সন্তান জন্মের পর হাসপাতালে হাজির দুই স্বামী, বাবা কে?

সন্তান জন্মের পর হাসপাতালে হাজির দুই স্বামী, বাবা কে?
সংগৃহীত ছবি

এক গৃহবধূর কোলজুড়ে জন্ম নিয়েছে নবজাতক। সেই নবজাতকের পিতৃত্বের দাবি নিয়ে হাজির হয়েছেন দুজন। তাও একজন হিন্দু এবং আরেকজন মুসলিম।

রোববার (৮ নভেম্বর) সকালে বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে।

জানা গেছে, বেসরকারি ওই হাসপাতালে শান্তা নামের গৃহবধূর একটি সন্তান হয়। সন্তান জন্মের সময় পাশে ছিলেন শুভাস নামে একজন। যিনি নিজেকে শান্তার স্বামী বলে দাবি করেন। তবে হঠাৎ করেই রোববার সকালে হাসপাতালে শান্তা ও নবজাতকের শয্যা পাশে হাজির হন এমদাদুল নামে আরেক ব্যক্তি। তিনিও নিজেকে দাবি করেন ভূমিষ্ট হওয়া নবজাতকের জন্মদাতা হিসাবে।

এমদাদ দাবি করেন, ২০২১ সালে প্রেম করে চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের সনাতন ধর্মাবলম্বী শান্তাকে বিয়ে করেন তিনি। বিয়ের পর ধর্মান্তরিত হয়ে মুসলিম হন শান্তা। স্বামীর সঙ্গে ঢাকায় থাকতেন তিনি। সন্তান জন্ম দেওয়ার কথা বলে তিন মাস আগে বাবার বাড়িতে আসেন স্ত্রী। উপস্থিত সবাইকে নিজের বিয়ে এবং দাম্পত‍্য জীবনের নানা প্রমাণও দেখান এমদাদ।

এদিকে, প্রথম স্বামী হাসপাতালে হাজির হওয়ার পর পরই ঘটনাস্থল থেকে কেটে পড়েন দ্বিতীয় স্বামী সুভাস। এ কারণে তার বক্তব্য জানা যায়নি।

শান্তা দাবি করেন- এমদাদের সঙ্গে তার বিয়ে হয়নি। এমনকি ভূমিষ্ট হওয়া সন্তানের বাবাও এমদাদ না। তবে এমদাদের দেখানো বিয়ের কাবিন এবং প্রমাণ সম্পর্কে কোনো উত্তর দিতে পারেননি তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, এমদাদকে পালিয়ে বিয়ে করার পর নিজ বাড়িতে আসা যাওয়া ছিল শান্তার। এরই মধ্যে ২০২৪ সালে নিজের বিয়ের কথা গোপন রেখে বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা সুভাসের সঙ্গে প্রেমে জড়ায় শান্তা। এমনকি বিয়েও হয় তাদের। তবে দ্বিতীয় স্বামী জানতো চাকরির সুবাদে ঢাকায় থাকতে হয় শান্তাকে। অথচ তিনি ঢাকায় গিয়ে প্রথম স্বামীর সংসার করতেন। আবার বাবার বাড়ি বেড়াতে যাওয়ার কথা বলে বাকেরগঞ্জে দ্বিতীয় স্বামীর সংসার করে আসছিলেন।

আরিফ মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম‍্যান ডা. নজরুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হওয়ার পর শান্তার বাবা কৃষ্ণ কর্মকার মেয়েকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যান। দুই স্বামীর অস্তিত্ব ধরা পড়ার এক পর্যায়ে তারা দুজনই হাসপাতাল ছেড়ে চলে যান।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক

১

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪

২

গলায় ছুরি ধরে ছয় বছরের শিশুকন্যাকে আটকে রাখেন বাবা, উদ্ধার করল ফায়ার সার্ভিস

৩

ষষ্ঠ স্ত্রীর সহযোগিতায় পঞ্চম স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

৪

কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি

৫

দাঁতের চিকিৎসা নিতে গিয়ে নারীকে শ্লীলতাহানির অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

৬

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

৭

সিঙ্গাপুরের মালিককে নিজের তিনতলা বাড়ি দেখাতে বাংলাদেশে আনলেন প্রবাসী

৮

কুমিল্লার চকবাজারে বিরিয়ানিতে কাপড়ের রং ও নিষিদ্ধ গোলাপজল-কেওড়া জল ব্যবহার, নিউ হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা

৯

নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের

১০

ফেসবুকে পোস্ট ‘আর পারলাম না’, ৫ ঘণ্টা পর কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার