

রফিকুল ইসলাম বাবু,চাঁদপুর:
চাঁদপুর মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের দায়িত্বে থাকা অবস্থায় মোহাম্মদ নুর উদ্দিন নামে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। এই মৃত্যুর সংবাদ এলাকায় জানাজানি হলে শোকের ছায়া নেমে আসে।
জানা গেছে, মঙ্গলবার (৭ মে) দিনগত রাতের দিকে তিনি উপজেলার ৪২ নম্বর হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মারা যাওয়া সহকারী প্রিজাইডিং কর্মকর্তার নাম মোহাম্মদ নূর উদ্দিন (৫৫)। তিনি উপজেলার ১১ নম্বর ষাটনল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
বুধবার ( ৮ মে) সকাল
থেকে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ৪২ নম্বর হানিরপাড়
সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গ্রহণের জন্য তিনি সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে (হার্ট অ্যাটাক) তিনি মারা গেছেন বলে পরিবারের লোকজন ধারণা করছেন।
আজ সকালে গ্রামের বাড়ি মতলব উত্তর উপজেলায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শুভ্রত দাস জানান, রাতের দিকে উপজেলার ৪২ নম্বর হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র প্রস্তুতের কাজ দেখভাল করছিলেন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ নূর উদ্দিন। রাত ৯টার দিকে তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। গুরুতর অসুস্থ অবস্থায় কয়েকজন সহকর্মী ও পরিবারের লোকজন মোহাম্মদ নূর উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন


শনিবার রাতে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা একটি টিম কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানার আমতলী এলাকার চট্টগ্রাম থেকে ঢাকা গামী মহাসড়কের রাস্তার উপর হতে ২৬ কেজি গাঁজাসহ ১জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ আরিফুল ইসলাম (২০), পিতা-এরশাদ মিয়া।
আসামী কুমিল্লা জেলার মুরাদপুর থানার দিলালপুর গ্রাম নিবাসী।
উক্ত ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন


ডিএনসি
কুমিল্লা মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে ।
শনিবার বিকেলে মাদকবিরোধী এ টাস্কফোর্স অভিযানে ৩৯৫ পিস ইয়াবাসহ ১ জনকে আটক করা হয়
।
আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)মো: মেহেদী হাসান এর নেতৃত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এর নির্দেশনায় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক কাজী দিদারুল আলম এর সার্বিক তত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন নিশ্চিন্তপুর বাজারে পরিচালিত এ টাস্কফোর্স অভিযানে ডিএনসি-কুমিল্লা, পুলিশ ও বিজিবির সদস্যদের অংশগ্রহণে কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন মোসা: মিলন বিবি (৬৩) কে ৩৯৫ পিস ইয়াবাসহ আটক করা হয় ।
আসামীর
বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান ।
মন্তব্য করুন


জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কুমিল্লা কর্তৃক হারিয়ে যাওয়া ২৬টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর।
কুমিল্লা জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখার সার্বিক তত্ত্বাবধানে কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া ২৬টি মোবাইল ফোন জিডি মূলে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে মোবাইল ফোন উদ্ধার করে জেলা গোয়েন্দা শাখা।
সোমবার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান ও অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা রাজেস রড়ুয়া পিপিএম প্রকৃত মালিকগণের কাছে মোবাইল গুলো হস্তান্তর করে।
মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে ভিকটিমগণ তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে কুমিল্লা পুলিশ সুপার, কুমিল্লা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
মন্তব্য করুন


