ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক
ছবি

ঢাকা মেডিক্যাল কলেজ থেকে মনিকা আক্তার মিতু নামের এক ভুয়া শিক্ষার্থী আটক করে পুলিশে দিয়েছে কলেজ প্রশাসন।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরের দিকে তার সন্দেহজনক চলাফেরা দেখে তাকে কলেজ প্রশাসনের কাছে সোপর্দ করেন শিক্ষার্থীরা। পরে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।

জানা যায়, ঢাকা মেডিক্যাল কলেজের পুরাতন ভবনের নিচতলায় লেডিস কমন রুমে অ্যাপ্রোন পরে চলাফেরা করার সময় অন্য শিক্ষার্থীদের চোখে পড়ে।

তারা তার সাথে কথা বলেন ও তার আইডি কার্ড দেখে নিশ্চিত হন, তিনি এই কলেজের কেউ নন। পরে তাকে আটক করে কলেজ প্রশাসনের কাছে সোপর্দ করেন।

এদিকে  কলেজ প্রশাসন তার তথ্য যাচাই-বাছাই করে নিশ্চিত হন, তিনি কলেজের কেউ নন। পরে ওই তরুণী তা স্বীকার করেন। পরে কলেজ প্রশাসন শাহবাগ থানায় তাকে সোপর্দ করে।

ওই তরুণী জানিয়েছেন, তিনি মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলার মমিন আলীর মেয়ে। বর্তমানে নবাবগঞ্জে থাকেন। তবে কী কারণে বা কেন এরকম মিথ্যার আশ্রয় নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজে এসেছিলেন, সে ব্যাপারে কিছুই বলেনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, ওই তরুণীকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

১১

এসএসসি ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা

১২

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

১৩

নিজের বাল্যবিয়ে ঠেকানো ছাত্রী পেল ‘কন্যা সাহসিকা’ সম্মাননা

১৪

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৫

হার্ট অ্যাটাকে দিনে ৭০০ মানুষের মৃত্যু

১৬

ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম

১৭

বাবার মজুত করা ডিজেলে ডুবে শিশু সন্তানের মৃত্যু

১৮

চলন্ত অটোরিকশায় আগুন, নেভাতে গিয়ে পাওয়া গেল গাঁজার বস্তা

১৯

আগামী জুলাই মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস দেওয়া হবে

২০

আগামী বছর সরকারি ছুটি ২৬ দিন, এর মধ্যে ৯ দিনই সাপ্তাহিক ছুটি

আগামী বছর সরকারি ছুটি ২৬ দিন, এর মধ্যে ৯ দিনই সাপ্তাহিক ছুটি
সংগৃহীত

আগামী বছর ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৬ দিন ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন। শুক্রবার ৫টি ও শনিবার ৪টি।

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

আগামী বছর সাধারণ ছুটি ১২ দিন ও নির্বাহী আদেশের ছুটি ১৪ দিন। ছুটি গত বছর থেকে মোট ৪ দিন বেড়েছে।

 অনুমোদিত ছুটির তালিকায় অন্তর্ভূক্ত বিষয়সমূহ হলো:

(১) জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষ্যে ১২ (বার) দিন সাধারণ ছুটি। এ ছুটির মধ্যে ৫টি সাপ্তাহিক ছুটির দিন (৩টি শুক্রবার ও ২টি শনিবার)।

(২) বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষ্যে ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি।  এর মধ্যে ৪টি সাপ্তাহিক ছুটির দিন (২টি শুক্রবার ও ২টি শনিবার)।

(৩) ধর্মীয় পর্ব উপলক্ষ্যে প্রজাতন্ত্রের কর্মচারীদের বছরে অনধিক ০৩ দিনের এচ্ছিক ছুটি ভোগের জন্য ধর্মীয় পর্বসমূহের বিবরণ।

(৪) পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে কর্মরত বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা অনুরূপ সামাজিক উৎসব উদযাপন উপলক্ষ্যে ২ দিন ঐচ্ছিক ছুটি। এ ছুটির মধ্যে একটি সাপ্তাহিক ছুটির দিন (০১টি শনিবার)।

