যৌথ বাহিনীর অভিযানে কিশোর গ্যাং লিডারসহ গ্রেপ্তার ৬

ছবি

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের লিডারসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, গাঁজা, মোবাইল ফোন ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারদের প্রিজন ভ্যানে করে অন্যান্য আসামির সঙ্গে আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় রাতভর পাঁচটি পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আশুলিয়ার ইয়ার হোসেন (২০), জামগড়ার সোনা মিয়া (৪৫), একই এলাকার আশরাফুল (১৮), বড় বাবু (১৯), আকাশ (১৮) ও ১৭ বছরের এক কিশোর।

যৌথ বাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন, মাদক ব্যবসায়ী সোনা মিয়াসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইয়ার হোসেন ও সোনা মিয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, অনলাইন বেটিং, মাদক ব্যবসা এবং কিশোর গ্যাং কর্মকাণ্ডে জড়িত ছিল। অভিযানে ১৬টি দেশীয় অস্ত্র, ৫টি ধারালো অস্ত্র ও কাঁচি, ৪৮টি মোবাইল সিম এবং ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, দেশীয় অস্ত্র, গাঁজা, মোবাইল ফোন ও অপরাধে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ ৬ জনকে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনালে আগুন

ব্রাহ্মণবাড়িয়া শহরে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

একই বিষয়ে পাঁচবার ফেল, আত্মহত্যা করলেন মেডিকেল শিক্ষার্থী

কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান,বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান ও কর্মচারী গ্রেপ্তার

কুমিল্লা ধর্মসাগর পাড়ে পুলিশ দম্পতিকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টার মধ্যে মূল ঘাতকসহ গ্রেফতার ২

মওদুদ আব্দুল্লাহকে হয়রানি, অপহরণের চেষ্টা

কুমিল্লায় গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লায় ভিডিও করায় ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

কুমিল্লায় তিনটা বগি রেখেই ১ কিলোমিটার দূরে গিয়ে থামলো ট্রেন

১০

চবিতে আদিবাসী জনগোষ্ঠীর উৎসবে ছুটির দাবিতে স্মারকলিপি প্রদান

১১

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

১২

কুমিল্লার চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

১৩

কুমিল্লা সিটি কর্পোরেশনে ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন

১৪

কুমিল্লায় ৫ ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

১৫

কুমিল্লায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন-কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

১৬

কুমিল্লার বরুড়ায় মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে স্বামীর মৃত্যু, স্ত্রী হাসপাতালে

১৭

খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে - সফিকুর রহমান

১৮

আগামীর বাংলাদেশ গড়বেন শিক্ষকরা : কুমিল্লায় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন

১৯

কুমিল্লার দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি দুমড়ে-মুচড়ে নিহত ১, আহত ৩

২০

কুমিল্লা শিক্ষা বোর্ডের উদ্যোগে শরীরচর্চা শিক্ষকদের কর্মশালা অনুষ্ঠিত

কুমিল্লা শিক্ষা বোর্ডের উদ্যোগে শরীরচর্চা শিক্ষকদের কর্মশালা

নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি :

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা'র উদ্যোগে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধিনস্থ ৬ জেলার প্রায় ৫২টি কলেজের শরীর চর্চা শিক্ষকদের মাঝে  কর্মশালা- ২০২৪ অনুষ্ঠিত হয়। 

২২ জুন শনিবার সকালে কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে অনুষ্ঠিতব্য এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ নিজামুল করিম। 

কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-সচিব (একাডেমিক)  ও ভারপ্রাপ্ত ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ সাফায়েত মিয়ার সভাপতিত্বে এবং কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজের শরীর চর্চা শিক্ষক জি এম ফারুক এর সঞ্চালনায় কুমিল্লা শিক্ষা বোর্ডে দিনব্যাপী এই প্রথম কোন কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এবং আলোচনা করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন ভুইয়া, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাপ্তাহিক অভিবাদন এর সম্পাদক আবুল হাসানাত বাবুল, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সঞ্চালক বদরুল হুদা জেনু। 

এসময় উক্ত কর্মশালা অনুষ্ঠানে বোর্ডের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

দিনব্যাপী আয়োজিত কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ নিজামুল করিম  বলেন, আজ কুমিল্লা শিক্ষা বোর্ডে এই প্রথমবারের মতো শরীর চর্চা শিক্ষকদের কর্মশালা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকল শিক্ষকদের প্রতি আমি কৃতজ্ঞ। শরীর চর্চা উৎকর্ষ সাধনের শ্রেষ্ঠ মাধ্যম। তাই শিক্ষার পাশাপাশি সঠিক প্রশিক্ষণ নিয়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের শরীর চর্চা করা অত্যাবশ্যক বলে আমি মনে করি। এ কার্যক্রমের ধারা ভবিষ্যতে যেন অব্যাহত থাকে আমি উপস্থিত সকলের নিকট এই আশাবাদ ব্যক্ত করছি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনালে আগুন

ব্রাহ্মণবাড়িয়া শহরে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

একই বিষয়ে পাঁচবার ফেল, আত্মহত্যা করলেন মেডিকেল শিক্ষার্থী

কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান,বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান ও কর্মচারী গ্রেপ্তার

কুমিল্লা ধর্মসাগর পাড়ে পুলিশ দম্পতিকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টার মধ্যে মূল ঘাতকসহ গ্রেফতার ২

মওদুদ আব্দুল্লাহকে হয়রানি, অপহরণের চেষ্টা

কুমিল্লায় গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লায় ভিডিও করায় ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

