

চাঁদপুরে মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এসময় ৫ জেলেকে আড়াই হাজার টাকা অর্থদণ্ড ও ১ লাখ ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি জাটকা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান শেষে রাত ১০টায় চাঁদপুর কোস্টগার্ড স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন।
অর্থদণ্ড প্রাপ্তরা হলেন সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদীর লুৎফর রহমান, ইদ্রিস আলী ও কুদ্দুস আলী, মতলব উত্তর উপজেলার আমিরাবাদের মেহেদী হাসান ও লোকমান।
অভিযানে সহকারী মৎস্য কর্মকর্তা মো: মিজানুর রহমান, কোস্ট গার্ড ও নৌ-পুলিশ বিশেষ কম্বিং অপারেশন এই অভিযান পরিচালনা করে।
জব্দকৃত জাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং জব্দ জাটকা গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
মন্তব্য করুন


মো: মাসুদ রানা,কচুয়া ॥
চাঁদপুরের কচুয়ায় রেড রিলেশন যুব সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে নারীদের সাবলম্বী করে তুলতে গরীব ও অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সংগঠনের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এসব সেলাই মেশিন বিতরণ করেন সংগঠনের উপদেষ্টা ও পালাখাল বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মো. বিল্লাল হোসেন।
সংগঠনের সভাপতি মো: রিজন পাটওয়ারীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারন সম্পাদক অজিত সাহা,যুগ্ন সাধারন সম্পাদক মেহেদী হাসান অভি,উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম সৌরভ,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল তালুকদার,পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম রানাসহ প্রমুখ।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা মোটরসাইকেল পরিবহনের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে রেজিস্ট্রেশনবিহীন ছয়টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি কুমিল্লার একটি বিশেষ দল জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র ভারত থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মোটরসাইকেল বাংলাদেশে নিয়ে এসে দেশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার (২২ আগস্ট ২০২৬) দিবাগত রাতে ডিবি পুলিশের একটি চৌকস দল বুড়িচং থানাধীন ময়নামতি এলাকার কাটা জঙ্গল সাকিনে বিদ্যুৎ অফিসের সামনে সিলেট-কুমিল্লা মহাসড়কে কৌশলগত অবস্থান নেয়।
রাত আনুমানিক ২টা ২৫ মিনিটের দিকে ছয়টি মোটরসাইকেলে করে নয়জন ব্যক্তি ওই এলাকায় পৌঁছালে ডিবি পুলিশ তাদের থামার সংকেত দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ডিবির সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে নয়জনকেই আটক করতে সক্ষম হন।
পরে আটক ব্যক্তিদের ব্যবহৃত মোটরসাইকেলগুলোর বৈধ কাগজপত্র যাচাই করা হলে তারা কোনো বৈধ রেজিস্ট্রেশন কিংবা মালিকানাসংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেননি বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশ ও সহযোগিতার মাধ্যমে সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মোটরসাইকেলগুলো বাংলাদেশে নিয়ে আসার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে ডিবি। পরে এসব মোটরসাইকেল কুমিল্লা, ফেনী, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলেও পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিলেটের গোয়াইনঘাট থানার কচুয়ারপাড় গ্রামের কামিম আহম্মদ (২৮), সিলেট কোতোয়ালি থানার শাহী ঈদগা এলাকার আব্দুল করিম (৩০), সুনামগঞ্জ সদর থানার পুরাতন গদিগাঁও গ্রামের সাইদুল ইসলাম (২২), সিলেটের জালালাবাদ থানার নলকট গ্রামের পাবেল আহম্মদ (২৬), একই থানার নীলগাঁও গ্রামের হোসাইন (২৩), সুনামগঞ্জের দিরাই থানার চান্দপুর গ্রামের রিপন চন্দ্র দাস (২৯), সিলেট কোতোয়ালি থানার চারাদিঘীরপার এলাকার রাজু আহম্মদ (২৮), সুনামগঞ্জের ছাতক থানার তাতিকোনা গ্রামের আবিদুল ইসলাম (২৮) এবং সিলেটের গোয়াইনঘাট থানার সালুটিঘর গ্রামের কাওছার হোসেন (২৬)।
অভিযানে জব্দ করা মোটরসাইকেলগুলোর মধ্যে রয়েছে—একটি রেজিস্ট্রেশন নম্বরবিহীন নীল-সাদা রঙের Yamaha R15, একটি কালো রঙের Yamaha MT15, একটি সাদা রঙের Yamaha R15, একটি কালো রঙের Yamaha MT15, একটি কালো রঙের Yamaha R15 এবং একটি নীল রঙের Yamaha R15। ছয়টি মোটরসাইকেলের কোনোটিরই বৈধ রেজিস্ট্রেশন বা মালিকানাসংক্রান্ত কাগজপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশ জানিয়েছে, জব্দ করা মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিকানা, দেশে প্রবেশের পথ, চোরাচালানের সঙ্গে জড়িত মূলহোতাদের পরিচয় এবং এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে সীমান্তপথে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মোটরসাইকেল দেশে প্রবেশ এবং দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের পেছনে কোনো বড় সিন্ডিকেট রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য, সীমান্তপথে অবৈধভাবে পণ্য ও যানবাহন দেশে প্রবেশ ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
মন্তব্য করুন