বিশ্বায়নে আরেক ধাপ এগিয়েছে কুমিল্লা কোটবাড়ি এলাকায় নিজস্ব ও নান্দনিক ক্যাম্পাসে অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। নতুন করে বিশ্বের নামকরা ১৬টি বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।
গত ২১ ও ২২ মে ফিলিপাইনের ম্যানিলায় Association of Universities in Asia and the Pacific (AUAP) এর ৩৭তম নেটওয়ার্কিং ফোরাম অনুষ্ঠিত হয়। AUAP এর সদস্য হিসেবে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী উক্ত ফোরামে অংশগ্রহণ করেন।
ওই ফোরামে এই বিশ্ববিদ্যালয়ের সাথে University of Northern Philippines, INTI University, Malaysia, Davao del Sur State College (University), Philippines, Bulachan State University, Philippines, SEGi University, Malaysia, Southern Philippines Agri Business and Marine and aquatic school of Technology, Philippine, Vikrant University, Goalior, India, Cebu Institute of Technology University, Philippines, Adamson University, Philippines (10) World Citi College, Philippines, Aeronautical and Technological College, Philippines, Davao Oriental State University, Philippines, SIAS University, China, University of Saint Joseph, Macao, Jagran Lakecity University,Bhupal, India এর সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
সমঝোতা চুক্তির আলোকে উভয় বিশ্ববিদ্যালয় যৌথ গবেষণা প্রকল্প, শিক্ষার্থী ও শিক্ষকের অভিজ্ঞতা বিনিময়, আন্তঃবিভাগীয় সেমিনার, ওয়ার্কশপ ও সম্মেলন, যৌথভাবে গবেষণার জন্য অনুদান আবেদন, একাধিক শাখা সংযুক্ত করে শিক্ষা কার্যক্রম তৈরি, শিক্ষাগত সেরা অনুশীলন ভাগাভাগি, যৌথভাবে পিএইচডি থিসিস তদারকি, দ্বৈত ডিগ্রি ও করিডোর প্রোগ্রাম, গ্রীষ্মকালীন/শীতকালীন প্রশিক্ষণ, সম্মেলন ও উৎসবে সরাসরি/অনলাইনে অংশগ্রহণ, ফ্যাকাল্টি উন্নয়ন কর্মসূচি ইত্যাদি কার্যক্রম পরিচালনা করবে।
মন্তব্য করুন


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪ কোটি ৪১ লাখ টাকা মূল্যের ৪৯টি স্বর্ণের বার উদ্বার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। স্বর্ণের বার গুলো সহ ফজলে রাব্বী নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুবাই থেকে ঢাকায় আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট আনুমানিক ভোর ৪টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন।
বারগুলো ঢাকা কাস্টম হাউসের শুল্ক গুদামে জমা দেওয়ার কার্যক্রম চলছে। শুল্ক আইনে আটক ফজলে রাব্বীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
মন্তব্য করুন


অভিনব
কায়দায় কুমড়া শাকের আড়ালে গাঁজা পাচারকালে ডিএনসি- কুমিল্লার হাতে ১৩ কেজি গাঁজাসহ
আটক দুই নারী।
ডিএনসি
কুমিল্লার উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এরঁ সার্বিক তত্বাবধানে ও উপ-পরিদর্শক মো:
মুরাদ হোসেন এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৩ কেজি গাঁজাসহ দুজন নারী
মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আজ
শুক্রবার (২২ নভেম্বর) সকালে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন নিমসার বাজারস্থ গাড়ীচালকদের
বিশ্রামাগারের সামনে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা হতে ঢাকাগামী Asia Aircon নামের
বাসে তল্লাশি করে ৭ কেজি গাঁজাসহ জাহানারা (৫০) নামের একজন আসামিকে আটক করা হয়। আটককৃত
আসামি কুমিল্লা জেলার তিতাস উপজেলার কাশিপুর গ্রামের মৃত শরীফ আলীর মেয়ে। একই বাস তল্লাশি
করে ৬ কেজি গাঁজাসহ জুবেদা বেগম (৪৭) নামের একজন আসামিকে আটক করা হয়। উক্ত আসামি গোপালগঞ্জ
জেলার মকসুদপুর থানাধীন গোবাহাড়া এলাকার মৃত ইয়াদ আলী মোল্লার মেয়ে।
আসামীদের
বিরুদ্ধে উপপরিদর্শক মোঃ মুরাদ হোসেন বাদী
হয়ে বুড়িচং থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
মন্তব্য করুন