(৫) ২০২৫ খ্রিষ্টাব্দের জন্য ১২ দিন সাধারণ ছুটি ও ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ প্রস্তাবিত মোট ছুটি (০৯ দিনের সাপ্তাহিক ছুটির মধ্যে ৫টি শুক্রবার ও ৪টি শনিবার ব্যতীত) ২৬ - ০৯ = ১৭ দিন।

উল্লেখ্য, ২০২৪ খ্রিষ্টাব্দের অনুমোদিত মোট ছুটি (২ দিনের সাপ্তাহিক ছুটি শুক্রবার ব্যতীত) ছিল ২২ - ০২ = ২০ দিন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

১১

এসএসসি ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা

১২

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

১৩

নিজের বাল্যবিয়ে ঠেকানো ছাত্রী পেল ‘কন্যা সাহসিকা’ সম্মাননা

১৪

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৫

হার্ট অ্যাটাকে দিনে ৭০০ মানুষের মৃত্যু

১৬

ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম

১৭

বাবার মজুত করা ডিজেলে ডুবে শিশু সন্তানের মৃত্যু

১৮

চলন্ত অটোরিকশায় আগুন, নেভাতে গিয়ে পাওয়া গেল গাঁজার বস্তা

১৯

আগামী জুলাই মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস দেওয়া হবে

২০

পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী

পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী
সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর নৃবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জীবক চাকমা (২০) ব্রেন স্ট্রোকে মারা গেছেন।

রবিবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নিহত জীবক চাকমা রাঙামাটির নানিয়ারচর উপজেলার বাসিন্দা এবং রবিলেন্দু চাকমা ও রেনুকা চাকমার সন্তান।

জানা যায়, সকালে হঠাৎ অসুস্থ হয়ে বিশ্ববিদ্যালয়ের প্যাগোড়া এলাকায় অজ্ঞান হয়ে পড়েন তিনি। পরে সহপাঠীরা তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের শাখা সভাপতি অন্বেষ চাকমা জানান, জীবক চাকমা এর আগে কোনো শারীরিক সমস্যায় ভুগছিলেন না। আগের দিন পর্যন্ত তিনি স্বাভাবিক ছিলেন এবং সকালে পড়াশোনা করছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা ব্রেন স্ট্রোকের বিষয়টি নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, সকালে তাকে অচেতন অবস্থায় আনা হয় এবং শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে দ্রুত উন্নত চিকিৎসার জন্য চমেকে পাঠানো হয়।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও সংশ্লিষ্টরা তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

১১

এসএসসি ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা

১২

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

১৩

নিজের বাল্যবিয়ে ঠেকানো ছাত্রী পেল ‘কন্যা সাহসিকা’ সম্মাননা

১৪

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৫

হার্ট অ্যাটাকে দিনে ৭০০ মানুষের মৃত্যু

১৬

ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম

১৭

বাবার মজুত করা ডিজেলে ডুবে শিশু সন্তানের মৃত্যু

১৮

চলন্ত অটোরিকশায় আগুন, নেভাতে গিয়ে পাওয়া গেল গাঁজার বস্তা

১৯

আগামী জুলাই মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস দেওয়া হবে

২০

হাসিনার ‘পিয়ন’ জাহাঙ্গীরের পরিবারের সম্পদ জব্দের নির্দেশ

হাসিনার ‘পিয়ন’ জাহাঙ্গীরের পরিবারের সম্পদ জব্দের নির্দেশ
ছবি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের নামে থাকা প্রায় দুই কোটি টাকার জমি ও ফ্ল্যাট জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার স্ত্রী কামরুন নাহারের নামে থাকা সাতটি ব্যাংক হিসাব সাময়িকভাবে অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের শুনানি শেষে মঙ্গলবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ নির্দেশনা দেন।

আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, জাহাঙ্গীর আলমের নামে নোয়াখালীর সদর ও চাটখিল উপজেলায় মোট ৩৫ শতাংশ জমি রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৩৩ লাখ ৭৪ হাজার ৭৪০ টাকা। পাশাপাশি ঢাকার মিরপুর এলাকায় অবস্থিত ১ হাজার ৩৮৫ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাটও জব্দের আদেশ দেওয়া হয়েছে, যার মূল্য ধরা হয়েছে ৪১ লাখ ৮২ হাজার টাকা।

এ ছাড়া তার স্ত্রী কামরুন নাহারের নামে পরিচালিত সাতটি ব্যাংক হিসাবে মোট এক কোটি তিন লাখ ৫৩ হাজার ৩৬৯ টাকা জমা রয়েছে বলে আদালতকে জানানো হয়। এসব হিসাবও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

জমি, ফ্ল্যাট জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করেন দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল। আবেদনে উল্লেখ করা হয়, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ১৮ কোটি ২৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। পাশাপাশি তার ব্যক্তি মালিকানাধীন ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ৬২৬ কোটি ৬৫ লাখ টাকার সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য পাওয়ায় দুদক তার বিরুদ্ধে মামলা করেছে। সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে সম্পদ জব্দ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

অন্যদিকে, কামরুন নাহারের বিরুদ্ধেও ছয় কোটি ৮০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার নামে থাকা সঞ্চয়ী ও ডিপিএস মিলিয়ে সাতটি হিসাবে প্রায় পাঁচ কোটি ৯৬ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ায় দুদক পৃথক মামলা দায়ের করেছে। এ কারণেই ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করা হয়।

এর আগে ২০২৪ সালের ১৪ জুলাই এক সংবাদ সম্মেলনে দুর্নীতির প্রসঙ্গ তুলে শেখ হাসিনা তার বাসায় কর্মরত এক পিয়নের অস্বাভাবিক সম্পদের কথা উল্লেখ করেন। তিনি দাবি করেন, ওই ব্যক্তি কয়েকশ কোটি টাকার মালিক হয়েছেন এবং তার জীবনযাপনে হেলিকপ্টার ব্যবহারের কথাও বলেন। যদিও সে সময় নাম প্রকাশ করা হয়নি, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি আলোচনায় এলে জাহাঙ্গীর আলমের নাম সামনে আসে। পরবর্তী সময়ে তার ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দেওয়া হয়।

জাহাঙ্গীর আলম টানা দুই মেয়াদে শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। বিরোধী দলে থাকার সময়েও তিনি তার ব্যক্তিগত স্টাফ ছিলেন। বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জন্য বাসা থেকে খাবার ও পানি বহনের দায়িত্ব পালন করায় তিনি ‘পানি জাহাঙ্গীর’ নামেও পরিচিত ছিলেন। পরবর্তীতে নানা অভিযোগের মুখে তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের বাসিন্দা জাহাঙ্গীর আলম একসময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করলেও দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন। তবে শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ান।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় ব্যবহার করে তদবির ও প্রভাব খাটিয়ে তিনি বিপুল সম্পদের মালিক হন এবং নোয়াখালী ও ঢাকায় উল্লেখযোগ্য সম্পদ গড়ে তোলেন। এ প্রেক্ষাপটে ২০২৩ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাহাঙ্গীর আলমের সঙ্গে প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো সম্পর্ক নেই।

জুলাইয়ের গণআন্দোলনের পর শেখ হাসিনা সরকারের পতনের পর দুদক তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের ঘোষণা দেয়। মামলার আগে সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রস্তুত প্রতিবেদনে উল্লেখ করা হয়, জাহাঙ্গীর আলম একটি নিম্ন আয়ের পরিবারের সন্তান এবং একসময় জাতীয় সংসদ ভবনে দৈনিক মজুরিতে কাজ করতেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই তার আর্থিক অবস্থার দ্রুত পরিবর্তন ঘটে। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল–সোনাইমুড়ী) আসনে মনোনয়নপত্র দাখিলের সময় দেওয়া হলফনামায় তিনি নিজের নামে প্রায় ২১ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের ঘোষণা দেন। একই সঙ্গে তার স্ত্রী কামরুন নাহারের নামে প্রায় সাত কোটি ৩০ লাখ টাকার সম্পদের তথ্য উল্লেখ করা হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

