

কুমিল্লা পুলিশ লাইনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় মনির হোসেন নামে আওয়ামী লীগের সক্রিয় এক কর্মীকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।
সোমবার রাতে কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মনির হোসেন (৪৫) কুমিল্লার আদর্শ সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের নুরু মিয়ার ছেলে। মঙ্গলবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিনুল ইসলাম জানান, ২৪ এর গণঅভ্যুত্থান কুমিল্লা নগরীর পুলিশ লাইনে ছাত্র জনতার উপর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। ওই ঘটনায় ২৬১জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০০/১৫০ জন লোকের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। আদর্শ সদর উপজেলার চাঁনপুর এলাকার বাসিন্দা ইনজামুল হক রানা বাদী হয়ে গত ১২ ফেব্রুয়ারি মামলাটি দায়ের করেন। ওই মামলার এজহার নামীয় আসামি মনির হোসেনের বিরুদ্ধে বিগত আওয়ামীলীগ সরকারের আমলে দলীয় পরিচয়ে চাঁদাবাজিসহ বেশ কিছু অপরাধের অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ৩ আগস্ট দুপুরে কুমিল্লা পুলিশ লাইনে ছাত্র জনতার উপর হামলাকারীদের একজন মনির হোসেন। মামলা দায়েরের পর গ্রেফতার এড়াতে সে দীর্ঘদিন আত্মগোপনে ছিল। সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিকালে তাকে আদালতে নেয়া হলে বিজ্ঞ বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মন্তব্য করুন


কুমিল্লা বুড়িচং উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জাকির হোসেন ওরফে জাহেরকে (৬০) কুমিল্লা নগরীর সিটিকর্পোরেশন এলাকা থেকে কোতায়ালি মডেল থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
জানা যায়, জাকির হোসেন জাহের এর বিরুদ্ধে নথি জালিয়াতি করে ব্যাংক থেকে ৪৭ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে তাঁর বিরুদ্ধে দুদকের মামলা, কুমিল্লা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার মামলাসহ কোতয়ালী মডেল থানায় ২ টি এবং বুড়িচং থানায় ৮ টি মামলা রয়েছে। জাকির হোসেন আওয়ামীলীগ সরকারের আমলে পীরযাত্রাপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে অংশগ্রহণ করেন। তার আগে ২০১৬ সালে তিনি একই এলাকায় ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করে জয়ী হয়েছিলেন।
মন্তব্য করুন


আলোচনা সভা, র্যালী, হুইল চেয়ার বিতরন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে কুমিল্লায় জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (২ জানুয়ারী) সকালে নগরীর জেলা শিল্পকলা একাডেমী থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অলোচনা সভা ও হুইল চেয়ার বিতরন, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাজ সেবা অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক জেড এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা পুলিশ নাজির আহমেদ খাঁন, জেলা সিভিল সার্জন নাছিমা আক্তার।
পরে দৃষ্টি প্রতিবন্ধি ও শিশু পরিবারের নিবাসীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং ক্রেস্ট ও হুইল চেয়ার বিতরন করেন অতিথি বৃন্দ।
মন্তব্য করুন


আজ মঙ্গলবার (১৩ মে) আদর্শ সদর আর্মি ক্যাম্প থেকে গোপন সংবাদের
ভিত্তিতে কুমিল্লা শাসনগাছা এলাকায় একটি সফল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সুন্দর আলি ও মো: ইউসুফ নামক দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ প্যাকেট গাঁজা,
১ রোল অ্যালুমিনিয়াম ফয়েল পেপার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটককৃত ব্যক্তিদের প্রয়োজনীয় আইনগত
ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী
কর্তৃপক্ষ।
মন্তব্য করুন


