

মাদারীপুর সদর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তির যৌনাঙ্গ গুরুতরভাবে জখম করার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে।
এ ঘটনায় অভিযুক্ত নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) ভোররাতে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াবাড়ি মাতুব্বর বাড়ি এলাকায় এই ঘটনাটি ঘটে।
আহত ব্যক্তি হাবিব মাতুব্বর (৩৫) এবং অভিযুক্ত তার স্ত্রী শিউলি বেগম (২৯)।পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই প্রবাসী হাবিব মাতুব্বর ও শিউলি বেগমের দাম্পত্য জীবনে নিয়মিত কলহ চলছিল। শিউলি বেগম তার স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছিলেন এবং বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠকও হয়। এরই ধারাবাহিকতায় শনিবার ভোররাতে তাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে।হাবিব মাতুব্বরের চাচাতো ভাই হৃদয় মাতুব্বর জানান, রাতের খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়েন। ভোরের দিকে চিৎকার শুনে ঘুম ভেঙে গেলে তারা ঘটনাস্থলে গিয়ে হাবিবকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিউলি বেগমকে আটক করে। এ সময় একটি ব্লেড জব্দ করা হয়। প্রাথমিক তদন্ত শেষে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
মন্তব্য করুন


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেন, যেখানেই চাঁদাবাজি, সেখানেই আপনারা প্রতিরোধ করুন। বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে একটা ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করার জন্য, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য। আপনারা কোন ভাবেই চাঁদাবাজিকে সহ্য করবেন না। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সব সময় চাঁদাবাজির বিরুদ্ধে।
আজ
রবিবার (৬ এপ্রিল) দুপুরে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের জামতলী বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রশংসা করে তিনি বলেন, প্রফেসর ড.
মুহাম্মদ ইউনূস বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর থেকে মানুষ শান্তিতে নিশ্বাস নিতে পারছে। গত ৫৪ বছরের ইতিহাসে এই প্রথম কোনো সরকার যতই দিন যাচ্ছে ততই জনপ্রিয় হচ্ছে। আস্তে আস্তে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আসছে, আস্তে আস্তে চাঁদাবাজ, টেন্ডারবাজদের মনে ভয়ে কাঁপুনি ধরছে, আস্তে আস্তে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের মান মর্যাদা উঁচু থেকে উচ্চতর অবস্থানে পৌঁছাচ্ছে। এই রমজানে লোডশেডিং এর সমস্যা হয়নি। তিনি রোহিঙ্গা সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছেন।
গণসংযোগ ও লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন, গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ, এনসিপি নেতা মাইন উদ্দিন, খন্দকার ওমর ফারুক, জালাল আহমেদ, আবুল কাশেম, আসাদুজ্জামান মিলন, কবির হোসেন, মাওলানা আবদুল কাইয়ুম, ইঞ্জিনিয়ার রাসেল সিদ্দিকী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লালমাই উপজেলা শাখার আহবায়ক নোমান হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মারুপ সিরাজী, কবি খান মোহাম্মদ রুবেল ও জুলাই আন্দোলনে পুলিশের ছোররা গুলিতে আহত মেহেদী হাসান শুভসহ শতাধিক নেতাকর্মী।
এর আগে এনসিপি নেতা শিশির দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা, লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম ও সেকেন্ড অফিসার আবদুল্লাহ আল ফারুকের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি ইউএনও এবং ওসিকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ব্যবসা, অবৈধভাবে মাটি বিক্রিসহ সকল প্রকার অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে প্রশাসনের পাশে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
বাংলাদেশ পুলিশের অধঃস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে শৃঙ্খলাপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে এ বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষা গ্রহণ করা হয়।
সকাল ১০টায় কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মরত এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে উন্নীতকরণের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আর বিকেল ৩টায় কনস্টেবল ও নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতির লক্ষ্যে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার সার্বিক তদারকি ও কেন্দ্র পরিদর্শন করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।
এ সময় পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠুতা নিশ্চিত করতে পুলিশ হেডকোয়ার্টার্স এবং চট্টগ্রাম রেঞ্জ অফিস থেকে আগত প্রতিনিধি ও পর্যবেক্ষকবৃন্দসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


মো: মাসুদ রানা,কচুয়া :
রবিউল আউয়াল মাসের পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন লক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে কলেজ মিলনায়তনে কলেজের আয়োজনে কিরাত নাত,হামদ ও হযরত মুহাম্মদ (সা:) এর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক সিহাদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, কলেজের সহকারী অধ্যাপক বিল্লাল হোসেন মোল্লা,আবুল খায়ের,ফজলুল হক,প্রভাষক আবু জাফর ও হাসিনা আক্তার সহ আরো অনেকে। এসময় কলেজের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন,ইয়ার আহমেদ মজুমদার,বিল্লাল হোসেন,সেলিম হোসেন,প্রভাষক ইফনুছ মোল্লা,সাইফুল ইসলাম সবুজ,ইয়াছিন মিয়া,লায়লা আরজুমান,নিগার সুলতানা,কবরি হোসেন সহ কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
মন্তব্য করুন


রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০।
রোববার (২ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার (৩ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন, র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এম জে সোহেল।
গ্রেফতারকৃতরা হলো: সাকিব ওরফে এল এস এরো (২৩), মো. আরমান (২০), শফিকুল ইসলাম সিয়াম (২৪) ও দেলোয়ার হোসেন (২৪)। অভিযানকালে তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ২টি চাকু উদ্ধার করা হয়।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এম জে সোহেল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিলেন।
তাদের নামে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। সেই সঙ্গে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এম জে সোহেল।
মন্তব্য করুন


কুমিল্লার মুরাদনগরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতের শব্দে অজ্ঞান হয়ে এক শিক্ষার্থী
প্রাণ হারিয়েছে। তার নাম সিয়াম । বয়স হয়েছিলো ১৪ বছর ।
শনিবার (১১ মে) সকাল সাড়ে নয়টার দিকে উত্তর ত্রিশ এলাকার বালুর মাঠে এ ঘটনা ঘটে।
নিহত সিয়াম মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের প্রবাসী
হুমায়ুন কবিরের ছেলে।
জানা যায়, সকালে সিয়াম বন্ধুদের সাথে নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে ত্রিশ গ্রামের
বালুর মাঠে গিয়েছিলো। তাদের খেলা চলাকালিন সময়ে মাঠে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে সিয়াম
মাঠেই অজ্ঞান হয়ে পড়ে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত
চিকিৎসক মৃত ঘোষনা করেন।
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এনামুল হক বলেন,
‘সকালে বাড়ির পাশের মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায় সিয়াম। এ সময় আচমকা ঝড়-বৃষ্টি
ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে কিশোর সিয়াম গুরুতর আহত হয়। সহপাঠীরা তাকে উদ্ধার করে
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সিয়ামের শরীরে পুড়ে যাওয়ার মতো কোনো
চিহ্ন পাওয়া যায়নি। ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ইসিজি) করার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত
হয়েছি।’
১৫ নম্বর নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো.জাকির হোসেন বলেন,
‘সিয়াম কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। বজ্রপাতের শব্দে
ঘটনাস্থলেই সে জ্ঞান হাড়িয়ে ফেলে। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা
করেন।’
মন্তব্য করুন


শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কুমিল্লায়
প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা
প্রশাসক সম্মেলন কক্ষে জেলার ১৭টি উপজেলার পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সঙ্গে প্রস্তুতিমূলক
সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর
আলম।
কুমিল্লা জেলা প্রশাসক মো.আমিরুল কায়ছার
এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, সকল উপজেলার
নির্বাহী অফিসার, র্যাবের কর্মকর্তা, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী
আবু ও সদস্য সচিব ইউছুফ মোল্লা টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরীর
আমীর কাজী দ্বীন মোহাম্মদসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ আরও অনেকে।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল:
কুমিল্লা নিউমার্কেটে নিত্যপণ্যের বাজারে
তদারকি অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ
অধিদপ্তর ।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে কুমিল্লা নিউমার্কেটে জাতীয় ভোক্তা অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। চলমান বর্ষা মৌসুমকে কেন্দ্র করে সবজিসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির বিষয়টি তদারকি করতে এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার বিরোধী নানা কর্মকাণ্ডের অভিযোগে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এ সময় সহযোগিতা করেন স্যানিটারি
ইন্সপেক্টর একে আজাদ এবং জেলা পুলিশের একটি টিম।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,কুমিল্লার
সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলাম জানান, অভিযানে মসলা, সবজি, কাচামরিচ, ডিম, ফার্মেসী
প্রভৃতি বিষয়ের ওপর তদারকি করা হয়। অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
করা হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


কুমিল্লা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম – মনোহরগঞ্জ) আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশি জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক দপ্তর সম্পাদক জনাব মোঃ সফিকুর রহমান এর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সহকারী রিটার্নিং অফিসার লাকসাম উপজেলার নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি কাছ থেকে বিএনপি নেতা নাজমুল হাসান,নয়ন মিয়া, সুমন মিয়া,যুবদল নেতা সোহাগ, ছাত্রদল নেতা নুর মোহাম্মদ মোঃ সফিকুর রহমান পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতৃবৃন্দ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
মন্তব্য করুন