১১

এসএসসি ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা

১২

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

১৩

নিজের বাল্যবিয়ে ঠেকানো ছাত্রী পেল ‘কন্যা সাহসিকা’ সম্মাননা

১৪

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৫

হার্ট অ্যাটাকে দিনে ৭০০ মানুষের মৃত্যু

১৬

ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম

১৭

বাবার মজুত করা ডিজেলে ডুবে শিশু সন্তানের মৃত্যু

১৮

চলন্ত অটোরিকশায় আগুন, নেভাতে গিয়ে পাওয়া গেল গাঁজার বস্তা

১৯

আগামী জুলাই মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস দেওয়া হবে

২০

বেগম খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা

বেগম খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা
ফাইল ছবি

দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেকের ইমামতিত্বে বুধবার বেলা ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার বড়ো ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের অন্য সদস্যরা, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাবৃন্দ, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানগণ, বিভিন্ন দেশের কূটনীতিক ও বিদেশি অতিথি, রাজনীতিবিদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং সমাজের নানা শ্রেণি-পেশার লাখো মানুষ।

নামাজে জানাজাকে ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের সব এলাকায় বিপুল জনসমাগম ঘটে। নীরবতা ও শ্রদ্ধার মধ্য দিয়ে সর্বস্তরের মানুষ দেশের এই শীর্ষ রাজনৈতিক নেত্রীকে শেষ বিদায় জানাতে উপস্থিত হন।

এর আগে বেগম খালেদা জিয়ার মরদেহ বিশেষ অ্যাম্বুলেন্সে করে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে তাঁর বড়ো ছেলে তারেক রহমানের বাসভবনে নেয়া হয়। সেখানে পরিবারের সদস্য, স্বজন ও দলীয় নেতা-কর্মীরা শেষ বারের মতো তাঁকে শ্রদ্ধা জানান। এরপর বেগম জিয়ার মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনা হয়।

নামাজে জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

জানাজা ও দাফন অনুষ্ঠান শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এ সময় আশপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করা হয়।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ এক দীর্ঘদিনের প্রভাবশালী রাজনৈতিক নেত্রীকে হারাল, যিনি গণতান্ত্রিক আন্দোলন, রাষ্ট্র পরিচালনা ও বিরোধী রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

১১

এসএসসি ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা

১২

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

১৩

নিজের বাল্যবিয়ে ঠেকানো ছাত্রী পেল ‘কন্যা সাহসিকা’ সম্মাননা

১৪

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৫

হার্ট অ্যাটাকে দিনে ৭০০ মানুষের মৃত্যু

১৬

ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম

১৭

বাবার মজুত করা ডিজেলে ডুবে শিশু সন্তানের মৃত্যু

১৮

চলন্ত অটোরিকশায় আগুন, নেভাতে গিয়ে পাওয়া গেল গাঁজার বস্তা

১৯

আগামী জুলাই মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস দেওয়া হবে

২০

চার অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

চার অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
সংগৃহীত

দেশের চার অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৮ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

১১

এসএসসি ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা

১২

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

১৩

নিজের বাল্যবিয়ে ঠেকানো ছাত্রী পেল ‘কন্যা সাহসিকা’ সম্মাননা

১৪

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৫

হার্ট অ্যাটাকে দিনে ৭০০ মানুষের মৃত্যু

১৬

ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম

১৭

বাবার মজুত করা ডিজেলে ডুবে শিশু সন্তানের মৃত্যু

১৮

চলন্ত অটোরিকশায় আগুন, নেভাতে গিয়ে পাওয়া গেল গাঁজার বস্তা

১৯

আগামী জুলাই মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস দেওয়া হবে

২০

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের ব্যাপারে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের ব্যাপারে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা
ছবি

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের ব্যাপারে সরকার বদ্ধপরিকর। তাই নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি বা শঙ্কার কারণ নেই।

