

নাটোরের
লালপুরে মাদকবিরোধী অভিযানে ‘ইমো হ্যাকিংয়ে’ জড়িত এক দম্পতিসহ ছয়জনকে আটক করেছে
পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য ও সাইবার অপরাধে ব্যবহৃত সরঞ্জাম। আটকদের
মধ্যে চারজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ
সূত্রে জানা যায়, বুধবার দিনগত রাতে উপজেলার মোমিনপুর এলাকায় সড়কে মোটরসাইকেলে তল্লাশি
চালিয়ে এক দম্পতিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা, ১৯ পিস ট্যাপেন্টাডল
ট্যাবলেট, একটি মোটরসাইকেল এবং ইমো হ্যাকিংয়ে ব্যবহৃত ৫টি মোবাইল ফোনসহ নগদ ৯১০ টাকা
জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই দম্পতি মাদক ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন
ধরে সাইবার অপরাধের সঙ্গে জড়িত।
একই
দিনে লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও তিনজন মাদকসেবী ও একজন
মাদক পরিবহণকারীকে আটক করা হয়। পরে তাদের লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবীর হোসেনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
আদালত
মাদক সেবনের অপরাধে বাবুল ইসলাম, আসলাম ও আশরাফুলকে ১০০ টাকা অর্থদণ্ডসহ ১৫ দিনের বিনাশ্রম
কারাদণ্ড প্রদান করেন। এছাড়া মাদক পরিবহণের অপরাধে সাইদুর নামের একজনকে ১০০ টাকা অর্থদণ্ডসহ
৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
লালপুর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আটক দম্পতির বিরুদ্ধে মাদক ব্যবসা
ও ইমো হ্যাকিংয়ের অভিযোগ রয়েছে। মাদকের বিস্তার রোধ ও সাইবার অপরাধ দমনে এ ধরনের সাঁড়াশি
অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


পরিবেশের
দূষণ রোধে আগামী জুলাই মাস থেকে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের
শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ ও স্কুলের পোশাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সচিবালয়ে
বুধবার (২২ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে স্কুলে পাটের ব্যাগ বিতরণ
কার্যক্রম সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব
আতিকুর রহমান রুমন।
তিনি
বলেন, “আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে তিন মন্ত্রণালয় যথাক্রমে
প্রাথমিক ও গণশিক্ষা, বস্ত্র ও পাট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এই বৈঠক হয়েছে।
বৈঠকে প্রতিটি উপজেলায় দুইটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পাটের
তৈরি ব্যাগ প্রদানের সিদ্ধান্ত হয়েছে। একটি পরীক্ষামূলক প্রকল্প দিয়ে এই কার্যক্রম
শুরু করা হবে।”
পাটশিল্পকে
রক্ষা এবং পরিবেশকে দূষণের হাত থেকে মুক্ত করতে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন
রুমন। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনও এ বিষয়ে সাংবাদিকদের
সঙ্গে কথা বলছিলেন। তিনি বলেন, জুলাই থেকে প্রতিটি উপজেলায় দুইটি করে স্কুলে এই কর্মসূচি
শুরু হবে। এই পাইলট প্রকল্পের স্কুল নির্বাচন করবে স্থানীয় প্রশাসন।
প্রথম
মাসে এক লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে পাটের স্কুল ব্যাগ ও ড্রেস দেওয়া হবে। সরকারের
এই কার্যক্রমে প্রথম ধাপে প্রতি উপজেলার ২টি স্কুল পাবে। পর্যায়ক্রমে সব প্রাথমিক স্কুলের
শিক্ষার্থীরা এই সুবিধা পাবে।
প্রধানমন্ত্রীর
নির্দেশনায় ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য ব্যবহরে উৎসাহিত করতে এ উদ্যোগ
নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাহদি। এর মাধ্যমে দেশীয় শিল্পকে উৎসাহিত করার পাশাপাশি
শিক্ষার্থীদের মধ্যে সমতা ও ন্যায্যতার বার্তা পৌঁছে দেওয়া হবে বলে ভাবছে সরকার। এই
উদ্যোগ ধনী-দরিদ্র বৈষম্য কমাতে ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।
স্থানীয়সরকার
প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, এই কর্মসূচি বাস্তবায়নে ও ব্যয়ে তিন মন্ত্রণালয়ের
সমন্বয় করে কাজ করবে।
বস্ত্র
ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, পাট শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনাই আমাদের
সরকারের মূল লক্ষ্য। পলিথিনের কারণে যে পরিবেশ দূষণ হচ্ছে সেখান থেকে জনগণকে সরিয়ে
নিয়ে আসতে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পণ্য পৌঁছে দিতে এই কর্মসূচি নেয়া হয়েছে বলে
জানিয়েছেন শরীফুল আলম।
মন্তব্য করুন


