

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত কেরু চিনিকলের শ্রমিকরা কারখানার প্রধান ফটক অবরোধ করেন। তারা দ্রুত শ্রমিক ইউনিয়ন নির্বাচন আয়োজনের দাবি জানান। অবরোধ চলাকালে কারখানার ব্যবস্থাপক মো. রাব্বিক হাসানসহ অন্যান্য কর্মকর্তা কারখানার ভেতরে আটকা পড়েন।
বিকেল ৫টার দিকে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
শ্রমিক, কর্মচারী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, কেরু চিনিকলে দুই বছর অন্তর শ্রমিক ইউনিয়নের নির্বাচন হয়। চলতি বছর ১৪ মার্চ ভোট হওয়ার কথা থাকলেও, ১১ মার্চ অনিবার্য কারণে নির্বাচন স্থগিত করা হয়। এরপর থেকে প্রায় আট মাস ধরে শ্রমিকরা ভোটের জন্য আন্দোলন চালাচ্ছেন। নির্বাচনের বিষয়টি কেন্দ্র করে শ্রমিক ও কর্মচারীদের মধ্যে দুটি পক্ষের মধ্যে সংঘাত দেখা দিয়েছে। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েকজন শ্রমিক নেতা, অন্য পক্ষের নেতৃত্বে রয়েছেন কমিটির বর্তমান কিছু সদস্য।
মঙ্গলবার সকাল ১০টার পর নির্বাচনের দাবিতে শত শত শ্রমিক মিছিল করেন এবং প্রধান ফটকের সামনে বসে ও শুয়ে অবস্থান ধর্মঘট শুরু করেন। দুপুর ১২টার দিকে সাবেক সভাপতি ফিরোজ আহম্মেদ ও সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মিলের দ্বিতীয় তলায় ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসানের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করলে শ্রমিকরা তাদের ধাওয়া করেন। দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতি হয়, এতে কয়েকজন আহত হন।
শ্রমিকরা কারখানার প্রধান ফটক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট ও স্থানীয় নেতারা চেষ্টা করেন, তবে শ্রমিকরা তাদেরও ধাওয়া করে। পরে সেনা ও পুলিশ মোতায়েন করে অবরোধ শেষ করা হয়।
সাবেক সভাপতি মো. তৈয়ব আলী ও সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জানান, ভোটের তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তারা দ্রুত ভোটের তারিখ ঘোষণা করার দাবি জানান।
কেরু চিনিকলের এমডি মো. রাব্বিক হাসান বলেন, “শ্রমিক ও কর্মচারীরা দুই গ্রুপে বিভক্ত, কেউ কারও কথা মানছে না। সকাল থেকে তারা কারখানার প্রবেশ মুখে অবস্থান নেওয়ায় আমরা ভেতরে আটকা পড়ি। বিকেল ৫টার দিকে তাদের বোঝিয়ে সরিয়ে দেওয়া হয়।”
দর্শনা থানার পরিদর্শক মো. সুলতান আহম্মেদ জানান, নির্বাচন সংক্রান্ত উত্তেজনা বিরাজ করছে। অবরোধের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
মন্তব্য করুন


পবিত্র
রমজানে জনভোগান্তি নিরসন ও বিশ্ব পরিস্থিতি বিবেচনায় আগামীকাল, সোমবার (৯ মার্চ) থেকে
দেশের সকল বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয় (ইংলিশ মিডিয়াম স্কুল) এবং সব ধরনের
কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করেছে সরকার।
আজ
রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী
সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।
এতে
আরও বলা হয়, শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর প্রতিনিধিদের নিয়ে
অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত
অনুযায়ী, আগামীকাল থেকে সরকার ঘোষিত পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি পর্যন্ত এসব শিক্ষা প্রতিষ্ঠানের
শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে।
তবে
বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয়গুলোতে শুধু আবশ্যিক পরীক্ষাসমূহ পূর্বনির্ধারিত
সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।
আদেশে
আরও বলা হয়, দেশের সকল ধরনের কোচিং সেন্টারের (বাংলা ও ইংরেজি মাধ্যমসহ) যাবতীয় কার্যক্রমও
আগামীকাল থেকে বন্ধ থাকবে।
মন্তব্য করুন


আগামী
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৬
ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় দেয়া
বক্তব্যে তিনি এ কথা জানান।
বিএনপির
ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 'আজকে এই অনুষ্ঠানটি প্রথমত দুটি বিষয়—১৬
ডিসেম্বর আমাদের 'বিজয় দিবস' এবং একইসাথে প্রায় ১৭ থেকে ১৮ বছর আপনাদের সাথে যুক্তরাজ্যে
ছিলাম; কিন্তু আগামী ২৫ তারিখে ইনাশাআল্লাহ আমি দেশে চলে যাচ্ছি।'
তারেক
রহমান আক্ষেপ করে বলেন, 'প্রায় ৫৫ বছর আগে যখন যুদ্ধে ঝাঁপিয়ে পরেছিলো, তাদের একটি
প্রত্যাশা, আশা ও আকাঙ্ক্ষা ছিল; কীভাবে তারা নিজের দেশটিকে গড়ে তুলবে। দেশের বাইরে
যেসব প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন, বিশেষকরে, যুক্তরাজ্যে যারা আছেন, পথে বের হলে পরিষ্কার
রাস্তা দেখি, কিংবা আমরা যখন বিভিন্ন সোশ্যাল বেনিফিট পাই, তখন কিন্তু নিজের অজান্তেই
চিন্তা করি যে আহা, আমাদের দেশটি যদি এমন হতো।'
তিনি
বলেন, আপনারা পরিবার নিয়ে যুক্তরাজ্যের বিভিন্ন হলিডে স্পটগুলোতে যান, সেগুলোতে অনেককিছু
যে আছে, তা নয়। কিন্তু তাদের যা আছে, সেগুলোকে তারা এমন সুন্দর করে রাখে, যে কি তাদের
ইতিহাস, কি তাদের ঐতিহ্য ও সামাজিক মূল্যবোধ, সে জিনিসগুলো আমরা দেখি এবং আমরা আফসোস
করি আমাদের দেশটি যদি এমন হতো।
'১৯৭১
সালে যে মানুষগুলো যুদ্ধ করেছে, সেটি প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে, তাদের কিন্তু এমনভাবেই
দেশটি গড়ার প্রত্যাশা ও আশা ছিলো,' তারেক রহমান যোগ করেন।
তিনি
আরও বলেন, আমরা দেখেছিলাম, স্বাধীনতার পর যে নতুন দেশটি আমরা পেলাম, তখন মানুষ আশায়
বুক বেঁধেছিল যে এই দেশে গণতন্ত্রের চর্চা হবে এবং এই চর্চার মধ্য দিয়ে ধীরে ধীরে দেশ
ও জাতি এগিয়ে যাবে। কিন্তু হঠাৎ করেই আমরা দেখলাম বাকশাল চলে আসলো।
'আমরা
দেখলাম ধীরে ধীরে মানুষের ভোটের ও গণতন্ত্রের অধিকার টুঁটি চেপে ধরা হলো,' যোগ করেন
তারেক রহমান।
আলোচনা
সভায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন,
সামনের দিনগুলো খুব সহজ হবে না। ঐক্যবদ্ধ থাকতে পারলে আমরা আমাদের পরিকল্পনাগুলো সফল
করতে পারবো এবং আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো।
বিজয়
দিবস উপলক্ষে লন্ডনে আয়োজিত এক আলোচনা সভা ও বিদায়ী সংবর্ধনায় তারেক রহমান বলেন মুক্তিযুদ্ধের
পর বিভিন্ন সময় দেশকে এগিয়ে নেয়ার পরিকল্পনা ও উদ্যোগ ষড়যন্ত্রের মাধ্যমে থামিয়ে দেয়া
হয়েছে।
মন্তব্য করুন


