বিদ্যুৎ সাশ্রয়ে আবার সন্ধ্যা ৭টায় বন্ধ হবে দোকানপাট

সংগৃহীত ছবি

বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম জোরদার করতে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সব ধরনের বিলবোর্ডের আলোকসজ্জা সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। এছাড়া, চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করতে হবে।

সোমবার (১ জুন) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

বিদ্যুৎ বিভাগের আদেশে বলা হয়েছে, এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর ছিল। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে সাময়িকভাবে সেই সময়সীমা রাত ১০টা পর্যন্ত বাড়ানো হয়েছিল।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, ঈদ উপলক্ষ্যে দেওয়া বিশেষ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় ১ জুন থেকে আবারও আগের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ফলে রাত ১০টার পরিবর্তে সব শপিংমল, মার্কেট ও দোকানকে সন্ধ্যা ৭টার মধ্যে কার্যক্রম শেষ করতে হবে।

আদেশে আরও বলা হয়, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে সব ধরনের বিলবোর্ডের বাতি সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। একই সময়সীমা দেশের বিভিন্ন স্থানে আয়োজিত মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শত শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর ফিরবে না: রাশেদ খাঁন

মোবাইলে ব্যস্ত চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

পাড়ার মানুষের গোপন কথা বিক্রি করে দুই বাড়ির মালিক হলেন নারী

ভাইভায় নম্বর বাড়ানো নিয়ে সরকারকে সতর্ক করলেন নাহিদ ইসলাম

কুমিল্লা বোর্ডের এসএসসি পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ১ হাজার ৯৪৪ জনের, নতুন জিপিএ-৫ ২০৭

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১০

কাতারপ্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

১১

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

১২

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

১৩

৫৪ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

১৪

কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিনের মায়ের মৃত্যুতে অ্যাডভোকেট তারিকুলের গভীর শোক প্রকাশ

১৫

কুমিল্লায় বাড়ির পাশের পুকুরে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু

১৬

ঢাকা উত্তরে মেয়র পদে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭

কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

১৮

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

বাড়ির সামনে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

২০

বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সিসিএন পরিবারের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ২ দিনের বেতনের সমপরিমাণ অর্থ অনুদান প্রদান

সংগৃহীত

কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত সিসিএন শিক্ষা পরিবার তথা সিসিএন বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিসিএন পলিটেকনিক ইন্সটিটিউট, সিসিএন মডেল কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের দুইদিনের বেতনের সমপরিমাণ অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস এর ত্রাণ কল্যাণ তহবিলে অনুদান দেয়া হয়েছে। দেশে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে দূর্গত অঞ্চলের মানুষের সহায়তা প্রদানের লক্ষ্যে সোনালী ব্যাংকের মাধ্যমে ওই অনুদান প্রদান করা হয়েছে।  জানা যায়, সিসিএন পরিবারের প্রতিষ্ঠানসমূহের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা একদিনের বেতন বন্যার্তদের সহযোগিতায় প্রদান করার উদ্যোগ গ্রহণ করেন এবং এই বিষয়ে সিসিএন-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান . মো. তারিকুল ইসলাম চৌধুরী কে অবহিত করেন। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রতিষ্ঠানের পক্ষ থেকে যোগ করার ঘোষণা দেন।  এদিকে কুমিল্লায় বন্যা পরিস্থিতির শুরু থেকেই সিসিএন শিক্ষা পরিবারের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীরাও বন্যা দূর্গতদের পাশে দাড়িয়েছে। তারা ত্রাণ সরবরাহ, বন্যা দূর্গতদের আশ্রয় কেন্দ্রে পৌছে দেয়া, জরুরী চিকিৎসা সেবার ব্যবস্থা করাসহ বিভিন্ন ধরণের সহযোগিতা করে যাচ্ছেন। প্রতিষ্ঠানের প্রক্টরিয়াল টিম শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা একাধিক গ্রুপে বিভক্ত হয়ে জেলার বন্যাদূর্গত উপজেলা চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, বুড়িচং, ব্রাহ্মণপাড়া এলাকা সহ অন্যান্য এলাকায় সেচ্ছাসেবী হিসেবে কাজ করে যাচ্ছেন।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শত শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর ফিরবে না: রাশেদ খাঁন

মোবাইলে ব্যস্ত চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

পাড়ার মানুষের গোপন কথা বিক্রি করে দুই বাড়ির মালিক হলেন নারী

ভাইভায় নম্বর বাড়ানো নিয়ে সরকারকে সতর্ক করলেন নাহিদ ইসলাম

কুমিল্লা বোর্ডের এসএসসি পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ১ হাজার ৯৪৪ জনের, নতুন জিপিএ-৫ ২০৭

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১০

কাতারপ্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

১১

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

১২

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

১৩

৫৪ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

১৪

কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিনের মায়ের মৃত্যুতে অ্যাডভোকেট তারিকুলের গভীর শোক প্রকাশ

১৫

কুমিল্লায় বাড়ির পাশের পুকুরে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু

১৬

ঢাকা উত্তরে মেয়র পদে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭

কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

১৮

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

বাড়ির সামনে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

২০

এইচএসসির ফল প্রকাশ আগামীকাল

এইচএসসির ফল প্রকাশ আগামীকাল
সংগৃহীত

আগামীকাল (২৬ নভেম্বর) রবিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে । 

এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল হস্তান্তরের পর বেলা ১১টায় স্ব স্ব কলেজ ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে একযোগে পরীক্ষার ফল প্রকাশ করা হবে আর এবার শিক্ষার্থীরা কলেজে না গিয়ে ঘরে বসেই ফল দেখতে পারবে।

আন্তঃশিক্ষাবোর্ড জানিয়েছে, পরীক্ষার্থীরা কলেজ নোটিশ বোর্ড ছাড়াও বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে । 

ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে শিক্ষার্থীকে প্রথমে www.educationboardresults.gov.bd এ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।সেখানে থাকা ফলাফল অপশনে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সাবমিট করলেই শিক্ষার্থী তার রেজাল্ট শিট দেখতে পারবে। 

ঢাকা বোর্ডের ওয়েবসাইটে www.dhakaeducationboard.gov.bd রেজাল্ট ক্লিক করে প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

এছাড়াও পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফল পেতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজি অক্ষরে এইচএসসি (HSC) লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখতে হবে। এরপর ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে। যেমন ঢাকা বোর্ডের একজন পরীক্ষার্থীকে- HSC DHA 123456 2023 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। সঙ্গে সঙ্গেই ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য,দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা গত ১৭ আগস্ট  শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে পিছিয়ে যাওয়া চট্টগ্রাম, মাদরাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হয় ২৭ আগস্ট। 

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ পরীক্ষার্থী।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শত শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর ফিরবে না: রাশেদ খাঁন

মোবাইলে ব্যস্ত চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

পাড়ার মানুষের গোপন কথা বিক্রি করে দুই বাড়ির মালিক হলেন নারী

ভাইভায় নম্বর বাড়ানো নিয়ে সরকারকে সতর্ক করলেন নাহিদ ইসলাম

কুমিল্লা বোর্ডের এসএসসি পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ১ হাজার ৯৪৪ জনের, নতুন জিপিএ-৫ ২০৭

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১০

কাতারপ্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

১১

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

১২

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

১৩

৫৪ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

১৪

কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিনের মায়ের মৃত্যুতে অ্যাডভোকেট তারিকুলের গভীর শোক প্রকাশ

১৫

কুমিল্লায় বাড়ির পাশের পুকুরে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু

১৬

ঢাকা উত্তরে মেয়র পদে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭

কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

১৮

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

বাড়ির সামনে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

২০

যমজ কনে, যমজ বর, যমজ পুরোহিত! সম্পন্ন হলো এক বিরল বিয়ে

যমজ কনে, যমজ বর, যমজ পুরোহিত! সম্পন্ন হলো এক বিরল বিয়ে
সংগৃহীত ছবি

কোনো বিয়ে সাজের জন্য স্মরণীয় হয়ে থাকে, আবার কোনোটি সংগীতের জন্য। তবে ভারতের কেরালার চাঙ্গানাসেরি শহরের একটি বিয়ে স্মরণীয় হয়ে থাকবে এক ভিন্ন কারণে।