ডিএনসি-কুমিল্লার মাদকবিরোধী অভিযানে ১৪ কেজি গাঁজাসহ দুইজনকে আটক।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার উপ- পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর সার্বিক তত্বাবধানে ও সহকারী পরিচালক কাজী দিদারুল আলম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানাধীন নিমসার বাজারস্থ ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে রোডে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ১৪ কেজি গাঁজাসহ আসামী মোসা: মোকলিমা আক্তার ও মো: আব সাইদকে আটক করে।
আটককৃত আসামীরা হলো: ১/ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এনায়েতপুর গুচ্ছগ্রাম এলাকার মো: রজব আলীর স্ত্রী মোসা: মোকলিমা আক্তার(২৫), ২/ ঢাকা জেলার
কেরানিগঞ্জ থানার বয়াতিকান্দি এলাকার আলতাফ হোসেন এর ছেলে মো: আব সাইদ (৪১)।
১ নং আসামীর বিরুদ্ধে সহকারী পরিচালক কাজী দিদারুল আলম এবং ২ নং আসামীর বিরুদ্ধে সহকারী উপপরিদর্শক মোহাম্মদ মনির হোসেন বাদী হয়ে বুড়িচং থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
মন্তব্য করুন


মো: মাসুদ রানা, কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ার রাগদৈল শিশু একাডেমীতে বার্ষিকী ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরন করা হয়েছে। শনিবার দুপুরে একাডেমীর আয়োজনে এ পুরস্কার বিতরণ ও নৃত্য পরিবেশন করা হয়।
একাডেমীর প্রধান শিক্ষক মো. ফারুক হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও শিশু একাডেমীর প্রতিষ্ঠাতা সদস্য আমেনা আক্তার। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়শনের সভাপতি মানিক ভৌমিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়শনের সাধারন সম্পাদক আমির হোসেন মজুমদার, শিক্ষা সচিব মো. আলমগীর চৌধুরী, সাচার ইউনিয়ন কিন্ডার গার্টেন এসোসিয়শনের সভাপতি আব্দুর রাজ্জাক সরদার সহ আরো অনেকে।
এসময় সাংবাদিক জিসান আহমেদ নান্নু, মাসুদ রানা, বিল্লাল মাসুম, শিশু একাডেমীর সিনিয়র শিক্ষক মাহমুদুল হাসান সৌরভ, আরিফুল ইসলাম সোহাগ সহ অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার কোটবাড়ি এলাকায় অবস্থিত খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউট এর দুই হাজার তেইশ-চব্বিশ সেশনের নবীন বরণ ও দুই হাজার বিশ-একুশ সেশনের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং জমকালো কসার্ট অনুষ্ঠিত হয়েছে।
কনসার্টে অতিথি শিল্পী ছিলেন দেশের অন্যতম ব্যান্ডদল হাইওয়ে। শিক্ষার্থীরা আনন্দ উল্লাস ও নেঁচে গেয়ে, দিনটিকে স্মরণীয় করে রাখে।
এর আগে সকালে সিসিএন শিক্ষা পরিবারের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সিসিএন পলিটেকনিক ইন্সটিটিউট এর নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিব ড. সানোয়ার জাহান ভূইয়া।
সিসিএন পলিটেকনিক ইন্সটিটিউট এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো: তারিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক (উপ-সচিব) কাজী ফারুক আহমদ, কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মো: লুৎফর রহমান। মঞ্চে আরো উপস্থিত ছিলেন, সিসিএন পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলি মো: আমিনুল ইসলাম চৌধুরী।
মন্তব্য করুন