কুমিল্লায় তিনটা বগি রেখেই ১ কিলোমিটার দূরে গিয়ে থামলো ট্রেন

১০

চবিতে আদিবাসী জনগোষ্ঠীর উৎসবে ছুটির দাবিতে স্মারকলিপি প্রদান

১১

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

১২

কুমিল্লার চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

১৩

কুমিল্লা সিটি কর্পোরেশনে ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন

১৪

কুমিল্লায় ৫ ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

১৫

কুমিল্লায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন-কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

১৬

কুমিল্লার বরুড়ায় মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে স্বামীর মৃত্যু, স্ত্রী হাসপাতালে

১৭

খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে - সফিকুর রহমান

১৮

আগামীর বাংলাদেশ গড়বেন শিক্ষকরা : কুমিল্লায় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন

১৯

কুমিল্লার দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি দুমড়ে-মুচড়ে নিহত ১, আহত ৩

২০

শীত শেষ হলেও সমস্যা কাটেনি গ্যাসের, টাকা নিয়ে গ্যাস দিতে পারছেনা বাখরাবাদ

সংগৃহীত

এমদাদুল হক সোহাগ, কুমিল্লা:

শীত শেষ হলেও সমস্যা কাটেনি লাইন গ্যাসের, মাসিক টাকা নিয়েও গ্যাস দিতে পারছেনা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

গেলো এক যুগ ধরে শীত উঁকি দিলেই থাকেনি বাখরাবাদের গ্যাস, শীতের তীব্রতার সাথে বেড়েছে গ্যাস সঙ্কটও। এবছর এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি গ্যাস সরবরাহ। বাখরাবাদের দায়সারা এমন আচরণে ভূগান্তিতে পরেছেন গ্রাহকেরা। অস্থির বাজারমূল্যের সময় গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ায় জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। বিশেষ করে ছোট বাচ্চা, বয়োবৃদ্ধ আছে এমন পরিবার, কর্মজীবী নারী, শ্রমিক ও অফিসগামী মানুষেরা বেশী ভূগান্তি পোহাচ্ছেন। আর্থিক স্বচ্ছলতা না থাকায় সিলিন্ডার গ্যাস ব্যবহারেরও সুযোগ নেই প্রায় ৭০ শতাংশ মানুষের। অথচ মাস শেষে বাখরাবাদ ঠিকই তাদের বিল আদায় করছেন।

কুমিল্লা নগরীর রেইসকোর্স, পশ্চিম বাগিচাগাঁও, ঝাউতলা, পুলিশ লাইন, শুভপুর, চকবাজার এলাকা সহ বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে। বাখরাবাদের এমন অবহেলায় ফুঁসে উঠেছে গ্রাহক জনসাধারণ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্ষোভ করছেন অনেকে। বাখরাবাদ সংশ্লিষ্ট অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীদের সীমাহীন দুর্নীতি স্বেচ্ছাচারিতা অতীতেও বিভিন্ন মিডিয়াতে সংবাদ প্রকাশ হয়েছে। তাদের অঢেল সম্পদের সুষ্ঠু তদন্ত করে ইনকাম ট্যাক্স ও দুদকের মাধ্যমে বিচারের আওতায় আনারও দাবি করছেন ভুক্তভোগীরা।

এনজিও কর্মী তাহরিমা ইসলাম জানান, তাঁর বাসা কুমিল্লা শহরতলীর ধর্মপুর। সেখানে প্রতিদিনই গ্যাসের সমস্যা হচ্ছে। এ সমস্যায় তাদের প্রত্যাহিক জীবন বিঘ্নিত হচ্ছে। মো: আফতাব আমিন জানান, তাঁর শ্বশুর বাড়ি কুমিল্লা নগরীর শুভপুর এলাকায় সেখানে সকাল থেকে দুপুর পর্যন্ত গ্যাস থাকেনা। তারা অনেক কষ্টে জীবন যাপন করছেন।

কুমিল্লা প্রেস ক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক এম ফিরোজ মিয়া জানান, কুমিল্লা নগরীর পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার ২২ নং ওয়ার্ডের প্রায় পাঁচটি মহল্লায় গ্যাস থাকেনা। সদর দক্ষিণ উপজেলার প্রায় ১৭ থেকে ১৮টি গ্রামে গ্যাস থাকেনা। প্রতিদিনই তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। সমাজকর্মী রাইসুল ইসলামে সোহাগ জানান, কুমিল্লা নগরীর ১৭ নং ওয়ার্ডের পাথুরিয়াপাড়া  এলাকায় সকালে গ্যাস থাকেনা। পুরো শীত মৌসুমে এমন সমস্যা পোহাতে হয়েছে তাদের। শীত চলে গেছে অথচ রয়ে গেছে বাখরাবাদের গ্যাস সমস্যা।