ফুল, সাজসজ্জা কিংবা সংগীত নয়, বরং বিয়ের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ভূমিকায় যমজদের উপস্থিতির কারণে এই বিয়ে ব্যাপক আলোচনায় এসেছে।

বৃহস্পতিবার চাঙ্গানাসেরি মেট্রোপলিটন চার্চে অনুষ্ঠিত যমজ দুই ভাইয়ের সঙ্গে যমজ দুই বোনের বিয়েতে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন যমজ দুই পুরোহিত। শুধু তা-ই নয়, তাদের সহায়তায় ছিলেন আরো এক জোড়া যমজ সহকারী।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, গত বৃহস্পতিবার কেরালার চাঙ্গানাসেরি মেট্রোপলিটন চার্চে বর্ণাঢ্য এই বিয়ের আয়োজন করা হয়।

এদিন অখিল কে থমাসের সঙ্গে বিয়ে হয় ম্যাগি মেরি থমাসের এবং অখিলের যমজ ভাই নিখিলকে থমাসের সঙ্গে বিয়ে হয় ম্যাগির যমজ বোন মারিয়া মেরি থমাসের।

বিয়ের প্রতিটি আয়োজনে যমজদের অংশগ্রহণ কোনো কাকতালীয় ঘটনা ছিল না। যমজ বোনেরা নিজেরাই যমজ পুরোহিতদের সন্ধান করেছিলেন। শেষ পর্যন্ত কোঠানাল্লুরের একটি গির্জায় তাদের খুঁজে পান।

দুই পরিবারের দীর্ঘদিনের স্বপ্নের ফসল ছিল এই অনন্য বিবাহ অনুষ্ঠান। পেশাগত জীবনে বর অখিল ও নিখিল মার্চেন্ট নেভিতে কর্মরত এবং কনেরা কাজ করছেন আইটি খাতে।

ম্যাগি ও মারিয়া বলেন, ‘শৈশব থেকেই আমাদের স্বপ্ন ছিল, যমজ ভাইদেরই জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার। আমাদের পরিবারও সেটাই চেয়েছিল। যিশু খ্রিস্ট সেই স্বপ্ন পূরণ করেছেন।

বিয়েটিকে আরো স্মরণীয় করে তুলতে কনেপক্ষ উদ্যোগ নিয়ে খুঁজে বের করেন যমজ দুই যাজক। তারা হলেন ফাদার আন্তো পেজুমকাটিল ও ফাদার আজো পেজুমকাটিল। আনন্দের সঙ্গে এই বিয়ে পড়াতে রাজি হন তারা। এ সময় বেদীতে তাদের সহযোগিতায় ছিলেন জেরন জেমস ও জোহন জেমস নামের আরও দুই যমজ ভাই।

যমজ পুরোহিতরা জানান, এমন বিশেষ কোনো বিয়ের অনুষ্ঠান পরিচালনা করার অভিজ্ঞতা তাদের জীবনে এই প্রথম। এটি সারা জীবন তাদের মনে থাকবে। একই সঙ্গে পুরো আয়োজনে যমজদের এমন মেলবন্ধন উপস্থিত অতিথিদের মধ্যেও বেশ কৌতূহল ও আনন্দের সৃষ্টি করে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শত শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর ফিরবে না: রাশেদ খাঁন

মোবাইলে ব্যস্ত চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

পাড়ার মানুষের গোপন কথা বিক্রি করে দুই বাড়ির মালিক হলেন নারী

ভাইভায় নম্বর বাড়ানো নিয়ে সরকারকে সতর্ক করলেন নাহিদ ইসলাম

কুমিল্লা বোর্ডের এসএসসি পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ১ হাজার ৯৪৪ জনের, নতুন জিপিএ-৫ ২০৭