এমদাদুল হক সোহাগ:
কাজাখস্তানের আলমাতিতে অনুষ্ঠিত 'আইএইউপি সেন্ট্রাল এশিয়া রিজিওনাল কনফারেন্স ২০২৬'-এ এক অনন্য মাইলফলক স্পর্শ করেছে কুমিল্লার স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (CCN-UST)। বিশ্ব দরবারে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে তুলে ধরতে এবং প্রাতিষ্ঠানিক উৎকর্ষ সাধনে বিশ্বের ৬টি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সাথে পৃথক পৃথক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।
এই ঐতিহাসিক চুক্তিগুলোর মাধ্যমে শিক্ষায় পারস্পরিক সহযোগিতা, যৌথ গবেষণা, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় এবং বৈশ্বিক অংশীদারিত্বের এক নতুন দিগন্ত উন্মোচন হলো। সিসিএন-ইউএসটি-এর পক্ষে সমঝোতা স্মারকগুলোতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও অনারারি ডিরেক্টর (অ্যাডমিন) ইফতেখারুল ইসলাম চৌধুরী সিয়াম।
চুক্তি স্বাক্ষরিত বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে, কাজাখস্তানের আলমাতি ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি ও আলীখান বোকেইখান ইউনিভার্সিটি, তুরস্কের ইস্তাম্বুল নিশান্তাসি ইউনিভার্সিটি, উজবেকিস্তানের সেন্ট্রাল এশিয়া ইউনিভার্সিটি, পোল্যান্ডের ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড আর্টস ইন অ্যাপ্লাইড সায়েন্সেস এবং আজারবাইজানের খাজার ইউনিভার্সিটি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই অসামান্য অর্জন আন্তর্জাতিকীকরণের প্রতি সিসিএন-ইউএসটি-এর দৃঢ় প্রতিশ্রুতি এবং বাংলাদেশের উচ্চশিক্ষাকে বিশ্ব দরবারে সুপ্রতিষ্ঠিত করার দূরদর্শী ভাবনারই এক সফল প্রতিফলন। 'কুমিল্লা থেকে বিশ্বমঞ্চে'—এই মূলমন্ত্রকে ধারণ করে বৈশ্বিক অংশীদারিত্ব ও শিক্ষার মানোন্নয়নের মাধ্যমে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আগামী দিনে আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন


প্রতি বছরের ন্যায় এবারো মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষার টান দুই বাংলার ভাষাপ্রেমীদের মিলনমেলা বসে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ড এলাকায়।
বুধবার সকালে এ মেলার আয়োজন করা হয়। এসময় দু'দেশের শতশত ভাষাপ্রেমী মানুষ বিজিবি ও বিএসএফের বাধার মুখে প্রবেশ করতে পারেনি।
বেনাপোল চেকপাস্ট নো-ম্যান্সল্যান্ডে নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে সকাল সাড়ে ১১টায় ভারত ও বাংলাদশ ভাষাপ্রমী শতশত মানুষ ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান।
দু'দেশের পক্ষ নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ বনগাঁও অঞ্চলের এমএলএ শ্রী নারায়ন গোস্বামী ও যশোর-১ আসনর সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।
ভারতের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, পশ্চিমবঙ্গ বনগাঁও অঞ্চলর এমএলএ শ্রী নারায়ন গোস্বামী, শ্রী বীনা মন্ডল সভপতি উত্তর ২৪ পরগঁনা জেলা পরিষদ, সাবেক এমপি মমতা ঠাকুর, শ্রীমতি ইলাবাচী সভাপতি গাইঘাটা পঞ্চায়ত সমিতি, শ্রী সুরজীত বিশ্বাস সাবেক বিধায়ক, শ্রী বিশ্বজিত দাস সাবেক সাংসদ, হাবড়া পৌর মেয়র শ্রী নারায়ন সাহা।
বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানান, যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযাদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, শার্শা উপজেলা সহকারী কমিশনার ভুমি ফারজানা ইসলাম, বেনাপোল পৌর মেয়র আলহাজ্ব নাসির উদ্দিন, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বেনাপাল পোর্ট থানার ওসি শ্রী সুমন ভক্ত, ইমিগ্রেশন ওসি কামরুজ্জামান বিশ্বাস, শার্শা থানার ওসি মনিরুজ্জামান, শার্শা উপজেলা বীর মুক্তিযাদ্ধা কামান্ডার মাজাফ্ফর হোসেন, বিজিবির আইসিপি ক্যাম্পর কামান্ডার মিজানুর রহমান, যুবলীগের সভাপতি অহেদুজ্জামান অহিদ এবং সাধারণ সম্পাদক সাহরাব হোসেন।
এছাড়াও সর্বস্তরের জনগণ এতে অংশ নেন।
এরপর দুই দেশের জনগণের জন্য উভয় দেশ থেকে মিষ্টি পাঠানা হয়।
মন্তব্য করুন


