

নারী
থেকে পুরুষ হতে গিয়ে হরমোন চিকিৎসার পাশাপাশি স্তন অপারেশন করিয়েছিলেন রোজি আক্তার
লিজা (৩১) নামে এক তরুণী। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে অপারেশনের কয়েক ঘণ্টা পরই
তার মৃত্যু হয়েছে।
মৃত
লিজা বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব হাওলাদারের
(রব রাজ) মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর বিকেলে ঢাকার একটি
হাসপাতালে লিজার অপারেশন করা হয়।
পরদিন
৬ সেপ্টেম্বর ভোররাতে তার মৃত্যু হয়। ওইদিন বিকেলে পরিবারের সদস্যরা লাশ বাড়িতে নিয়ে
এলে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়। পরে তড়িঘড়ি করে সন্ধ্যার মধ্যেই লিজাকে দাফন করা
হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকাবাসী ও মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, লিজা
মেয়ে হলেও ছেলেদের মতো আচরণ করতেন।
লিজা
ছেলেদের মতো চুল কাটাতেন। তার বাড়িতে ঢাকার যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা জেমিনি ওরফে
জেনিফা আক্তার নামের এক তরুণীর আনাগোনা ছিল। ওই তরুণীকে লিজা স্ত্রী হিসেবে মনে করতেন।
এমনকি জেনিফাও লিজাকে তার স্বামী হিসেবে দেখাশোনা করতেন। স্থানীয়রা ধারণা করছেন, লিজার
সঙ্গে জেনিফার সমকামিতার সম্পর্ক ছিল।
সূত্র
মতে, প্রায় তিন বছর আগে একই সম্পর্কের কারণে লিজা তার আপন ভাইয়ের স্ত্রীকে নিয়ে অজানার
উদ্দেশে পাড়ি জমিয়েছিলেন। পরে তারা আবার বাড়িতে ফিরে আসেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে
জেনিফার সঙ্গে লিজার পরিচয় হয়। এরপর থেকে জেনিফা প্রায়ই লিজাদের বাড়িতে এসে মাসের পর
মাস একসঙ্গে বসবাস করতেন। বিষয়টি লিজার বাবা-মা জানলেও জেনিফা কৌশলে তাদের আপন করে
নেওয়ায় তারা মুখ বুঝে সব সহ্য করে গেছেন।
জেমিনি
ওরফে জেনিফা আক্তার স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, তারা একে অপরের বাসায় বেড়াতেন এবং
একসঙ্গে থাকতেন। লিজা ঢাকায় হরমোনের চিকিৎসা করাতেন। লিজার মা, বাবা ও বোন স্তন অপারেশনের
জন্য টাকা দিয়েছেন। ওই টাকা দিয়ে গত ৩ সেপ্টেম্বর ঢাকার পান্থপথের একটি হাসপাতালে ‘সরফরাজ’
নাম দিয়ে লিজাকে ভর্তি করা হয়। সেখানে অপারেশনের আগে সম্মতিপত্রে লিজার স্ত্রী হিসেবে
তিনি (জেনিফা) স্বাক্ষর করেছেন।
মেয়ে
হয়ে আরেকজন মেয়ের স্ত্রী পরিচয়ে সম্মতিপত্রে স্বাক্ষরের বিষয়ে জেনিফা বলেন, লিজার মা
ও বাবার সম্মতি নিয়েই তিনি স্বাক্ষর করেছেন। তবে মৃত রোজির বাবা আব্দুর রব হাওলাদার
বলেন, ‘সে (জেনিফা) যে স্বাক্ষর করবে, তার স্বাক্ষরে যে অপারেশন হবে, সে বিষয়ে আমি
কিছুই জানি না। এমনকি লিজার নাম যে সরফরাজ রাখা হয়েছে, তা আজই কেবল জেনেছি।’
তিনি
আরও বলেন, ‘লিজা অপারেশন করে পুরুষ হয়ে জেনিফাকে বিয়ে করবে-এমনটা ওর (লিজা) মায়ের কাছে
শুনেছি।’
এদিকে
মৃত লিজার মা ফজিলা বেগম বলেন, ‘আমার মেয়ে লিজা ছোটবেলা থেকেই কোনো ছেলেকে পছন্দ করতো
না। তাকে জোর করে দুবার বিয়ে দেওয়া হয়েছিল। কোনোখানেই সে (লিজা) সংসার করেনি। ছেলেদের
সঙ্গে সঙ্গ দেওয়া কিংবা ঘর-সংসার করার কোনো মনমানসিকতাই তার ছিল না।’
তিনি
আরও বলেন, ‘দীর্ঘদিন থেকে জেনিফা আমাদের বাড়িতে এসে লিজার ঘনিষ্ঠ বান্ধবী হিসেবে বেড়াতো।
যে কারণে লিজার অপারেশনের দায়িত্ব আমরা জেনিফার ওপর ছেড়ে দিয়েছিলাম।’
অপরদিকে
প্রাইভেট হাসপাতাল থেকে দেওয়া মৃত্যু সনদে বলা হয়েছে, গত ৩ সেপ্টেম্বর লিজাকে হাসপাতালে
ভর্তি করা হয়। সনদপত্রে লিজার নাম ‘সরফরাজ’ এবং লিঙ্গ পুরুষ হিসেবে উল্লেখ করা
হয়েছে।
এ
বিষয়ে জানতে মৃত্যু সনদপত্রে দেওয়া হাসপাতালের নম্বরে যোগাযোগ করা হলে লিমন নামের এক
ব্যক্তি নিজেকে হাসপাতালের অ্যাডমিন পরিচয় দেন। তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি
জিএমের সঙ্গে কথা বলতে বলেন। পরে এ বিষয়ে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকসহ কেউই
ফোনে কথা বলতে রাজি হননি।
মন্তব্য করুন


দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সেনা পরিবার কল্যাণ সমিতি।
সেপকসের পৃষ্ঠপোষক, লেডিস ক্লাব ও চিলড্রেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সারাহনাজ কমলিকা জামান আজ জলসিঁড়ি এলাকার শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে প্রধান অতিথি থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সেপকসের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও, এ ধরনের মানবিক কার্যক্রমে সহযোগিতা প্রদানের জন্য সংগঠনের সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।
উল্লেখ্য, সেপকসের বিভিন্ন আঞ্চলিক ও উপ-আঞ্চলিক শাখাসমূহের মাধ্যমে দেশব্যাপী শীতার্ত গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেনাসদরে কর্মরত ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সহধর্মিনীগণ, সেপকস ঢাকা অঞ্চলের সভানেত্রী, সেপকস ঢাকা অঞ্চলের পরিচালনা পর্ষদের সকল সদস্যগণ, অফিসারগণ; অন্যান্য পদবির সেনাসদস্যগণ; বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ ।
মন্তব্য করুন


আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া অভিযান চালানোর অধিকার কারও নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে রাজধানীর পল্টনে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান।
রমজানে বাজার অস্থিতিশীল না করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
মহাসড়কে যেসব জায়গায় ডাকাতি হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী সেসব জায়গায় নিরাপত্তা জোরদার করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, ‘রমজান ও ঈদ ঘিরে ডাকাতি আর ছিনতাই রোধে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মব হচ্ছে এটা অস্বীকার করব না। জনগণকে সচেতন হতে হবে। জনগণ উচ্ছৃঙ্খল হলে তো চলবে না।’
দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘মব প্রতিরোধে কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারও অধিকার নেই অভিযান চালানো।’
মন্তব্য করুন