ব্যবসায়ী মামুন আহম্মেদ জানান, কুমিল্লা নগরীর স্টেশনরোড এলাকার নিলয় সোসাইটিতে তাঁর বাসা। সেখানেও গ্যাসের সমস্যা করছে। নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সামাজিক ও সাংস্কৃতিক নেতা আজাদ সরকার লিটন জানান, কুমিল্লা নগরীর ১৬নং ওয়ার্ডের সংরাইশ পশ্চিমপাড়া চেয়ারম্যান বাড়ি এলাকায় গ্যাসের তীব্র সঙ্কট রয়েছে। শীত মৌসুমে সকাল থেকে রাত পর্যন্ত গ্যাস থাকতো না। বর্তমানে সকাল হলেই গ্যাসের দেখা মেলেনা, দুপুর দুইটা তিনটার পর গ্যাস পাওয়া যায়। বিএনপি নেতা আতাউর রহমান ছুটি জানান, চকবাজারের আংশিক, সংরাইশ, জগন্নাথপুর এলাকায় গ্যাস সঙ্কট রয়েছে। রোটারেক্টর টিআই সাদেক জানান ৬নং ওয়ার্ড এলাকায় গ্যাসের সমস্যা রয়েছে। সোহেল মিয়া নামের একজন জানান নগরীর পশ্চিম বাগিচাগাঁও এলাকায় সকালে গ্যাস থাকেনা।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শম্পা জানান, সদর উপজেলার বাজগড্ডা, জগন্নাথপুর এলাকাতে সকাল থেকে দুপুর পর্যন্ত গ্যাস থাকেনা। কলেজ শিক্ষিকা ফাহমিদা আক্তার জিনিয়া জানান, সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না করে সেই রান্না টিফিনে করে কলেজে নিয়ে যান এবং পরিবারের সদস্যদের জন্য রেখে যান। রান্নার মাঝে-ই গ্যাস চলে যায়। আমার বাসায় সিলিন্ডার গ্যাস নেই। কয়েক বছর ধরে সমস্যা দিন দিন বেড়েই চলছে। এটা কেমন কথা, দিনের পর দিন বিল নিচ্ছে কিন্তু গ্রাহক সেবা দিচ্ছেনা। দেশে কি এসব দেখার লোক নেই? নাগরিক অধিকার বলে কি কিছু নেই? আমাদের প্রত্যাহিক জীবন যাত্রা ব্যহত হচ্ছে। পারিবারিক অশান্তি হচ্ছে। শিক্ষার্থীদের পাঠদানওে প্রভাব পড়ছে। যারা সম্পদশালী বা দুর্নীতিবাজ তাদের বাসায় সিলিন্ডার রাখতে পারে কিন্তু আমরাতো চাইলেই পারিনা। আমার দাবি দ্রুত গ্যাসের ব্যবস্থা করা হউক, না হয় গ্যাস বিল অর্ধেক নিতে হবে।   

বাখরাবাদ গ্যাসের ইঞ্জনিয়ারিং সার্ভিস বিভাগের (কুমিল্লা রিজিওন) উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী ছগীর আহমেদ এর কাছে গ্যাস সরবরাহ কবে নাগাদ স্বাভাবিক হবে জানতে চাইলে তিনি বলেন, এলএনজি আমদানি কম হওয়াতে এমনটি হচ্ছে। এটি জাতীয় সমস্যা। জাতীয় গ্রীড থেকেই আমরা চাহিদামত গ্যাস পাচ্ছিনা। কুমিল্লা, চাঁদপুর, লাকসাম, গৌরীপুর সহ আমার রিজওিনে গ্যাসের চাহিদা দৈনিক ৩৫ মিলিয়ন ঘনফুট অথচ আমরা পাচ্ছি ২২ থেকে ২৩ মিলিয়ন ঘনফুট গ্যাস। কিছু এলাকায় লাইন ক্যাপাসিটির কারনেও গ্যাস সমস্যা করে বলে জানান তিনি। তিনি বলেন এলএনজি আমদানি কম হলে গ্যাসের চাপও কমে যায়, যার ফলে দূরবর্তী এলাকাগুলোতে গ্যাসের সমস্যা বেশি হয়।     

জানতে চাইলে বাখরাবাদের মহাব্যবস্থাপক প্রকৌশলী মর্তুজা রহমান খান জানান, আমরা গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল) থেকে যে পরিমান গ্যাস পাই সেটাই বিতরণ করছি। সমস্যাটা আমাদের না জাতীয় সমস্যা। এর বাইরে আর কিছু বলতে পারবোনা।

এ বিষয়ে জানতে বাখরাবাদের ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল মান্নান পাটওয়ারীর মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনালে আগুন

ব্রাহ্মণবাড়িয়া শহরে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

একই বিষয়ে পাঁচবার ফেল, আত্মহত্যা করলেন মেডিকেল শিক্ষার্থী

কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান,বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান ও কর্মচারী গ্রেপ্তার

কুমিল্লা ধর্মসাগর পাড়ে পুলিশ দম্পতিকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টার মধ্যে মূল ঘাতকসহ গ্রেফতার ২

মওদুদ আব্দুল্লাহকে হয়রানি, অপহরণের চেষ্টা

কুমিল্লায় গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লায় ভিডিও করায় ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

কুমিল্লায় তিনটা বগি রেখেই ১ কিলোমিটার দূরে গিয়ে থামলো ট্রেন

১০

চবিতে আদিবাসী জনগোষ্ঠীর উৎসবে ছুটির দাবিতে স্মারকলিপি প্রদান

১১

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

১২

কুমিল্লার চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

১৩

কুমিল্লা সিটি কর্পোরেশনে ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন

১৪

কুমিল্লায় ৫ ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

১৫

কুমিল্লায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন-কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

১৬

কুমিল্লার বরুড়ায় মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে স্বামীর মৃত্যু, স্ত্রী হাসপাতালে

১৭

খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে - সফিকুর রহমান

১৮

আগামীর বাংলাদেশ গড়বেন শিক্ষকরা : কুমিল্লায় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন

১৯

কুমিল্লার দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি দুমড়ে-মুচড়ে নিহত ১, আহত ৩

২০

কুমিল্লায় গরুর গোবর ফেলাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের

কুমিল্লা জেলার চান্দিনায় গরুর গোবর ফেলাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে খুন হলো আপন বড় ভাই হানিফ মিয়া (৩৫)

বুধবার (২৭ মার্চ) দুপুরে চান্দিনা উপজেলা সদরের আনিছ মোহাম্মদ এর বাড়িতে ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দিনা থানার এস.আই মো. গিয়াস উদ্দিন।

নিহত হানিফ মিয়া ওই এলাকার আনু মিয়ার ছেলে। তিন ভাইয়ের মধ্যে বড় হানিফ। হত্যাকারি আনিছ মিয়া নিহতের আপন ছোট ভাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা দুই ভাইয়ের পৃথক গরুর খামার আছে। বাড়ির পাশের একটি অন্যের খালি জায়গায় দুই ভাই দীর্ঘদিন যাবৎ গরুর গোবর ফেলে আসছে। বুধবার দুপুরে ওই স্থানে গরুর গোবর ফেলাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। চরম উত্তেজনার মধ্যে মেঝ ভাই আনিছ মিয়া বড় ভাই হানিফ মিয়াকে মারধর করে এক পর্যায়ে তাকে কাঠের চোখা টুকরো দিয়ে আঘাত করায় ওই কাঠের চোখা অংশ বাম চোখের ভিতর দিয়ে মাথায় ঢুকে যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আরিফুর রহমান জানান, তার শরীরের বিভিন্ন অংশের ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রচন্ড রক্তক্ষরণ মস্তিস্কে আঘাত জনিত কারণে মৃত্যু ঘটে তার।

ঘটনাস্থল থেকে চান্দিনা থানার এস.আই মো. গিয়াস উদ্দিন বলেন, ঘটনার পরপর হত্যাকারী পালিয়ে গেছে। ঘটনায় আইনগত ব্যবস্থাসহ হত্যাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনালে আগুন

ব্রাহ্মণবাড়িয়া শহরে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

একই বিষয়ে পাঁচবার ফেল, আত্মহত্যা করলেন মেডিকেল শিক্ষার্থী

কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান,বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান ও কর্মচারী গ্রেপ্তার

কুমিল্লা ধর্মসাগর পাড়ে পুলিশ দম্পতিকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টার মধ্যে মূল ঘাতকসহ গ্রেফতার ২

মওদুদ আব্দুল্লাহকে হয়রানি, অপহরণের চেষ্টা

কুমিল্লায় গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লায় ভিডিও করায় ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

কুমিল্লায় তিনটা বগি রেখেই ১ কিলোমিটার দূরে গিয়ে থামলো ট্রেন

১০

চবিতে আদিবাসী জনগোষ্ঠীর উৎসবে ছুটির দাবিতে স্মারকলিপি প্রদান

১১

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

১২

কুমিল্লার চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

১৩

কুমিল্লা সিটি কর্পোরেশনে ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন

১৪

কুমিল্লায় ৫ ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

১৫

কুমিল্লায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন-কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

১৬

কুমিল্লার বরুড়ায় মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে স্বামীর মৃত্যু, স্ত্রী হাসপাতালে

১৭

খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে - সফিকুর রহমান

১৮

আগামীর বাংলাদেশ গড়বেন শিক্ষকরা : কুমিল্লায় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন

১৯

কুমিল্লার দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি দুমড়ে-মুচড়ে নিহত ১, আহত ৩

২০

মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরিডুবি: উদ্ধার ১০, নিখোঁজ ১

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটে ৯টি যানবাহনসহ ‘রজনীগন্ধা’ নামের ফেরিডুবি ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ১ জন নিখোঁজ রয়েছেন।

বুধবার (১৭ জানুয়ারি) সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।  

মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আক্তার বলেন, আজ বুধবার সকাল সোয়া ৮ টায় দুর্ঘটনাটি ঘটেছে। ডুবে যাওয়া ফেরি থেকে ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং বাকি ১ জনকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। এই ঘটনায় জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেটকে প্রধান করে মোট ৫ সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  

মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আক্তার আরও বলেন, ফেরি উদ্ধারের জন্য দৌলতদিয়া ঘাট থেকে উদ্ধারকারী জাহাজ হামজা রওনা হয়েছে।

এর আগে ৬ জনকে জীবিত উদ্ধারের তথ্য দিয়েছিলেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, যানবাহন নিয়ে ফেরি ডোবার সংবাদ সকাল ৮টা ১৬ মিনিটে পাই। খবর পেয়েই আরিচা ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এছাড়া ঢাকার সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ডুবুরিরা ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন। এখন পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে ৬ জনকে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনালে আগুন

ব্রাহ্মণবাড়িয়া শহরে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

একই বিষয়ে পাঁচবার ফেল, আত্মহত্যা করলেন মেডিকেল শিক্ষার্থী

কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান,বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান ও কর্মচারী গ্রেপ্তার

কুমিল্লা ধর্মসাগর পাড়ে পুলিশ দম্পতিকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টার মধ্যে মূল ঘাতকসহ গ্রেফতার ২

মওদুদ আব্দুল্লাহকে হয়রানি, অপহরণের চেষ্টা

কুমিল্লায় গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লায় ভিডিও করায় ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

কুমিল্লায় তিনটা বগি রেখেই ১ কিলোমিটার দূরে গিয়ে থামলো ট্রেন

১০

চবিতে আদিবাসী জনগোষ্ঠীর উৎসবে ছুটির দাবিতে স্মারকলিপি প্রদান

১১

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

১২

কুমিল্লার চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

১৩

কুমিল্লা সিটি কর্পোরেশনে ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন

১৪

কুমিল্লায় ৫ ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

১৫

কুমিল্লায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন-কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

