

এমদাদুল হক সোহাগ:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলার আহবায়ক মো: আনোয়ারুল হক-কে যুবদলের কুমিল্লা বিভাগীয় পর্যবেক্ষক টিমের সার্বিক সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, এমপি’র যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, যুবদলের ‘সাংগঠনিক সপ্তাহ’ উপলক্ষে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে কেন্দ্র ঘোষিত প্রতিবাদ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি সফল করার লক্ষ্যে এই বিভাগীয় পর্যবেক্ষক টিম গঠন করা হয়েছে। এদিকে, মো: আনোয়ারুল হক-কে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মন্তব্য করুন


টিকিট
না থাকায় ১০০ টাকা জরিমানার জেরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টারকে
মারধর ও সরকারি সম্পদ ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সুমন মিয়া নামে এক ব্রাজিল ফুটবল
সমর্থককে আটক করেছে পুলিশ।
রোববার
(২১ জুন) সকাল সোয়া ৯টার দিকে উপকূল এক্সপ্রেস ট্রেন কসবা স্টেশনে পৌঁছালে টিকিটবিহীন
যাত্রী সুমন মিয়ার কাছ থেকে ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। পরে তিনি স্টেশন মাস্টার
মোহাম্মদ শফিকুর রহমানের কক্ষে গিয়ে জরিমানার ব্যাখ্যা দাবি করেন।
স্টেশন
মাস্টার তাকে জানান, টিকিট পরীক্ষা ও জরিমানা আদায়ের দায়িত্ব ট্রেনের টিকিট পরীক্ষক
ও রেলওয়ে পুলিশের, স্টেশন মাস্টারের এতে কোনো ভূমিকা নেই। এ কথা শুনে সুমন মিয়া ক্ষিপ্ত
হয়ে ওঠেন এবং স্টেশন মাস্টারকে বেধড়ক মারধর করেন। এ সময় তিনি স্টেশনের অ্যানাউন্সমেন্ট
মাইক, কম্পিউটার, টেলিফোন, ওয়াকিটকি-সহ বিভিন্ন সরকারি সরঞ্জাম ভাঙচুর করেন।
পরে
স্থানীয় জনতার সহায়তায় তাকে আটক করে কসবা থানায় সোপর্দ করা হয়। আটক সুমন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার
গোপীনাথপুর ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা।
কসবা
থানার ওসি নাজনীন সুলতানা জানান, আইনি প্রক্রিয়া শেষে তাকে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর
করা হবে। আখাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুল কুদ্দুস বলেন, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন এবং
তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আহত
স্টেশন মাস্টারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি
রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন।
মন্তব্য করুন


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ।
বৃহস্পতিবার (২২ আগস্ট) মন্ত্রিপরিষদের দেওয়া এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, আব্দুল হাফিজ প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক দায়িত্ব পালনে প্রধান উপদেষ্টাকে প্রয়োজনীয় সব সহযোগিতা প্রদান করবেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে থাকা অবস্থায় তিনি উপদেষ্টা পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সব সুযোগ-সুবিধা পাবেন।
উল্লেখ্য যে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট সরকারের পতনের পর ৮ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস।
মন্তব্য করুন


পবিত্র
হজ পালনের উদ্দেশে সৌদি আরবে পৌঁছেছেন ৬২ হাজারের বেশি বাংলাদেশি। মোট ১৬১টি ফ্লাইটে
মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছান তারা। আজ (সোমবার, ১৮ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত
সর্বশেষ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
এয়ারলাইনস,
সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের
আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, গতকাল (রোববার, ১৭ মে) দিবাগত রাত ৩টা নাগাদ সৌদি পৌঁছেছেন
৬২ হাজার ৫২৮ জন হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮২টি ফ্লাইটে ৩২ হাজার
৫০৮ জন বাংলাদেশি সৌদিতে পৌঁছেছেন।
এছাড়াও
সৌদি এয়ারলাইনস পরিচালিত ৫৭টি ফ্লাইটে জেদ্দায় পৌঁছেছেন ২১ হাজার ১৬১ জন হজযাত্রী।
সেই সঙ্গে ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ২২টি ফ্লাইটে আরও ৮ হাজার ৮৫৯ জন বাংলাদেশি
পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে পৌঁছেছেন। সবমিলিয়ে সরকারি মাধ্যমে ৪ হাজার ৪৪৪
জন এবং বেসরকারি মাধ্যমে ৫৮ হাজার ৮৪ জন হজযাত্রী মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছেছেন।
এদিকে,
চলতি বছর হজ করতে সৌদি আরবে গিয়ে এ পর্যন্ত মোট ১৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের
মধ্যে ১২ জন পুরুষ ও ৫ জন মহিলা। যাদের মধ্যে মক্কায় ১২ জন এবং মদিনায় ৫ জনের মৃত্যু
হয়েছে বলে জানিয়েছে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক।
চাঁদ
দেখা সাপেক্ষে আগামী ২৬ মে চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে গত
১৮ এপ্রিল বাংলাদেশ থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায় হজযাত্রীদের প্রথম ফ্লাইট। হজের
আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে।
মন্তব্য করুন