মেহেরপুরের
গাংনীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের নির্ধারিত পদযাত্রা ও পথসভার
স্থানসংলগ্ন এলাকা থেকে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর সাড়ে
১২টার দিকে গাংনী পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় হানিফ পরিবহনের কাউন্টারের সামনে রাখা
সবজিভর্তি একটি ব্যাগ থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
আজ
বিকেলে গাংনী বাসস্ট্যান্ড চত্বরে এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে পদযাত্রা ও
পথসভার কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা। পুলিশ সূত্রে জানা যায়, সমাবেশস্থল থেকে প্রায়
৫০ মিটার দূরে একটি ব্যাগ দীর্ঘ সময় ধরে পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষের সন্দেহ হয়।
পরে পুলিশকে খবর দেওয়া। গাংনী থানার পুলিশ এসে ব্যাগটি উদ্ধার করে। ব্যাগের ভেতরে বোমাসদৃশ
একটি বস্তু দেখতে পেয়ে সেটি থানায় নেওয়া হয়।
এনসিপির
কর্মসূচিকে ঘিরে আতঙ্ক তৈরি করতে বোমাসদৃশ বস্তু ফেলে যাওয়া হতে পারে বলে ধারণা করা
হচ্ছে।
গাংনী
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, এনসিপির কর্মসূচিকে
ঘিরে আতঙ্ক তৈরি করতে বোমাসদৃশ বস্তু ফেলে যাওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বস্তুটি
উদ্ধার করে পানিভর্তি বালতিতে চুবিয়ে রাখা হয়েছে।
আজ
বিকেল পাঁচটায় গাংনী পৌরসভার বাসস্ট্যান্ডে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু হবে।
এতে দলের কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ,
জাতীয় নারী শক্তির সদস্যসচিব মাহমুদা মিতু, এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ও আলী
আহসান জুনায়েদ অংশ নেবেন।
মন্তব্য করুন


৭০০
বছরের রেকর্ড ভেঙে প্রথমবারের মতো প্রকাশ্যে সিলেটের হযরত শাহজালালের (রহ.) মাজারের
দানবাক্সের টাকা গণনা করা হচ্ছে।
সোমবার
(২২ জুন) দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সিলগালা করা দানের বড় তিনটি
ডেগের মুখ খোলা হয়।
শাহজালাল
মাদরাসার শিক্ষার্থীরা টাকা গণনায় অংশ নিয়েছেন। এর আগে মাজারের ইতিহাসে এভাবে প্রকাশ্যে
দানের টাকা গণনা করা হয়নি।
হযরত
শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণের (রহ.) মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা আনতে উদ্যোগ নিয়েছিলেন
সিলেটের জেলা প্রশাসক (সদ্য প্রত্যাহার) মো. সারওয়ার আলম। এতে দেশজুড়ে নানা আলোচনা-সমালোচনা
দেখা দেয়। এরই মধ্যে রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে সারওয়ার আলমকে
জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে সংযুক্ত
করা হয়।
এ
ঘটনায় সিলেটজুড়ে তোলপাড় চলছে। প্রত্যাহার করা জেলা প্রশাসক সারওয়ার আলমকে সিলেটে বহাল
রাখার দাবিতে বিভিন্ন সংগঠনর ব্যানারে আন্দোলন চলছে।
স্থানীয়
সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত এই গণনা কার্যক্রমে মাদরাসার
শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। পুরো কার্যক্রমে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন
শ্রেণি-পেশার মানুষ উপস্থিত রয়েছেন। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর
সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা গেছে।
জেলা
প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, গণনা শেষে মোট দানের পরিমাণ নির্ধারণ করা হবে। পরে
এ অর্থ কীভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত
নেবে।
মন্তব্য করুন


ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ (২২ মার্চ) থেকে বাসের অগ্রিম টিকিট শুরু হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।রাজধানীসহ দেশের বিভিন্ন বোর্ডিং পয়েন্ট বা কাউন্টার থেকে যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারছেন।
বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, শুক্রবার সকাল থেকেই আন্তঃজেলা সব বাস কাউন্টারে অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে। একই সঙ্গে যাত্রীরা অনলাইনের মাধ্যমে অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন।
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে রমেশ চন্দ্র ঘোষ বলেছেন, বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে। ভাড়ার তালিকার বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। সব বাস মালিকদের সেই নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে ই-টিকিট কেনা যাত্রীদেরকে জানানো হয়েছে, রাস্তায় সৃষ্ট জ্যামের কারণে ও গাড়ির যান্ত্রিক ত্রুটি এবং অন্যান্য প্রাকৃতিক কারণে যাত্রার সময় পরিবর্তন হতে পারে। তাই বিষয়টি জেনে টিকিট ক্রয় করতে অনুরোধ করা হলো ।
মন্তব্য করুন


