চিকিৎসা নিতে ক্লিনিকে হাজির অসুস্থ হনুমান

চিকিৎসা নিতে ক্লিনিকে হাজির অসুস্থ হনুমান
সংগৃহীত ছবি

রাজবাড়ীতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে যন্ত্রণায় কাতর একটি হনুমান বারবার ছুটে আসছে মানুষের হাসপাতালে। অবাক করা এই ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর পাংশা উপজেলার হামিদা মেডিকেল সেন্টারে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে আহত হনুমানটি চিকিৎসা পাওয়ার আশায় ওই ক্লিনিকে এসে হাজির হয়।

ক্লিনিক কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, হাবাসপুর এলাকার এক ব্যক্তি হনুমানটিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আঘাতের পর যন্ত্রণা সইতে না পেরে গত দুদিন আগেও হনুমানটি এই ক্লিনিকে এসেছিল। সে সময় মানুষের মতো ইশারা করে নিজের হাত দিয়ে কাঁধের ক্ষতস্থানটি দেখাচ্ছিল অবোলা এই প্রাণিটি। মঙ্গলবার দুপুরে এটি আবারও ক্লিনিকে ফিরে আসে। তবে সেখানে কোনো প্রাণিচিকিৎসক না থাকায় ক্লিনিক থেকে হনুমানটিকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে পাংশা উপজেলা বন কর্মকর্তা মো. আজিজুল হক জানান, প্রায় এক সপ্তাহ আগে বাহাদুরপুর এলাকা থেকে হনুমানটিকে আঘাত করা হয়েছিল। তবে বর্তমানে হনুমানটিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এবং এটি এখন তাদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপদ খাদ্য উৎপাদন ও কারিগরি শিক্ষায় দেশকে এগিয়ে নিতে হবে: কুমিল্লা টাউনহল মাঠে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশীদ ইয়াছিন

১

বন্ধুকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ

২

করলা খেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ৭

৩

জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে

৪

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

৫

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজের ছবি প্রকাশ

৬

কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার

৭

আনসারের পৃথক তিনটি আইন রূপান্তর করে একটি সমন্বিত আইন প্রণয়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না, এটি আবারও প্রমাণিত: রাশেদ খাঁন

৯

ঘরছাড়া ভারসাম্যহীন স্ত্রীকে খুঁজে পেয়েই বুকে জড়িয়ে ধরলেন স্বামী

১০

রাড্ডা সেন্টারে হামলা: এমপি পদ থেকে বিএনপির মিষ্টির পদত্যাগ

১১

আপনারা ডিসেম্বর, ডিসেম্বর করছেন কেন? ডিসেম্বর তো আমাদের বিজয়ের মাস: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

উল্টো পথে এসে সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহার, ৭ দিনের কারাদণ্ড লেডি বাইকারের

১৩