ভুয়া র্যাব পরিচয়ে ডাকাতি
ও অপহরণের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
ফরিদপুরের নগরকান্দায় অভিযানে
উদ্ধার করা হয়েছে অপহৃত দুই স্বর্ণ ব্যবসায়ী এবং ভুয়া র্যাব চক্রের ব্যবহৃত সরঞ্জাম
ও একটি মাইক্রোবাস।
আজ মঙ্গলবার (২৯ জুলাই)
রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান
র্যাব-১০-এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।
গ্রেপ্তারকৃতরা হলেন- দিদার
(২৯), মো. সাইফুল ইসলাম (৩০), মিন্টু গাজী (৪৫), মো. জামিল (৩২) এবং স্বপন খান (৪৫)।
এ সময় তাদের কাছ থেকে জব্দ
করা হয় ৪টি ‘র্যাব’ লেখা জ্যাকেট, ৩টি র্যাব ক্যাপ, ২ জোড়া হাতকড়া, ১টি স্টেনগান,
১টি পিস্তল সদৃশ গ্যাস লাইট, ২টি ওয়াকি-টকি সেট, ১টি পিস্তল কাভার, মোবাইল ফোন এবং
একটি মাইক্রোবাস।
তিনি জানান, ভুক্তভোগী জয়দেব
আধ্য (৫৩) ও বিশ্বনাথ আধ্য (৫৭) সাতক্ষীরা জেলার বাসিন্দা। তারা রাজধানীর তাঁতীবাজার
থেকে জুয়েলারি তৈরির যন্ত্রাংশ কিনে সোমবার (২৮ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটে টুঙ্গিপাড়া
এক্সপ্রেসে করে সাতক্ষীরার উদ্দেশে রওনা দেন। সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুরের নগরকান্দার
জয়বাংলা মোড়ে পৌঁছালে একটি মাইক্রোবাস র্যাব পরিচয়ে বাসটি থামিয়ে দেয়। মাইক্রোবাস
থেকে র্যাব লেখা জ্যাকেট পরা ৩-৪ জন ব্যক্তি বাসে উঠে দুই ভাইকে জোরপূর্বক নামিয়ে
মাইক্রোবাসে তুলে নেয়। এরপর তাদের চোখ গামছা দিয়ে বেঁধে শারীরিকভাবে নির্যাতন করা হয়।
পাশাপাশি ছিনিয়ে নেওয়া হয় তাদের সঙ্গে থাকা নগদ ২,৭০০ টাকা ও কেনা যন্ত্রাংশ।
র্যাব-১০ এর একটি দল ঘটনাস্থলে
অভিযান চালিয়ে ডাকাতি ও অপহরণের সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করে এবং অপহৃত দুই ভাইকে
অক্ষত অবস্থায় উদ্ধার করে। অভিযানের সময় সাইফুল ইসলাম ও স্বপন খান পালানোর চেষ্টা করলে
উত্তেজিত জনতা তাদের ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। পরে র্যাব সদস্যরা তাদের সেখান থেকে
উদ্ধার করে হেফাজতে নেয়।
র্যাব জানায়, গ্রেপ্তার
দিদারের বিরুদ্ধে রয়েছে ৮টি মামলা, মিন্টু গাজীর বিরুদ্ধে ৩টি, সাইফুল ইসলামের বিরুদ্ধে
৩টি, জামিলের বিরুদ্ধে একটি হত্যা মামলা এবং স্বপন খানের বিরুদ্ধে রয়েছে চুরি, ডাকাতি,
অস্ত্র ও ৪টি হত্যা মামলাসহ একাধিক মামলা।
সংবাদ সম্মেলনে র্যাব-১০
অধিনায়ক কামরুজ্জামান বলেন, বাসে ভ্রমণের সময় যাত্রা শুরু ও গন্তব্যস্থলে ভিডিও ধারণ
বা সিসিটিভি স্থাপন করলে এ ধরনের অপরাধ রোধ করা সম্ভব।
আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কেউ সন্দেহজনক আচরণ করলে সঙ্গে সঙ্গে ৯৯৯ নম্বরে কল করতে হবে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
মন্তব্য করুন


খুব প্রয়োজনীয় কিছু সংস্কার করে যতদ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে বলে উল্লেখ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘অন্তর্বর্তী সরকারের ১০০ দিন: আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্তব্য করুন


আসন্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা দেশের ভোটারদের চেয়ে ২০ দিন আগে
ভোট দেবেন এবং ভোট দিয়ে ব্যালট ফেরত পাঠাতে হবে অন্তত ১৭ দিন আগে।
আজ
সোমবার (১০ নভেম্বর ) নির্বাচন ভবনে অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচন
কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ প্রবাসীদের উদ্দেশ্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে বিদেশে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রবাসীরা অনলাইনে যুক্ত ছিলেন। এ সময় নির্বাচন
ভবনে ইসি সচিব ও জাতীয় পরিচয়
নিবন্ধন অনুবিভাগে মহাপরিচালকও উপস্থিত ছিলেন।
আবুল
ফজল মো. সানাউল্লাহ আরও বলেন, কোনো পরীক্ষা ছাড়া প্রথমবারের মতো প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট নিতে যাচ্ছে ইসি। এটি বড় চ্যালেঞ্জ।
তিনি
বলেন, ১৮ নভেম্বর পোস্টাল
ব্যালটে ভোটদানের জন্য অ্যাপ চালু হবে। এরপর অনলাইনে যে ফর্মটা পাওয়া
যাবে সেটা ডাউনলোড করে পূরণ করতে হবে। নির্বাচনের তিন সপ্তাহ আগে প্রার্থীর তালিকা হয়ে যাবে। এরপর ভোট দিয়ে নিকটস্থ পোস্ট বক্সে ড্রপ করতে হবে। তিনি বলেন, নির্বাচনের অন্তত ১৭ দিন আগে
পোস্টাল ব্যালটে ভোট দিয়ে তা পাঠিয়ে দিতে
হবে। না হলে নির্বাচনের
পরে ভোট পৌঁছাতে পারে। সেক্ষেত্রে ভোটটি নেওয়া যাবে না। ভোট দেওয়ার জন্য প্রবাসীদের ভোটার তালিকায় যুক্ত হতে হবে।
আগামী
ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন সম্পন্ন করায় লক্ষ্য নিয়ে এগুচ্ছে কমিশন।
মন্তব্য করুন


জাতীয়
সংসদের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে আগামীকাল বুধবার বাদ জোহর সাবেক
প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। দাফন করা হবে চন্দ্রিমা উদ্যানে শহীদ
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।
দুপুরে
উপদেষ্টা পরিষদের সভা শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি জানান, বৈঠকে বিশেষ আমন্ত্রণে অংশ নিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
আলমগীর। তিনি খালেদা জিয়ার পরিবার ও দলের পক্ষ থেকে জানাজা ও দাফনের বিষয়ে উপদেষ্টা
পরিষদকে অবহিত করেছেন।
মঙ্গলবার
উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শুরু হয় এক মিনিটি নীরবতা পালনের মধ্য দিয়ে। আসিফ নজরুল
বলেন, গোটা জাতির মতো সরকারে যারা আছেন তারাও শোকাহত। উপদেষ্টা পরিষদের সভায় খালেদা
জিয়ার মৃত্যুতে বুধবার থেকে তিনদিনের রাষ্ট্রীয় শোক প্রস্তাব গৃহীত হয়েছে। আগামীকাল
সাধারণ ছুটি।
সরকার
জানাজা ও দাফন ঘিরে সব ধরনের সহযোহিতা দেবে। সভায় প্রধান উপদেষ্টা বেগম জিয়ার স্মৃতিচারণ
করেন। সবশেষ সেনাসদরে খালেদা জিয়ার সঙ্গে প্রধান উপদেষ্টার আলাপ হয়েছিল। তিনি সভায়
সেদিনের স্মৃতিচারণ করেন।
আইন
উপদেষ্টা বলেন, দেশের ইতিহাসে বেগম জিয়ার অবদান অবিনশ্বর হয়ে থাকবে। এমন একজন নেত্রীর
চলে যাওয়াটা একটি বিশেষ মুহূর্ত। সবাই শোকাহত। সবার উচিত জানাজা ও দাফনে যথাযথ সম্মান
প্রদর্শন ও শৃঙ্খলা বজায় রাখা।
উপদেষ্টা
পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্বে বাংলাদেশের যত দূতাবাস ও হাইকমিশন আছে সেগুলোতে
খালেদা জিয়ার মৃত্যুতে শোক বই খোলা হবে।
এদিকে
দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন,
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গোটা জাতি আজ গভীর
শোক ও বেদনায় আচ্ছন্ন। তাঁর ইন্তেকালে আমরা এক মহান অভিভাবককে হারিয়েছি। দেশের গণতান্ত্রিক
রাজনীতিতে তাঁর অবদান ইতিহাসে অম্লান হয়ে থাকবে।
মন্তব্য করুন


