মেসেজে কবুল বললে বিয়ে হয়ে যাবে? ইসলাম কী বলে

মেসেজে কবুল বললে বিয়ে হয়ে যাবে? ইসলাম কী বলে
সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের ফলে ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ইমোর মতো প্ল্যাটফর্মে বিয়ের প্রস্তাব ও সম্মতি আদান-প্রদান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে—এভাবে ইজাব-কবুল করলে কি বিয়ে সম্পন্ন হয়?

ইসলামি শরিয়াহ ও ফিকাহ শাস্ত্র অনুযায়ী এ বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। শরিয়াহ বিশারদদের মতে, ডিজিটাল মাধ্যমে লিখিত বার্তা পাঠিয়ে বিয়ের প্রস্তাব দেওয়া এবং অপর পক্ষের ‘কবুল’ লিখে সম্মতি জানানোকে বৈধ বিয়ের আকদ হিসেবে গণ্য করা হয় না।

তাদের মতে, বিয়ে শুদ্ধ হওয়ার জন্য অন্যতম শর্ত হলো একই মজলিসে পাত্র-পাত্রী বা তাদের অভিভাবক/প্রতিনিধির উপস্থিতিতে ইজাব ও কবুল সম্পন্ন হওয়া। যেহেতু অনলাইন বার্তায় এই সরাসরি উপস্থিতির শর্ত পূরণ হয় না, তাই কেবল চ্যাট বা মেসেজের মাধ্যমে বিয়ে কার্যকর হয় না।

এছাড়া বিয়ের বৈধতার জন্য সাক্ষীর উপস্থিতিও অপরিহার্য। শরিয়াহ অনুযায়ী, বিয়ের সময় অন্তত দুইজন প্রাপ্তবয়স্ক মুসলিম পুরুষ অথবা একজন পুরুষ ও দুইজন নারী সাক্ষীর উপস্থিতি থাকা আবশ্যক।

এ প্রসঙ্গে হাদিসে এসেছে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, অভিভাবক ও দুইজন ন্যায়পরায়ণ সাক্ষীর উপস্থিতি ছাড়া বিয়ে সম্পন্ন হয় না (সহিহ ইবনে হিব্বান)।

তবে আলেমদের মতে, নির্দিষ্টভাবে কাউকে আগে থেকে সাক্ষী হিসেবে মনোনীত করা জরুরি নয়। যদি জনসমক্ষে বা একাধিক ব্যক্তির উপস্থিতিতে বিয়ের আকদ সম্পন্ন হয় এবং তারা ইজাব-কবুল প্রত্যক্ষ করেন, তবে তারাই সাক্ষী হিসেবে গণ্য হন।

বিশেষ করে মসজিদ বা জনসমাগমে বিয়ের আয়োজন হলে উপস্থিত ব্যক্তিরাই সেই বিয়ের সাক্ষী হিসেবে বিবেচিত হন।

ফিকাহবিদদের মতে, অনলাইন মাধ্যমে ইজাব-কবুল কেবল প্রাথমিক সম্মতি বা আলোচনার অংশ হতে পারে, কিন্তু এটি পূর্ণাঙ্গ ও বৈধ বিয়ের প্রক্রিয়া নয়। বিয়ে সম্পন্ন করতে হলে শরিয়াহ নির্ধারিত শর্ত—সাক্ষী ও একই মজলিসে উপস্থিতি—অবশ্যই পূরণ করতে হবে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপদ খাদ্য উৎপাদন ও কারিগরি শিক্ষায় দেশকে এগিয়ে নিতে হবে: কুমিল্লা টাউনহল মাঠে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশীদ ইয়াছিন

১

বন্ধুকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ

২

করলা খেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ৭

৩

জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে

৪

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

৫

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজের ছবি প্রকাশ

৬

কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার

৭

আনসারের পৃথক তিনটি আইন রূপান্তর করে একটি সমন্বিত আইন প্রণয়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না, এটি আবারও প্রমাণিত: রাশেদ খাঁন

৯

ঘরছাড়া ভারসাম্যহীন স্ত্রীকে খুঁজে পেয়েই বুকে জড়িয়ে ধরলেন স্বামী

১০

রাড্ডা সেন্টারে হামলা: এমপি পদ থেকে বিএনপির মিষ্টির পদত্যাগ

১১