কুমিল্লায় ৫৫ কেজি গাঁজা ও একটি অটোরিক্সাসহ
৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি), কুমিল্লা।
গতকাল (১১ জুলাই) দুপুরে কুমিল্লা কোতয়ালী
মডেল থানার পূর্ব ভাটপাড়া এলাকায় একটি অটোরিক্সা তল্লাশি করে ৫৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ জহির, রনজিৎ
চন্দ্র শীল, মোঃ ফয়সাল ও আহসানুল হককে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী হলো-
১। মোঃ জহির (৩৫), পিতা-আব্দুল আলী,
মাতা-কুসুম বেগম, গ্রাম-খারেরা ,থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা।
২। রনজিৎ চন্দ্র শীল (২৫), পিতা- জিতেন্দ্র
চন্দ্র শীল, মাতা-লিপি বালা শীল, গ্রাম-খারেরা, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা।
৩। মোঃ ফয়সাল (২২), পিতা-আব্দুস সালাম,
মাতা- তফুরা বেগম, গ্রাম- লোহাইমুড়ি , থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা।
৪। আহসানুল হক (২৩), পিতা-ইমাম হোসেন,
মাতা- মায়া বেগম, গ্রাম-লোহাইমুড়ি , থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা।
উক্ত ঘটনায় কুমিল্লা কোতয়ালী মডেল থানায়
মামলা রুজু করা হয়।
মন্তব্য করুন


মজিবুর
রহমান পাবেল,
প্রতিবেদক:
বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনুকে সভাপতি ও অধ্যক্ষ হুমায়ুন কবীর মাসউদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ২০২৫-২০২৭ বর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। একই সাথে ডা. মোসলেহ উদ্দিন আহমেদকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কুমিল্লা ক্লাবে আয়োজিত বাপা কুমিল্লার বার্ষিক সাধারণ সভা শেষে সংগঠনের বিদায়ী সভাপতি ডা. মোসলেহ উদ্দিন আহমেদ এ দুটি কমিটি ঘোষণা করলে উপস্থিত সভায় করতালি দিয়ে সমর্থন প্রদান করেন।
বাপা কুমিল্লার নব গঠিত উপদেষ্টা কমিটির মধ্যে রয়েছেন ডা. মোসলেহ উদ্দিন আহমেদ, অধ্যক্ষ শফিকুর রহমান, সাংবাদিক আবুল হাসানাত বাবুল, ডা. ইকবাল আনোয়ার ও আলহাজ্ব শাহ মো আলমগীর খান।
নব গঠিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ হলেন, সভাপতি বদরুল হুদা জেনু, সহ সভাপতি, অধ্যাপক আবদুল মতিন সৈকত,ডা.গোলাম শাহজাহান,রোকেয়া বেগম শেফালী ও এড.শামিমা আক্তার জাহান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ হুমায়ুন কবীর মাসউদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাজাদা এমরান,আইরিন মুক্তা অধিকারী,অচিন্ত দাস টিটু কোষাধ্যক্ষ মাহমুদা আক্তার,নির্বাহী সদস্য, আলী আকবর মাসুম,খায়রুল আহসান মানিক,অশোক বড়ুয়া,গাজিউল সোহাগ,রেজবাউল হক রানা,আবদুল্লাহ আল মাহবুব শিশির , শাকিলা জামান, রফিকুল ইসলাম সোহেল, তানভীর দীপু, দেলোয়ার হোসেন টুটুল ও ডি এম রিয়াদ।
এর আগে বৃহস্পতিবার বেলা ১১ টায় কুমিল্লা ক্লাবের ক্যাফেটেরিয়ায় বাপা কুমিল্লার সভাপতি ডা. মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আকবর মাসুমের সঞ্চালনায় সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে ওই সভা হয়। সভায় বাপার গত দশ বছরের কার্যক্রম লিখিত ভাবে অবহিত করেন সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম। সভায় আগামী দিনে বাপার কার্যক্রম গতিশীল করার তাগিদ দেওয়া হয়।
সাধারণ সভায় বক্তব্য রাখেন, ডা. মোসলেহ উদ্দিন আহমেদ, অধ্যক্ষ শফিকুর রহমান, সাংবাদিক আবুল হাসানাত বাবুল, আলহাজ্ব শাহ মো আলমগীর খান, বদরুল হুদা জেনু, মতিন সৈকত,ডা.গোলাম শাহজাহান, এড.শামিমা আক্তার জাহান, হুমায়ুন কবীর মাসউদ, শাহাজাদা এমরান, অচিন্ত দাস টিটু, মাহমুদা আক্তার, আলী আকবর মাসুম,অশোক বড়ুয়া,রেজবাউল হক রানা,আবদুল্লাহ আল মাহবুব শিশির , মামুন, রফিকুল ইসলাম সোহেল প্রমুখ।
মন্তব্য করুন


এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ই জুলাই) কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি বার্ড এর ময়নামতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
জানা গেছে, সারাদেশের এলপিজি ব্যবসায়ীদের অংশগ্রহণ এবারের কেন্দ্রীয় সাধারণ সভাটি কুমিল্লায় অনুষ্ঠিত হয়। এতে সারাদেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে এলপিজি ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
এসময় প্রধান অতিথি ছিলেন, সংগঠনের সভাপতি মো. সেলিম খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক স. ম. জামাল উদ্দিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মনি মুক্তা পাল, কোষাধ্যক্ষ আবু তাহের কোরেশি, কুমিল্লা সভাপতি আমানত উল্লাহ সরকার প্রমুখ।
দিনব্যাপী চলা অনুষ্ঠান রাতে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শেষ হয়।
মন্তব্য করুন


কুমিল্লায় অভিনব কৌশলে মিনি পিকআপে
করে মাদক পরিবহনকালে ৪৮ কেজি গাঁজাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১
সিপিসি-২।
আজ সোমবার (২৮ অক্টোবর) সকালে র্যাব-১১,
সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন
চান্দিনা বাসস্ট্যান্ড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে অভিনব কৌশলে
মিনি পিকআপের পিছনে মাছ রাখার ড্রামের মধ্যে লুকিয়ে গাঁজা পরিবহণের সময় আসামী ১। মোঃ
দিপু , ২। কামরুল ইসলাম , ৩। মোঃ ছুটন মিয়া , ৪। শিপন এবং ৫। মোঃ মাহফুজ নামের পাঁচজন
মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীদের কাছ থেকে ৪৮ কেজি গাঁজা ও মাদক পরিবহণ
কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপ উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামীরা হলো- ১। মোঃ দিপু
(২৭) বি.বাড়িয়া জেলার কসবা থানার কাইয়ুমপুর গ্রামের আইয়ুব খান এর ছেলে; ২। কামরুল ইসলাম
(৩০) কুলনা পাথর গ্রামের মৃত জামাল হোসেন এর ছেলে; ৩। মোঃ ছুটন মিয়া (৩০) কামালপুর
গ্রামের মৃত মকবুল হোসেন এর ছেলে; ৪। শিপন (৩০) নোয়াগাঁ গ্রামের টুনু মিয়া এর ছেলে
এবং ৫। মোঃ মাহফুজ (২৪) কামালপুর গ্রামের বাছির মিয়া এর ছেলে।
র্যাব
জানান, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ
করে কুমিল্লা সহ অন্যান্য জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা
মূল্যে বিক্রয় করে আসছে। এছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে তারা বিভিন্ন সময় বিভিন্ন
অভিনব কৌশল অবলম্বন করে মাদকদ্রব্য পরিবহণ করতো। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক
অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে
র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা
গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