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১০

কাতারপ্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

১১

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

১২

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

১৩

৫৪ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

১৪

কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিনের মায়ের মৃত্যুতে অ্যাডভোকেট তারিকুলের গভীর শোক প্রকাশ

১৫

কুমিল্লায় বাড়ির পাশের পুকুরে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু

১৬

ঢাকা উত্তরে মেয়র পদে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭

কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

১৮

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

বাড়ির সামনে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

২০

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল
সংগৃহীত ছবি

শরীরজুড়ে পাকা ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর জনসভায় হাজির হয়ে সবার নজর কেড়েছেন মৌলভীবাজারের শিমুল হোসেন। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এই নেতাকে ঘিরে অনুষ্ঠানে উপস্থিত মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। অনেকেই তার সঙ্গে ছবি তুলতে ভিড় করেন।

বুধবার (১৭ জুন) মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন শিমুল। তার মাথায় ছিল ধানের শীষ দিয়ে তৈরি মাথাল। পরনের পোশাকেও ছিল ধানের শীষ।

শিমুলের এমন রূপে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দেওয়ার বিষয়টি স্থানীয় নেতাদের বেশ আনন্দ দেয় বলে জানা গেছে। তারা শিমুলের প্রশংসাও করেন।

মো. শিমুল হোসেনের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের মোকামবাজার এলাকায়। পেশায় রাজমিস্ত্রি। তিনি গিয়াসনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা বিএনপির সদস্য।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধনে যোগ দিতে দুপুর ১২টা ২৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মৌলভীবাজারে পৌঁছান। সেখান থেকে তিনি সরাসরি শ্রীমঙ্গলে যান। দুপুর ১টার দিকে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে অংশ নেন।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পুরো জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।

কয়েক দিন ধরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা শহরের সড়ক, সরকারি স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। সার্কিট হাউস, জেলা জজ আদালত, পৌরসভা ভবনসহ বিভিন্ন সরকারি ভবনে রং করা হয়েছে। এছাড়া সড়কের ব্রিজ ও কালভার্ট নতুন করে লাল-সাদা রঙে সাজানো হয়।

অনুষ্ঠানস্থল মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ এবং শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠের নিরাপত্তার দায়িত্ব নেয় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)।

কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী জানান, শ্রীমঙ্গলের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে যোগ দেবেন। দুপুর আড়াইটার দিকে সেখানে পৌঁছানোর কথা রয়েছে তার।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শত শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর ফিরবে না: রাশেদ খাঁন

মোবাইলে ব্যস্ত চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

পাড়ার মানুষের গোপন কথা বিক্রি করে দুই বাড়ির মালিক হলেন নারী

ভাইভায় নম্বর বাড়ানো নিয়ে সরকারকে সতর্ক করলেন নাহিদ ইসলাম

কুমিল্লা বোর্ডের এসএসসি পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ১ হাজার ৯৪৪ জনের, নতুন জিপিএ-৫ ২০৭

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১০

কাতারপ্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

১১

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

১২

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

১৩

৫৪ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

১৪

কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিনের মায়ের মৃত্যুতে অ্যাডভোকেট তারিকুলের গভীর শোক প্রকাশ

১৫

কুমিল্লায় বাড়ির পাশের পুকুরে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু

১৬

ঢাকা উত্তরে মেয়র পদে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭

কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

১৮

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

বাড়ির সামনে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

২০

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস-এর সাইডলাইনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন বা দূতাবাস স্থাপনের বিষয়ে একমত হন।

এ ছাড়া রাজনৈতিক, ব্যবসায়িক এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির জন্য নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হওয়া উচিত বলে মত দেন তারা।

কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বৃহত্তর সম্পৃক্ততার সম্ভাবনাকে ইতিবাচকভাবে দেখেন।

বৈঠকে বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ শ্রমিক পাঠানো, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, কৃষি ব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে দুই দেশের বাণিজ্য সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

এ ছাড়া পানি কূটনীতি নিয়ে জাতিসংঘের অধীনে একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার কাজাখস্তানের প্রস্তাবে বাংলাদেশের সমর্থন প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে বাংলাদেশের সমর্থন রয়েছে বলে জানান।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শত শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর ফিরবে না: রাশেদ খাঁন