ভূমি অফিসের কর্মকর্তাদের ঘুষ নেওয়া
নিয়ে সর্তকবার্তা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে নিজের
ভেরিফায়েড ফেসবুক পেজে ভূমি অফিসের কর্মকর্তাদের হুশিয়ারী দিয়ে একটি পোস্ট দেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি বলেন, ভূমি অফিসে
ঘুষ দেওয়ার মাত্রা কমে যাওয়ায় সেখানে কর্মীদের কাজে অনীহা দেখা যাচ্ছে এবং কাজ স্লো
করে দেওয়া হয়েছে। ভূমি অফিসের কর্মীরা যদি ঘুষের অভ্যাসের অভাবে কাজে অনীহা দেখান এবং
কাজ স্লো করে দেন, তাহলে এটি তাদের পেশাগত দায়বদ্ধতার অভাবকেই প্রকাশ করে। যাদের পেশাগত
দায়বদ্ধতার অভাব রয়েছে, তাদের বিকল্প চিন্তা করা সরকারের দায়িত্ব। আপনারা যারা কাজ
স্লো করে দিয়েছেন, এখনো সময় আছে, সাবধান হয়ে যান। না-হয় আপনাদের রিপ্লেসমেন্টও চলে
আসবে।
মন্তব্য করুন


এ
বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এ পর্যন্ত ১৯৯টি হজ ফ্লাইটে ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি
হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
শুক্রবার
(২২ মে) বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, এসব হজযাত্রীদের মধ্যে
৪ হাজার ৪৬৪ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭২ হাজার ৯৬৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি
আরব গেছেন।
হজ
বুলেটিনে বলা হয়েছে, প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিমানের পাশাপাশি আরও
দুটি এয়ারলাইন্সের মাধ্যমে ৭৭ হাজার ৪৩২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
এয়ারলাইনভিত্তিক
তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯৮টি ফ্লাইটে ৩৮ হাজার ৭০২ জন, সৌদিয়া এয়ারলাইন্সের
৭৩টি ফ্লাইটে ২৭ হাজার ৩৪০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৮টি ফ্লাইটে ১১ হাজার ৩৯০
জন হজযাত্রী সৌদি আরব গেছেন।
হজ
বুলেটিন অনুযায়ী, সৌদিতে এখন পর্যন্ত ২১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের
মধ্যে ১৫ জন পুরুষ এবং ছয়জন নারী। এসব হজযাত্রীদের ১৪ জন মক্কায় এবং সাতজন মদিনায় মারা
গেছেন।
বুলেটিনে
বলা হয়েছে, সৌদি মেডিকেল টিম গতকাল পর্যন্ত ৪৩ হাজার ৪৪০ জন হজযাত্রীকে চিকিৎসা দিয়েছে।
আর আইটি হেল্পডেস্ক ২০ হাজার ২৮৮ জনকে সেবা দিয়েছে।
এ
বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়। তাদের মধ্যে সরকারি
ব্যবস্থাপনায় হজযাত্রী কোটা ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী কোটা
৭৩ হাজার ৯৩৫ জন।
মোট
৬৬০টি এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে ৩০টি প্রধান এজেন্সি এবং
৬৩০টি সমন্বয়কারী এজেন্সি।
এর
আগে, গত ১৭ এপ্রিল রাত ১১ টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে
৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক
বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়।
আগামী
২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি
ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুন পর্যন্ত তা চলবে।
মন্তব্য করুন