পানের প্রায় ১০০ বিঘার বরজ
আগুনে পুড়ে গেছে। এতে নিঃস্ব হয়েছেন ৯০ জন পানচাষি। পানের বরজ পুড়ে প্রায় কোটি টাকার
ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (৩ মে ) দুপুরে
রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের পোড়াকয়া গ্রামের পান বরজে এ অগ্নিকাণ্ড ঘটে।
অগ্নিকাণ্ড নিয়ে পানচাষিরা
বলছেন, সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটতে পারে।
স্থানীয়রা জানান, পোড়াকয়া
গ্রামের ইসাহাকের পান বরজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে
আশপাশের পান বরজে। খবর পেয়ে রাজশাহী, বাগমারা, মোহনপুর ও আত্রাইয়ের ফায়ার সার্ভিসের
চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
গনিপুর ইউনিয়নের চেয়ারম্যান
মনিরুজ্জামান রঞ্জু বলেন, শতাধিক কৃষকের প্রায়
এক থেকে দেড়শ বিঘা জমির পান বরজ পুড়ে গেছে। কয়েক মিনিটের মধ্যে চাষিদের কোটি টাকার
ক্ষতি হয়ে গেছে। আমরা চাষিদের তালিকা তৈরি করে উপজেলায় জমা দিব।
তিনি বলেন, তালিকা হওয়ার
পর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তা জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। সরকারিভাবে
কিছু টাকা পেলে চাষিদের উপকার হবে। এ ঘটনায় অনেক চাষি একবারে নিঃস্ব হয়ে গেছে।
এক পানচাষি বলেন, বছরের এ
সময়ে পানের দাম সবচেয়ে বেশি থাকে। এখন বাজারে নতুন পান বিক্রি হচ্ছে চার থেকে সাড়ে
চার হাজার টাকা পোয়া। আর পুরোনো পান বিক্রি হচ্ছে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা পোয়া।
এ সময় পানের বরজ পুড়ে যাওয়া মানে চোখের সামনে টাকা পুড়ে ছাই হয়ে যাওয়া আর পানের বরজ
এমনভাবে পুড়েছে তাতে কিছু অবশিষ্ট নেই। সব বরজ নতুন করে তৈরি করতে হবে। আমার আড়াই বিঘা
জমির পান বরজ পুড়ে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা
(ইউএনও) মাহবুবুল ইসলাম বলেন, কৃষি অফিসের কর্মকর্তাদের নিয়ে পুড়ে যাওয়া পানের বরজ
পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থ কৃষক ও ক্ষতির পরিমাণের তালিকা করতে কৃষি কর্মকর্তাদের
নির্দেশনা দেওয়া হয়েছে। তালিকা তৈরির পর তা জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের পর থেকে কুমিল্লা সীমান্তজুড়ে টহল জোরদার রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৪ ডিসেম্বর) পুরো সীমান্তের যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেখানে অতিরিক্ত নজরদারির পাশাপাশি ফোর্স বাড়ানো হয়েছে। এরআগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে অতিরিক্ত নজরদারি ও ফোর্স বাড়ানো হয়েছে।
সরেজমিনে জেলার চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ ও সদর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা ঘুরে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গোলাবাড়ি, বিবিরবাজার, বৌয়ারা বাজার ও চৌদ্দগ্রামের আমানগড় এলাকায় বিজিবি সদস্যদের তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বিবিরবাজার এলাকার স্থানীয় বাসিন্দা আবু হাশেম বলেন, ঢাকায় গুলির ঘটনার পর শুক্রবার ও শনিবার সীমান্ত অনেকটা গরম। বিজিবি চেকপোস্ট বাড়িয়েছে। যাকে পাচ্ছে তাকেই তল্লাশি করছে।
গোলাবাড়ি এলাকার কৃষক আবুল মনসুর বলেন, সীমান্তে বিজিবির গাড়ির টহল আগের চেয়ে অনেক বেড়েছে। কেন টহল বাড়ছে- এমন প্রশ্নে তিনি বলেন, শুনছি ঢাকায় গোলাগুলি হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে- এই জন্যই টহল বাড়ানো হয়েছে।
কুমিল্লা সীমান্তের বিভিন্ন পোস্টে দায়িত্বরত বিজিবি কর্মকর্তারা বলেন, ঢাকায় ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার পর কুমিল্লা-১০ বিজিবি থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই সীমান্ত ফাঁকি দিয়ে কেউ পার হতে না পারে।
কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ খোলা কাগজকে বলেন, আমাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়েছে। যেসব দুর্বৃত্ত সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করবে, তারা ভুল করবে। বিভিন্ন পয়েন্টে বিজিবির দ্বিগুণ সদস্য নিয়মিত টহল দিচ্ছে।
মন্তব্য করুন