মন্তব্য করুন


আওয়ামীলীগকে
নিষিদ্ধ ঘোষণার দাবিতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে শুরু হয়েছে বিক্ষোভ
সমাবেশ। মানুষের ঢল নেমেছে বিক্ষোভ সমাবেশে।
আজ
শুক্রবার (৯ মে) জুমার নামাজের পর এই কর্মসূচি শুরু হয়। সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক
পার্টি (এনসিপি)।
দলটির
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নিজ বাসভবনের সামনে সংবাদ সম্মেলনে এ
কর্মসূচির ঘোষণা দেন। এরপর বিক্ষোভকারীরা ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেয়।
রাজনৈতিক
দলের নেতাকর্মীরা স্লোগান দিয়ে সমাবেশে এসে অবস্থান নিচ্ছেন। আর এখনও অর্ধশতাধিক মানুষ
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে বিক্ষোভ করে যাচ্ছেন।
আওয়ামী
লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানী ঢাকার রাজপথ উত্তাল হয়ে উঠেছে। বিভিন্ন ছাত্র সংগঠন,
রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের অংশগ্রহণে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে স্লোগান দিতে থাকেন। জুমার নামাজের পর থেকেই বিভিন্ন
এলাকা থেকে ছাত্র-জনতা ও রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে এসে
জড়ো হতে শুরু করেন। সময় বাড়ার সাথে সাথে মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যাও বাড়তে থাকে।
এর
আগে, বৃহস্পতিবার রাত থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার
সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।
মন্তব্য করুন


জাতীয়
সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী দিলারা হাফিজের জানাজা জাতীয়
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত
জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, স্পিকার,
ডেপুটি স্পিকার, মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা।
জানাজার
আগে দিলারা হাফিজের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে
সকাল সাড়ে ৯টায় সিএমএইচ থেকে তার মরদেহ বনানীর বাসভবনে নেওয়া হয়।
সেখানে
কোরআন তেলাওয়াত ও তার জন্য দোয়া করেন স্বজনরা। বনানী সামরিক কবরস্থানে তার দাফন সম্পন্ন
হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য,
দিলারা হাফিজ গত ২৮ মার্চ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে
মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
ব্যক্তিগত
জীবনে তিনি স্বামী জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, দুই ছেলে ও
এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মন্তব্য করুন


চট্টগ্রামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে এক দিনের ব্যবধানে আবারও উদ্ধার করা হয়েছে অত্যন্ত বিষাক্ত কিং কোবরা প্রজাতির একটি সাপ।
রোববার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ এলাকা থেকে সাপটি উদ্ধার করে স্নেক এ্যান্ড স্নেক বাইট অ্যায়ারনেন্স (থ্রিএসএ)।
সংগঠন সূত্রে জানা যায়, সাপটি দেখতে পেয়ে নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করলে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় তারা সাপটিকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার হওয়া কিং কোবরা সাপটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন আনুমানিক ৬ কেজি।
এ বিষয়ে সংগঠনের উপদেষ্টা ও প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ইব্রাহীম খলিল আল হায়দার বলেন, সাম্প্রতিক সময়ে ক্যাম্পাস এলাকায় বারবার কিং কোবরা দেখা যাওয়ার পেছনে পরিবেশগত কারণ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশের পাহাড়ি এলাকাগুলোতে বনভূমি দখল, চাষাবাদ ও মানবিক কর্মকাণ্ড বৃদ্ধির ফলে সাপের স্বাভাবিক আবাসস্থল নষ্ট হচ্ছে। ফলে তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে লোকালয়ে চলে আসছে।
উল্লেখ্য, এর আগেও গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ঝর্ণা এলাকা থেকে প্রায় ৮ ফুট লম্বা আরেকটি কিং কোবরা উদ্ধার করা হয়েছিল।
মন্তব্য করুন


মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে সংশ্লিষ্ট প্রার্থীর কাছে এ নোটিশ পাঠানো হয়। জামালপুরের মেলান্দহ সিভিল জজ আদালতে দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক মো. আহমাদুল কবির সাকিল নোটিশটি জারি করেন।
নোটিশে বলা হয়, গত ১৯ জানুয়ারি দুপুরে উপজেলার ডিগ্রিরচর বাজার এলাকায় এমপি প্রার্থী ছামিউল হক ফারুকী মিছিল, জনসমাবেশ এবং প্রচারমূলক কর্মকাণ্ডে অংশ নেন—এমন অভিযোগ পাওয়া যায়। অভিযোগটি যাচাই করে প্রাথমিকভাবে এর সত্যতা মিলেছে বলে উল্লেখ করা হয়। এ অবস্থায় তাকে আগামী ২২ জানুয়ারি সশরীরে হাজির হয়ে লিখিতভাবে নিজের অবস্থান ব্যাখ্যা করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে ছামিউল হক ফারুকীর ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি ;
দুপুরে কুমিল্লা নগরের ধর্মসাগরপাড়ের ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন কুমিল্লা-৬( আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন ও কুমিল্লাা সেনানিবাস এলাকা) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। আজ সোমবার বিকেল পাঁচটার আগেই তাঁর প্রতিনিধিরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসানের দপ্তরে গিয়ে সেটি অনুমোদন করিয়ে নেন। এর ফলে ইয়াছিন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আমিন উর রশিদের (ইয়াছিন) প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।প্রত্যাহারপত্রে মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন উল্লেখ করেন, আমি মোহাম্মদ আমিন উর রশিদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনে একজন বৈধ সংসদ সদস্য প্রার্থী। আমি বর্তমানে অনিবার্য ও ব্যক্তিগত কারণে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করা থেকে নিজেকে বিরত রাখতে চাই। এমতাবস্থায় নির্বাচন কমিশনের বিধি ও নির্ধারিত সময়সীমার মধ্যে স্বেচ্ছায় আসন ২৫৪ কুমিল্লা-৬ নির্বাচনী এলাকা থেকে আমার প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করেছি। উপরোক্ত বিষয় বিবেচনা কওে প্রার্থিতা প্রত্যাহারের আবেদনটি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনার সহযোগিতা কামনা করছি।
এর আগে আজ সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন ও কুমিল্লা সেনানিবাস এলাকা) বিএনপির মনোনীত প্রার্থী মো. মনিরুল হক চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থী মো. জসিম উদ্দিনসহ কেন্দ্রীয় , জেলা ও মহানগরের নেতাকর্মীদের সামনে নির্বাচন থেকে সওে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেন। তখন বলেছিলেন তারেক রহমানের নির্দেশে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিদি;
কুমিল্লা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ি ও থ্রি-পিস উদ্ধার করেছে ব্যাটালিয়ন (১০ বিজিবি)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বিষয়টি নিশ্চিত করেন।বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।অভিযানকালে সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নোয়াপুর নামক স্থানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার শাড়ি ও থ্রি-পিস জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৫৭ লাখ ৪৫ হাজার টাকা।
বিজিবি জানায়, উদ্ধার অবৈধ মালামাল বিধি মোতাবেক সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
মন্তব্য করুন


