

নাটকের শুটিংয়ের প্রলোভন দেখিয়ে গাজীপুরের শ্রীপুরের একটি রিসোর্টে একটি মডেলকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর গাজীপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালক নাসিরউদ্দীন মাসুদকে গ্রেপ্তার করেছে।
শনিবার (২২ নভেম্বর) রাজধানীর উত্তরার বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়, নিশ্চিত করেছেন গাজীপুর জেলা ডিবির পরিদর্শক হাসমত উল্লাহ।
তিনি জানান, “মামলার প্রধান আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আজ তার গ্রেপ্তারের মাধ্যমে আশা করা যায়, অন্যান্য জড়িতদের চিহ্নিত করা সম্ভব হবে।”
ভুক্তভোগী মডেল জানান, “সব আসামিকে গ্রেপ্তার করলে আরও ভালো লাগত। আমি এখনো হুমকির মুখে আছি। আশা করি ন্যায়বিচার হবে।”
ঘটনার পেছনের ইতিহাস অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর রাতে মডেল শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের একটি রিসোর্টে নিয়ে যাওয়া হয়। সেই রাতেই তিনজন—নাসিরউদ্দীন মাসুদ, তাঁর সহযোগী বাবর এবং একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি—তার উপর যৌন নির্যাতন চালান। পরের দিন বিকেলে মডেলকে রিসোর্ট থেকে বের করে দেওয়া হয় এবং তার আইফোন, যার মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা, কেড়ে নেওয়া হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগী মডেল নাটক সংক্রান্ত কাজের প্রস্তাব পাওয়ার কারণে ওই স্থানে গিয়েছিলেন। পরে জানা যায় অজ্ঞাতপরিচয় আসামির নাম আবুল হাসেন। মামলায় নাসির (৩৫) ও বাবর (৩২) নামে দুই আসামির নাম উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন


ভারতীয় নায়িকাদের মধ্যে ‘ডিপ ফেক’ ভিডিও রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছে। এসব ভিডিও প্রকাশের হার দিনদিন বেড়েই চলেছে। তথ্যপ্রযুক্তির উন্নতির অভিশাপ হয়ে দাঁড়িয়েছে ডিপফেক।
কিছুদিন আগে দক্ষিণী সিনেমার নায়িকা রাশমিকা মান্দানার ডিপ ফেক ভিডিও ভাইরাল হয়েছিল। এরপর ক্যাটরিনা কাইফের ভিডিও প্রকাশিত হয়েছিল। তারকাদের ডিপ ফেক ভিডিও নিয়ে রীতিমতো হৈ চৈ পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
শুধু বলিউডেই নয় বরং সাধারণ মানুষেরা এর শিকার হচ্ছে। এবার বলিউড অভিনেত্রী কাজলের ডিপ ফেক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে রীতিমতো তোলপাড় চলছে।
বলিউড অভিনেত্রী কাজল পোশাক পরিবর্তন করছেন এ ভিডিও নিয়ে রীতিমতো আলোচনা-সমালোচানর ঝড় বইছে। আসলে ডিপ ফেক করেই এ ভিডিও বানানো হয়েছে। ভিডিও সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। এ ভিডিওটিতেও কাজলের মুখ মর্ফড করে বসানো হয়েছে, যেখানে একটু সময়ের মধ্যে ওই নারীর মুখ দেখা গেছে।
মন্তব্য করুন


দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান দেশের গুণী ও জনপ্রিয়
অভিনেতা অলিউল হক রুমি। সোমবার (২২ এপ্রিল) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসাপাতালে
চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।
নির্মাতা চয়নিকা চৌধুরীর নিশ্চিত করা তথ্য হতে আরো জানা যায়, দীর্ঘদিন ধরে কোলন
ক্যানসারে ভুগছিলেন এই অভিনেতা।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রাথমিক চিকিৎসা করাতে অভিনেতাকে প্রথমে ভারতের
চেন্নাই নেয়া হয়েছিল। সেখানে চিকিৎসা শেষে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন
অভিনেতা।
কর্তব্যরত চিকিৎসক বলছেন, অভিনেতা রুমির শারীরিক অবস্থা প্রথমে স্থিতিশীল ছিল।
চিকিৎসাধীন হয়ে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। তবে হঠাৎই অবস্থার অবনতি হতে শুরু
করে তার। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন এই অভিনেতা ।
মৃত্যুর আগে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছিলেন অভিনেতা।
ক্যানসার জয় করে আগের মতো আবারও স্বাভাবিক ছন্দে ফিরতে চেয়েছিলেন তিনি। তবে ক্যানসারের
কাছে হেরে গেলেন অভিনেতা।
১৯৮৮ সালে ‘এখন ক্রীতদাস’ নাটকের মাধ্যমে অভিনয় জগতে যাত্রা শুরু হয় রুমির। নাটকে
জনপ্রিয়তা পাওয়ার পর সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। ২০০৯ সালে ‘দরিয়া পাড়ের দৌলতী’
সিনেমায় অভিনয়ের মাধ্যমে প্রথম বড় পর্দায় কাজ করেন।
মন্তব্য করুন


ছিনতাইকারীর কবলে পড়লেন চিত্রনায়িকা রাজ রিপা।
গত শুক্রবার (২৮ নভেম্বর) একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাচ্ছিলেন তিনি। সে সময় রাজধানীর বাংলামোটরে চলন্ত গাড়ি থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনতাই হয়।
রাজ রিপা গণমাধ্যমে জানান, তার ছিনতাই হওয়া ফোনটি আইফোন ১৩ প্রো ম্যাক্স মডেলের। তার কথায়, ‘এই ফোন আমার কাছে শুধু ফোন সেট নয়, আমার কাছে এটি খুব আবেগের একটি ব্যাপার। কারণ, মুক্তি সিনেমার এক সাহসী অ্যাকশন দৃশ্যে আমি অংশ নেই। তখন আমার পারফর্ম্যান্সে খুব খুশি হন পরিচালক ইফতেখার চৌধুরী। খুশি হয়ে আমাকে ফোন সেটটি উপহার দেন।’
ঘটনার দিনের ভয়াবহতা জানিয়ে রাজ রিপা বলেন, ‘আমি একটি অনুষ্ঠানে অংশ নিতে বনানী থেকে পূর্বাণী হোটেলে যাচ্ছিলাম। সেদিন আমার গাড়ির এসি হঠাৎ কাজ করছিল না, তাই গাড়ির জানালা সামান্য খোলা রেখেছিলাম। মোবাইলে কথা বলার সময় ছিনতাইকারী সেকেন্ডের মধ্যে ফোনটি নিয়ে দৌঁড় দেয়। চিৎকার করলেও ছিনতাইকারীকে ধরার মতো কেউ ছিল না। ফোনটি হারানোয় আমি দুইদিন হাউমাউ করে কেঁদেছি।’
মন্তব্য করুন


দুই বাংলায় জনপ্রিয়তার শিখরে থাকা অভিনেত্রী জয়া আহসান। স্বাভাবিক ভাবেই তার ব্যক্তিজীবন নিয়ে কৌতূহলী তাঁর অনুরাগীরা।
কিছু দিন আগে আনন্দবাজার অনলাইনের একটি সাক্ষাৎকারে জয়া আহসান বলেছিলেন, প্রেম নিয়ে কিছু বলা যাবে না। প্রেমের কথা বলতে গেলেই গন্ডগোল হয়ে যাচ্ছে।
তবে সম্প্রতি বাংলাদেশে একটি বেসরকারি চ্যানেলে এই প্রসঙ্গে মুখ খুলেছেন জয়া।
অভিনেত্রী জয়া আহসান জানিয়েছেন, বর্তমানে নিজের জীবন পুরোদমে উপভোগ করছেন। তার মতে, পরিবার শুধু স্বামী-স্ত্রীকেই ঘিরে নয় অথবা জীবনে কোনও সঙ্গী হলেই হয় না। আমার পরিবারে মা-বাবা আছেন, আমার বাড়িতে যে সব লোক কাজ করেন, তাঁরাও আছেন। আমার চারপেয়ে পোষ্য আছে।
১৯৯৮ সালে ঢাকার জমিদার পরিবারের ফয়সাল আহসানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন জয়া। তখন জয়া মাসুদ থেকে হয়ে ওঠেন জয়া আহসান। সেই সময় ফয়সাল বাংলাদেশে খ্যাতনামা মডেল ও অভিনেতা। তাঁর মহিলা অনুরাগীর সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। ১৩ বছর সংসার করার পরে ২০১১ সালে দাম্পত্যে চিড় ধরে। তার পরে বিচ্ছেদের পথে এগিয়ে যান তাঁরা। কিন্তু তার পর পরস্পরকে নিয়ে কখনও নেতিবাচক মন্তব্য করেননি প্রাক্তন এই দম্পতি।
ফয়সাল রূপোলি পর্দার সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন। তবে ফয়সাল অন্তরালে চলে গেলেও জয়া চুটিয়ে অভিনয় করে যাচ্ছেন।
মন্তব্য করুন


আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। টুর্নামেন্ট বয়কটের আলোচনা চলার মধ্যেই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ পরিস্থিতিতে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, আগামী ২৫ জানুয়ারি বিশ্বকাপ দলে থাকা খেলোয়াড়দের সঙ্গে বৈঠক করবেন নাকভি। সেখানে বিশ্বকাপের পরিকল্পনার পাশাপাশি ভবিষ্যৎ করণীয় বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিশ্বকাপ বয়কটের সম্ভাবনার পেছনে বাংলাদেশের বাদ পড়ার বিষয়টি বড় কারণ হিসেবে আলোচনায় এসেছে। শনিবার (২৪ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে ইঙ্গিত দেন পিসিবি চেয়ারম্যান। তিনি বলেন, বিশ্বকাপে অংশ নেওয়া না নেওয়ার সিদ্ধান্ত পুরোপুরি পাকিস্তান সরকারের ওপর নির্ভর করছে। প্রধানমন্ত্রী বর্তমানে দেশের বাইরে থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত তার দেশে ফেরার পরই জানানো যাবে। নাকভির ভাষায়, এটি সরকারের সিদ্ধান্ত এবং পিসিবি সেই নির্দেশনাই অনুসরণ করবে, আইসিসির নয়।
বাংলাদেশের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, আইসিসি বাংলাদেশের ক্ষেত্রে অন্যায় আচরণ করেছে। এই বিষয়টি তিনি আইসিসির বোর্ড সভাতেও স্পষ্টভাবে তুলে ধরেছেন বলে জানান। নাকভির মতে, আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিমুখী নীতি গ্রহণযোগ্য নয়—যেখানে একটি দেশ ইচ্ছামতো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পায়, অথচ অন্য দেশের ক্ষেত্রে ভিন্ন আচরণ করা হয়।
প্রসঙ্গত, নিরাপত্তা শঙ্কার কারণে গত ৩ জানুয়ারি বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এরপর নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, ভারত গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না বাংলাদেশ দল।
এই সিদ্ধান্তের পর আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বশেষ গত বুধবার আইসিসির সভা শেষে বাংলাদেশকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে তিনি জানান, বাংলাদেশ নিজেদের অবস্থান থেকে সরে আসছে না।
পরবর্তীতে আইসিসি আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। টাইগারদের পরিবর্তে টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পায় স্কটল্যান্ড।
মন্তব্য করুন


