দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ

দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ
সংগৃহীত ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারলাইন্সের দুই কর্মীর জুতার ভেতরে মিলেছে ৮০টি স্বর্ণের বার। বিশেষ কৌশলে জুতার ভেতর লুকিয়ে রাখা এসব স্বর্ণের মোট ওজন ৯ দশমিক ৩৪ কেজি। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ কোটি ২৫ লাখ টাকা। রবিবার (৪ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান পরিচালনা করে। এ সময় দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের ইকে-০৫৮২ ফ্লাইটের দুই কর্মীর জুতা তল্লাশি করা হয়।

ফ্লাইটটি বিমানবন্দরে পৌঁছানোর পর রানওয়েতে দুই কর্মীর জুতা তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।

কাস্টমস কর্মকর্তারা জানান, উদ্ধার করা প্রতিটি স্বর্ণের বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। সব মিলিয়ে জব্দ করা স্বর্ণের ওজন ৯ দশমিক ৩৪ কেজি। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ কোটি ২৫ লাখ টাকা। কর্মকর্তাদের ধারণা, তল্লাশি এড়াতে বিশেষ কৌশলে জুতার ভেতরে স্বর্ণের বারগুলো লুকিয়ে রাখা হয়েছিল।

স্বর্ণ পাচারের এ চেষ্টার সঙ্গে কারা জড়িত, স্বর্ণগুলো কোথা থেকে আনা হয়েছে এবং কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল; এসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সিআইআইডি। তদন্তের অগ্রগতি শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার চেষ্টা, আটক ৬

১

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১

২

এবার খড়বোঝাই ট্রাকে আগুন, ঘুমিয়ে ছিলেন চালক ও হেলপার

৩

আজ থেকে আর গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস

৪

এমপি হয়েও ছাড়েননি চিকিৎসাসেবা, আগের মতোই চেম্বারে রোগী দেখছেন জামায়াত নেতা

৫

দুর্ঘটনায় আহতকে বাঁচাতে গিয়ে দেখলেন ছেলেটি তার নিজেরই সন্তান

৬

কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক

৭

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪

৮

গলায় ছুরি ধরে ছয় বছরের শিশুকন্যাকে আটকে রাখেন বাবা, উদ্ধার করল ফায়ার সার্ভিস

৯

ষষ্ঠ স্ত্রীর সহযোগিতায় পঞ্চম স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

১০

কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি

১১

দাঁতের চিকিৎসা নিতে গিয়ে নারীকে শ্লীলতাহানির অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

১২

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

১৩