মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল তিন জনের

ছবি

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল আনুমানিক ৯:৩০ মিনিটে মাদারীপুরের আড়িয়াল খাঁ ব্রিজের ওপর এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কমপক্ষে ১৭ জন যাত্রী আহত হয়েছেন। হতাহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকা থেকে খুলনা অভিমুখে যাচ্ছিল 'ওয়েলকাম পরিবহন'-এর একটি যাত্রীবাহী বাস। বাসটি আড়িয়াল খাঁ ব্রিজে পৌঁছানোর পর সামনে থাকা একটি ট্রাককে পেছন থেকে অত্যন্ত দ্রুত গতিতে সজোরে ধাক্কা মারে।

বাসের ধাক্কায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

আহত অবস্থায় কমপক্ষে ১৭ জন যাত্রীকে স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়, ফলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় তিনজনে।

খবর পেয়ে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেন। ওসি জহুরুল ইসলাম জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

দুর্ঘটনার জেরে মহাসড়কের ঢাকাগামী লেনে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলার মোচা দেখিয়ে ট্রেন দুর্ঘটনা ঠেকালেন বৃদ্ধ

বিএনপি নেতার বাড়িতে ঢুকে গুলি মা-ছেলে গুলিবিদ্ধ

কনের গায়ে হলুদের আনন্দ শেষ না হতেই বরের মৃত্যু, শোকে দুই পরিবার

বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার

সামনে কঠিন সময়: মির্জা ফখরুল

তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

১০

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

১১

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

১২

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের পথে জুবাইদা রহমান

১৩

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

১৪

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

১৫

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

১৭

নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে কঠোর প্রতিমন্ত্রী রাজিব আহসান

১৮

পাহাড়ের নিচে মিলল মা-মেয়ের লাশ

১৯

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব

২০

পুলিশের গাড়িতে বোমা বিস্ফোরণ, এএসআইসহ তিনজন নিহত

আঞ্চলিক পুলিশের একজন মুখপাত্র জানান, সড়কের পাশে আগে থেকে পেতে রাখা আইইডিটি পুলিশের গাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর অস্ত্রধারীরা নিরাপত্তা সদস্যদের লক্ষ্য করে গুলিও ছোড়ে। ঘটনায় একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই)সহ তিন পুলিশ সদস্য প্রাণ হারান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এবং প্রাদেশিক গভর্নর ফয়সাল কুন্ডি হামলাটির তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানে, বিশেষ করে সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান অঞ্চলে, সন্ত্রাসী কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। পুলিশি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের প্রথম আট মাসে শুধু খাইবার পাখতুনখোয়াতেই ৬০০–র বেশি সন্ত্রাসী হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব হামলায় অন্তত ৭৯ জন পুলিশ সদস্য এবং ১৩৮ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলার মোচা দেখিয়ে ট্রেন দুর্ঘটনা ঠেকালেন বৃদ্ধ

বিএনপি নেতার বাড়িতে ঢুকে গুলি মা-ছেলে গুলিবিদ্ধ

কনের গায়ে হলুদের আনন্দ শেষ না হতেই বরের মৃত্যু, শোকে দুই পরিবার

বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার

সামনে কঠিন সময়: মির্জা ফখরুল

তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

১০

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

১১

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

১২

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের পথে জুবাইদা রহমান

১৩

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

১৪

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

১৫

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

১৭

নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে কঠোর প্রতিমন্ত্রী রাজিব আহসান

১৮

পাহাড়ের নিচে মিলল মা-মেয়ের লাশ

১৯

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব

২০

বাড়তি কয়লার চাপে ভেঙে পড়েছে কয়লা খনির প্রাচীর

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির প্রাচীর ভূমিকম্পে নয়, বরং বাড়তি কয়লার চাপে ভেঙে পড়েছে। ধারণ ক্ষমতার দ্বিগুণ কয়লার মজুত বেড়ে যাওয়ায় আজ বুধবার (২৬ নভেম্বর) বাড়তি কয়লার চাপে ভেঙে গিয়েছে কয়লা খনির সীমানা প্রাচীরের প্রায় ১৬০ ফুট অংশ।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. আবু তালেব ফরাজী জানান, খনির ইয়ার্ডে কয়লা রাখার সর্বোচ্চ ধারণ ক্ষমতা ২ লাখ ২০ হাজার টন; কিন্তু বর্তমানে কোল ইয়ার্ডে কয়লার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫ লাখ মেট্রিক টন।