মোবাইলে ব্যস্ত চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

পাড়ার মানুষের গোপন কথা বিক্রি করে দুই বাড়ির মালিক হলেন নারী

ভাইভায় নম্বর বাড়ানো নিয়ে সরকারকে সতর্ক করলেন নাহিদ ইসলাম

কুমিল্লা বোর্ডের এসএসসি পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ১ হাজার ৯৪৪ জনের, নতুন জিপিএ-৫ ২০৭

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১০

কাতারপ্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

১১

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

১২

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

১৩

৫৪ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

১৪

কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিনের মায়ের মৃত্যুতে অ্যাডভোকেট তারিকুলের গভীর শোক প্রকাশ

১৫

কুমিল্লায় বাড়ির পাশের পুকুরে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু

১৬

ঢাকা উত্তরে মেয়র পদে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭

কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

১৮

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

বাড়ির সামনে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

২০

বিশ্বকাপে নেই বাংলাদেশ, অথচ মৃত্যুর মিছিলে শীর্ষে

বিশ্বকাপে নেই বাংলাদেশ, অথচ মৃত্যুর মিছিলে শীর্ষে
সংগৃহীত ছবি

ফিফা বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে না পারলেও ফুটবল জ্বরে আক্রান্ত বাংলাদেশ। ফিফার সর্বশেষ র‍্যাংকিং অনুযায়ী বিশ্বের ২১১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৮১তম। অথচ ফুটবল মাঠে নিজেদের এই অনুজ্জ্বল পারফরম্যান্সের বিপরীতে বৈশ্বিক এই আসরকে কেন্দ্র করে অন্ধ উন্মাদনা ও মৃত্যুর মিছিলে বাংলাদেশ এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে।বিশ্বকাপ শুরুর পর থেকে ফুটবল-সংশ্লিষ্ট ঘটনায় এ পর্যন্ত বিশ্বজুড়ে অন্তত ২০ জন ভক্তের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে ১২ জনই বাংলাদেশি।

বিশ্বকাপের মূল স্টেডিয়ামগুলোর ভেতরের নিরাপত্তা ব্যবস্থা কঠোর হলেও মাঠের বাইরের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। অতিরিক্ত ভিড়, পাড়া-মহল্লায় সমর্থকদের মধ্যে উগ্র সংঘর্ষ, পতাকা ওড়াতে গিয়ে দুর্ঘটনা এবং খেলা দেখার তীব্র উত্তেজনার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে এসব মৃত্যুর ঘটনা ঘটছে। কুমিল্লার একটি ঘটনায় লিওনেল মেসির পেনাল্টি মিস নিয়ে মন্তব্যের জেরে শরিফুল ইসলাম নামের এক ব্রাজিল সমর্থককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি মূলত মিশরের পক্ষে সমর্থন দিলেও এই তুচ্ছ কারণে তাকে প্রাণ দিতে হয়।

এই অকালমৃত্যুর তালিকায় যুক্ত হয়েছে পতাকা টাঙাতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এবং খেলা দেখার ক্ষোভে আত্মহত্যার মতো ঘটনা। গত ২০২৪ সালের জুলাই মাসে ঢাকার বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশন ও জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এক যৌথ সমীক্ষায় দেখা গেছে, ২০২২ বিশ্বকাপ চলাকালেও বাংলাদেশে ২৩ জন মানুষ অকালে প্রাণ হারিয়েছিলেন।

মনস্তাত্ত্বিক বিশ্লেষকদের মতে, ভৌগোলিক সীমানার বাইরে সুদূর কোনো দেশের জয়-পরাজয়কে তীব্র ব্যক্তিগত আবেগ ও অন্ধ উন্মাদনায় রূপ দেওয়ার ফলেই এই ট্র্যাজেডি ঘটছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিং ও ট্রল এই উগ্রতাকে আরও উসকে দিচ্ছে।