আজ রবিবার সকালে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এ সময় রাজশাহী আদালতের বিচারকবৃন্দ ও পিপি-এপিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আইন উপদেষ্টা ড. আসিফ বলেন, জাতীয় নির্বাচনে বিলম্ব করার কোনো কারণ নেই। এটি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। দীর্ঘ ১৬-১৭ বছরে কোনো জাতীয় নির্বাচন না হওয়ায় মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ থাকাটা স্বাভাবিক। এই সময়ে প্রায় ৫ কোটি মানুষ কখনো ভোট দিতে পারেননি। তাই আসন্ন নির্বাচন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষদের মধ্যে ভোট নিয়ে উৎসাহ সৃষ্টি হয়েছে। তারা অধীর আগ্রহে ভোটের জন্য অপেক্ষা করছে।

উপদেষ্টা ড. আসিফ লিগ্যাল এইড অফিস পরিদর্শন করে জানান, আদালতের দৈনন্দিন কার্যক্রমে গতিশীলতা আনার জন্য একজন বিচারকের জায়গায় এখন তিনজন বিচারক দায়িত্বে থাকবেন। এতে মামলার চাপ কমবে।

তিনি বলেন, আদালত সংস্কারে আমরা নানান উদ্যোগ নিচ্ছি। এর সুফল জনগণ অবশ্যই পাবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

১১

এসএসসি ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা

১২

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

১৩

নিজের বাল্যবিয়ে ঠেকানো ছাত্রী পেল ‘কন্যা সাহসিকা’ সম্মাননা

১৪

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৫

হার্ট অ্যাটাকে দিনে ৭০০ মানুষের মৃত্যু

১৬

ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম

১৭

বাবার মজুত করা ডিজেলে ডুবে শিশু সন্তানের মৃত্যু

১৮

চলন্ত অটোরিকশায় আগুন, নেভাতে গিয়ে পাওয়া গেল গাঁজার বস্তা

১৯

আগামী জুলাই মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস দেওয়া হবে

২০

বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার

বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার
সংগৃহীত

দেশজুড়ে জ্বালানি তেলের সরবরাহে টানাপোড়েন দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে ঠাকুরগাঁওয়েও। জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে মিলছে না তেল। দৈনিক একটি পাম্পে সীমিত পরিমাণে পাওয়া গেলেও সড়কজুড়ে লম্বা লাইন।

দেশজুড়ে জ্বালানি তেলের সরবরাহ সংকটের প্রভাব পড়েছে উত্তরাঞ্চলের জেলাগুলোতেও। ঠাকুরগাঁওয়ে অনেক ফিলিং স্টেশনে তেল না থাকায় ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। কোথাও কোথাও সীমিত পরিমাণে জ্বালানি মিললেও দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ভোক্তাদের।

এমন পরিস্থিতির মধ্যেই জেলার একটি বিয়ের অনুষ্ঠানে দেখা গেল ভিন্নরকম এক উপহার। সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের রাজাপুকুরে এক বিয়ের অনুষ্ঠানে বরকে উপহার হিসেবে দেওয়া হয়েছে ৫ লিটার অকটেন। যা উপস্থিত অতিথিদের মধ্যে সৃষ্টি করে হাস্যরস ও কৌতূহল। অনেকেই এটিকে সময়োপযোগী ও বাস্তবধর্মী উপহার হিসেবে উল্লেখ করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত হাসান রায়হান নামে এক অতিথি বলেন, এখনকার সময়ে জ্বালানি তেলই সবচেয়ে দামি ও প্রয়োজনীয় জিনিস। তাই এমন উপহার সত্যিই ব্যতিক্রমী। জামাল নামে আরেকজন বলেন, এটা যেমন মজার, তেমনি বর্তমান পরিস্থিতির একটি প্রতিফলনও বটে।

এই ঘটনা শুধু হাসির খোরাক নয়, বরং চলমান জ্বালানি সংকটের চিত্রও তুলে ধরে। যেখানে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি এখন মানুষের কাছে প্রায় ‘সোনার হরিণে’ পরিণত হয়েছে।

