

কুমিল্লায় হাইওয়ে পুলিশের অভিযানে ৫ জন নিহত হওয়া রিলাক্স পরিবহনের পলাতক ড্রাইভারকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৪ মে) রাত ২টা ৪৫ মিনিটে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম এর নির্দেশনা মোতাবেক মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় রিলাক্স পরিবহনের পলাতক ড্রাইভার তারেক হোসেনকে তার নিজ বাড়ী লক্ষীপুর থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলো: লক্ষীপুর জেলার
লক্ষীপুর সদর থানাধীন
পশ্চিম লক্ষীপুর এলাকার
তারেক হোসেন (৩৩)।
উল্লেখ্য, রিলাক্স পরিবহনটি গত ১৭ মে ২০২৪ তারিখ রাত অনুমান ১২ টা ৪০ মিনিটে ঢাকার আরামবাগ হতে চট্রগ্রাম জেলার উদ্দেশ্য রওনা করে। সকাল অনুমান ৬ টায় কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোডে হোটেল শাহজাহানে রিলাক্স পরিবহন বাসটি ২০/২৫ মিনিটের যাত্রা বিরতির পর চট্রগ্রাম জেলার উদ্দেশ্য পুনরায় রওনা করে এবং মিয়াবাজার হাইওয়ে থানাধীন চৌদ্দগ্রাম এর বসন্তপুর নামক স্থানে রিলাক্স পরিবহন (যার রেজিষ্ট্রেশন নং যশোর-ব-১১-০২৫১) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম পাশে বাশঝাড়ে নামিয়ে দিলে গাড়িটি বাম দিকে কাত হয়ে পড়ে এবং গাড়ির নিচে চাপা পড়ে গাড়িতে থাকা ১ জন সুপারভাইজার ১ জন হেলপার সহ সর্বমোট ৫ জন নিহত হয়। রিলাক্স পরিবহন বাসটি চট্রগ্রামে পৌছানোর সময় ছিল সকাল ৭টার মধ্যে। নিহত ৫ জনের নাম ঠিকানা হল- ১। বদরুল হাসান (২৬), পিতা- নুরুল আবছার, থানা- বাঁশখালী, চট্রগ্রাম ২। নাছির উদ্দিন পলাশ (৪০), পিতা- মৃত- মোখলেছুর রহমান, সাং শাহাপুর থানা- চাটখিল, নোয়াখালী ৩। মোহাম্মদ হোসেন,পিতা মৃত- মতিউর রহমান, সাং- কচু বুনিয়া থানা- টেকনাগ কক্সবাজার ৪। আবু তাহের খোকন (হেলপার), পিতা- লাল মিয়া, সাং- পশ্চিম লক্ষীপুর পোস্ট- দালাল বাজার থানা - জেলা- লক্ষীপুর ৫। মাদুদ (২১) (সুপারভাইজার) পিতা- সুলতান মিয়া সাং- চন্ডি মন্ডপ, পোস্ট- ছেচুয়া বাজার থানা - মুক্তাগাছা, ময়মনসিংহ।
এ ব্যাপারে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার রহস্য উদঘাটনে লক্ষ্যে আসামী রিলাক্স পরিবহনের ড্রাইভার তারেক হোসেন (৩৩)কে হাইওয়ে পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার গোলাবাড়ি এলাকায় মাদক ও সন্ত্রাস দমনে প্রশাসনের কার্যকর ও কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে লং মার্চের হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
তিনি বলেছেন, প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে তিনি নিজেই জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামবেন। এমনকি প্রয়োজন হলে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করার কথাও তিনি বলেন।
শুক্রবার (২৬ জুন) বেলা ১২টায় কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মনিরুল হক চৌধুরী বলেন, “জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করা সম্ভব হলে গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না? সেখানে যদি এখনো কোনো অভিযান বা গ্রেপ্তার না হয়ে থাকে, তাহলে প্রশ্ন থেকে যায়।”
তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উদ্দেশে আরও বলেন, গোলাবাড়ির মূল অপরাধীদের চিহ্নিত করে তালিকা প্রস্তুত করতে হবে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রয়োজনে গোলাবাড়ি এলাকায় ১০ হাজার মানুষ নিয়ে লং মার্চ কর্মসূচি পালন করা হবে।
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না বলেও তিনি উল্লেখ করেন।
সভায় তিনি জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কাইমুল হক রিংকুকে উদ্দেশ করে প্রশ্ন রাখেন, “মার্ডার ও মাদকসহ ৩৫টি মামলার আসামিরা কীভাবে জামিন পায়? এ বিষয়ে আরও কঠোর ভূমিকা নিতে হবে।”
জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক বজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিজিবি কুমিল্লার সহকারী পরিচালক নজরুল ইসলাম, জেলা পিপি অ্যাডভোকেট কাইউমুল হক রিংকু, অধ্যক্ষ শরীফুল ইসলাম, লাকসাম সার্কেল সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
মন্তব্য করুন