সদ্য
সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিজয়ী জাতীয় নাগরিক
পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ বলেছেন, ‘আমাদের পুরো হাতিয়া যে ঐক্য দেখিয়েছে
সন্ত্রাসীদের বিরুদ্ধে- এটাই আমাদের জয়। আমি বলছি, সন্ত্রাস যা করার করে নিন, বেশি
দিন করতে পারবেন না। তারা মনে করেছে দল ক্ষমতায় এসেছে, তাই যা ইচ্ছা তা করতে পারবে।
তারা আমাদের চানন্দী ইউনিয়নের বাশার মাঝির কথা ভুলে গেছে। তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল,
বাশার মাঝি আওয়ামী লীগ করেও রক্ষা পায়নি। আজিম তাকে ছাড় দেননি। তাদের বলে দিতে চাই-
বাংলাদেশের সরকার তারেক রহমান হোক, হাতিয়ার সরকার আমরা।’
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে হাতিয়ার চেয়ারম্যান ঘাটে আয়োজিত এক বিজয়ী পথসভায় তিনি
এই বিস্ফোরক দাবি করেন।
পথসভায়
সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে আবদুল হান্নান মাসউদ বলেন, ‘হাতিয়াবাসী সন্ত্রাসীদের
জবাব দিয়েছে। হাতিয়ার মানুষ এমন তাণ্ডবের বিপরীতে দাঁড়িয়ে, সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়ে
এই প্রথম তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। মা–বোনেরা রাস্তা দিয়ে যেতে পারেনি, কিন্তু
জমি দিয়ে হেঁটে গিয়ে ভোট দিয়েছে। অনেক জায়গায় লাঠি দিয়ে তিনবার বাড়ি দিয়েছে, চতুর্থবার
আবার গিয়ে ভোট দিয়েছে। অনেক রিকশাওয়ালাকে পিটিয়েছে, সে আবার সেই রিকশা নিয়ে গিয়ে ভোট
দিয়েছে।
তিনি
আরও বলেন, ‘আমাদের পুরো হাতিয়া যে ঐক্য দেখিয়েছে সন্ত্রাসীদের বিরুদ্ধে- এটাই আমাদের
জয়। আমি বলছি, সন্ত্রাস যা করার করে নিন, বেশি দিন করতে পারবেন না। তারা মনে করেছে
দল ক্ষমতায় এসেছে, তাই যা ইচ্ছা তা করতে পারবে। তারা আমাদের চানন্দী ইউনিয়নের বাশার
মাঝির কথা ভুলে গেছে। তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বাশার মাঝি আওয়ামী লীগ করেও রক্ষা
পায়নি। আজিম তাকে ছাড় দেননি। তাদের বলে দিতে চাই- বাংলাদেশের সরকার তারেক রহমান হোক,
হাতিয়ার সরকার আমরা।’
আমরা
কোনও সংঘাত চাই না উল্লেখ করে হান্নান মাসউদ বলেন, ‘আমরা হানাহানি চাই না। আমরা শান্তি
চাই। চাঁদাবাজি–ধান্দাবাজি যারা করবে, তাদের বিরুদ্ধে
আমি আগে দাঁড়াবো- সে যে দলেরই হোক। চাঁদাবাজ–ধান্দাবাজদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ
ঘোষণা করা হলো। আমাদের শান্তি দরকার।’
তিনি
আরও বলেন, ‘এই হাতিয়ার মানুষ অনেক বেশি লাঞ্ছিত হয়েছে, নিপীড়িত হয়েছে- আর হাতিয়ার মানুষকে
নিপীড়িত, নির্যাতিত, লাঞ্ছিত হওয়ার সুযোগ নেই। আমরা হাতিয়ার মানুষকে বাঁচাবোই, বাঁচাবোই,
বাঁচাবোই- ইনশাআল্লাহ।’
তিনি
বলেন, ‘আমরা ঘাট সিন্ডিকেট বন্ধ করেছি, ভবিষ্যতেও এই ঘাট সিন্ডিকেট বন্ধ থাকবে—
ইনশাআল্লাহ। আমি চেষ্টা করবো আগামী সাড়ে ৩ মাসের মধ্যে সাড়ে ১১ কিলোমিটার কাজ সম্পন্ন
করতে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার দেয়া ওয়াদা বাস্তবায়ন করতে পারি।’
প্রসঙ্গত,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা
করেন। এনসিপি মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী আবদুল হান্নান মাসউদ ৯১ হাজার ৮৯৯
ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মাহবুবের রহমান
শামীম পান ৬৪ হাজার ২১ ভোট। বাকি ৮ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
মন্তব্য করুন


বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কারকিকে অভিনন্দন জানিয়েছেন ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) তিনি বলেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকেও আমি নেপালের প্রধানমন্ত্রী হিসেবে আপনার নিয়োগে আন্তরিক অভিনন্দন জানাই।
অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, নেপালের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন হিসেবে সুশীলা কারকির দায়িত্ব নেওয়ার বিষয়টিকে বাংলাদেশ গুরুত্ব সহকারে দেখছে।
তিনি বলেন, একজন দীর্ঘদিনের বন্ধু ও প্রতিবেশী হিসেবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার দক্ষ নেতৃত্বে নেপাল ও এর দৃঢ়চেতা জনগণ শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে।
প্রধান উপদেষ্টা নেপালের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলীতে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তিনি আরও বলেন, আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত ও পূর্ণ আরোগ্য কামনা করি।
অধ্যাপক ইউনূস আশা প্রকাশ করেন যে বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক তার নেতৃত্বে আরও জোরদার হবে। তিনি সুশীলা কারকির সুস্বাস্থ্য ও সফলতা এবং নেপালের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
মন্তব্য করুন