কুমিল্লায় দালাল চক্রের সাত সদস্যকে
আটক করেছে সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে দেবিদ্বার
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমান
আদালতের মাধ্যমে তাদের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, ছোট
আলমপুরের এরশাদ মিয়ার ছেলে বিল্লাল হোসেন, একই গ্রামের আব্দুল ওয়াহেদ মিয়ার মেয়ে নাছিমা
আক্তার, বারুর গ্রামের মৃত ঈসমাইল মিয়ার ছেলে আব্দুল জলিল মিয়া, বারেরা গ্রামের সুলতান
আলীর ছেলে মো. জাকির হোসেন, ওয়াহেদপুর গ্রামের আবুল কাশেম মিয়ার মেয়ে শাহেনা আক্তার,
একই গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মো. বুলবুল এবং রসুলপুর গ্রামের জিয়াখানের মেয়ে
ফাতেমা আক্তার।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে,
আটক দালাল চক্রের সাত সদস্য রোগীদের ভুল বুঝিয়ে হাসপাতাল থেকে বাইরের বিভিন্ন বেসরকারি
হাসপাতালে নিয়ে যেতেন অপরদিকে হাসপাতালে সব পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ থাকার পরও
তারা বেসরকারি হাসপাতালে উচ্চ মূল্যে পরীক্ষা নিরিক্ষা করাতে বাধ্য করতেন। রোগীরা চিকিৎসা
করাতে রাজী না হলে হয়রানি করতেন চক্রের সদস্যরা।
দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, দালালেরা সরকারি হাসপাতাল
থেকে তাঁদের কমিশন ভিত্তিক বিভিন্ন ক্লিনিক ও বেসরকারি হাসপাতালে রোগী ভাগিয়ে নিচ্ছেন
এমন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে চক্রের সাত সদস্যকে আটক করে।
পরে আটক সাতজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার
কল্যাণ কর্মকর্তা ডা. আলী এহসান বলেন, দালাল চক্রের শতাধিক সদস্য হাসপাতালের স্বাভাবিক
স্বাস্থ্যসেবায় ব্যাহত করছে। তারা দূর থেকে আসা সাধারণ রোগীদের কম টাকায় ভালো চিকিৎসা
দেওয়ার কথা বলে বিভিন্ন ফাঁদে ফেলে সরকারি হাসপাতাল থেকে বাহিরের বিভিন্ন ক্লিনিকে
নিয়ে যায়। এতে সাধারণ রোগীরা ভালো চিকিৎসা পাওয়ার বদলে প্রতারিত হচ্ছেন। ওই দালাল চক্রের
সাত সদস্যকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


ডিএনসি কুমিল্লার উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এরঁ সার্বিক তত্ত্বাবধানে ও উপ-পরিদর্শক মো: মুরাদ হোসেন এর নেতৃত্বে আজ ৯জানুয়ারি বিকালে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন নিমসার বাজারের পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পার্শ্বে গাড়ি চালকদের বিশ্রামাগারের সাথে রাস্তার উপর কুমিল্লা হতে ঢাকাগামী তিশা ট্রাভেলস বাস তল্লাশী করে ৫ কেজি গাঁজাসহ মোঃ মনিরুল ইসলাম প্রকাশ বেনজির নামের একজন আসামিকে আটক করা হয়।
আটককৃত আসামি চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বাগচর গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে।
আসামীর বিরুদ্ধে উপ-পরিদর্শক মো: মুরাদ হোসেন বাদী হয়ে বুড়িচং থানায় নিয়মিত মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছেন।
মন্তব্য করুন


