

কুমিল্লার
হোমনায় স্কুলে যাওয়ার কথা বলে বের হয়ে গত ৯ দিন ধরে নিখোঁজ রয়েছে মো. সোহাগ (১৬)
নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী। নিখোঁজের পাঁচ দিন পর গত বৃহস্পতিবার (৮ অক্টোবর)
এ ঘটনায় হোমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পারিবার
সূত্রে জানা গেছে, ৩ অক্টোবর (শনিবার) সকালে স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের
হয় সোহাগ। এরপর আর সে বাড়িতে ফিরে আসেনি। নিখোঁজের পরদিন রোববার সোহাগ তার মায়ের
ফোনে কল দিয়ে জানায়, সে চট্টগ্রামে অবস্থান করছে এবং তার কাছে টাকা শেষ হয়ে গেছে।
বিকাশে ১ হাজার টাকা পাঠালে সে বাড়ি ফিরে আসবে।
ছেলেকে
দ্রুত ফিরিয়ে আনতে তার মা বিকাশে ১ হাজার টাকা পাঠিয়ে দেন। তবে টাকা পাঠানোর পর থেকেই
সোহাগের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর থেকে স্বজনেরা সম্ভাব্য সব স্থানে
বহু খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
সোহাগের
বাবা মো. সোহেল বলেন, ‘ছেলের সঙ্গে যোগাযোগ করতে না পেরে আমরা উদ্বিগ্ন। ৯ দিনেও তার
সন্ধান না পাওয়ায় দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের সদস্যদের।’
এ
বিষয়ে ভয়েজার ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম জানান, ‘সোহাগ আমাদের
স্কুলের দশম শ্রেণির একজন নিয়মিত শিক্ষার্থী। সে ৩ অক্টোবর (শনিবার) থেকে ক্লাসে আসছে
না। তার মা আমাকে বিষয়টি বিস্তারিত জানিয়েছেন। সোহাগ ব্যক্তিগতভাবে একজন ভালো ছেলে
ছিল, তবে কী কারণে সে নিখোঁজ হলো তা আমাদের বোধগম্য নয়।’
সোহাগের
সন্ধান পেলে ০১৩১৩২৩৫৮২৯ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছে তার পরিবার।
মন্তব্য করুন