তিনি জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী খনির উৎপাদিত কয়লার একমাত্র ক্রেতা পার্শ্ববর্তী বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটির তিনটি ইউনিটের মধ্যে ২টি ইউনিট বন্ধ থাকায় পর্যাপ্ত কয়লা ব্যবহৃত হচ্ছে না। প্রতিদিন খনিতে কয়লা উত্তোলন হচ্ছে গড়ে ৩ হাজার মেট্রিক টন। ফলে দিনে দিনে বাড়ছে কয়লার মজুত। ইয়ার্ডে জায়গা না থাকায় কয়লার স্তূপ বেড়ে গেছে। এ কারণেই বাড়তি কয়লার চাপেই ভেঙে গেছে খনির সীমানা প্রাচীর। প্রাচীরের ১৬টি পিলারসহ প্রায় ১৬০ ফুট প্রাচীর ভেঙে পড়েছে বলে জানান তিনি।

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদিত কয়লার ওপর ভিত্তি করে খনির পাশেই ২০০৬ সালে গড়ে উঠে কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। প্রথম অবস্থায় ১২৫ মেগাওয়াট করে মোট ২৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট স্থাপন করা হয়। এরপর ২০১৭ সালে ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন আরেকটি ইউনিট চালু করে এ বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা বেড়ে দাঁড়ায় ৫২৫ মেগাওয়াট; কিন্তু যান্ত্রিক ত্রুটিসহ নানান জটিলতায় কখনই এই বিদ্যুৎ কেন্দ্রটি একসাথে ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ২নং ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে ২০২০ সালের নভেম্বর মাস থেকে বন্ধ রয়েছে। এরই মধ্যে ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ৩নং ইউনিটটির গভর্নর ভাল্ব স্টিম সেন্সর-এর ৪টি টারবাইন নষ্ট হয়ে যাওয়ায় গত ১৬ অক্টোবর রাত ৮টা ৩৫ মিনিট থেকে বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১নং ইউনিটটি গত ১৯ অক্টোবর দিবাগত রাতে বয়লার পাইপ ফেটে বন্ধ হয়ে যায়। বয়লার পাইপ মেরামত করে এক সপ্তাহ পর গত ২৬ অক্টোবর রাত ৭টা ১৯ মিনিটে আবার চালু করা হয় ১নং ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন; কিন্তু এর একদিন পর বিয়ারিংয়ের টেম্পারেচার সেন্সর নষ্ট হয়ে যাওয়ায় এবং কিছু বাল্ব অকেজো হয়ে পড়ায় গত ২৭ অক্টোবর রাত ৯টা ১৪ মিনিটে বন্ধ হয়ে যায় সর্বশেষ চালু থাকা ১নং ইউনিটটি। ফলে ২৭ অক্টোবর রাত থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় ৫২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন।

এদিকে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ থাকায় উৎপাদিত কয়লা নিয়ে বিপাকে পড়েছে বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষ। কয়লা রাখার স্থান সংকুলান না হওয়ায় অব্যাহত উৎপাদন নিয়ে শংকায় পড়েছেন তারা।

খনির কর্মকর্তারা জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদিত কয়লার একমাত্র ক্রেতা বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। কিন্তু একের পর এক বন্ধ থাকায় খনির উৎপাদিত কয়লা ব্যবহার করতে পারছে না বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। এতে মজুত অস্বাভাবিক বেড়ে কয়লা রাখার জায়গা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে খনি কর্তৃপক্ষ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলার মোচা দেখিয়ে ট্রেন দুর্ঘটনা ঠেকালেন বৃদ্ধ