আজ ইনকিলাব মঞ্চ কুমিল্লার উদ্যোগে পদুয়ার বাজার বিশ্বরোডে শহীদি সমাবেশের গণসংযোগ করা হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চ কেন্দ্রীয় মুখপাত্র শরিফ ওসমান হাদী, কুমিল্লার আহবায়ক গোলাম মুহা. সামদানী, সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যুগ্ন আহবায়ক ফারুক আল নাহিয়ান, সদস্য সচিব ওসমান গনি, যুগ্ম সদস্য সচিব হাসান অন্তর, নোমান, মুজাহিদ, আরিফ, আফজাল হোসেন, ওমর ফারুক প্রমূখ।
কেন্দ্রীয় মুখাপাত্র ওসমান হাদী তার বক্তব্যে বলেন আগামী ২৫শে এপ্রিল ২০২৫খ্রি. শুক্রবার বিকাল ০৩ টায় শাহাবাগ জাতীয় জাদুঘরের সম্মুখে ইনকিলাব মঞ্চের উদ্যোগে জুলাই পিলখানা ও শাপলা গণহত্যার বিচার এবং হত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শহীদের সমাবেশ আয়োজন করা হয়েছে। কুমিল্লার সর্বস্তরের জনগণ শরিক হয়ে শহীদি সমাবেশ সফল করার জন্য আহবান করেন।
মন্তব্য করুন


ডিএনসি কুমিল্লার উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এরঁ সার্বিক তত্বাবধানে ও পরিদর্শক মো: সাইফুল ইসলাম ভূঞা এর নেতৃত্বে এবং দাউদকান্দি উপজেলা ক্যাম্পের ক্যাপ্টেন সালেহিনসহ ১৭ জন সৈনিক এর সহযোগিতায় ৬ জানুয়ারি রাত ১২ টা ৫ মিনিটে কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন সাতপাড়া গ্রামস্থ ফকিরবাড়ীর মো: সেলিম মিয়ার বাড়িতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে সেলিম মিয়াকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
ভিডিও- কুমিল্লায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ৬ জন আটক
একইরাতে টাস্কফোর্স অভিযানে মাদকসেবনের অপরাধে ৫ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়।
কারাদন্ড ও অর্থদন্ড প্রদানকৃত আসামীরা দাউদকান্দি থানাধীন সাতপাড়া গ্রামের ১) মৃত আওয়াল এর ছেলে মোঃ সালাউদ্দিন (৫৪), ২) ফুল মিয়ার ছেলে ওয়াসিম (২৮), ৩) দুলাল মিয়ার ছেলে মোঃ সোহাগ (২০), ৪) মৃত নূর মোহাম্মদ এর ছেলে মোহাম্মদ কামরুল ইসলাম (২১), ৫) ষোলপাড়া গ্রামের আব্দুল কাশেম এর ছেলে মোঃ শাহিন(৩৫)
ইয়াবাসহ আটককৃত আসামি মো: সেলিম মিয়ার বিরুদ্ধে পরিদর্শক মো: সাইফুল ইসলাম ভূঞা বাদী হয়ে দাউদকান্দি থানায় নিয়মিত মামলা দায়ের করেন।
মন্তব্য করুন


কুমিল্লায় বিজিবির অভিযানে দেড় কোটির
বেশি মূল্যমানের চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে প্রেস
বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ
পারভেজ।
বিজিবির এই কর্মকর্তা জানান, জেলার
চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা বিওপির বিশেষ টহলদল সীমান্ত এলাকায় একটি চোরাচালান বিরোধী
অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি টহলদল কর্তৃক সীমান্ত হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের
অভ্যন্তরে নোয়াপুর নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ১০৯ পিস বিভিন্ন প্রকার ভারতীয়
মোবাইলফোন এবং ২৭০০টি মোবাইলফোনের ডিসপ্লে আটক করা হয়। যার মূল্য- ১ কোটি ৫৪ লাখ ৬৩
হাজার ৭০০ টাকা। জব্দকৃত সকল অবৈধ দ্রব্যসামগ্রী আইনি প্রক্রিয়া শেষে কাস্টমসে জমা
করা হবে।
মন্তব্য করুন


কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ একজন মাদক
ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
আজ সোমবার (১৪ অক্টোবর) সকালে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন ফুলতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামী মোঃ মোবারক হোসেন নামক একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীর কাছ থেকে ১০ কেজি গাঁজা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ মোবারক হোসেন
(৩৫) কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার দূর্গাপুর গ্রামের মোঃ রফিকুল ইসলাম এর
ছেলে।
র্যাব জানান, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে দীর্ঘদিন ধরে জব্দকৃত মোটর সাইকেলটি ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার রাজাপুর
ইউনিয়নের পাঁচোড়া গ্রামে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) সকালে বিষয়টি নিশ্চিত
করেছেন পাঁচোড়া গ্রামের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহাজাহান।
নিহত দুই বোন হলো: হাফেজ ঘটক মিয়ার
মেয়ে উম্মে কুলছুম তামান্না (৯) ও খাদিজা আক্তার (৭)। নিহত উম্মে কুলছুম তামান্না পাঁচোড়া
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ও নিহত খাদিজা আক্তার একই বিদ্যালয়ের
৪র্থ শ্রেণির ছাত্রী ছিল।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার
(২২ মে) বিকেলে উপজেলার পাঁচোড়া দক্ষিণ কালেম পাড়া মসজিদ সংলগ্ন পুকুরে গোসল করতে নামে
ওই দুই বোন। এক সময় তারা পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করার পর
পুকুরে নেমে তাদের দুই বোনকে উদ্ধার করে। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে
কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুতে মা-বাবা, আত্মীয়-স্বজন,
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) আবুল হাসানাত খন্দকার জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি। পরিবারের
পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
মন্তব্য করুন


কিশোরগঞ্জে ভৈরবের মেঘনা নদীতে নৌকাডুবির
ঘটনায় নিহত পুলিশ কনস্টেবল সোহেল রানা, তার স্ত্রী ও দুই সন্তানকে পাশাপাশি কবরে দাফন
করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটে।
এতে নয় জনের মৃত্যু হয়। জীবিত উদ্ধার হয়েছিল ১১ জন।
সোমবার (২৫মার্চ) কুমিল্লার দেবিদ্বার
উপজেলার ফতেহাবাদ গ্রামে সোহেল রানার বাড়িতে স্বামী-স্ত্রীর পাশে তাদের দুই সন্তানকে
সমাহিত করা হয়।
আজ সকালে সোহেল ও তার ছেলে রায়সুলের
মরদেহ উদ্ধার হয়। গত শনিবার সোহেলের স্ত্রী মৌসুমী আক্তার ও গতকাল রোববার মেয়ে মাহমুদার
মরদেহ উদ্ধার করা হয়। সোহেল কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ গ্রামের আব্দুল আলিমের
ছেলে।
সোহেলের সর্বশেষ কর্মস্থল ছিল কিশোরগঞ্জ
জেলার ভৈরব হাইওয়ে থানা।
এদিকে সোমবার বিকালে সোহেলের বাড়িতে
গিয়ে দেখা যায়, সবাই মরদেহের অপেক্ষায় আছেন। তিনজনের মরদেহ বাড়িতে আনার খবরে ভিড় করেন
এলাকার লোকজন। সন্ধ্যার কিছু আগে অ্যাম্বুলেন্সে সোহেল ও তার দুই সন্তানের মরদেহ গ্রামের
বাড়িতে আনা হয়। বাদ মাগরিব জানাজা শেষে বাবা-মায়ের কবরের সাথে দুই শিশু সন্তানকে পাশাপাশি
কবরে দাফন করা হয়। এর আগে রোববার একই স্থানে মৌসুমী আক্তারের মরদেহ দাফন করা হয়।
গত শুক্রবার বিকেলে সোহেল তার স্ত্রী,
দুই সন্তান ও ভাগনি মারিয়াকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোনারচর দ্বীপ গ্রাম দেখতে
গিয়েছিলেন। ফেরার পথে নৌকায় থাকা অন্য পরিবারের লোকজন ছবি তোলার জন্য মাঝিকে অনুরোধ
করলে মাঝি তার হাতের বৈঠা ছেড়ে ছবি তুলে দিচ্ছিলেন। এ সময় নৌকাটি কিছুটা নিয়ন্ত্রণহীন
হয়ে পড়ে। তখন বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি বাল্কহেড ট্রলারটিকে ধাক্কা দিলে নৌকা
উল্টে যায়।
মন্তব্য করুন


