কুমিল্লায় নকল ওটস ও অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রি, প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় নকল ওটস ও অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রি, প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
ছবি

মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক:

কুমিল্লায় নকল ওটস বিক্রি ও সরবরাহ এবং নিম্নমানের ও অনুমোদনহীন শিশু খাদ্য বাজারজাত করার দায়ে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নগরীর বাদুরতলা ও কান্দিরপাড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মিয়ামী গ্র্যান্ড ভিউ নামের একটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৫০ ধারায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নকল ওটস বিক্রি ও সরবরাহ, নিম্নমানের ও অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রি, বিদেশি পণ্যে আমদানিকারকের লেবেল, সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ও ঠিকানা না থাকা এবং ক্রয়ের ভাউচার প্রদর্শন করতে না পারার অভিযোগে এ জরিমানা করা হয়।

সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহযোগিতা করে জেলা পুলিশের একটি দল।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে তিন গাড়িতে আগুন, প্রাণে বাঁচলেন ঘুমন্ত চালক

১

মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম

২

কুমিল্লায় নকল ওটস ও অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রি, প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

৩

সাভারে স্কুলের ফটকের সামনে ‘ব্যাগের ভেতরে হাতবোমা’

৪

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জোড়া হাতবোমা বিস্ফোরণ, আহত ২

৫

পথচারীদের সামনেই ডেলিভারি ভ্যানচালকের টাকা ছিনতাই, ভিডিও ভাইরাল

৬

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের ঐতিহাসিক বাড়ি পরিদর্শনে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অফিস আদেশ জারি

৭

কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মী গ্রেফতার

৮

কুমিল্লায় প্রাইভেটকারে ইয়াবা পাচার, চারজনের ১০ বছরের কারাদণ্ড

৯

শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, লজ্জায় বিষপানে গৃহবধূর মৃত্যু

১০

‘দেখতে খারাপ লাগায়’ ১৫ শিক্ষার্থীর চুল কেটে দিলেন প্রধান শিক্ষক

১১

রাশেদ খানকে বদদোয়া দিলেন মুফতি আমির হামজা

১২