বিএনপি নেতার বাড়িতে ঢুকে গুলি মা-ছেলে গুলিবিদ্ধ

কনের গায়ে হলুদের আনন্দ শেষ না হতেই বরের মৃত্যু, শোকে দুই পরিবার

বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার

সামনে কঠিন সময়: মির্জা ফখরুল

তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

১০

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

১১

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

১২

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের পথে জুবাইদা রহমান

১৩

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

১৪

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

১৫

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

১৭

নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে কঠোর প্রতিমন্ত্রী রাজিব আহসান

১৮

পাহাড়ের নিচে মিলল মা-মেয়ের লাশ

১৯

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব

২০

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী ইমাম মজুমদার

ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার।

সোমবার (১২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

১৯৫০ সালে কুমিল্লার নানুয়া দিঘিরপাড়ে জন্মগ্রহণ করেন আলী ইমাম মজুমদার। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে ১৯৬৯ সালে স্নাতক ও ১৯৭৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।

আলী ইমাম মজুমদার ১৯৭৭ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে চাকরিতে যোগদান করেন। চাকরিজীবনে তিনি প্রশাসনের বিভিন্ন স্তরে সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ উপজেলা ও জেলায় বিভিন্ন দায়িত্ব পালন করেন।

তিনি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সোনালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বও পালন করেন।

২০১৬ সালে তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-র ট্রাস্টি বোর্ডের সদস্য ও ২০২০ সাল থেকে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলার মোচা দেখিয়ে ট্রেন দুর্ঘটনা ঠেকালেন বৃদ্ধ

বিএনপি নেতার বাড়িতে ঢুকে গুলি মা-ছেলে গুলিবিদ্ধ

কনের গায়ে হলুদের আনন্দ শেষ না হতেই বরের মৃত্যু, শোকে দুই পরিবার

বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার

সামনে কঠিন সময়: মির্জা ফখরুল

তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

১০

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

১১

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

১২

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের পথে জুবাইদা রহমান

১৩

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

১৪

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

১৫

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

১৭

নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে কঠোর প্রতিমন্ত্রী রাজিব আহসান

১৮

পাহাড়ের নিচে মিলল মা-মেয়ের লাশ

১৯

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব

২০

মানুষকে স্বস্তি দেয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য: জোনায়েদ সাকি

সংগৃহীত

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, মানুষকে স্বস্তি দেওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়ন এবং বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার নানামুখী কাজ করছে।

তিনি বলেন, দেশের ব্যাংকিং ব্যবস্থার বিপর্যয় রোধ, অর্থনীতির উন্নয়ন এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড চালু এবং কৃষিঋণ মওকুফসহ বিভিন্ন অঙ্গীকার বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (৭ মার্চ ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের একটি কনভেনশন হলে গণসংহতি আন্দোলনের জেলা ও মহানগর শাখার আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের ব্যাংকসহ পুরো আর্থিক ব্যবস্থার উপরে কিভাবে মানুষের আস্থা তৈরি হবে এবং শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের চাহিদা পূরণের মাধ্যমে মানুষের জীবনে সত্যিকার উন্নতি তৈরি হবে সেই লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে। বর্তমান সরকার, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ সামাজিক সুরক্ষার প্রশ্নে যেসব প্রতিশ্রুতি করেছিলো, সবার আগে সেগুলো বাস্তবায়নের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।