যশোরের
শার্শা উপজেলার একটি ফাজিল মাদ্রাসার প্রধান শিক্ষক (সুপার) এর বিরুদ্ধে এক ছাত্রীকে
দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দেওয়াসহ হুমকির অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার
(২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক।
এ
ঘটনায় বুধবার (১ জুলাই) ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে শার্শা থানায় লিখিত অভিযোগ
করেন।
অভিযোগে
উল্লেখ করা হয়েছে, উপজেলার সামটা ছিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার এক ছাত্রীকে
একই প্রতিষ্ঠানের সুপার মমিনুল ইসলাম বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি
নিয়ে ভুক্তভোগী ছাত্রী ভয়ে দীর্ঘদিন পরিবারের কাছে বলতে পারেনি। পরে অভিযুক্তের আচরণ
অসহনীয় হয়ে উঠলে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।
এতে
আরও বলা হয়, অভিযুক্তের প্রস্তাবে রাজি না হলে পরীক্ষায় অংশ নিতে না দেওয়া, বিভিন্নভাবে
ক্ষতি করার হুমকি এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়। এমনকি ১৮ জুন রাতে অভিযুক্ত বাড়িতে গিয়ে
ছাত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা বাধা দিলে তিনি জোরপূর্বক ঘরে
প্রবেশের চেষ্টা এবং ছাত্রীর হাত ধরে ভয়ভীতি প্রদর্শন করেন বলেও অভিযোগ করেন।
এরপর
২৯ জুন অভিযুক্ত মাদরাসা সুপার ছাত্রীর বাবার হাতে টিসি (স্থানান্তর সনদ) দিয়ে তার
মেয়ের নাম প্রতিষ্ঠান থেকে কেটে দেওয়া হয়েছে বলে জানান। বর্তমানে ভুক্তভোগী ছাত্রী
ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয়রা
জানায়, এর আগেও একই সুপারের বিরুদ্ধে নিজ প্রতিষ্ঠানের দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত
হয়। এতে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল। নতুন করে থানায় লিখিত অভিযোগ করায় বিষয়টি
আবারও আলোচনায় এসেছে।
শার্শা
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি।
বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন




৩ বছর বিরতির পর অনেকটা নীরবেই হয়ে গেল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৩’-এর আয়োজন। গেল ২৮ জানুয়ারি বসেছিল এই প্রতিযোগিতার চূড়ান্ত আসর।
সেখানে ২০ প্রতিযোগীর মধ্যে থেকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৩’ এর মুকুট উঠেছে ফ্যাশন ইনফ্লুয়েন্সার, মডেল ও টিকটকার শাম্মি ইসলাম নীলার মাথায়।
এছাড়া প্রথম রানারআপ হয়েছেন আকলিমা আতিকা কণিকা ও দ্বিতীয় রানারআপ শাকিরা তামান্না।
জানা যায়, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ চ্যাম্পিয়ন শাম্মি ইসলাম নীলার জন্ম এবং বেড়ে ওঠা ঢাকায়। দুই ভাই-বোনের মধ্যে ২৩ বছর বয়সী নীলা বড়। রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএতে পড়াশোনা করছেন তিনি।
নীলার ছোটবেলা থেকেই তার ইচ্ছা ছিল ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার। তিন বছর ধরে মডেলিং করছেন তিনি। ফ্যাশন আর বিউটি নিয়ে কয়েকটি বাংলাদেশি ব্র্যান্ডের সঙ্গে ইনফ্লুয়েন্সার হয়ে নিয়মিত কাজ করছেন তিনি।
সামাজিক মাধ্যমেও তার পরিচিতি বেশ। ফেসবুক, ইনস্টাগ্রাম আর টিকটক - তিন মাধ্যমেই জনপ্রিয় নীলা। বিশেষ করে টিকটকে তার কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে। ফেসবুকে তার ৫৬ হাজার অনুসারী। ইনস্টাগ্রামে তা ছাড়িয়ে গেছে এক লাখ ১০ হাজার।
ভবিষ্যতে মডেলিং ও অভিনয় করতে চান নীলা। পাশাপাশি প্রাণীদের অধিকার রক্ষায় কাজ করবেন তিনি।
প্রসঙ্গত, বিজয়ী নীলা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন মিস ওয়ার্ল্ডের ৭১তম আসরে। এবারের মূল আয়োজনটি হবে ভারতে। এই আসরে যোগ দিতে আগামী ১৮ ফেব্রুয়ারি দিল্লি যাবেন নীলাসহ বিভিন্ন দেশের বিজয়ী সুন্দরীরা। আগামী ৯ মার্চ ভারতে অনুষ্ঠিত হবে ‘মিস ওয়ার্ল্ড-২০২৩’ প্রতিযোগিতা।
মন্তব্য করুন