কবিতা: রেখে যাবো

কবিতা: রেখে যাবো
ছবি

রেখে যাবো 


সংসারে কিছু কিছু নয়,সব কিছুই রেখে যেতে হয়,

সাজানো গোছানো কিংবা অগোছালো ঘরদোর,

আত্মীয় -পরিজন,বন্ধু-স্বজন,সন্তান-সন্ততি মায়াডোর।

কিছু অপূর্ণ আশা,কিছু অসমাপ্ত কাজ 

রেখে যাওয়া ভালো জীবনের সিম্ফনিতে নিঃশব্দে নীরবে,

তারপর 

হারিয়ে যাওয়া ছায়াপথে। 


ফেলে তো যেতেই হবে মায়াময় ধুলোমাখা চিরচেনা পথ,

সে পথেই পড়ে রবে সংসারের অভ্রভেদী রথ।


শ্রাবণের বৃষ্টির জন্য কাছে রেখে যাবো 

বুকের ভেতর  জমানো কান্নার সমুদ্দুর। 

তীব্র শীতে উষ্ণতার জন্য রেখে যাবো 

ভালবাসার রোদ্দুর। 

আমার অন্তিম অর্ঘ্য  রেখে যাবো 

মায়াবী অসামান্য পৃথিবীতে। 

ক্ষীণ আশার দীপ জ্বেলে রাখি-

প্রজন্মান্তরে সুখের সোনালী  কুটির হবে আমার এ ভিতে।


মল্লিকা বিশ্বাস 

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক

১

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪

২

গলায় ছুরি ধরে ছয় বছরের শিশুকন্যাকে আটকে রাখেন বাবা, উদ্ধার করল ফায়ার সার্ভিস

৩

ষষ্ঠ স্ত্রীর সহযোগিতায় পঞ্চম স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

৪

কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি

৫

দাঁতের চিকিৎসা নিতে গিয়ে নারীকে শ্লীলতাহানির অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

৬

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

৭

সিঙ্গাপুরের মালিককে নিজের তিনতলা বাড়ি দেখাতে বাংলাদেশে আনলেন প্রবাসী

৮

কুমিল্লার চকবাজারে বিরিয়ানিতে কাপড়ের রং ও নিষিদ্ধ গোলাপজল-কেওড়া জল ব্যবহার, নিউ হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা

৯

নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের

১০

ফেসবুকে পোস্ট ‘আর পারলাম না’, ৫ ঘণ্টা পর কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

ভিডিও ভাইরাল হওয়ায় ক্ষুদ্ধ ঢাবি শিক্ষক মোনামি

১২

‘বৌদি-ভাবি’ ডাকার রীতি বন্ধ করতে হবে, বন্ধুদের বাড়ি আনা যাবে না: বিজেপি নেতা

১৩

বাস ও কাউন্টার থেকে মুছে দেওয়া হলো ‘টুঙ্গিপাড়া’

১৪