১৬

কুমিল্লার বরুড়ায় মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে স্বামীর মৃত্যু, স্ত্রী হাসপাতালে

১৭

খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে - সফিকুর রহমান

১৮

আগামীর বাংলাদেশ গড়বেন শিক্ষকরা : কুমিল্লায় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন

১৯

কুমিল্লার দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি দুমড়ে-মুচড়ে নিহত ১, আহত ৩

২০

নির্বাচনে অংশ নিতে পারবেন না কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী

নির্বাচনে অংশ নিতে পারবেন না কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী
সংগৃহীত

ঋণ খেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত।

এর ফলে তিনি ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হবেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।

আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার।

তিনি জানান, বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।

এর আগে ঋণখেলাপির তালিকায় কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে এই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ।

উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনালে আগুন

ব্রাহ্মণবাড়িয়া শহরে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

একই বিষয়ে পাঁচবার ফেল, আত্মহত্যা করলেন মেডিকেল শিক্ষার্থী

কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান,বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান ও কর্মচারী গ্রেপ্তার

কুমিল্লা ধর্মসাগর পাড়ে পুলিশ দম্পতিকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টার মধ্যে মূল ঘাতকসহ গ্রেফতার ২

মওদুদ আব্দুল্লাহকে হয়রানি, অপহরণের চেষ্টা

কুমিল্লায় গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লায় ভিডিও করায় ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

কুমিল্লায় তিনটা বগি রেখেই ১ কিলোমিটার দূরে গিয়ে থামলো ট্রেন

১০

চবিতে আদিবাসী জনগোষ্ঠীর উৎসবে ছুটির দাবিতে স্মারকলিপি প্রদান

১১

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

১২

কুমিল্লার চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

১৩

কুমিল্লা সিটি কর্পোরেশনে ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন

১৪

কুমিল্লায় ৫ ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

১৫

কুমিল্লায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন-কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

১৬

কুমিল্লার বরুড়ায় মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে স্বামীর মৃত্যু, স্ত্রী হাসপাতালে

১৭

খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে - সফিকুর রহমান

১৮

আগামীর বাংলাদেশ গড়বেন শিক্ষকরা : কুমিল্লায় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন

১৯

কুমিল্লার দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি দুমড়ে-মুচড়ে নিহত ১, আহত ৩

২০

প্রেমিকার হাতে রান্না করা নুডুলস খেয়ে প্রাণ গেল প্রেমিকের

প্রেমিকার হাতে রান্না করা নুডুলস খেয়ে প্রাণ গেল প্রেমিকের
সংগৃহীত

ঝালকাঠিতে প্রেমিকার রান্না করা নুডুলস খাওয়ার পর সজল দেবনাথ (১৯) নামে এক কলেজছাত্রের রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। আর এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সকালে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সজলের মৃত্যু হয়। সজল দেবনাথ ঝালকাঠি সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও ঝালকাঠি সদরের জেলেপাড়া এলাকার বাসিন্দা সনাতন দেবনাথের ছোট ছেলে।

সজলের পরিবার জানায়, রবিবার রাতে জগদ্ধাত্রী পূজার উৎসবে অংশ নিয়ে সজল বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক দেড়টার দিকে হঠাৎ অস্বাভাবিক আওয়াজ পেয়ে পরিবারের সদস্যরা তার কক্ষে গিয়ে দেখেন, সজলের পা বাঁধা অবস্থায় এবং তার কথিত প্রেমিকা তিথি খাটের নিচে লুকিয়ে আছেন। দ্রুত তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

সজলের বড় বোন অভিযোগ করেন, তিথি তার বাসা থেকে সজলের জন্য নুডুলস নিয়ে আসেন, যা খাওয়ার পরই সজলের শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিবারের ধারণা, নুডুলসে কোনো বিষাক্ত পদার্থ থাকতে পারে, যা সজলের মৃত্যুর কারণ হতে পারে।

এ বিষয়ে প্রেমিকা তিথি জানান, তাদের দু’বছরের সম্পর্ক রয়েছে এবং জগদ্ধাত্রী পূজার দিন তারা কিছুক্ষণ সময় কাটান। তবে সজলের আচরণ নিয়ে মতবিরোধের কারণে তাদের মধ্যে তর্ক হয় এবং তিথি অভিযোগ করেন, সজল তাকে শারীরিকভাবে নির্যাতন করেন। ঘটনার দিন রাতে সজলের সঙ্গে কাটালেও তিনি ঘটনাটি আড়াল করেন।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এটিএম মেহেদী হাসান সামি বলেন, গভীর রাতে হাসপাতালে আনার পর দীর্ঘক্ষণ চিকিৎসা করা হলেও সজলকে বাঁচানো সম্ভব হয়নি। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করা সম্ভব নয় বলে তিনি জানান।

ঝালকাঠি সদর থানার পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য তদন্ত শুরু করেছেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনালে আগুন

ব্রাহ্মণবাড়িয়া শহরে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

একই বিষয়ে পাঁচবার ফেল, আত্মহত্যা করলেন মেডিকেল শিক্ষার্থী

কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান,বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান ও কর্মচারী গ্রেপ্তার

কুমিল্লা ধর্মসাগর পাড়ে পুলিশ দম্পতিকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টার মধ্যে মূল ঘাতকসহ গ্রেফতার ২

মওদুদ আব্দুল্লাহকে হয়রানি, অপহরণের চেষ্টা

কুমিল্লায় গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লায় ভিডিও করায় ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

