গে
নিয়ে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বের হয়ে। সন্ধ্যায় ওই ফোন থেকে আবিরের
বাবা মালয়েশিয়া প্রবাসী আসাদুজ্জামানের কাছে ইমু নাম্বার থেকে হিন্দি ভাষায় এক লাখ
টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তার ছেলেকে হত্যা করা হবে বলেও হুমকি দেয় হত্যাকারী
দুই কিশোর বন্ধু।
বিষয়টি
দ্রুত আবিরের বাবা পরিবারকে মুঠোফোনে জানায়। জানানো হয় পুলিশকেও। ঘটনাস্থলে দ্রুত পুলিশ
গিয়ে আবিরের দুই বন্ধু মুজাহিদ ও হামিমকে হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা
পাবজি ও ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের কথা স্বীকার করে। পরে তারা
আবিরকে হত্যা করা হয়েছে বলে পুলিশকে জানায়। রাতেই মানিকদিয়া বালিয়া গাড়ির মাঠ থেকে
আবিরের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ
ঘটনার নিহতের মা রোজিনা খাতুন ওই দিন রাতেই গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত নিহত আবিরের দুই বন্ধু মুজাহিদকে ১০ বছরের কারাদণ্ড
ও ১০ লাখ টাকা জরিমানা আর হামিমকে ৭ বছরের জেল ও ৫ লাখ টাকা জরিমানা করেন।
রায়ে
আরও বলা হয়েছে, দণ্ডপ্রাপ্তদের পরিবারের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে
জরিমানা আদায় সাপেক্ষে সেই অর্থ নিহতের পরিবারকে প্রদান করতে জেলা প্রশাসককে প্রয়োজনীয়
ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।
মন্তব্য করুন


ছাত্র-জনতার অভ্যুত্থানে বিদ্যমান পূর্ববর্তী অবস্থায় বন্ধ হয়ে গিয়েছিলো দেশের সব থানার কার্যক্রম।
তবে এরই মধ্যে কিন্তু শুরু হয়েছে দেশের বিভিন্ন এলাকার কার্যক্রম। এখন পর্যন্ত সারাদেশে ৫৯৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে ।
রোববার (১১ আগস্ট) বিকেলে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর এ তথ্য জানিয়ে আরো বলেন, সারাদেশে ৬৩৯টি থানার মধ্যে ৫৯৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া ১১০টি মেট্রোপলিটন থানার মধ্যে ৯৭টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫০২টি থানার কার্যক্রম শুরু হয়েছে।
মন্তব্য করুন


নির্বাচন কমিশন (ইসি) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দায়িত্ব পালনের সুবিধার্থে ৬৫৩ জন বিচারিক হাকিমকে ১ জানুয়ারি প্রশিক্ষণ দেবে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের পাঠিয়েছেন ইসির আইন শাখার উপ-সচিব মো. আব্দুছ সালাম।
প্রশিক্ষণ নিয়ে চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী অপরাধসমূহ আমলে নেওয়া ও তা সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের নিমিত্তে সারাদেশে ৩০০ সংসদীয় আসনে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ৬৫৩ জন প্রথম শ্রেণির বিজ্ঞ বিচারিক হাকিমদের ১ জানুয়ারি ১০টা থেকে দিনব্যাপী আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্রিফিং/প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
ব্রিফিং/প্রশিক্ষণে বিজ্ঞ বিচারিক হাকিমদের নির্ধারিত তারিখ ও স্থানে সকাল ৯টায় নিবন্ধন সম্পন্ন করে দিনব্যাপী ব্রিফিং/প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে।
মন্তব্য করুন