সহিংসতা ও মৃত্যুর এই হিড়িক কেবল বাংলাদেশেই সীমাবদ্ধ নেই। মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও স্পেনেও খেলা দেখার উত্তেজনা ও ভিড়ের চাপে মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে দেশের তরুণ সমাজকে ফুটবল কেন্দ্রিক এই আত্মঘাতী প্রবণতা থেকে ফেরাতে না পারলে আগামী দিনগুলোতে আরও বড় ক্ষতির আশঙ্কা করছেন সমাজবিজ্ঞানীরা।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শত শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর ফিরবে না: রাশেদ খাঁন

মোবাইলে ব্যস্ত চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

পাড়ার মানুষের গোপন কথা বিক্রি করে দুই বাড়ির মালিক হলেন নারী

ভাইভায় নম্বর বাড়ানো নিয়ে সরকারকে সতর্ক করলেন নাহিদ ইসলাম

কুমিল্লা বোর্ডের এসএসসি পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ১ হাজার ৯৪৪ জনের, নতুন জিপিএ-৫ ২০৭

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১০

কাতারপ্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

১১

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

১২

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

১৩

৫৪ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

১৪

কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিনের মায়ের মৃত্যুতে অ্যাডভোকেট তারিকুলের গভীর শোক প্রকাশ

১৫

কুমিল্লায় বাড়ির পাশের পুকুরে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু

১৬

ঢাকা উত্তরে মেয়র পদে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭

কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

১৮

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

বাড়ির সামনে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

২০

কুমিল্লা গোমতীর পানি বৃদ্ধি, চরাঞ্চলে সহস্রাধিক কৃষকের ফসলের ক্ষতি

ছবি

নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি:

উজানের পাহাড়ি ঢলে কুমিল্লার গোমতী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীর চরাঞ্চলে পানি প্রবেশ করেছে। এতে আগাম জাতের বিভিন্ন সবজি ও কৃষি ফসল তলিয়ে গিয়ে সহস্রাধিক কৃষক চরম ক্ষতির মুখে পড়েছেন।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বুড়িচং উপজেলার বালিখাড়া, ভান্তি ও কামারখাড়া এলাকায় গিয়ে দেখা যায়, চরাঞ্চলের বিস্তীর্ণ সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। পানির ওপর ভেসে রয়েছে বিভিন্ন ধরনের শাকসবজি। লোকসান কমাতে কৃষকরা কোমর সমান পানিতে নেমে যতটুকু সম্ভব অপরিপক্ব ফসল তুলে আনার চেষ্টা করছেন।

ভান্তি এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক আবদুল হক বলেন, প্রায় ৩ লাখ টাকা বিনিয়োগ করে তিনি আগাম জাতের মূলা ও লাউ চাষ করেছিলেন। হঠাৎ গোমতীর পানি বেড়ে যাওয়ায় তার পুরো ক্ষেত এখন পানির নিচে। 

আরেক কৃষক আবদুল জলিল বলেন, তার ডাঁটা শাক, পুঁইশাক ও চালকুমড়ার ক্ষেত পানিতে ভেসে গেছে। তাদের মতো ভান্তি, কামারখাড়া, বালিখাড়া ও আশপাশের এলাকার অন্তত শতাধিক কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

কৃষক সোহেল মিয়া বলেন, লাউ, চিচিঙ্গা, ডাঁটা শাক, চালকুমড়া, মূলাসহ বিভিন্ন সবজি পুরোপুরি নষ্ট হওয়ার আগে যতটুকু সম্ভব উদ্ধার করে বাজারে বিক্রির চেষ্টা করছেন তারা। তবে বাজারে অপরিপক্ব সবজির সঠিক দাম না পাওয়ায় লাখ লাখ টাকার ফসল ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান বলেন, উজানের পাহাড়ি ঢলে গোমতী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিস্তীর্ণ চরাঞ্চলের হাজারো কৃষকের ফসল পানিতে তলিয়ে গেছে। তিনি বলেন, কৃষি বিভাগের কর্মকর্তাদের সাথে আমি নিজেও মাঠে অবস্থান করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলছি। মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমাণ জরিপ করা হচ্ছে; তা শেষ হলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শত শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর ফিরবে না: রাশেদ খাঁন