কুমিল্লার
বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের সহকারী গভর্নমেন্ট প্লিডার (এজিপি) এডভোকেট মোঃ আবু
মুছা ভূঁঞা ১৯৭৯ সালের ২৫ নভেম্বর কুমিল্লা দেবীদ্বার উপজেলার বাগমারা গ্রামের এক সম্ভ্রান্ত
মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি
বাগমারা দাখিল মাদ্রাসায় প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ হয়ে মুরাদনগর
বাঁশ কাইট পীতাম্বর জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৪ সালে ১ম বিভাগে মাধ্যমিক পাশ করেন।
তৎপর চান্দিনা রেদোয়ান আহমেদ ডিগ্রি কলেজ থেকে ১৯৯৬ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ
হয়ে কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজে রাষ্ট্র বিজ্ঞান বিভাগে অর্নাস করেন।
পরে উক্ত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। তিনি ভিক্টোরিয়া কলেজে পড়াকালীন সময়ে
বিএনসিসি ও স্কাউট এর সাথে জড়িত ছিলেন।
অ্যাড.
আবু মুছা ভূঁঞার দাদা মনিরুল ইসলাম মাষ্টার বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। তবে
দাদা মনিরুল ইসলাম মাষ্টার এর অনুপ্রেরণায় বিএনপির রাজনীতির সাথে জড়িত হন তিনি। সেই
সুবাদে এডভোকেট মোঃ আবু মুছা ভূঁঞা ১৯৯৬-৯৭ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র দলের
রাজনীতির সাথে জড়িত থেকে "ওয়াসিম-ছানাউল্লাহ পরিষদ" এর পাশের ক্ষেত্রে ভূমিকা
রাখেন এবং ১৯৯৯ সালে কুমিল্লা আইন কলেজে অধ্যয়নরতকালে ছাত্র সংসদ "নাজমূল-মহান
পরিষদ" এর নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখেন। পরবর্তীতে ২০০৫ সালের ২৯ অক্টোবর বাংলাদেশ
বার কাউন্সিল থেকে সনদ প্রাপ্ত হয়ে একই সালে ৩১ অক্টোবর কুমিল্লা জেলা আইনজীবী সমিতিতে
যোগদান করে পেশাগত জীবনে আত্ম প্রকাশ করেন। পরবর্তীতে তরুণ আইনজীবী হিসেবে জাতীয়তাবাদী
আইনজীবী ফোরামের রাজনীতিতে সক্রিয় হন এবং জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সদস্য
হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হন। এছাড়াও তিনি কুমিল্লাস্থ দেবীদ্বার সমিতির নির্বাচন
কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে দেবীদ্বার সমিতির "ক্রীড়া সম্পাদক"
হিসেবে মনোনীত হয়ে দায়িত্ব পালন করেন। এড. আবু মুছা ভূঁঞা ২০১০ সালে সর্ব সম্মতিক্রমে
দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়ন বিএনপির "সভাপতি" নির্বাচিত হয়ে বর্তমানেও
পুনরায় দায়িত্ব পালন করছেন। তিনি দেবীদ্বার উপজেলা বিএনপি'র "মানবাধিকার বিষয়ক
সম্পাদক" হিসেবে নিয়োজিত ছিলেন। পরে ২০২২ সালের ২৯ মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল
(বিএনপি)'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এর স্বাক্ষরিত কুমিল্লা উত্তর জেলার আহবায়ক
কমিটির "সদস্য" মনোনীত হন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কুমিল্লা
ইউনিটের "যুগ্ম সাধারণ সম্পাদক" হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও জেলা
আইনজীবী সমিতির "লাইব্রেরী সেক্রেটারি" হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হন।
তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার
আইনজীবী ও কুমিল্লা জেলা পিপি এডভোকেট কাইমুল হক রিংকু'র নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দের
মামলা পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করেন। অ্যাড. মুছা ভূঁঞা বিগত ফ্যাসিষ্ট সরকারের
সকল প্রকার দমন নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। সরকারের পতনের পর যখন দেশের ক্রান্তিলগ্নে
অতিক্রম করে তখন ১৫নং বরকামতা ইউনিয়ন পরিষদের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাছাড়াও
তিনি জনতা ব্যাংক, সোনালী ব্যাংক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের প্যানেল আইনজীবী
হিসেবে দায়িত্ব পালন করছেন। সর্বশেষ গেলো ৩রা জুন দেবীদ্বার উপজেলাধীন বাগমারা ইসলামিয়া
আলীম মাদ্রাসা'র গভর্ণিং বডির "সভাপতি" মনোনীত হয়েছেন। তিনি দীর্ঘ দেড় যুগেরও
বেশি সময় ধরে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে আইন পেশা পরিচালনা করে আসছেন।
মন্তব্য করুন


ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতির বাতিঘর বলা হয় কুমিল্লাকে। কুমিল্লা পুরনো নাট্য কয়েকটি নাট্য সংগঠনের মধ্যে যাত্রিক অন্যতম। প্রতিষ্ঠার পর থেকেই ভিন্নধর্মী পরিবেশনা নিয়ে কুমিল্লা মাতিয়ে এসেছে দলটি। জানা যায়, সত্তর দশকে প্রতিষ্ঠিত হয় যাত্রিক নাট্যগোষ্ঠীর। বর্তমানে প্রতিষ্ঠার ৫০ বছর চলছে সংগঠনটির। এই অর্ধশত বছর উদযাপনকে কেন্দ্র বিভিন্ন আয়োজন করে যাচ্ছে যাত্রিক। এবার বিশ্বকবি রবী ঠাকুরের হৈমন্তী মঞ্চায়নের কার্যক্রম হাতে নিয়েছে দলটি। আয়োজকদের সূত্রে জানা যায়, হৈমন্তী কুমিল্লায় প্রথম মঞ্চায়ন হতে যাচ্ছে। এর আগে কখনো হৈমন্তী মঞ্চায়ন হয়েছে বলে জানা নেই তাদের।
যাত্রীকের আহবানে নাটকটি নির্মাণের জন্য এগিয়ে এসেছেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত চলচিত্র নির্মাতা, ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন আলম। আগামী তিন মাস ব্যাপি চলবে "হৈমন্তী"র নির্মাণ কাজ।
নাটকটির মঞ্চায়ন নিয়ে শুক্রবার ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের শিক্ষক পরিষদ সম্মেলন কক্ষে বিশেষ সভার আয়োজন করা হয়। এতে যাত্রিক নাট্যগোষ্ঠীর সভাপতি রোটারিয়ান অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, সাধারণ সম্পাদক প্রনব কুমার সাহা নান্টু, সহসভাপতি নাছের মিয়াজি বাবু, ট্রেজারার তপন সেন গুপ্ত প্রমুখ।
নির্মাতা আনোয়ার হোসেন আলম জানান, কুমিল্লা আমার প্রাণের শহর। এই শহরের কাছে আমি অনেক ঋণী। যাত্রিক নাট্যগোষ্ঠী অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী একটি দল। অতীতে তারা দারুণ দারুণ কাজ করে কুমিল্লাবাসীর আস্থা ও প্রশংসা কুড়িয়েছে। আশা করছি হৈমন্তী অনেক ভালো মঞ্চ নাটক হবে এবং চমৎকার সাড়া ফেলবে সংস্কৃতিকর্মীদের মাঝে।
যাত্রিক নাট্যগোষ্ঠীর সভাপতি রোটারিয়ান অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক জানান, আমাদের সংগঠনের ৫০ বছর চলছে। ইতিমধ্যে আমরা অনেক পরিবেশনা ও কাজ করেছে। হৈমন্তী রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পের মধ্যে অন্যতম ও আলোচিত। আমরা সিদ্ধান্ত নিয়েছে মাটকটি মঞ্চায়ন করবো। আগামি তিন মাসের মধ্যে নাটকটি মঞ্চে আসবে বলে বিশ্বাস।
মন্তব্য করুন


জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে মঙ্গলবার দাউদকান্দি উপজেলার দাউদকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় স্মার্ট বাংলাদেশ ও ভিশন: ২০৪১, সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, চতুর্থ শিল্প বিপ্লবের গুরুত্ব এবং ডেঙ্গু প্রতিরোধ, মাদক, গুজব, সাম্প্রদায়িকতা, অপপ্রচার,অপরাজনীতি এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সিনিয়র তথ্য অফিসার নাছির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দাউদকান্দি উপজেলা শিক্ষা অফিসার মো: আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর উম্মে কুলসুম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাইদা সুলতানা, দাউদকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল কমিটির সভাপতি মোহাম্মদ জসীম উদ্দিন ও দাউদকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মেছবাহ উদ্দিন সরকার। নারী সমাবেশের পূর্বে চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তাগন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মান করতে সক্ষম হয়েছেন। ডিজিটাল বাংলাদেশের সুফল আপনারা পাচ্ছেন। এখন স্কুল-কলেজে ভর্তির জন্য ঢাকা, চট্টগ্রাম যেতে হয় না। বাড়িতে বসে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা যায়। মোবাইল এ্যাপসের মাধ্যমে বিদেশ থেকে টাকা চলে আসে, স্কুলে উপবৃত্তির টাকা মোবাইলে চলে আসে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারী সমাজের ভূমিকা অপরিসীম, শিক্ষার ক্ষেত্রেও নারীর ভূমিকা অপরিসীম। অগ্রগতির ধারা অব্যাহত রাখতে গুজব, সাম্প্রদায়িকতা, অপরাজনীতি, অপপ্রচারকে প্রতিরোধ করতে হবে। উন্নত রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা প্রচলন ও বিনা মূল্যে বই বিতরণসহ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে সমৃদ্ধ বাংলাদেশের উপযোগী মানুষ হিসেবে সন্তানদের গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান। বক্তাগন মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ এর প্রতি জিরো টলারেন্সের কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান দেখিয়ে মানুষকে এই অপারাধ গুলির বিরুদ্ধে জোরালো ভূমিকা রাখার অনুরোধ করেন।
মন্তব্য করুন