কুমিল্লায় ১ কোটি টাকার চোরাচালানী পণ্য আটক

কুমিল্লায় ১ কোটি টাকার চোরাচালানী পণ্য আটক
সংগৃহীত

কুমিল্লার সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযানে এক কোটি টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনসহ চোরাচালানী পণ্য আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

সোমবার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম ও আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাক থেকে এসব মালামাল আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়,  চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা সীমান্ত এলাকার নোয়াপুর কাচিগাং মাঠ থেকে মালিক বিহীন অবস্থায় ৫২ লাখ টাকা মূল্যর অবৈধ ১২১টি মোবাইল ফোন আটক করে।