মোবাইলে ব্যস্ত চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

পাড়ার মানুষের গোপন কথা বিক্রি করে দুই বাড়ির মালিক হলেন নারী

ভাইভায় নম্বর বাড়ানো নিয়ে সরকারকে সতর্ক করলেন নাহিদ ইসলাম

কুমিল্লা বোর্ডের এসএসসি পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ১ হাজার ৯৪৪ জনের, নতুন জিপিএ-৫ ২০৭

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১০

কাতারপ্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

১১

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

১২

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

১৩

৫৪ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

১৪

কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিনের মায়ের মৃত্যুতে অ্যাডভোকেট তারিকুলের গভীর শোক প্রকাশ

১৫

কুমিল্লায় বাড়ির পাশের পুকুরে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু

১৬

ঢাকা উত্তরে মেয়র পদে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭

কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

১৮

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

বাড়ির সামনে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

২০

বিয়ের ২ মাসের মধ্যে চীনা স্বামীর ডলার ও নথি নিয়ে গায়েব বাংলাদেশি নারী

বিয়ের ২ মাসের মধ্যে চীনা স্বামীর ডলার ও নথি নিয়ে গায়েব বাংলাদেশি নারী
সংগৃহীত ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক চীনা নাগরিক অভিযোগ করেছেন, বিয়ের দুই মাসের মাথায় তার বাংলাদেশি স্ত্রী প্রায় ২৪ লাখ টাকা মূল্যের মার্কিন ডলার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র নিয়ে উধাও হয়েছেন। এ বিষয়ে অভিযোগ জানাতে সোমবার রাতে তিনি ফুলবাড়ী থানায় যান। পরে তাকে সাভার থানায় গিয়ে অভিযোগ করতে বলা হয়।

চীনা নাগরিক আন হংওয়েই বলেন, তার স্ত্রী মোর্শেদা খাতুন ডলার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে চলে গেছেন। এ ঘটনায় আইনগত সহায়তা চেয়ে তিনি থানায় গিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়ী উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা মোর্শেদা খাতুন ঢাকার একটি পোশাক কারখানায় চাকরির সময় আন হংওয়েইর সঙ্গে পরিচিত হন। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২০ এপ্রিল পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর স্বামীকে নিয়ে গ্রামের বাড়িতে এলে এলাকায় চীনা নাগরিককে দেখতে উৎসুক মানুষের ভিড়ও জমে।

মোর্শেদার মা শাহানা বেগম বলেন, বিয়ের কয়েক দিন পর তার মেয়ে স্বামীকে নিয়ে ঢাকায় চাকরির উদ্দেশ্যে যান। এরপর আর বাড়িতে ফেরেননি। এ বিষয়ে তিনি অন্যদের কাছ থেকে শুনেছেন বলে জানান। আগামী ৩০ মে তারা দুজন একসঙ্গে চীনে যাওয়ার কথা ছিল।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান নাঈম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, অভিযোগের ঘটনাটি ঢাকার সাভারে ঘটেছে। তাই আন হংওয়েইকে সাভার থানায় যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। ভাষাগত সমস্যার কারণে তার বক্তব্য পুরোপুরি বোঝা না গেলেও ইশারার মাধ্যমে তিনি অভিযোগের বিষয়টি জানান।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শত শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর ফিরবে না: রাশেদ খাঁন

মোবাইলে ব্যস্ত চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

পাড়ার মানুষের গোপন কথা বিক্রি করে দুই বাড়ির মালিক হলেন নারী

ভাইভায় নম্বর বাড়ানো নিয়ে সরকারকে সতর্ক করলেন নাহিদ ইসলাম

কুমিল্লা বোর্ডের এসএসসি পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ১ হাজার ৯৪৪ জনের, নতুন জিপিএ-৫ ২০৭

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১০

কাতারপ্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

১১

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

১২

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

১৩

৫৪ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

১৪

কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিনের মায়ের মৃত্যুতে অ্যাডভোকেট তারিকুলের গভীর শোক প্রকাশ