বর্তমান বৈরি আন্তর্জাতিক পরিস্থিতিতে জ্বালানি তেল আমদানি-রপ্তানিসহ বিভিন্ন খাতে নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনা তৈরি হয়েছে উল্লেখ করে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘এসব সংকট মোকাবিলায় সবার ধৈর্য ও ঐক্য প্রয়োজন। গণতান্ত্রিক পদ্ধতিতে দেশকে এগিয়ে নিতে সরকার ও বিরোধী দলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের পর বাংলাদেশ এখন নতুন একটা যাত্রা শুরুর সন্ধিক্ষণে। বিগত জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক যাত্রার উল্লেখযোগ্য একটা মাইলস্টোন আমরা পার করেছি। দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে এই দেশের মানুষ লড়াই করেছেন এবং আমরা রাজনৈতিক লড়াইয়ে বিশেষকরে বিএনপির নেতৃত্বে গণসংহতি আন্দোলনসহ ৩৯ টি রাজনৈতিক দল আন্দোলনে থেকেছি।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ঐতিহাসিক এক গণঅভ্যুত্থানে দেশের হাজারো তরুণ, নারী, শিশু, বৃদ্ধ, বাঙালি, চাকমা, হিন্দু ও মুসলমানসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ জীবন দিয়ে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ তৈরি করে দিয়েছেন।

তিনি বলেন, সেই ধারাবাহিকতায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে এবং তার নেতৃত্বেই দেশ গড়ে তোলার কাজ চলছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলার মোচা দেখিয়ে ট্রেন দুর্ঘটনা ঠেকালেন বৃদ্ধ

বিএনপি নেতার বাড়িতে ঢুকে গুলি মা-ছেলে গুলিবিদ্ধ

কনের গায়ে হলুদের আনন্দ শেষ না হতেই বরের মৃত্যু, শোকে দুই পরিবার

বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার

সামনে কঠিন সময়: মির্জা ফখরুল

তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

১০

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

১১

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

১২

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের পথে জুবাইদা রহমান

১৩

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

১৪

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

১৫

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

১৭

নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে কঠোর প্রতিমন্ত্রী রাজিব আহসান

১৮

পাহাড়ের নিচে মিলল মা-মেয়ের লাশ

১৯

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব

২০

আগামী জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন তিনগুণ বাড়ানো হবে: মেজর জেনারেল

আগামী জাতীয় নির্বাচনে সেনা মোতায়েনের পরিমাণ তিনগুণ পর্যন্ত বাড়ানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।

আজ শনিবার (১১ অক্টোবর) বিকেলে ঢাকা সেনানিবাসের মেসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক সদস্যদের মামলাসংক্রান্ত বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি তথ্য জানান।

মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, পুরো জাতি এখন নির্বাচনমুখী। গত ১৩-১৪ মাস ধরে সেনাবাহিনী মাঠে কাজ করছে। অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সেনা সদস্যরা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে যাচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে সেনা মোতায়েনের পরিমাণ তিনগুণ পর্যন্ত বাড়ানো হবে,এমন প্রস্তুতি আমরা নিচ্ছি। ট্রেনিং, পোস্টিং, প্রমোশনসহ সব ধরনের প্রস্তুতি চলছে। এমন সময় এই গ্রেপ্তারি পরোয়ানার ঘটনাটি সেনা সদস্যদের মনোবলে কিছুটা প্রভাব ফেলেছে। তবে সবকিছুর ঊর্ধ্বে থেকে আমরা সবসময় ন্যায়ের পক্ষে থাকব।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলার মোচা দেখিয়ে ট্রেন দুর্ঘটনা ঠেকালেন বৃদ্ধ

বিএনপি নেতার বাড়িতে ঢুকে গুলি মা-ছেলে গুলিবিদ্ধ

কনের গায়ে হলুদের আনন্দ শেষ না হতেই বরের মৃত্যু, শোকে দুই পরিবার

বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার

সামনে কঠিন সময়: মির্জা ফখরুল

তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

১০

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

১১

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

১২

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের পথে জুবাইদা রহমান

১৩

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

১৪

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

১৫

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

১৭

নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে কঠোর প্রতিমন্ত্রী রাজিব আহসান

১৮

পাহাড়ের নিচে মিলল মা-মেয়ের লাশ

১৯

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব

২০

রাজস্ব বিভাগ পুনর্গঠন ও নতুন ৪ থানা স্থাপনে সায়

দেশে চারটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি । এ ছাড়া মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করার প্রস্তাব অনুমোদিত হয়েছে।

আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর বাসভবন যমুনায় নিকারের ১১৯তম সভা অনুষ্ঠিত হয়। এটি অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে নিকারের প্রথম সভা।

সভায় প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদিত হয়। সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।

নতুন থানাগুলো হলো গাজীপুর জেলার পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলার পূর্বাচল দক্ষিণ ও কক্সবাজার জেলার মাতারবাড়ী। এ ছাড়া নরসিংদী জেলার রায়পুরাকে ভেঙে একটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়েছে।

আর সাতক্ষীরাকে ‘বি’ থেকে ‘এ’ শ্রেণির জেলায় উন্নীত করার প্রস্তাব অনুমোদিত হয়েছে।

সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘স্বাস্থ্য সেবা বিভাগ’ এবং ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’ দুটিকে আবার একত্র করে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ পুনর্গঠন করার প্রস্তাব অনুমোদন করা হয়।

এ ছাড়া মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার প্রস্তাব সভায় অনুমোদিত হয়। তবে এই মন্ত্রণালয়ের ইংরেজি নাম অপরিবর্তিত থাকবে।

সভায় অর্থ মন্ত্রণালয়ের আওতায় ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামের দুটি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। প্রসঙ্গত, এ বিষয়ে ইতিমধ্যে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে।

সভায় পরিবেশগত বৈশ্বিক ঐতিহ্য, পর্যটন ও অর্থনৈতিক সম্ভাবনার বিবেচনায় সাতক্ষীরা জেলাকে ‘বি’ থেকে ‘এ’ শ্রেণিতে উন্নীত করার প্রস্তাব অনুমোদন করা হয়।

এ ছাড়া ঠাকুরগাঁও জেলায় ‘ভূল্লী’ থানার নামের বানান সংশোধনের প্রস্তাব সভায় অনুমোদিত হয়।

সভায় প্রধান উপদেষ্টা ছাড়াও কয়েকজন উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিবসহ সরকারের ১৪ জন সচিব বা জ্যেষ্ঠ সচিব উপস্থিত ছিলেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলার মোচা দেখিয়ে ট্রেন দুর্ঘটনা ঠেকালেন বৃদ্ধ

বিএনপি নেতার বাড়িতে ঢুকে গুলি মা-ছেলে গুলিবিদ্ধ

কনের গায়ে হলুদের আনন্দ শেষ না হতেই বরের মৃত্যু, শোকে দুই পরিবার

বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার

সামনে কঠিন সময়: মির্জা ফখরুল

তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

১০

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

১১

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

১২

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের পথে জুবাইদা রহমান

১৩

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

১৪

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

১৫

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

১৭

নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে কঠোর প্রতিমন্ত্রী রাজিব আহসান

১৮

পাহাড়ের নিচে মিলল মা-মেয়ের লাশ

১৯

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব

২০

আপিল বিভাগের রেজিস্ট্রারকে কুমিল্লায় বদলি

আপিল বিভাগের রেজিস্ট্রারকে কুমিল্লায় বদলি
সংগৃহীত

রোববার ও সোমবার একটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩।

রোববার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী আপিল বিভাগে রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমানকে কুমিল্লায় বদলি করা হয়েছে। আর আপিল বিভাগের নতুন রেজিস্ট্রার হয়েছেন রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. হাসানুজ্জামান।

জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে প্রেষণে নিয়োগে তাদের চাকরি প্রধান বিচারপতির অধীনে ন্যস্ত করা হলো।

এদিকে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) মুহা. হাসানুজ্জামানকে আপিল বিভাগের রেজিস্ট্রার পদে, নওগাঁর অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমতিয়াজুল ইসলাম ও বাগেরহাটের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুস সামাদকে হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার পদে বদলি করা হয়েছে।   

সোমবার জারি করা প্রজ্ঞাপনে আরো বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে নিয়োগ বা বদলি করা হলো।

আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমানকে কুমিল্লার জননিরাপত্তা অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) পদে, কুমিল্লার জননিরাপত্তা অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) বেগম মরিয়ম মুন মুঞ্জুরীকে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) পদে, হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো.মিজানুর রহমানকে রাজশাহীর যুগ্ম জেলা জজ পদে, রাজশাহীর যুগ্ম জেলা জজ মো. আফাজ উদ্দিনকে রংপুরের যুগ্ম জেলা জজ পদে  এবং হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো.শামীম সুফীকে আইন মন্ত্রণালয়ের সংযুক্ত কর্মকর্তা করা হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলার মোচা দেখিয়ে ট্রেন দুর্ঘটনা ঠেকালেন বৃদ্ধ

বিএনপি নেতার বাড়িতে ঢুকে গুলি মা-ছেলে গুলিবিদ্ধ

কনের গায়ে হলুদের আনন্দ শেষ না হতেই বরের মৃত্যু, শোকে দুই পরিবার

বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার

সামনে কঠিন সময়: মির্জা ফখরুল

তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

১০

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

১১

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

১২

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের পথে জুবাইদা রহমান

১৩

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

১৪

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

১৫

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

১৭

নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে কঠোর প্রতিমন্ত্রী রাজিব আহসান

১৮

পাহাড়ের নিচে মিলল মা-মেয়ের লাশ

১৯

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব

২০

মানবতার সেবায় অনন্য কুমিল্লা: ৬ বছর ধরে পথে পথে চলছে সাহরি ও ইফতার বিতরণ

​নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:

​নগরের ব্যস্ততম কান্দিরপাড় থেকে শুরু করে রাজগঞ্জ, শাসনগাছা কিংবা টাউন হল মোড়, কুমিল্লা প্রেসক্লাব -বিগত ছয়টি বছর ধরে পবিত্র রমজান মাসে এই এলাকাগুলোতে দেখা যায় এক চেনা কিন্তু উজ্জ্বল দৃশ্য। যখন নগরের মানুষ নিজের ঘরে পরিবারের সাথে আয়েশ করে ইফতার বা সাহরি সারেন, ঠিক তখনই একদল তরুণ প্রাণ পথে পথে খুঁজে বেড়ান ক্ষুধার্ত মানুষকে। কোনো প্রতিদান নয়, কেবল আত্মতৃপ্তি আর স্রষ্টার সন্তুষ্টির আশায় কুমিল্লার বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন এই মহৎ কাজ করে যাচ্ছে।

​নিরবচ্ছিন্ন মানবিক পথচলা

​২০২০ সালের সেই কঠিন সময় থেকে শুরু করে আজ ২০২৬ পর্যন্ত, টানা ছয় বছর ধরে এই কার্যক্রম থমকে যায়নি একদিনের জন্যও। শুরুতে স্বল্প পরিসরে শুরু হলেও বর্তমানে এটি একটি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। কুমিল্লার কয়েকটি পরিচিত স্বেচ্ছাসেবী সংগঠন

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুমিল্লা জেলা, আমরা কুমিল্লার তরুণ প্রজন্ম,ক্বাদেরিয়া ইসহাকিয়া ফাউন্ডেশন, ফাতিহা ফাউন্ডেশন, জাগরণ মানবিক সংগঠন, কুটুম বাড়ি বিরিয়ানি হাউজ, "গাজী মোঃ মন্তাজ উদ্দিন ফাউন্ডেশন" কাজী ফাউন্ডেশন 

—যাদের মধ্যে তরুণ শিক্ষার্থী ও সাধারণ পেশাজীবীরা রয়েছেন—ব্যক্তিগত তহবিল ও দানশীল ব্যক্তিদের সহযোগিতায় এই আয়োজন সফলভাবে পরিচালনা করছেন।

​সেবার ধরণ: ইফতার থেকে সাহরি

​সংগঠনগুলোর এই কার্যক্রম মূলত দুই ভাগে বিভক্ত:

​ভ্রাম্যমাণ ইফতার: প্রতিদিন আসরের নামাজের পর থেকেই শুরু হয় প্রস্তুতি। রিকশাচালক, পথচারী, দিনমজুর এবং ভাসমান মানুষের হাতে সময়মতো পৌঁছে দেওয়া হয় মানসম্মত ইফতারের প্যাকেট। অনেক সময় মহাসড়কে আটকে পড়া দূরপাল্লার যাত্রীদের হাতেও পৌঁছে যায় এই উপহার।

​রাত্রিকালীন সাহরি বিতরণ: মধ্যরাতে যখন পুরো শহর ঘুমে আচ্ছন্ন, তখন এই স্বেচ্ছাসেবীরা বেরিয়ে পড়েন সাহরি নিয়ে। বিভিন্ন সরকারি হাসপাতাল,  ছিন্নমূল মানুষ এবং যারা রাতে কাজ করেন, তাদের জন্য গরম ভাত ও মানসম্মত তরকারি পরিবেশন করেন তারা।

​যা বলছেন সংশ্লিষ্টরা

​সংগঠনগুলোর  সমন্বয়ক মোহাম্মদ জাবের হোসাইন জানান  জানান:

​"আমরা যখন শুরু করেছিলাম, লক্ষ্য ছিল কেউ যেন ক্ষুধার্ত পেটে রোজা না রাখে। আজ ছয় বছর পর এসে দেখি, এই কাজটা কেবল আমাদের নয়, পুরো কুমিল্লাবাসীর ভালোবাসায় পরিণত হয়েছে। পথে থাকা একজন মানুষের হাসিমুখ আমাদের সব ক্লান্তি দূর করে দেয়।"

​সামাজিক সংহতির উদাহরণ

​এই উদ্যোগ কেবল খাদ্য সহায়তা নয়, বরং সমাজের উচ্চবিত্ত ও নিম্নবিত্তের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করেছে। স্থানীয় নাগরিকরা মনে করেন, কুমিল্লার এই ঐতিহ্যবাহী সেবা মানসিকতা সারা দেশের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। কোনো সরকারি বরাদ্দ ছাড়াই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই প্রকল্পটিকে দীর্ঘস্থায়ী করেছে।

ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোর এই সংস্কৃতি কুমিল্লার পরিচয়কে আরও সমৃদ্ধ করেছে। পথে পথে সাহরি ও ইফতার বিতরণের এই নীরব বিপ্লব আগামীতেও অব্যাহত থাকবে—এমনটাই প্রত্যাশা কুমিল্লাবাসীর।

​মানবতার এই কাজে যুক্ত হতে চাইলে যোগাযোগ করুনঃ

জাবের হোসাইন 01915131242

পিয়ারে মাহবুব  01911-041508

সাজ্জাদ খান 01838-246929

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলার মোচা দেখিয়ে ট্রেন দুর্ঘটনা ঠেকালেন বৃদ্ধ

বিএনপি নেতার বাড়িতে ঢুকে গুলি মা-ছেলে গুলিবিদ্ধ

কনের গায়ে হলুদের আনন্দ শেষ না হতেই বরের মৃত্যু, শোকে দুই পরিবার

বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার

সামনে কঠিন সময়: মির্জা ফখরুল

তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

১০

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

১১

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

১২

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের পথে জুবাইদা রহমান

১৩

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

১৪

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

১৫

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

১৭

নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে কঠোর প্রতিমন্ত্রী রাজিব আহসান