চট্টগ্রামের
সাতকানিয়া উপজেলায় বিয়ের প্রলোভনে এক বিধবা ভাবিকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার দেবরের
বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারী ৭ মাসের অন্তঃসত্ত্বা হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা। পরে
অভিযুক্ত দেবর ও ভুক্তভোগী নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী।
মঙ্গলবার
(১৯ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়ন এর আলীনগর থলিপাহাড় এলাকায় এ ঘটনা
ঘটে। অভিযুক্ত আবুল কাশেম (৫৮) ওই এলাকার বাসিন্দা।
স্থানীয়
সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী পাঁচ সন্তানের জননী। প্রায় ১১ মাস আগে তার স্বামী
মারা যান। স্বামীর মৃত্যুর কয়েক মাস পর দেবর আবুল কাশেম তাকে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন
শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বর্তমানে তিনি
সাত মাসের গর্ভবতী বলে জানা গেছে।
ঘটনাটি
জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন
করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে থানায় নিয়ে আসে।
এ
বিষয়ে সাতকানিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহির আমিন জানান, ভুক্তভোগী নারীর
অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দেবরকে আটক করা হয়েছিল। পরবর্তীতে উভয় পক্ষ বিয়েতে সম্মত
হওয়ায় মুচলেকার মাধ্যমে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
মন্তব্য করুন


