দাউদকান্দিতে প্রাইভেটকার জব্দ, ১০০ কেজি গাঁজা উদ্ধার

দাউদকান্দিতে প্রাইভেটকার জব্দ, ১০০ কেজি গাঁজা উদ্ধার
ছবি

নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দিতে একটি পুরাতন প্রাইভেটকার থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এ সময় গাঁজা বহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-১৪-৫৭৩৬ নম্বরের সিলভার রঙের প্রাইভেটকারটি জব্দ করা হয়। তবে গাড়ির চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে, মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্ব ও নির্দেশনায় এসআই (নিঃ) মো. মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় একটি পুরাতন সিলভার রঙের প্রাইভেটকার চেকপোস্টের কাছে এলে থামার সংকেত দেওয়া হয়। চালক গাড়িটি থামিয়ে দ্রুত নেমে দৌড়ে কৌশলে পালিয়ে যায়।

পুলিশ আরো জানায়, প্রাইভেটকারটি তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করে। একই সঙ্গে গাঁজা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকা যোগাযোগ বন্ধ করে দিয়েছে, তাই বাবাকে তুলে নিয়ে গেলেন প্রেমিক

১

তৃণমূল ছেড়ে এবার বিজেপির হয়ে নির্বাচনে লড়বেন কোয়েল মল্লিক

২

নরসিংদী থেকে লোক ভাড়া করে এনে ব্রাহ্মণবাড়িয়ায় মারামারি, আহত ১০

৩

মেসি চলে গেলে আর্জেন্টিনা আর আগের মতো থাকবে না: স্কালোনি

৪

দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ

৫

নিজের কবর খুঁড়ে মৃত্যুর অপেক্ষা, বছরখানেক আগে করিয়েছেন চল্লিশাও

৬

আখতারুজ্জামান এখন শুধু জামায়াতের নেতা নন, নির্যাতিত মানুষের নেতা: জামায়াত আমির

৭

কুমিল্লায় ফলের বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা ২৪,০০০ টাকা

৮

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান

৯

২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ

১০

কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ জোরদার করার তাগিদ

১১

সালমান মুক্তাদিরের শ্বশুরের বার থেকে ২৩০ বোতল অবৈধ মদ জব্দ

১২

‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, গ্রেপ্তার বরের বাবা

১৩

নিরাপদ খাদ্য উৎপাদন ও কারিগরি শিক্ষায় দেশকে এগিয়ে নিতে হবে: কুমিল্লা টাউনহল মাঠে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশীদ ইয়াছিন

১৪