মো: মিজানুর রহমান মিনু, কুমিল্লা :
কুমিল্লার চৌদ্দগ্রামে
দিন-দুপুরে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় তিন চোরকে আটক করেছে স্থানীয় জনতা।
উপজেলার আলকরা ইউনিয়নের শিলরী গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী গরুর মালিক
কৃষক মোঃ ইয়াছিন বাদি হয়ে আটককৃত আন্তঃজেলা চোরচক্রের ৩ সদস্যের বিরুদ্ধে থানায়
একটি মামলা দায়ের করেছেন। রোববার তথ্যটি নিশ্চিত করেছেন থানার অফিসার
ইনচার্জ ত্রিনাথ সাহা।
থানায় দায়েরকৃত অভিযোগে
উল্লেখ করা হয়, কৃষক ইয়াছিন দীর্ঘদিন ধরে সৌদিপ্রবাসী মমিনুল ইসলামের মালিকীয় একটি
গরু পালন করেন। গরুটি শনিবার সকাল সাড়ে দশটায় শিল্পরী লতিফিয়া দারুল উলুম নূরানী
মাদরাসার মাঠে কাঁচা ঘাষ খাওয়ার জন্য বেধে রাখে। দুপুর আনুমানিক পৌনে দুই ঘটিকায়
কুমিল্লা কোতয়ালীর ধর্মপুর এলাকার ফয়সাল আহমেদ জামাল, মাসুদুর রহমান, শারমিন
আক্তার ও ফয়সালের স্ত্রী তামান্না আক্তার গরুটি সিএনজি চালিত অটোরিকশায় (কুমিল্লা-থ-১৩-১০০৫)
তুলে নিয়ে যাচ্ছে দেখে শিলরী গ্রামের রাজিয়া বেগম শোর-চিৎকার করে। তাৎক্ষনিক
অজ্ঞাত এক ব্যক্তি মোটর সাইকেল আরোহী অটোরিকশার পিছু নিয়ে ওই এলাকার লহ্মীপুর
ব্রিজের উপর গিয়ে আরও কয়েকজন লোকের সহায়তায় আটক করে। এ সময় কৌশলে তামান্না আক্তার
পালিয়ে যায়। খবর পেয়ে লক্ষীপুর ব্রিজে গিয়ে গরুটি উদ্ধার করে ও আটককৃতদেরকে সিএনজি
অটোরিকশাসহ মাদরাসা মাঠে আনা হয়। পরে ৯৯৯-এ কল করলে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক
মেহেদী হাসান মাদরাসা মাঠে গিয়ে গরু, আটককৃত তিনজন ও সিএনজি অটোরিকশাটি হেফাজতে
নেন।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম
থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান বলেন, স্থানীয় জনতা আটক করে ৯৯৯ ফোন করলে
আলকরা ইউনিয়ন শিলরী গ্রামের লতিফিয়া মাদ্রাসা মাঠ থেকে তাদেরকে
আটক করে থানা নিয়ে আসি, গরুর মালিক ইয়াছিন বাদি হযে ৩ জনকে আসামী করে একটি মামলা
দায়ের করেন। রবিবার দুপরে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন


৭ই
নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায়
ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি পালন করেছে বিএনপি।
আজ
মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে কুমিল্লা টাউন হলে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির
উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা প্রদান করেন
ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ - ড্যাব কুমিল্লার সদস্যবৃন্দ। সকাল থেকেই চিকিৎসা
সেবার বুথ থেকে বিনামূল্যে চিকিৎসা নিতে আসেন শত শত মানুষ। পাশাপাশি তাদের বিনামূল্যে
ঔষধ প্রদান করা হয়। কুমিল্লা মহানগর বিএনপির
সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু ও বিএনপি নেতা নিজামুদ্দিন কায়সার অনুষ্ঠানের সূচনা
করেন।
ফ্রি
মেডিকেল ক্যাম্পে সাধারণ মানুষ ডায়বেটিস, চর্ম, নাক, কান, গলাসহ শারীরিক বিভিন্ন সমস্যায়
বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে পারছেন। সকাল থেকে কুমিল্লা টাউন হলে বিভিন্ন শ্রেণী
পেশার ও নানান বয়সের মানুষ ভিড় করে চিকিৎসা সেবা নেন।
মহানগর
বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু বলেন,
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় ফ্রি
মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি আয়োজন করা হয়েছে। চাহিদা সম্পন্নরা কুমিল্লা টাউন হল মাঠের চিকিৎসা
সেবা বুথ থেকে বিশেষজ্ঞদের কাছ থেকে বিনামূল্যে সেবা পেতে পারবেন। এই কর্মসূচিতে ড্যাব কুমিল্লা শাখার চিকিৎসকরা ছাড়াও
অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকগণ অংশ নিচ্ছেন।
বিএনপি
নেতা নিজাম উদ্দিন কায়সার বলেন, আমরা চেষ্টা
করছি সাধারণ মানুষকে সেবা দিতে। যে কারণে কেন্দ্রীয়
কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লাতেও চালু হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর
বিএনপির উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়েছে।
জানা
গেছে, কেন্দ্রীয় বিএনপি'র ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা
বিএনপির আহবায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন এই কার্যক্রমের সম্পূর্ণ তত্ত্বাবধান করছেন।
মন্তব্য করুন


কুমিল্লায় হাইওয়ে পুলিশের অভিযানে ৫ জন নিহত হওয়া রিলাক্স পরিবহনের পলাতক ড্রাইভারকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৪ মে) রাত ২টা ৪৫ মিনিটে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম এর নির্দেশনা মোতাবেক মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় রিলাক্স পরিবহনের পলাতক ড্রাইভার তারেক হোসেনকে তার নিজ বাড়ী লক্ষীপুর থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলো: লক্ষীপুর জেলার
লক্ষীপুর সদর থানাধীন
পশ্চিম লক্ষীপুর এলাকার
তারেক হোসেন (৩৩)।
উল্লেখ্য, রিলাক্স পরিবহনটি গত ১৭ মে ২০২৪ তারিখ রাত অনুমান ১২ টা ৪০ মিনিটে ঢাকার আরামবাগ হতে চট্রগ্রাম জেলার উদ্দেশ্য রওনা করে। সকাল অনুমান ৬ টায় কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোডে হোটেল শাহজাহানে রিলাক্স পরিবহন বাসটি ২০/২৫ মিনিটের যাত্রা বিরতির পর চট্রগ্রাম জেলার উদ্দেশ্য পুনরায় রওনা করে এবং মিয়াবাজার হাইওয়ে থানাধীন চৌদ্দগ্রাম এর বসন্তপুর নামক স্থানে রিলাক্স পরিবহন (যার রেজিষ্ট্রেশন নং যশোর-ব-১১-০২৫১) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম পাশে বাশঝাড়ে নামিয়ে দিলে গাড়িটি বাম দিকে কাত হয়ে পড়ে এবং গাড়ির নিচে চাপা পড়ে গাড়িতে থাকা ১ জন সুপারভাইজার ১ জন হেলপার সহ সর্বমোট ৫ জন নিহত হয়। রিলাক্স পরিবহন বাসটি চট্রগ্রামে পৌছানোর সময় ছিল সকাল ৭টার মধ্যে। নিহত ৫ জনের নাম ঠিকানা হল- ১। বদরুল হাসান (২৬), পিতা- নুরুল আবছার, থানা- বাঁশখালী, চট্রগ্রাম ২। নাছির উদ্দিন পলাশ (৪০), পিতা- মৃত- মোখলেছুর রহমান, সাং শাহাপুর থানা- চাটখিল, নোয়াখালী ৩। মোহাম্মদ হোসেন,পিতা মৃত- মতিউর রহমান, সাং- কচু বুনিয়া থানা- টেকনাগ কক্সবাজার ৪। আবু তাহের খোকন (হেলপার), পিতা- লাল মিয়া, সাং- পশ্চিম লক্ষীপুর পোস্ট- দালাল বাজার থানা - জেলা- লক্ষীপুর ৫। মাদুদ (২১) (সুপারভাইজার) পিতা- সুলতান মিয়া সাং- চন্ডি মন্ডপ, পোস্ট- ছেচুয়া বাজার থানা - মুক্তাগাছা, ময়মনসিংহ।
এ ব্যাপারে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার রহস্য উদঘাটনে লক্ষ্যে আসামী রিলাক্স পরিবহনের ড্রাইভার তারেক হোসেন (৩৩)কে হাইওয়ে পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।
মন্তব্য করুন