কুমিল্লায় তিনটা বগি রেখেই ১ কিলোমিটার দূরে গিয়ে থামলো ট্রেন

১০

চবিতে আদিবাসী জনগোষ্ঠীর উৎসবে ছুটির দাবিতে স্মারকলিপি প্রদান

১১

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

১২

কুমিল্লার চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

১৩

কুমিল্লা সিটি কর্পোরেশনে ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন

১৪

কুমিল্লায় ৫ ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

১৫

কুমিল্লায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন-কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

১৬

কুমিল্লার বরুড়ায় মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে স্বামীর মৃত্যু, স্ত্রী হাসপাতালে

১৭

খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে - সফিকুর রহমান

১৮

আগামীর বাংলাদেশ গড়বেন শিক্ষকরা : কুমিল্লায় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন

১৯

কুমিল্লার দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি দুমড়ে-মুচড়ে নিহত ১, আহত ৩

২০

কুমিল্লায় ১০০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হসপিটালের শুভ উদ্বোধন

নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:

"শৃঙ্খলাই জীবন" এ শ্লোগান সামনে রেখে আস্থার স্বাস্থ্যসেবার ব্রত নিয়ে শুক্রবার (১৭ অক্টোবর) সকালে কুমিল্লা নগরীর বিষ্ণুপুর মুন্সেফ কোয়ার্টারস্থিত খায়রুন্নেসা-ইব্রাহিম জেনারেল হসপিটাল (১০০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল) এর শুভ উদ্বোধন করা হয়েছে।

ওই উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনেযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মিস শারমীন এস মুরশিদ এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ।

এছাড়াও অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্ক (এনএইচএন) বোর্ড অব অ্যাডভাইজার্স এর চেয়ারম্যান সৈয়দ রেজওয়ানুল কবির, কুমিল্লার অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) এ. বি. এম মশিউজ্জামান, কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন রেজা মোঃ সারোয়ার আকবর, প্রফেসর হাজেরা মাহাতাব, বাংলাদেশ সরকারের সাবেক সচিব, সিরডাপের প্রাক্তন মহাপরিচালক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান মরহুম এটিএম শামসুল হক এর সহধর্মিণী মিসেস রাবেয়া হক, ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্ক (এনএইচএন) এর প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. এম এ সামাদ।

উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-  রাজনৈতিক ব্যক্তি, বীরমুক্তিযোদ্ধা, ঔষধ কোম্পানির বিপনন প্রতিনিধি, শিক্ষক, এলাকার জনসাধারণ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।

ওই অনুষ্ঠানে সভাপতির বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন- বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান।

উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মিস শারমীন এস মুরশিদ তাঁর বক্তব্যে বলেন- স্বল্প খরচে প্রত্যন্ত অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা পৌঁছে দিতে কুমিল্লায় উদ্ভোধন হলো একশত শয্যা বিশিষ্ট বিশেষায়িত হসপিটাল। কুমিল্লায় আধুনিক, সাশ্রয়ী এবং মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রয়োজন। তাই কুমিল্লার মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এই হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। প্রধান অতিথি তার বক্তব্যের মধ্যদিয়ে কুমিল্লা ১০০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত খায়রুন্নেসা-ইব্রাহিম জেনারেল হসপিটালের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান আস্থার স্বাস্থ্যসেবা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, আধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎসকের সমন্বয়ে এ বিশেষায়িত হসপিটাল হবে দেশের অন্যতম সেরা মানবিক স্বাস্থ্যসেবা কেন্দ্র। এই হসপিটাল দেশের স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আনবে এবং সবার জন্য বিশ্বমানের চিকিৎসা নিশ্চিত করবে বলে আমি আশা প্রকাশ করছি।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন বলেন, সময়ের সঙ্গে সবকিছু পরিবর্তন হলেও এলাকার মানুষের স্বাস্থ্যসেবায় পরিবর্তন হয়নি। এই হাসপাতালের মাধ্যমে স্বল্প আয়ের লোকজন চিকিৎসার জন্য আর ঢাকা যেতে হবে না। এখানে সকল পরীক্ষা-নিরীক্ষা এবং বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার রয়েছে। ভালো পরীক্ষা-নিরীক্ষা করে নির্ভুল রিপোর্ট দেওয়াই মানুষের আস্থা অর্জনের মূল ভিত্তি। চিকিৎসা খাতে আমরা বৈপ্লবিক পরিবর্তন আনতে চাই। বিশ্বের উন্নত মানের যন্ত্রপাতির মাধ্যমে এখানে পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, টাকার অভাবে কারো চিকিৎসা বন্ধ থাকবে না এবং মানুষের আস্থা অর্জনের মাধ্যমে ভালো সেবা প্রদানই আমাদের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন- এ ধরনের একটি হসপিটাল কুমিল্লার মানুষের জন্য প্রয়োজন ছিলো। আজ তা বাস্তবে রূপান্তরিত হয়েছে। একদিন এই হসপিটালটি ১০০ শয্যা হতে ২৫০ শয্যা উন্নতি হবে। এ বিশেষায়িত হাসপাতালে সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাবে। তারা বলেন- হাসপাতাল একটি ভবন নয়; এটি একটি মানবেতর প্রতীক। এর মাধ্যমে কুমিল্লার মানুষ সঠিক সেবা পাবেন।

অনুষ্ঠানের শুরুতেই জনপ্রশাসন সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান (মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন), সাবেক সচিব এটিএম শামসুল হকের রুহের মাগফেরাত কামনায় দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন করেন।