প্রধানমন্ত্রী
তারেক রহমান বলেছেন, সরকার শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য ও রাজনীতিসহ সকল স্তরে নারীর
সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।
আগামীকাল
‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে আজ দেওয়া এক বাণীতে তিনি
বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সবাই সমান অধিকার ভোগ করবে।
সম্মান ও মর্যাদা এবং নিরাপত্তা নিয়ে পরিবার, রাষ্ট্র ও সমাজে কাজ করবে।’
৮
মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী বিশ্বের সকল
নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ‘একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই টেকসই
হয়, যখন নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত হয়। এ প্রেক্ষাপটে
আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত
হোক নারী ও কন্যার অধিকার’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়েছে বলে আমি
মনে করি।’
তিনি
বলেন, বিশ্বে জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। নারীদের রাষ্ট্র সরকার ও রাজনীতির মূলধারার
বাইরে রেখে উন্নয়ন সম্ভব নয়। বিশেষ করে, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে ঘরে
বাইরে সামগ্রিক উন্নয়নের সুফল সম্ভব নয়। বাংলাদেশে জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী।
নারীদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়নে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর
রহমান এবং মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া যুগান্তকারী ভূমিকা পালন করেছিলেন।
শহীদ জিয়ার শাসনামলে ১৯৭৬ সালে রাষ্ট্রপতির সচিবালয়ে ‘নারী বিষয়ক দফতর’
প্রতিষ্ঠা করা হয়। ১৯৭৮ সালে গঠন করা হয় ‘মহিলা বিষয়ক মন্ত্রণালয়’
যা পরবর্তীতে বেগম খালেদা জিয়ার শাসনামলে ১৯৯৪ সালে ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’-এ
রূপান্তরিত হয়েছিল।
তারেক
রহমান বলেন, নারীর আর্থসামাজিক ক্ষমতায়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্বাদশ শ্রেণি
পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন। বাংলাদেশে নারীর ক্ষমতায়নে এটি ছিল
একটি বৈপ্লবিক সিদ্ধান্ত। একই ধারাবাহিকতায় বর্তমান সরকার নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে
‘ফ্যামিলি কার্ড’ চালু করেছে।
তিনি
বলেন, আমাদের লক্ষ্য হলো নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়নের অংশ হিসেবে স্নাতকোত্তর
পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালু করা, উচ্চশিক্ষায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি, মেয়েদের জন্য
ফ্রি স্কুল ইউনিফর্ম, ডিজিটাল লার্নিং সুবিধা এবং আধুনিক শিক্ষাব্যবস্থা সম্প্রসারণ
করা।
সরকার
নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,
সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে।
তিনি
বলেন, আমাদের বিদ্যমান সমাজে সমতা হোক অঙ্গীকার, মর্যাদা হোক বাস্তবতা, আর ক্ষমতায়ন
হোক উন্নয়নের ভিত্তি।
প্রধানমন্ত্রী
‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সফলতা
কামনা করেন।
মন্তব্য করুন


দায়িত্বশীল
ভূমিকা পালন করে নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করে তোলায় গুরুত্বপূর্ণ অবদান রাখার
জন্য তারেক রহমান, ডা. শফিকুর রহমান এবং নাহিদ ইসলামের প্রতি অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা
জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ
শনিবার ( ১৪ ফেব্রুয়ারি ) পৃথক টেলিফোন আলাপে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি),
বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই নেতাদের সঙ্গে কথা
বলেন।
এ
সময়ে প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর পরিমিতি, সংযম ও দায়িত্বশীল আচরণের ফলে
নির্বাচন ঘিরে সারাদেশে একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে।
প্রথমে
প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে কথা বলেন এবং তার দলের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে
বিজয়ের জন্য অভিনন্দন জানান।
প্রধান
উপদেষ্টা পরে শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে সাফল্যের জন্য এবং নির্বাচন পরবর্তী দায়িত্বশীল
ভূমিকা পালনের জন্য ধন্যবাদ জানান।
তিনি
আশা প্রকাশ করেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতেও রাজনৈতিক দলগুলো একইভাবে
সহযোগিতাপূর্ণ ও ইতিবাচক ভূমিকা পালন করবে। দেশের জনগণের প্রত্যাশা পূরণে সকলকে ঐক্যবদ্ধভাবে
কাজ করার আহ্বানও জানান তিনি।
মন্তব্য করুন