প্রধানমন্ত্রী
তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের
নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত। প্রধানমন্ত্রী বলেন, ‘অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনাময়
পরবর্তী প্রধান এই চালিকা শক্তিকে বাস্তবে রূপ দিতে সরকার ইতিমধ্যে ব্যবসাবান্ধব পরিবেশ
সৃষ্টিসহ সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে।’
আজ
শনিবার রাজধানীর নভোথিয়েটারে ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট
২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী
এ কথা বলেন।
বাংলাদেশকে
বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে দুই
দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬ এর আয়োজন
করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যা
হবে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর।
সেমিকন্ডাক্টরকে
চতুর্থ ও পঞ্চম শিল্পবিপ্লবের অন্যতম ভিত্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কৃত্রিম
বুদ্ধিমত্তা, রোবোটিকস, ডেটা সেন্টার, নবায়নযোগ্য জ্বালানি, চিকিৎসা প্রযুক্তি, মুঠোফোন
থেকে শুরু করে মহাকাশ প্রযুক্তি—সব ক্ষেত্রেই চিপ বা সেমিকন্ডাক্টর
অপরিহার্য।
প্রধানমন্ত্রী
বলেন, ২০২৬ সালের মধ্যেই বৈশ্বিক সেমিকন্ডাক্টর বাজারের আকার প্রায় ১ ট্রিলিয়ন মার্কিন
ডলারে পৌঁছাবে। এই বিশাল বাজারে বাংলাদেশের জন্যও উল্লেখযোগ্য সুযোগ আছে। তাঁর বিশ্বাস,
২০৩০ সালের মধ্যে এ খাত থেকে নির্ধারিত রপ্তানি আয়ের লক্ষ্য অর্জন সম্ভব হবে।
সেমিকন্ডাক্টর
শিল্পের বিকাশকে শুধু একটি মন্ত্রণালয়ের দায়িত্ব নয়, বরং একটি জাতীয় মিশন হিসেবে উল্লেখ
করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকার, বিশ্ববিদ্যালয়, গবেষণাপ্রতিষ্ঠান, শিল্পমালিক,
উদ্যোক্তা এবং প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এ
খাতকে ত্বরান্বিত করতে সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন,
‘চলতি বাজেটে সেমিকন্ডাক্টর শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামালের ওপর থেকে সব ধরনের কর
ও শুল্ক প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিসের রপ্তানি আয়ের
ওপর নগদ প্রণোদনা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।’তরুণ উদ্যোক্তাদের জন্য সরকার প্রথমবারের
মতো বছরে ৫০০ কোটি টাকার স্টার্টআপ অনুদান বরাদ্দ দিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
এর বিতরণপ্রক্রিয়াও শুরু হয়েছে।
বিদেশি
ও দেশীয় বিনিয়োগ আকর্ষণে বন্ডেড সুবিধা এবং বিশেষায়িত অবকাঠামো গড়ে তোলার উদ্যোগের
কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যমান হাইটেক পার্কগুলোর আধুনিকায়নের পাশাপাশি
নতুন একটি বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনাও সরকারের রয়েছে। ন্যাশনাল সেমিকন্ডাক্টর
সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ ঢাকার
নভোথিয়েটারে
ন্যাশনাল
সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক
রহমান। আন্তর্জাতিক বাজারের কঠিন প্রতিযোগিতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী দৃঢ় আশাবাদ
ব্যক্ত করে বলেন, ‘নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমাদের এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছা
রয়েছে। আমাদের মেধা, দক্ষ তারুণ্য এবং উদ্ভাবনী শক্তির ওপর ভর করেই আমরা এই লক্ষ্য
অর্জন করব। সরকার আপনাদের স্বপ্ন ও অদম্য ইচ্ছাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাধ্যের
সবটুকু দিয়ে পাশে থাকবে।’
প্রধানমন্ত্রী
আশা প্রকাশ করে বলেন, ‘এই সম্মেলনের মাধ্যমে নতুন অংশীদারত্ব, গবেষণা উদ্যোগ এবং বিনিয়োগের
সুযোগ সৃষ্টি হবে, যা বাংলাদেশের প্রযুক্তি খাতকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে।’
অনুষ্ঠান
শেষে প্রধানমন্ত্রী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট ২০২৬’-এর
উদ্বোধন ঘোষণা করেন এবং দেশি-বিদেশি প্রতিনিধিদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
‘বৈশ্বিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের
সেমিকন্ডাক্টর ভবিষ্যৎ নির্মাণ’—প্রতিপাদ্যে দুই দিনের এ সামিটের আয়োজন
করেছে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ), বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
এবং সিলিকন রিভার বাংলাদেশ।
সামিটের
পাশাপাশি আয়োজিত বিইএআর ইনোভেশন এক্সপো ২০২৬-এ ৩৫টি স্টলে শিক্ষার্থী ও স্টার্টআপ উদ্যোক্তারা
সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, স্বাস্থ্যপ্রযুক্তি ও অন্যান্য ডিপ-টেক
উদ্ভাবন প্রদর্শন করেন। প্রধানমন্ত্রী প্রদর্শনী ঘুরে দেখেন।
মন্তব্য করুন


পাবনার
ঈশ্বরদীতে গরু চোর সন্দেহে এক দম্পতিকে আটক করে গণপিটুনির ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হেফাজতে নেয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা
হচ্ছে।
পুলিশ
হেফাজতে দুজন হলেন, ঈশ্বরদী পৌরসভার শহীদ আমিনপাড়া এলাকার মৃত ইউনুছ শেখের ছেলে মো.
রায়হান শেখ (২৫) এবং তার স্ত্রী মোছা. সুমাইয়া খাতুন (১৮)।
পুলিশ
জানায়, সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে স্বামী-স্ত্রী তাদের নিজস্ব
একটি পিকআপ ভ্যান নিয়ে বের হন। পথে পৌর শহরের উমিরপুর এলাকায় পৌঁছালে পিকআপটি বিকল
হয়ে যায়। এ সময় তারা সড়কের পাশে দাঁড়িয়ে গাড়িটি মেরামতের চেষ্টা করছিলেন। বিষয়টি দেখে
স্থানীয় কয়েকজন তাদের গরু চোর সন্দেহে আটক করে মারধর করেন।
পরে
ভোর আনুমানিক ৪টার দিকে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির সদস্যরা
ঘটনাস্থলে গিয়ে ওই দম্পতিকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেয়।
প্রাথমিক
জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তারা গরু চোর নন। নিজেদের পিকআপ নিয়ে বের হওয়ার সময়
গাড়িটি বিকল হয়ে যাওয়ায় তারা ঘটনাস্থলে অবস্থান করছিলেন।
ঈশ্বরদী
আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন বলেন, গরু চোর সন্দেহে স্থানীয়রা স্বামী-স্ত্রীকে
আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।
তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া তাদের ব্যবহৃত পিকআপটিও পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
মন্তব্য করুন