এদিকে, অনুষ্ঠানে দেয়া লিফলেট সূত্রে জানা যায়- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যৌথ অর্থায়নে প্রতিষ্ঠিত ১০০ শর্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতালে ডায়াবেটিসসহ সকল রোগের বিশেষজ্ঞ চিকিৎসা ও অত্যাধুনিক ডায়াগনস্টিক সেবা। এরমধ্যে রয়েছে মেডিসিন, ডায়াবেটিস ও হরমোন, সার্জারি, গাইনী, শিশুরোগ, কিডনি, অর্থোপেডিক, কার্ডিওলজি, নিউরোলজি, চক্ষু ও দন্ত বিষয়ক রোগের চিকিৎসাসেবা এবং সর্বাধুনিক সুবিধা সম্বলিত ল্যাবরেটরিতে সুলভ মূল্যে প্যাথলজি পরীক্ষার সুবিধা, কম্পিউটারাইজ পদ্ধতিতে মানসম্মত ও নির্ভুলভাবে ইকো, ডিজিটাল এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফি, কালার ডপলার, ইসিজি, ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন এবং অত্যাধুনিক অপারেশন থিয়েটারে (ওটি) গাইনোকোলজিক্যাল এন্ড অবস্টেট্রিক্যাল অপারেশনসহ সবরকমের সার্জিক্যাল ও ল্যাপারোস্কোপিক অপারেশনের সুব্যবস্থা। এছাড়াও থাকছে চোখের বিভিন্ন অপারেশনসহ ২৪ ঘন্টা (দিবা-রাত) জরুরি বিভাগ, এ্যাম্বুলেন্স ও ফার্মেসি সার্ভিস।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনালে আগুন

ব্রাহ্মণবাড়িয়া শহরে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

একই বিষয়ে পাঁচবার ফেল, আত্মহত্যা করলেন মেডিকেল শিক্ষার্থী

কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান,বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান ও কর্মচারী গ্রেপ্তার

কুমিল্লা ধর্মসাগর পাড়ে পুলিশ দম্পতিকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টার মধ্যে মূল ঘাতকসহ গ্রেফতার ২

মওদুদ আব্দুল্লাহকে হয়রানি, অপহরণের চেষ্টা

কুমিল্লায় গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লায় ভিডিও করায় ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

কুমিল্লায় তিনটা বগি রেখেই ১ কিলোমিটার দূরে গিয়ে থামলো ট্রেন

১০

চবিতে আদিবাসী জনগোষ্ঠীর উৎসবে ছুটির দাবিতে স্মারকলিপি প্রদান

১১

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

১২

কুমিল্লার চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

১৩

কুমিল্লা সিটি কর্পোরেশনে ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন

১৪

কুমিল্লায় ৫ ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

১৫

কুমিল্লায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন-কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

১৬

কুমিল্লার বরুড়ায় মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে স্বামীর মৃত্যু, স্ত্রী হাসপাতালে

১৭

খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে - সফিকুর রহমান

১৮

আগামীর বাংলাদেশ গড়বেন শিক্ষকরা : কুমিল্লায় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন

১৯

কুমিল্লার দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি দুমড়ে-মুচড়ে নিহত ১, আহত ৩

২০

কুমিল্লায় বৃদ্ধকে বাঁচাতে খাদের কিনারায় বাস, রক্ষা পেল অর্ধশতাধিক যাত্রীর প্রাণ

নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের   আলেখারচর বিশ্বরোড এলাকায় বৃদ্ধকে বাঁচাতে গিয়ে বাস খাদের কিনারে চলে যায়। এ সময় অল্পের জন্য রক্ষা পেল অর্ধশতাধিক যাত্রী । মঙ্গলবার বেলা ১১টায় কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় নিউ শুকতারা পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে কিশোরগঞ্জে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে ।

শুকতারা বাসের যাত্রী সুজন মিয়া চট্টগ্রাম থেকে কিশোরগঞ্জে যাচ্ছিলেন । তিনি জানান, আলেখারচর বিশ্বরোড এলাকায় আসার পর একটি প্রাইভেট কার ও একজন বৃদ্ধকে বাঁচাতে গিয়েই বাসটি খাদের কিনারে চলে যায় । আর একটু সামনে গেলেই অনেক হতাহতের ঘটনা ঘটে যেত ।

শুকতারা বাসের হেল্পার ইসলাম উদ্দিন আমার দেশকে বলেন, ‘আলেখারচর বিশ্বরোড এলাকায় আমাদের বাসের গতি কিছুটা কম ছিল । এক বৃদ্ধ এ সময় রাস্তা পার হচ্ছিলেন । আমি বারবার চিৎকার করেও তাকে সরাতে পারিনি । এ কারণে আমাদের বাসটি বাম দিকে পুকুরের দিকে চলে যায় । চালকের দক্ষতার কারণেই বড় ধরনের দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেয়েছি।’

নিউ শুকতারা পরিবহনের চালক ইউসুফ আলী বলেন, এক বৃদ্ধকে বাঁচাতে গিয়েই আমাকে বাম পাশে ইউট্রান নিতে হয়েছে । গাড়ির গতি অনেক কম ছিল । গাড়ির যাত্রীদের বড় ধরনের ক্ষতি হয়নি ।’

কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ আব্দল মোমেন বলেন, বাসটি উদ্ধারের জন্য দুটি রেকার আনা হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি । মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনালে আগুন

ব্রাহ্মণবাড়িয়া শহরে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

একই বিষয়ে পাঁচবার ফেল, আত্মহত্যা করলেন মেডিকেল শিক্ষার্থী

কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান,বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান ও কর্মচারী গ্রেপ্তার

