কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা
ছবি

মজিবুর রহমান পাবেল, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বাজারে অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কোম্পানিগঞ্জ বাজারের মিষ্টির দোকান, কাঁচাবাজার, মুদি দোকান ও ডিলার, বিরিয়ানি-কাচ্চি এবং বিভিন্ন উৎপাদন ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

অভিযানকালে মিষ্টির ওজনে কারচুপি, মিষ্টির প্যাকেটের ওজনে অসঙ্গতি, মূল্য তালিকা প্রদর্শন না করা, নকল ওটস বিক্রি এবং উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

এসব অনিয়মের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় আশা মিষ্টি ঘরকে ১০ হাজার টাকা, শ্রী লক্ষ্মীভান্ডারকে ৭ হাজার টাকা, মাতৃভান্ডার ও লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডারকে ৮ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এ ছাড়া নকল ওটস ও ডিটারজেন্ট বিক্রির দায়ে ইভা এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করা এবং ভেজাল ও অনিয়ম প্রতিরোধে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

অভিযানে কুমিল্লা জেলা পুলিশের একটি দল, কোম্পানিগঞ্জ মার্কেট কমিটির সদস্যরা, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং অফিস সহকারী ফরিদা ইয়াসমিন সহযোগিতা করেন।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসারের পৃথক তিনটি আইন রূপান্তর করে একটি সমন্বিত আইন প্রণয়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১

বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না, এটি আবারও প্রমাণিত: রাশেদ খাঁন

২

ঘরছাড়া ভারসাম্যহীন স্ত্রীকে খুঁজে পেয়েই বুকে জড়িয়ে ধরলেন স্বামী

৩

রাড্ডা সেন্টারে হামলা: এমপি পদ থেকে বিএনপির মিষ্টির পদত্যাগ

৪

আপনারা ডিসেম্বর, ডিসেম্বর করছেন কেন? ডিসেম্বর তো আমাদের বিজয়ের মাস: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

উল্টো পথে এসে সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহার, ৭ দিনের কারাদণ্ড লেডি বাইকারের

৬

আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৭

মুসলিম বন্ধুর জানাজায় দূরে দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন বৌদ্ধ বন্ধু

৮

গরিব ছেলে পছন্দ করতাম, পরে বুঝেছি এরা আরও বেশি দুষ্টু: প্রভা

৯

চৌদ্দগ্রামের সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল

১০

বিয়ের ৬ মাস পূর্ণ হওয়ার আগেই বাবা হলেন জুবিন

১১

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১২