১৮

পাহাড়ের নিচে মিলল মা-মেয়ের লাশ

১৯

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব

২০

বিডিআর হ'ত্যা'কা'ণ্ড তদন্তে ৫ কার্যদিবসের মধ্যে কমিটি : স্বরাষ্ট্র উপদেষ্টা

বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে আগামী ৫ কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ মঙ্গলবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিডিআর হত্যাকাণ্ডে পুনঃতদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই কাজ করে যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি প্রথম থেকেই বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে সোচ্চার ছিলাম এবং এখনো রয়েছি। এ বিষয়ে গত ২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবার এবং গত ৪ নভেম্বর বিজিবি সদরদপ্তর পরিদর্শনকালে দ্বিতীয় বার ঘোষণা দেই, যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে আমি শুরু থেকেই বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার দাবি করে আসছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের অধিকার, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। বিডিআর হত্যাকাণ্ডে ন্যায়বিচার নিশ্চিতে আগামী ৫ কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে এই কমিটি গঠন করা হবে। কমিটির সদস্য সংখ্যা এখনও নিশ্চিত করা হয়নি। তবে সদস্য ৫ জন, ৭ জন, ৯জনও হতে পারে। সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা একটু বেশি থাকবে।

বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা কী পুনঃতদন্তের দিকে যাচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেই আদেশ দিতে পারে আদালত। আর আমরা হলো একটা শুধু প্রেস ইনকোয়ারি করতে পারি।

কতদিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাঁচ কার্যদিবসের সময় আমরা বলব। আগে কমিটি গঠনের জন্য নামগুলো নিতে হবে। আপনারা জানেন এসব কমিটিতে সবাই আসতে চায় না। নাম সংগ্রহে যদি সময় না লাগতো তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যেত। নাম পাওয়ার পর তাদের সঙ্গে আলোচনা করে তারপর আমরা সময়টা বলতে পারব।

কাজের পরিধি কী হবে জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, আমরা তাদের সঙ্গে আলোচনার পর বলতে পারব।

প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব ও সচিবের রুটিন দায়িত্বে নিয়োজিত ড. নাসিম আহমেদসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলার মোচা দেখিয়ে ট্রেন দুর্ঘটনা ঠেকালেন বৃদ্ধ

বিএনপি নেতার বাড়িতে ঢুকে গুলি মা-ছেলে গুলিবিদ্ধ

কনের গায়ে হলুদের আনন্দ শেষ না হতেই বরের মৃত্যু, শোকে দুই পরিবার

বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার

সামনে কঠিন সময়: মির্জা ফখরুল

তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

১০

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

১১

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

১২

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের পথে জুবাইদা রহমান

১৩

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

১৪

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

১৫

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

১৭

নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে কঠোর প্রতিমন্ত্রী রাজিব আহসান

১৮

পাহাড়ের নিচে মিলল মা-মেয়ের লাশ

১৯

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব

২০

খালেদা জিয়ার শারীরিক অবস্থার জন্য হাসিনাকে দায়ী করলেন রুমিন ফারহানা

রুমিন ফারহানা বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার এত দ্রুত অবনতি কীভাবে ঘটল, সেখানে কোনো ধরনের ক্ষতি বা ক্ষতিকর কিছু করা হয়েছিল কি না—এ বিষয়ে সন্দেহের অবকাশ রয়েছে। তিনি মনে করেন, এই পরিস্থিতির জন্য আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে অবশ্যই জবাবদিহির মুখোমুখি হতে হবে।

নিজের নির্বাচনী এলাকা সরাইল-আশুগঞ্জে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তিনি এসব মন্তব্য করেন।রুমিন ফারহানা আরও বলেন, তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা বেগম জিয়া বাংলাদেশের দৃঢ় ও আপসহীন নেতৃত্বের প্রতীক। তিনি কখনো কোনো নির্বাচনে পরাজিত হননি। অথচ আজ তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি জানান, যখন শেখ হাসিনার সরকার খালেদা জিয়াকে কারাবন্দি করে, তখন প্রতিটি মামলার তারিখে তিনি আলিয়া মাদরাসা কোর্টে উপস্থিত থাকতেন এবং নিয়মিত কারাগারে গিয়েও সাক্ষাৎ করতেন। তখন তিনি খালেদা জিয়াকে বর্তমানের মতো এত অসুস্থ অবস্থায় দেখেননি।

শেষে তিনি প্রার্থনা করেন—আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে দীর্ঘ জীবন দেন, সুস্থ করেন এবং দল ও দেশের ভার নেওয়ার মতো শারীরিক সক্ষমতা পুনরায় দান করেন।