২০২৪ নতুন বছরের
শুরুতেই বিয়ের হিড়িক পড়েছে দেশের শোবিজ অঙ্গনে। সঙ্গী খুঁজে নিয়ে জীবনের নতুন
অধ্যায় সূচনা করছেন অনেকেই। চলতি মাসেই শোবিজের
জনপ্রিয় বেশ কয়েকজন তারকার বিয়ের হিড়িক পড়েছে।
নতুন বছরের শুরুতেই
বিয়ে করেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। লেখক আবু সাইয়িদ রানার সঙ্গে ১২
জানুয়ারি এ অভিনেত্রীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
আবার একই দিন বিয়ের খবর
জানান ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। ফেসবুকে কনের সঙ্গে একটি ছবি
শেয়ার করে জোভান নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেন।
এর দুদিন পর ১৪
জানুয়ারি বিয়ের খবর প্রকাশ করেন অভিনেত্রী নাজিয়া হক অর্ষা ও অভিনেতা মোস্তাফিজুর
নূর ইমরান।
দীর্ঘ ১১ বছর প্রেমের
পর ওয়াহিদা রাহীকে বিয়ে করেছেন মডেল ও অভিনেতা পল্লব। ২০২৩ সালের ১১ জুলাই
পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে চলতি মাসের মাঝামাঝি
বিয়ের খবরটি প্রকাশ করেন নব্বই দশকের জনপ্রিয় এ মডেল-অভিনেতা।
আবার এদিকে বিয়ে করে
নতুন জীবন শুরু করেছেন উপস্থাপিকা-অভিনেত্রী মৌসুমী মৌ। পারিবারিকভাবেই ছোট
আয়োজনের মধ্যে দিয়ে আরিফ হকের সঙ্গে তার বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
অভিনেত্রী জিনাত শানু
স্বাগতা বিয়ে করেছেন । তার বরের নাম হাসান আজাদ। ২৪ জানুয়ারি রাজধানীর মহাখালীর
গাউসুল আজম মসজিদে তাদের বিয়ে হয় ।
বিয়ে করেছেন
সংগীতশিল্পী নাবিলা রাহনুম। ২৫ জানুয়ারি তার বিয়ে সম্পন্ন হয়। কিন্তু নাবিলা তার নিজের
বরের পরিচয় এখনও প্রকাশ করেননি।
মন্তব্য করুন


জোয়া আখতারের পরিচালনায় ‘আর্চিজ’-এর হাত ধরে ওটিটিতে আত্মপ্রকাশ করেছেন শাহরুখ-কন্যা সুহানা খান। এবার পা রাখতে চলেছেন বড় পর্দায়। জানা গেছে, বাবা-মেয়েকে নাকি এক ছবিতেই দেখা যাবে। ছবির নাম ‘কিং’। ছবির পরিচালনার দায়িত্বে থাকছেন পরিচালক সুজয় ঘোষ এবং সিদ্ধার্থ আনন্দ। মে মাসেই শুটিং ফ্লোরে যেতে পারে ‘কিং’।
২০২৩ সালের মাঝামাঝি সময় থেকেই এই ছবি তৈরির পরিকল্পনা চলছে। দুই পরিচালক স্ক্রিপ্ট নিয়ে সোজা চলে গিয়েছিলেন শাহরুখের কাছে। স্ক্রিপ্ট পড়ে শাহরুখ নিজের মতামত দেন। সেই অনুযায়ী স্ক্রিপ্টে নানা পরিবর্তনও আসে। এই সিনেমার একটা বড় অংশজুড়ে রয়েছে অ্যাকশন দৃশ্য। শাহরুখের সঙ্গে আলোচনা করেই নাকি সবকিছু ঠিক করা হয়েছে।
অ্যাকশন দৃশ্যের অনুশীলন হয়েছে শাহরুখের বাংলো ‘মান্নাত’-এ। সুহানাও বাবার সঙ্গেই প্রশিক্ষণ নিয়েছেন। বলিউডে দক্ষ প্রশিক্ষকদের তত্ত্বাবধানেই এই প্রশিক্ষণ পর্ব চলে বলে জানা গেছে। ২০২৩ সালে ‘পাঠান’ এবং ‘জাওয়ান’-এ শাহরুখকে অ্যাকশন অবতারে দেখেছেন দর্শক।
তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি, ‘কিং’-এ একেবারেই অন্য ভূমিকায় দেখা যাবে শাহরুখকে। আগের দু’টি সিনেমার সঙ্গে নাকি কোনও মিল থাকছে না এই ছবির। ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’-এর সঙ্গে এই ছবির যৌথ প্রযোজনার দায়িত্বে রয়েছে সিদ্ধার্থ আনন্দের ‘মারফ্লিক্স
মন্তব্য করুন


গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ছোট পর্দার অভিনেতা মুশফিক আর ফারহান।
শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার (০৩ জানুয়ারি) রাতে তাকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেওয়া হয় বলে জানা গেছে।
মুশফিক আর ফারহানের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, নাটকের শুটিংসেটে ফারহান হঠাৎ জ্বর ও শরীর ব্যথার কারণে অসুস্থ হয়ে পড়লে শুক্রবার হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে অভিনেতা মুশফিক আর ফারহানের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর তাকে দ্রুত আইসিইউতে নেওয়া হয়।
মন্তব্য করুন


রাতে রহস্যজনক স্ট্যাটাস আর সকালে অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে শাড়ি দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল ভারতীয় অভিনেত্রী অমৃতা পান্ডের মরদেহ।
অমৃতা পান্ডে ‘অন্নপূর্ণা’ নামে ইন্ডাস্ট্রিতে
পরিচিত ছিলেন। বিহারের ভাগলপুরের জোগসার থানা এলাকার আদমপুর জাহাজ ঘাটে অবস্থিত একটি
অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় অভিনেত্রীর মৃতদেহ পাওয়া যায়। অভিনেত্রীর
মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ
উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে কী কারণে অমৃতা আত্মহত্যা করেছেন, তা এখনো
জানা যায়নি।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে,
প্রাথমিক তদন্তে জানা গেছে, অমৃতা তাঁর মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সামাজিক মাধ্যমে একটি
নোট শেয়ার করেছিলেন।
পুলিশ রিপোর্ট অনুসারে, হোয়াটসঅ্যাপে
অমৃতার নোটে লেখা ছিল, ‘কেন দুই নৌকায় ভাসছিল জীবন, নৌকা ডুবিয়ে জীবন সহজ করে দিয়েছি।’
রিপোর্ট বলছে, অমৃতা তাঁর স্বামীর সঙ্গে
মুম্বাইয়ে থাকতেন। কিন্তু তিনি সম্প্রতি ভাগলপুরে একটি বিয়ের জন্য তাঁর আত্মীয়দের
সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। শনিবার গভীর রাত পর্যন্ত জেগে ছিলেন অমৃতা এবং তাঁর হোয়াটসঅ্যাপ
স্ট্যাটাসে সেই নোটটি পোস্ট করেন।
এর কয়েক ঘণ্টা পর তাঁকে তাঁর ঘরে মৃত
অবস্থায় পাওয়া যায়।
মন্তব্য করুন


আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন। এরই মধ্যে প্যানেল প্রস্তুতে ব্যস্ত হয়ে পড়েছেন সম্ভাব্য প্রার্থীরা। মিশা-ডিপজল প্যানেল প্রস্তুত হলেও নিপুণের প্যানেলে সভাপতি প্রার্থী কে হচ্ছেন তা স্পষ্ট নয়।
তবে এর আগে, গুঞ্জন উঠেছিল আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিলকে সভাপতি করে নিজের প্যানেল গোছানোর চেষ্টা করছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।
এ প্রসঙ্গে অনন্ত গণমাধ্যমকে জানান, নির্বাচন করলেও হয়তো ভালো হতো, কিন্তু আমার সমস্যা হলো সময়। চলচ্চিত্রকে ভালোবাসি, সবার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। সবার বিপদে পাশে থাকব। কিন্তু নির্বাচন করার মতো এত সময় আমার নেই।
গত কয়েকদিন ধরেই শিল্পী সমিতির সভাপতি হিসেবে অনন্ত জলিল নির্বাচন করছেন এবং নিপুণকে সেক্রেটারি করে তিনি প্যানেল গড়ছেন, এমন খবর শোনা যাচ্ছিলো।
সর্বশেষ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী হিসেবে রাজি করাতে অনন্ত জলিলের সঙ্গে বসেছিলেন চিত্রনায়িকা নিপুণ। রাজধানীর হোটেল ওয়েস্টিনে বসেছিলেন তারা। বিষয়টি গত ৪ মার্চ এক সংবাদ সম্মেলনে অনন্ত জলিল নিজেই জানান ।
মন্তব্য করুন