

অক্টোবর বিশ্ব ডাউন সিনড্রোম সচেতনতা মাস ২০২৪ উদযাপন উপলক্ষে মঙ্গলবার (২৯
অক্টোবর) সকাল ১০ টায় আমডা বাংলাদেশ-এর উদ্যোগে রাজধানীর
রামপুরা বনশ্রীতে এক বর্ণাঢ্য রেলি
ও রাজদরবার রেস্টুরেন্টে এক আলোচনা সভা
এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আমডা বাংলাদেশ-এর প্রেসিডেন্ট প্রফেসর ডাঃ সরদার এ নাঈম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এর সাবেক মহাপরিচালক অধ্যাপক ডঃ হাকিম আরিফ।
তিনি বলেন, ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের কন্ঠস্বর আরও জাগ্রত করতে এধরণের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
| সোমবার, নভেম্বর ১৬, ২০২৬