১৫

কুমিল্লায় বাড়ির পাশের পুকুরে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু

১৬

ঢাকা উত্তরে মেয়র পদে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭

কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

১৮

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

বাড়ির সামনে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

২০

চুয়াডাঙ্গায় 'জয় বাংলা' লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার

চুয়াডাঙ্গায় 'জয় বাংলা' লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার
সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গার দর্শনায় ‘জয় বাংলা লেখা একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) সকাল ১০টার দিকে দর্শনা থানার কুড়ালগাছি বিলসংলগ্ন মৎস্য অফিসের পাশ থেকে বস্তুটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কুড়ালগাছি গ্রামের কয়েকজন ব্যক্তি স্থানীয় রায়সা বিলে গোসল করতে গিয়ে মৎস্য অফিসের পাশে একটি বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি দর্শনা থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে। বস্তুটির গায়ে ‘জয় বাংলা লেখা স্পষ্টভাবে দেখা গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, বস্তুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শত শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর ফিরবে না: রাশেদ খাঁন

মোবাইলে ব্যস্ত চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

পাড়ার মানুষের গোপন কথা বিক্রি করে দুই বাড়ির মালিক হলেন নারী

ভাইভায় নম্বর বাড়ানো নিয়ে সরকারকে সতর্ক করলেন নাহিদ ইসলাম

কুমিল্লা বোর্ডের এসএসসি পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ১ হাজার ৯৪৪ জনের, নতুন জিপিএ-৫ ২০৭

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১০

কাতারপ্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

১১

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

১২

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

১৩

৫৪ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

১৪

কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিনের মায়ের মৃত্যুতে অ্যাডভোকেট তারিকুলের গভীর শোক প্রকাশ

১৫

কুমিল্লায় বাড়ির পাশের পুকুরে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু

১৬

ঢাকা উত্তরে মেয়র পদে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭

কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

১৮

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

বাড়ির সামনে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

২০

গুচ্ছ ভর্তিচ্ছুদের প্রবেশপত্র ডাউনলোডে জরুরি নির্দেশনা

গুচ্ছ ভর্তিচ্ছুদের প্রবেশপত্র ডাউনলোডে জরুরি নির্দেশনা
সংগৃহীত

গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ২৭ এপ্রিল শনিবার থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২৪টি বিশ্ববিদ্যালয়ের সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য যাদের ছবি/সেলফি বা উভয়টি জিএসটির ফটো গাইডলাইন অনুযায়ী গৃহিত হয়নি, তাদের ৮ এপ্রিলের রাত ১০টার মধ্যে অবশ্যই জিএসটির ফটো গাইডলাইন অনুসরণ করে প্রযোজ্য ক্ষেত্রে ছবি/সেলফি অথবা উভয়টি আপলোড সম্পন্ন করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। অন্যথায় ভর্তি পরীক্ষায় তাদের অংশগ্রহণের কোনো সুযোগ থাকবে না।

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়েছে।

গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৭ এপ্রিল শনিবার থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। ২৭ এপ্রিল এ ইউনিট-বিজ্ঞান, ৩ মে শুক্রবার বি ইউনিট-মানবিক এবং ১০ মে শুক্রবার সি ইউনিট-বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং অন্য ২টি ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

২০২৩-২৪ শিক্ষাবর্ষের জিএসটি ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনপ্রক্রিয়া গত ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হয়েছে। এবার মোট ৩ লাখ ৫ হাজার ৩৪৬টি আবেদন জমা পড়েছে। তার মধ্যে বিজ্ঞান অনুষদের ‘ক’ ইউনিটে ১ লাখ ৭০ হাজার ৫৯৯টি, ব্যবসায় শিক্ষা অনুষদের ‘সি’ ইউনিটে ৪০ হাজার ১১৬টি এবং মানবিক অনুষদের ‘বি’ ইউনিটে ৯৪ হাজার ৬৩১টি  আবেদন জমা পড়েছে।