মাদারীপুরের শিবচরে নিজ ক্লিনিকের নার্সকে ধর্ষণের অভিযোগে করা মামলায় শিবচর ইউনাইটেড হাসপাতালের মালিক আপেল মাহমুদকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে শিবচরের বাহাদুরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আপেল মাহমুদ শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পশ্চিম সেনেরচর এলাকার মৃত চান মিয়া শিকদারের ছেলে। তার বিরুদ্ধে এর আগে শিশু ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির মামলাও রয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শিবচর ইউনাইটেড হাসপাতালে কর্মরত একজন নার্সকে বিভিন্ন সময় হাসপাতালের মালিক আপেল মাহমুদ কুপ্রস্তাব দিতেন। গত বছরের ২০ ডিসেম্বর ওই নার্স হাসপাতালে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সেদিন বাড়ি ফেরার পথে তার গতিরোধ করে আপেল মাহমুদ জোরপূর্বক একটি মাইক্রোবাসে তাকে তুলে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে কক্সবাজার নিয়ে যান।
সেখানে একটি আবাসিক হোটেলে তাকে তিন দিন আটকে রেখে ধর্ষণ করেন।
পরে ২৫ ডিসেম্বর তাকে শিবচর এনে একটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে ভুয়া বিয়ের নথি তৈরি করে ওই নার্সকে ছেড়ে দেন আপেল মাহমুদ। এ ঘটনার পর গত ৩০ ডিসেম্বর নার্সের পরিবার শিবচর থানায় মামলা দায়ের করতে গেলে মামলা না নেওয়ায় মাদারীপুর আদালতের দ্বারস্থ হন ভুক্তভোগী পরিবার।
আদালতের নির্দেশে চলতি বছরের ৭ জানুয়ারি শিবচর থানায় আপেল মাহমুদের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। এ ঘটনার পর আপেল মাহমুদ পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে শিবচর থানার এসআই রেনুকা আক্তারের নেতৃত্বে পুলিশের একটি দল শিবচরের পাঁচ্চর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় অভিযান চালিয়ে ক্লিনিক মালিক আপেল মাহমুদকে গ্রেপ্তার করে।
এ বিষয়
শিবচর থানার ওসি মো. রতন শেখ (পিপিএম) বলেন, ধর্ষণ মামলার আসামি আপেল মাহমুদের নামে এর আগেও শিশু ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির মামলায় রয়েছে। তার প্রতিষ্ঠানে কর্মরত এক নার্সকে ধর্ষণের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন


চুরি
হওয়া ফ্রিজিয়ান ষাড় গরু মামলা হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই গরুসহ গরু চোরকে গ্রেফতার করেছে
পুলিশ।
কোতয়ালী মডেল থানাধীন ৩নং দূর্গাপুর দক্ষিণ
ইউপিস্থিত দৌলতপুর রেল গেইট সাকিনস্থ ভূইয়া বাড়ীর রেহান খাঁন এর গোয়ালঘর থেকে অজ্ঞাতনামা
চোর বা চোরেরা ১টি ফ্রিজিয়ান জাতের ষাড় গরু চুরি করে নিয়ে যায়, যার মূল্য আনুমানিক
১,৫০,০০০টাকা।
কুমিল্লার
পুলিশ সুপার এর দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এর তত্ত্বাবধানে
কোতয়ালী মডেল থানাধীন, কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ও বিভিন্ন
উৎস হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গরু চোর মো: সোহাগ (চোরা সোহাগ)কে গ্রেফতার করা হয়
এবং তার দেখানো মতে ৬নং জগন্নাথপুর ইউপিধীন বাটকেশ্বর সাকিনস্থ শিপন(৩২) এর বসত ঘরের সামনে তার মালিকানাধীন গরুর গোয়াল থেকে
গরু উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত
আসামী হলো, মো: সোহাগ (চোরা সোহাগ), পিতা-মৃত মাঈনুদ্দিন, সাং- দৌলতপুর রেল গেইট, থানা-কোতয়ালী
মডেল, জেলা-কুমিল্লা।
জানা
যায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বে ডাকাতি প্রস্তুতি, মারামারি ও মাদক মামলা
সহ মোট ৪ টি মামলা আছে।
মন্তব্য করুন


রাজধানীর কদমতলী এলাকা
থেকে হত্যা মামলায় সুজন (২৪) ও মো. বশির (৫৫) নামে পলাতক ২ আসামিকে গ্রেফতার করেছে
র্যাব-১০।
৭ নভেম্বর মঙ্গলবার দুপুরে
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন।
র্যাব-১০ এর অধিনায়ক
এডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে ৬ নভেম্বর সোমবার রাতে
র্যাব-১০ এর একটি দল রাজধানী কদমতলী থানার মাদবর বাজার এলাকায় অভিযান চালিয়ে ভোলা
জেলার বোরহানউদ্দিন থানার হত্যা মামলার পলাতক ২ আসামিকে গ্রেফতার করে।
তিনি আরও জানান,
আসামিরা ওই হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততা স্বীকার করেছেন। তারা মামলার পর
থেকে রাজধানীর কমদতলীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন।
গ্রেফতারের পর তাদের
থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন