কুমিল্লায় গভীর রাতে ভূমি অফিসের পিয়নকে কোপাল দুর্বৃত্তরা

কুমিল্লায় গভীর রাতে ভূমি অফিসের পিয়নকে কোপাল দুর্বৃত্তরা
সংগৃহীত ছবি

মাদক ব্যবসা ও সেবনের প্রতিবাদ করায় কুমিল্লা নগরীর বিষ্ণুপুর এলাকায় এক ভূমি অফিসের পিয়নকে কুপিয়েছে দুর্বৃত্তরা।  সোমবার (১১ মে) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

আহত মো. আজহারুল ইসলাম বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক (পিয়ন) হিসেবে কর্মরত রয়েছেন।

স্বজনরা জানান, সম্প্রতি ফেসবুকে মাদক সেবন ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে লেখালেখি করছিলেন আজহারুল ইসলাম। এর জেরে সোমবার গভীর রাতে একদল দুর্বৃত্ত তার বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ও ভবিষ্যতে এ ধরনের লেখালেখি করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

পরে আহত অবস্থায় আজহারুলকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

স্বজনরা আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পদ হারালেন জামায়াত নেতা

১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

২

কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

৩

৩৯৬টি কবর খুঁড়ে চিরবিদায় নিলেন হাফেজ শিকদার, অপূর্ণ রয়ে গেল ৪০০ ছোঁয়ার ইচ্ছা

৪

এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসা শিক্ষক

৫

কুমিল্লায় হাসপাতালে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

৬

কুমিল্লায় বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

৭

কুমিল্লা কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজের পেছনের গলিতে ছিনতাই

৮

কুমিল্লায় ৫ লাখ টাকার পণ্যের কার্টনে মিলল ইট ও বাঁশ

৯

কুমিল্লায় দধি ও ফলের দোকানে অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা

১০

কুমিল্লায় থামল কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস

১১

কনকনে শীতেও কাজে ফাঁকি নয়, কর্মীদের BMW উপহার রেস্তরাঁ মালিকের

১২

কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

১৩