কুমিল্লা ধর্মসাগর পাড়ে পুলিশ দম্পতিকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টার মধ্যে মূল ঘাতকসহ গ্রেফতার ২

মওদুদ আব্দুল্লাহকে হয়রানি, অপহরণের চেষ্টা

কুমিল্লায় গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লায় ভিডিও করায় ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

কুমিল্লায় তিনটা বগি রেখেই ১ কিলোমিটার দূরে গিয়ে থামলো ট্রেন

১০

চবিতে আদিবাসী জনগোষ্ঠীর উৎসবে ছুটির দাবিতে স্মারকলিপি প্রদান

১১

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

১২

কুমিল্লার চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

১৩

কুমিল্লা সিটি কর্পোরেশনে ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন

১৪

কুমিল্লায় ৫ ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

১৫

কুমিল্লায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন-কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

১৬

কুমিল্লার বরুড়ায় মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে স্বামীর মৃত্যু, স্ত্রী হাসপাতালে

১৭

খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে - সফিকুর রহমান

১৮

আগামীর বাংলাদেশ গড়বেন শিক্ষকরা : কুমিল্লায় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন

১৯

কুমিল্লার দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি দুমড়ে-মুচড়ে নিহত ১, আহত ৩

২০

কুমিল্লায় চাঁদাবাজ বিরোধী অভিযানে গিয়ে আহত ৩ পুলিশ সদস্য

কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর এলাকায় চাঁদাবাজবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

নৌ ফাঁড়ির ইনচার্জ জানান, নলচর এলাকার দক্ষিণ পাশে পাথর ও বালুবোঝাই বোট থেকে চাঁদাবাজরা টাকা আদায় করছিল। খবর পেয়ে নৌ-পুলিশ অভিযান চালালে চাঁদাবাজরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিনজন পুলিশ সদস্য আহত হন।

আহতরা হলেন, এএসআই মাকসুদ (ডান হাতে ট্রেডার ঘাই ও বুকে লাঠির আঘাতপ্রাপ্ত), কনস্টেবল সাইদুল এবং কনস্টেবল সোহাগ। প্রাথমিকভাবে আহতদের মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা পাঠানো হয়েছে।

চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেন বলেন, চাঁদাবাজির অভিযোগে অভিযান চালাতে গেলে চাঁদাবাজরা আমাদের পুলিশ সদস্যদের লক্ষ্য করে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তিনজন আহত হয়েছেন।

এ ঘটনায় অভিযানকালে নলচর গ্রামের বারেকের ছেলে রানা এবং রুপ মিয়ার ছেলে সাজ্জাদকে আটক করেছে চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ি। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইনচার্জ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনালে আগুন

ব্রাহ্মণবাড়িয়া শহরে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

একই বিষয়ে পাঁচবার ফেল, আত্মহত্যা করলেন মেডিকেল শিক্ষার্থী

কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান,বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান ও কর্মচারী গ্রেপ্তার

কুমিল্লা ধর্মসাগর পাড়ে পুলিশ দম্পতিকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টার মধ্যে মূল ঘাতকসহ গ্রেফতার ২

মওদুদ আব্দুল্লাহকে হয়রানি, অপহরণের চেষ্টা

কুমিল্লায় গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লায় ভিডিও করায় ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

কুমিল্লায় তিনটা বগি রেখেই ১ কিলোমিটার দূরে গিয়ে থামলো ট্রেন

১০

চবিতে আদিবাসী জনগোষ্ঠীর উৎসবে ছুটির দাবিতে স্মারকলিপি প্রদান

১১

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

১২

কুমিল্লার চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

১৩

কুমিল্লা সিটি কর্পোরেশনে ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন

১৪

কুমিল্লায় ৫ ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

১৫

কুমিল্লায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন-কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

১৬

কুমিল্লার বরুড়ায় মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে স্বামীর মৃত্যু, স্ত্রী হাসপাতালে

১৭

খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে - সফিকুর রহমান

১৮

আগামীর বাংলাদেশ গড়বেন শিক্ষকরা : কুমিল্লায় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন

১৯

কুমিল্লার দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি দুমড়ে-মুচড়ে নিহত ১, আহত ৩

২০

মানব সেবায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা:

প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে একজন নিবেদিত প্রাণ রোটারিয়ান হিসাবে বিভিন্ন সমাজসেবামূলক ও জনকল্যাণমুখী কাজ করে চলেছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও রোটারি ক্লাব অব কুমিল্লার প্রাক্তন সভাপতি প্রফেসর ডাঃ তৃপ্তীশ চন্দ্র ঘোষ। তাঁর এই নিঃস্বার্থ সেবামূলক  কাজের স্বীকৃতি স্বরূপ রোটারি ইন্টারন্যাশনাল  তাঁকে "সার্ভিস এবাভ সেল্ফ অ‍্যাওয়ার্ড" এ ভূষিত করেছে। গেলো ১৯ এপ্রিল ঢাকায় কৃষিবিদ ইন্সটিটিউট বাংলাদেশ এ অনুষ্ঠিত হলো রোটারি বাংলাদেশের ইনকামিং লিডারস্ ট্রেনিং সেমিনার।

ওই অনুষ্ঠানে রোটারিয়ান প্রফেসর ডাঃ তৃপ্তীশ চন্দ্র ঘোষের কাছে সম্মাননা স্মারক হস্তান্তর করেন রোটারি ইন্টারন্যাশনালের পক্ষে  রোটারি বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর রোটারিয়ান পি.ডি.জি ডঃ ইশতিয়াক এ জামান।