ত্রয়োদশ
সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যেই শপথ পাঠ করানো
হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ‘শপথ নিয়ে
আপনারা প্রশ্ন করেছিলেন। খুব দ্রুত শপথ সম্পন্ন হবে। আর খুব দেরি হলে এটা ১৬ বা ১৭
তারিখ, এর পরে যাবে না।
আজ
শনিবার ( ১৪ ফেব্রুয়ারি ) সকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের
জবাবে এ কথা বলেন তিনি।
প্রেসসচিব
জানান, নির্বাচনের পরদিন থেকে শপথ গ্রহণের প্রস্তুতি শুরু হয়েছে। তবে স্পিকারের অবর্তমানে
কে শপথ পাঠ করাবেন, সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কোনো তথ্য জানাননি।
শফিকুল
আলম বলেন, ‘পরবর্তী সময় এসব বিষয় জানিয়ে দেওয়া হবে।
শপথের
জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গতকাল থেকেই শুরু হয়েছে। অলরেডি এমপিদের গেজেট প্রকাশ
হয়েছে এবং বাকি কাজগুলো খুব দ্রুতগতিতে চলছে। চিফ অ্যাডভাইজার কালকেও কাজ করেছেন, আজকেও
চিফ অ্যাডভাইজার কাজ করছেন এবং পুরো টিম কাজ করছে, ক্যাবিনেট কাজ করছে স্মুথ ট্রানজিশনের
জন্য।’ সংসদ সচিবালয়ের সঙ্গে যোগাযোগ এবং বঙ্গভবন প্রস্তুতের
পুরো বিষয়টি আইন উপদেষ্টা আসিফ নজরুল তদারকি করেছন বলেও জানিয়েছে প্রেসসচিব।
মন্তব্য করুন


বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটে নির্বাচনী
প্রচারনার প্রথম জনসভায় বলেছেন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে
বাংলাদেশ। টেক ব্যাক বাংলাদেশের অর্ধেক পূরণ করেছি, স্বৈরাচারমুক্ত করেছি। ১২ ফেব্রুয়ারি
ধানের শীষ নির্বাচিত হলে স্বৈরাচারমুক্ত দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হবে। ধানের শীষকে
জয়যুক্ত করতে হবে ১২ ফেব্রুয়ারি নির্বাচনে।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটে প্রথম
নির্বাচনি জনসভায় এ মন্তব্য করেন তিনি।
তিনি তার বক্তব্যে গত ১৬ বছর এই দেশকে অন্য দেশের
কাছে বন্ধক দেওয়া হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
উপস্থিত নেতা–কর্মীদের উদ্দেশে এসময় বিএনপির চেয়ারম্যান
জানতে চান, তারা ধানের শীষকে জয়যুক্ত করতে পারবেন কি না; সবাই হাত নেড়ে হ্যাঁ সূচক
ইঙ্গিত দেন। তারেক রহমান এসময় বলেন, ইনশাআল্লাহ।
তিনি বলেন, বিএনপির সরকার ,মা–বোনদের স্বাবলম্বী
করে গড়ে তুলতে চায়। সিলেটের বহু মানুষ বিদেশে যায়। আমরা মানুষকে ট্রেনিং দিতে চাই।
সুযোগ তৈরি করতে চাই।
বিএনপি চেয়ারম্যান বলেন, বিগত ১৬ বছরে উন্নয়নের নাম
করে দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। তথাকথিত উন্নয়নের
নামে অর্থ লুট করে নেওয়া হয়েছে। এই অবস্থার উন্নয়ন করতে চাই।
তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয়। দেশে-বিদেশে
বসে যারা ষড়যন্ত্র করছেন, তাদের থেকে সচেতন থাকতে হবে। দেশের মানুষ আগেও ঐক্যবদ্ধ হয়ে
ষড়যন্ত্র প্রতিহত করেছে। আগামীতেও জনগণ ষড়যন্ত্র প্রতিহত করবে।
মন্তব্য করুন