

ভাষা আন্দোলনের প্রথম প্রস্তাবক, বীর ভাষাসৈনিক ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের কুমিল্লা শহরের ঐতিহাসিক বাসভবন সংরক্ষণ, অবৈধ খতিয়ান বাতিল এবং তা বেচাবিক্রির অপচেষ্টা বন্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুমিল্লা মহানগর শাখার ধারাবাহিক আন্দোলন ও জেলা প্রশাসক এর নিকট স্মারকলিপি প্রদানের পর একটি অত্যন্ত আশাব্যঞ্জক চিঠি পাওয়া গেছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তর, আঞ্চলিক পরিচালকের কার্যালয় (চট্টগ্রাম ও সিলেট বিভাগ, কুমিল্লা) থেকে গত ৯ নভেম্বর ২০২৬ তারিখে ইস্যুকৃত অফিস আদেশে স্পষ্ট জানানো হয়েছে যে—ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতিবিজড়িত পরিত্যক্ত বাড়িটি সংরক্ষণের জন্য সরেজমিন পরিদর্শনপূর্বক প্রতিবেদন প্রধান কার্যালয়ে প্রেরণের জন্য একটি বিশেষ পরিদর্শন দল গঠন করা হয়েছে।
মন্তব্য করুন