অকটেন উপহার দেওয়া ব্যবসায়ী জহিরুল ইসলাম বলেন, পেট্রোল-অকটেন পেতে ভোগান্তি চরমে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও জ্বালানি তেল মিলছে না। মানুষ দৈনন্দিন কাজগুলো করতে পারছেন না। এমন সময়ে বর-কনে যাতে স্বস্তি আর স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন সেজন্য অকটেন উপহার দেওয়া হয়েছে। এটি সংকটের প্রতীকও বটে।

বর রাতুল হাসান সাফি বলেন, বিয়েতে এটি খুবই ব্যতিক্রমী উপহার। অকটেন হলেও এটি সংকটময় মুহূর্তে কাজে লাগবে। যারা দিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

জ্বালানি তেলের এমন সংকট দীর্ঘস্থায়ী হলে এর প্রভাব পড়বে পরিবহন, কৃষি ও নিত্যপণ্যের বাজারে। ফলে সাধারণ মানুষের ভোগান্তি আরো বাড়ার আশঙ্কা রয়েছে।

এই বিয়ের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে। ব্যতিক্রমী এই উপহার যেমন আনন্দের খোরাক জুগিয়েছে, তেমনি বর্তমান বাস্তবতার একটি স্পষ্ট বার্তাও পৌঁছে দিয়েছে সবার মাঝে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

১১

এসএসসি ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা

১২

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

১৩

নিজের বাল্যবিয়ে ঠেকানো ছাত্রী পেল ‘কন্যা সাহসিকা’ সম্মাননা

১৪

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৫

হার্ট অ্যাটাকে দিনে ৭০০ মানুষের মৃত্যু

১৬

ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম

১৭

বাবার মজুত করা ডিজেলে ডুবে শিশু সন্তানের মৃত্যু

১৮

চলন্ত অটোরিকশায় আগুন, নেভাতে গিয়ে পাওয়া গেল গাঁজার বস্তা

১৯

আগামী জুলাই মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস দেওয়া হবে

২০

কুমিল্লা বিভাগ বাস্তবায়নসহ যে সব বিষয় অগ্রাধিকার পেল দ্বীন মোহাম্মদের নির্বাচনে ইশতেহারে

কুমিল্লা বিভাগ বাস্তবায়নসহ যে সব বিষয় অগ্রাধিকার পেল দ্বীন মোহাম্মদের নির্বাচনে ইশতেহারে
ছবি

নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে নিজেদের নির্বাচনি ‘ইশতেহার’ ঘোষণা করেছে কুমিল্লা-৬ আসনে ১১ দলীয় জোট মনোনীত  প্রার্থী, কুমিল্লা মহানগরীর আমীর ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ।

ইশতেহারে একটি ‘সমৃদ্ধ কুমিল্লা বিনির্মাণের অঙ্গিকার’ গড়ার প্রত্যয় ব্যক্ত করে রাষ্ট্র পরিচালনার জন্য কুমিল্লা বিভাগ বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়কে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার প্রকাশ করেন কুমিল্লা-৬ আসনের এগার দলীয় জোট মনোনীত প্রার্থী। রাষ্ট্র পরিচালনায় যুবকদের প্রাধান্য, নারীর নিরাপত্তা নিশ্চিত, প্রযুক্তি নির্ভর সমাজ গঠন জুলাই সনদ বাস্তবায়ন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপসহ বিভিন্ন বিষয় প্রাধান্য পেয়েছে কাজী দ্বীন মোহাম্মদের নির্বাচনী ইশতেহারে।

যে সব বিষয় অগ্রাধিকার পেল ইশতেহারে:

বিভাগ বাস্তবায়ন-

ক. কুমিল্লাকে কুমিল্লা নামেই আমরা বিভাগ করার যাবতীয় কার্যক্রম গ্রহণ করবো।

খ. বৃহত্তর কুমিল্লার বিভিন্ন জেলাগুলোর সহজতর যোগাযোগ সুবিধা বিবেচনায় রেখে বিভাগীয় দপ্তর স্থাপন করা।

আধুনিক নগরায়ন-

নগরীর উল্লেখযোগ্য স্থাপনা সংস্কার করে আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব কুমিল্লা প্রতিষ্ঠা করা।