২০২৬
বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ের সেই রোমাঞ্চকর মুহূর্ত কিংবা ফেরান তোরেসের জয়সূচক গোল; ফুটবলপ্রেমীদের স্মৃতিতে এখনো তা একদম তরতাজা।
মাঠের সেই উত্তেজনার রেশ কাটতে না কাটতেই ফুটবল
বিশ্বের দুই সেরা শক্তির মুখোমুখি লড়াই নিয়ে নতুন করে সুর ছড়িয়েছে। বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের সামনে যখন আধিপত্য ধরে রাখার পরীক্ষা, আর্জেন্টিনার সামনে তখন বিশ্বকাপের হারের হিসাব চুকানোর মোক্ষম সুযোগ। বহুল আলোচিত উয়েফা-কনমেবল ‘ফিনালিসিমা’ ম্যাচটি ঘিরে আবারও সরগরম হয়ে উঠেছে ফুটবল প্রাঙ্গণ।
ইএসপিএন
আর্জেন্টিনার জ্যেষ্ঠ সাংবাদিক মার্টিন আরেভালোর সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী,
দুই মহাদেশের সেরা দুই দলের এই মহারণ এ
বছরের শেষেই মাঠে গড়াতে পারে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের নভেম্বর মাসে কাতারের ঐতিহ্যবাহী লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে স্পেন ও আর্জেন্টিনার এই
হাইভোল্টেজ দ্বৈরথ। শোনা যাচ্ছে, কাতার সরকার ইতোমধ্যেই এই কাঙ্ক্ষিত ম্যাচটি
আয়োজনের স্বত্ব বাগিয়ে নিয়েছে। তবে ইউরোপীয় ও দক্ষিণ আমেরিকান
ফুটবল সংস্থা (উয়েফা ও কনমেবল) এখনো
আনুষ্ঠানিকভাবে দিনক্ষণ ঘোষণা করেনি।
মূলত
২০২৬ বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগেই চলতি বছরের মার্চ মাসে কাতারে এই ম্যাচটি হওয়ার
কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের সামগ্রিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি
ও নিরাপত্তা ঝুঁকির কারণে বাধ্য হয়ে আয়োজকরা সূচি বাতিল করেন। পরবর্তীতে বিকল্প হিসেবে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবেউ কিংবা দুই দেশের মাটিতে হোম-অ্যান্ড-অ্যাওয়ে ভিত্তিতে খেলার প্রস্তাব উঠলেও দলগুলোর সম্মতির অভাবে তা বাস্তবায়িত হয়নি।
ভাগ্যচক্রে
সেই স্থগিত ম্যাচই দু দলকে এনে
দাঁড় করিয়েছিল বিশ্বকাপের সর্বোচ্চ মঞ্চের ফাইনালে। যেখানে এনজো ফার্নান্দেজের লাল কার্ডে ১০ জনের দলে
পরিণত হওয়া আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে ১-০ গোলে
হারিয়ে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে স্পেন।
১৯৭০
ও ৮০-র দশকের
ঐতিহ্য ফিরিয়ে ২০২২ সালে উয়েম্বলিতে ইতালিকে ৩-০ গোলে
হারিয়ে নতুন সংস্করণের প্রথম ফিনালিসিমা ট্রফিটি জিতেছিল আলবিসেলেস্তারা। এবার যদি নভেম্বরে প্রস্তাবিত এই ম্যাচটি বাস্তবায়িত
হয়, তবে একদিকে যেমন থাকবে লা রোহাদের বিশ্বসেরার
তকমা আরও পোক্ত করার লড়াই, অন্যদিকে আর্জেন্টিনার সামনে থাকবে স্প্যানিশ কৌশলের জবাব দিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পুনরুদ্ধার করার মোক্ষম সময়।
মন্তব্য করুন


রোববার (৩১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন বিভাগ থেকে একটি সার্কুলার জারি করে সকল বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে।
আগামী শুক্র, শনি ও রোববার (৫, ৬ ও ৭ এপ্রিল) ৩দিন ব্যাংক খোলা থাকবে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কারখানার কর্মীদের বেতন-বোনাস দেওয়ার সুবিধার্থে পোশাকশিল্প এলাকায় । তবে পূর্ণ দিবসের বদলে ওই তিনদিন সংশ্লিষ্ট শাখাগুলোতে নির্ধারিত সময়ে লেনদেন চলবে।
সার্কুলারে উল্লেখ করা হয়েছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক কর্মচারী/কর্মকর্তাদের বেতন-ভাতা ও রপ্তানি বিল ক্রয়ের জন্য বাণিজ্যিক ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো ঈদের আগের সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ৫, ৬ ও ৭ এপ্রিল সীমিত পরিসরে খোলা থাকবে।
এলাকাগুলো হলো—ঢাকা মহানগরী, সাভার, ভালুকা, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম। এসব এলাকার তফসিলি ব্যাংকের তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ছুটির দিন সংশ্লিষ্ট শাখা খোলা থাকবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত শাখার অফিস সময়সূচি হবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এর মধ্যে ৫ এপ্রিল (শুক্রবার) লেনদেন হবে সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এবং অফিস চলবে ৩টা পর্যন্ত।
মন্তব্য করুন


নাটোরের
বড়াইগ্রাম উপজেলার নাটোর-ঢাকা মহাসড়কের শ্রীরামপুর তরমুজ পেট্রোল পাম্প এলাকায় তরলীকৃত
প্রাকৃতিক গ্যাস (নাইট্রোজেন) বহনকারী একটি ট্রাক উল্টে গিয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি
হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকে থাকা নাইট্রোজেন সংরক্ষণ ট্যাংকার থেকে দ্রুত গ্যাস ছড়িয়ে
পড়ায় প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার এলাকা সাদা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এতে স্থানীয়
বাসিন্দা ও মহাসড়কের পথচারীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়
সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই) সকাল ১০টার দিকে নাটোর-ঢাকা মহাসড়কের শ্রীরামপুর
তরমুজ পাম্পসংলগ্ন এলাকায় নাইট্রোজেনবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে
যায়। ট্রাকটি উল্টে যাওয়ার পর বিকট শব্দে এতে থাকা সিলিন্ডার ক্ষতিগ্রস্ত হলে গ্যাস
লিক হতে শুরু করে। মুহূর্তের মধ্যেই গ্যাস বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে এবং সাদা ঘন কুয়াশার
মতো ধোঁয়ায় প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার এলাকা ঢেকে যায়।
বনপাড়া
হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, ঘটনার পর নিরাপত্তার স্বার্থে স্থানীয়রা
নিরাপদ দূরত্বে সরে যান। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার কার্যক্রম
শুরু করে এবং যানবাহন চলাচল স্বাভাবিক করে।
তিনি
আরও জানান, ট্রাকটিতে গরু, ছাগল ও মহিষের প্রজননের বীজ নাইট্রোজেন গ্যাসের মাধ্যমে
সংরক্ষণ করা ছিল। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও পুলিশ জানিয়েছে।
মন্তব্য করুন


গ্রেপ্তার অভিযান
আরো জোরদার করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব
ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ বিষয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা
কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে বলেও তিনি জানান।
আজ রোববার (১৫ ডিসেম্বর)
আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সরকার
উপদেষ্টা এ কথা জানান। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা
সংক্রান্ত উপদেষ্টা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।
যুব ও ক্রীড়া উপদেষ্টা
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, কমিটিতে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে এবং
আমাদের সামনের যে ইভেন্ট আছে এই ইভেন্ট গুলোকে কিভাবে সুষ্ঠুভাবে শৃঙ্খলা বজায় রেখে
শেষ করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে এবং আশা করি সামনের ইভেন্টগুলো শান্তিপূর্ণভাবেই পালন করা যাবে। এর
বাইরেও কিছু বিষয় নিয়ে যেমন গ্রেপ্তার অভিযান বৃদ্ধি করার জন্য, আমরা কিছু এক্টিভিটি
গত কিছুদিন লক্ষ্য করেছি। তার ভিত্তিতে গ্রেপ্তার অভিযান আরো জোরদার করার ব্যাপারে
সিদ্ধান্ত হয়েছে তার ফলাফল হয়তো আপনারা দেখতে পাবেন।
মন্তব্য করুন