মো: মাসুদ রানা,কচুয়া:
চাঁদপুরের কচুয়ায় বাক প্রতিবন্ধী রাসেল হোসেন নামের যুবকের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার এনায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই বাক প্রতিবন্ধী রাসেল হোসেন একই গ্রামের চৌধুরী বাড়ির ইমান হোসেন চৌধুরী ছেলে।
নিহতের স্বজনরা জানান,বুধবার সকাল ১১টার সময়ে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে। পরে বিকাল ৪টায় ঘন্টা খানেক চেষ্টা চালিয়ে ওই পুকুরে ডুবন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন তার জেঠা মাষ্টার কামরুল হাসান চৌধুরী । তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসী কান্নায় ভেঙ্গে পড়েন এবং তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবার ও এলাকাবাসী।
স্থানীয় অধিবাসী ও নিহতের জেঠা মাষ্টার কামরুল হাসান চৌধুরীসহ অন্যান্যরা জানান, রাসেল হোসেন একজন সহজ সরল প্রকৃতির লোক ছিলেন। বুধবার সকালে নিখোঁজ হয় সে। পুকুরে ঘন্টা খানেক খোঁজাখুজির এক পর্যায়ে তার মরদেহ উদ্ধার করা হয়। ২ ভাই ও ২ বোনের মধ্যে সে বড়। তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মন্তব্য করুন


মো: মাসুদ রানা,কচুয়া:
আগামী ২১শে ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুরের কচুয়া উপজেলার শাখার কর্মী সম্মেলন উপলক্ষে আয়োজিত দাওয়াতী অভিযান ও লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে কচুয়া পৌর বাজারের বিভিন্ন সড়কে গিয়ে বাজার ব্যবসায়ী,পথচারী ও সাধারন মানুষকে দাওয়াত দেন এবং উপস্থিতি কামনা করে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। পাশাপাশি ২১ ডিসেম্বর শনিবার হযরত শাহ নেয়াতমত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মী সম্মেলনকে সফল করতে সকলের দোয়া কামনা করেছেন জামায়াতে ইসলামী নেতাকর্মীরা।
এসময় জেলা নায়েবে আমির এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল,কচুয়া উপজেলা আমীর এডভোকেট আবু তাহের মেসবাহ,নায়েবে আমির মাষ্টার সিরাজুল ইসলাম,সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী ও পৌর আমীর আমিনুল হক আজহারী সহ অন্যান্যরা দাওয়াতী কাজে অংশগ্রহন করেন।
উল্লেখ্য যে, ২১ ডিসেম্বর শনিবার কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বালাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মাওলানা মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, চাঁদপুর জেলা আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী,নায়েবে আমীর এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল,সেক্রেটারী এডভোকেট শাহজাহান মিয়া,বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মুহাদ্দিস আবু নছর আশরাফী। কর্মী সম্মেলনটি সভাপতিত্ব করবেন, কচুয়া উপজেলা শাখা আমীর এডভোকেট আবু তাহের মেসবাহ।
মন্তব্য করুন