বিমান বন্দর-

কুমিল্লায় আন্তর্জাতিক বিমান বন্দর চালুর উদ্যোগ গ্রহণ করা হবে।

জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনা-

ক. পরিকল্পিত ড্রেনেজ সিস্টেম প্রতিষ্ঠা। খ. খাল ও জলাধারগুলো পর্যাপ্ত খনন ও পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করা। গ. ইপিজেডের বিষাক্ত বর্জ্য ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মানের বর্জ্য পরিশোধনাগার স্থাপন।

যানজট নিরসন-

ক. ফুটপাথ দখলমুক্ত করে পথচারীদের চলাচল নির্বিঘ্ন করা। খ. ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করা।গ. পর্যাপ্ত ফ্লাইওভার, আন্ডারপাস, ফুটওভারব্রীজ নির্মাণ করা। ঘ. সড়কে অবৈধ পার্কিং বন্ধের উদ্যোগ গ্রহণ।

রেললাইন-

কুমিল্লা-ঢাকা সরাসরি রেললাইন নির্মাণ করা হবে কুমিল্লাবাসী যাতে স্বল্প সময়ে ট্রেনে চলাচল করে কুমিল্লা-ঢাকা নির্বিঘ্নে যাতায়াত করতে পারে।

শিক্ষা-

ক. প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন।খ. কুমিল্লা জিলা স্কুল ও ফয়জুন্নেছা সরকারি স্কুলের অবকাঠামো উন্নয়ন করে ভর্তির কোটা বৃদ্ধি করা হবে।গ. সদর দক্ষিণে সরকারি উচ্চ বিদ্যালয় ও কামিল মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ। ঘ. তরুণ সমাজকে দক্ষ করে তুলতে কয়েকটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের উদ্যোগ গ্রহণ।

স্বাস্থ্য-

ক. কুমিল্লা সদর হাসপাতালকে ২৫০ বেডে উন্নীতকরণ।খ. শিশু ও মায়েদের সুচিকিৎসার লক্ষ্যে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ।

গ. ক্যান্সার ও হৃদরোগীদের চিকিৎসায় আধুনিক হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা আমাদের রয়েছে।

যোগাযোগ ব্যবস্থা-

ক. গোমতী নদীতে বিদ্যমান চাঁনপুর ব্রীজকে প্রশস্থ করে পাকা করা এবং নদীর দু’পাড় রক্ষায় বাঁধ উঁচু করে নির্মাণ করা। খ. সকল ধরণের সড়ক প্রশস্থ করে সংস্কারের উদ্যোগ গ্রহণ।

মাদকমুক্ত কুমিল্লা গড়া-

ক. সর্বগ্রাসী মাদককে নির্মূলের লক্ষ্যে মোটিভেশন কার্যক্রম জোরদার করা।

খ. মাদক নিষিদ্ধে সামাজিক ও প্রশাসনিক প্রতিরোধ গড়ে তোলা।গ. প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মনিটরিং সেল গঠন করা।

বেকারত্ব নিরসন-

ক. কুমিল্লায় ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন গঠন। খ. ফ্রিল্যান্সিং আইটি পার্ক প্রতিষ্ঠা।

গ. নতুন উদ্যোক্তাদের জন্যে বিনিয়োগ লোন স্কিম চালুর উদ্যোগ গ্রহণ।

কৃষক ও শ্রমিকের জীবনোন্নয়ণ-

ক. বিনা সুদে ঋণ বিতরণ। খ. কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ। গ. কীটনাশক, সার ও বীজ স্বল্প মূল্যে প্রপ্তির ব্যবস্থাকরণ।ঘ. শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় উদ্যোগী ভূমিকা পালন।

ঘ. শ্রমিকদের জন্য সেফটি নেট, স্বাস্থ্য কার্ডের ব্যবস্থাকরণ।

ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহবস্থান-

ক. সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন-বাজেট তৈরী করণ। খ. ধর্মীয় উৎসবের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণ। গ. সকল ধর্মের লোকদের সমান নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ।

সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত কুমিল্লা প্রতিষ্ঠা-

ক. সন্ত্রাসীদের বিরুদ্ধে সামাজিক ও প্রশাসনিক প্রতিরোধ গড়ে তোলা। খ. ব্যবসা কেন্দ্র ও সমাজের সর্বস্তর থেকে চাঁদাবাজি ব্যবস্থা নির্মূলে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ।

নারী ও শিশু উন্নয়ন

ক. নারীদের সামাজিক মর্যাদা রক্ষায় ইভটিজিং বিরোধী নারী বান্ধব সমাজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ। খ. নারীর কর্মসংস্থান ও নারী উদ্যোক্তা তৈরীতে উদ্যোগ গ্রহণ। গ. শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে প্রতি ওয়ার্ড ও ইউনিয়নে পর্যাপ্ত খেলার মাঠ তৈরীর ব্যবস্থা করা।

প্রবাসীদের জন্য কল্যাণমুখী উদ্যোগ গ্রহণ-

ক. দক্ষতা অর্জনের জন্য আর্থিক সহায়তা ও ঋণ সুবিধা প্রদান। খ. রেমিট্যান্স যোদ্ধাদের সন্তানদের অধিক হারে শিক্ষাবৃত্তি প্রদান।

গ. প্রবাসীদের পরিবারদের নিরাপত্তা নিশ্চিত করা।

গণমাধ্যম-

ক. গণমাধ্যম কর্মীদের দক্ষ করে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ।

খ. গণমাধ্যম কর্মীদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো নির্ধারণ। গ. কুমিল্লা প্রেসক্লাব ভবন আধুনিক কমপ্লেক্সে রূপান্তর করণ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

১১

এসএসসি ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা

১২

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

১৩

নিজের বাল্যবিয়ে ঠেকানো ছাত্রী পেল ‘কন্যা সাহসিকা’ সম্মাননা

১৪

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৫

হার্ট অ্যাটাকে দিনে ৭০০ মানুষের মৃত্যু

১৬

ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম

১৭

বাবার মজুত করা ডিজেলে ডুবে শিশু সন্তানের মৃত্যু

১৮

চলন্ত অটোরিকশায় আগুন, নেভাতে গিয়ে পাওয়া গেল গাঁজার বস্তা

১৯

আগামী জুলাই মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস দেওয়া হবে

২০

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান শুরু

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান শুরু
ছবি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন হচ্ছে। ইতিমধ্যে নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠান শুরু হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

১১

এসএসসি ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা

১২

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

১৩

নিজের বাল্যবিয়ে ঠেকানো ছাত্রী পেল ‘কন্যা সাহসিকা’ সম্মাননা

১৪

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৫

হার্ট অ্যাটাকে দিনে ৭০০ মানুষের মৃত্যু

১৬

ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম

১৭

বাবার মজুত করা ডিজেলে ডুবে শিশু সন্তানের মৃত্যু

১৮

চলন্ত অটোরিকশায় আগুন, নেভাতে গিয়ে পাওয়া গেল গাঁজার বস্তা

১৯

আগামী জুলাই মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস দেওয়া হবে

২০

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল, তফসিল ঘোষণা

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল, তফসিল ঘোষণা
সংগৃহীত

আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ উপনির্বাচন ও প্রার্থীর মৃত্যুজনিত কারণে বাতিল হওয়া শেরপুর-৩ আসনের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এ দুই আসনে ৯ এপ্রিল ভোট হতে পারে। এ বিষয়ে বিকেলে তফসিল ঘোষণা করে বিস্তারিত জানানো হবে।

এই দুই আসনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ থাকছে বলে জানা গেছে।

ইসি কর্মকর্তারা জানান, বগুড়া-৬ আসন বিএনপি চেয়ারম্যান ছেড়ে দেওয়ায় শূন্য হয়। তাই সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আর ভোটের আগে শেরপুর-৩ আসনের একজন প্রার্থী মারা যাওয়ায় সেই আসনের ভোট বাতিল করে ইসি। সেখানেও নির্বাচন অনুষ্ঠিত হবে।