

মুরাদুল ইসলাম মুরাদ, কুড়িগ্রাম :
অবৈধ্য অনুপ্রবেশের
দায়ে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ৮ বাংলাদেশী নাগরিককে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ
(বিজিবি) সদস্যরা। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলাবার ভোররাতে মোল্লার চর সীমান্তের পিলার
১০৬১-৩ এস এর ফকিরপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
বিজিবির নায়েক সুবেদার
মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এঘটনায় ওই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।
আটককৃতরা হলেন, বাগেরহাট
জেলার মোড়লগঞ্জ উপজেলার মধ্য বরিশাল গ্রামের মৃত আক্কেল আলী হাওলাদারের ছেলে চাঁন মিয়া
(৫৮), একই উপজেলার সন্ন্যাসী গ্রামের মৃত হাশেম মল্লিকের ছেলে জামাল মল্লিক (৬০), হুগতপাতি
গ্রামের বারেক সিকদারের ছেলে জাকারিয়া শিকদার (১৮), পলিটিক্স গ্রামের আব্দুর রশিদের
ছেলে রেজাউল শিকদার (২০), গাবতলা গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে নুরুল ইসলাম (৪৩),
শরনখোলা উপজেলার উত্তর তাফালবাড়ী গ্রামের আব্দুল লতিফের ছেলে রাসেল (৩২), কুড়িগ্রাম
জেলার রৌমারী উপজেলার খাটিয়ামারী গ্রামের সোবহান হোসেনের ছেলে ফরহাদ (৩৫), খাটিয়ামারী
গ্রামের মৃত আলহাজ নঈম উদ্দিনের ছেলে জাকিরুল
হক (৪৫)।
বিজিবি ও স্থানীয়
সূত্রে জানা গেছে, গত কয়েক মাস আগে কাজের সন্ধানে দালালদের মাধমে বিভিন্ন সীমান্ত দিয়ে
অবৈধ ভাবে ভারতে শ্রমিক ও টোকাইয়ের কাজের শ্রমিক হিসেবে কাজ করতেন।
মোল্লারচর বিওপি ক্যাম্প
কমান্ডার নায়েক সুবেদার সিরাজুল ইসলাম বলেন, ভোররাতে টহলরত অবস্থায় ভারত থেকে অবৈধ
ভাবে অনু প্রবেশের দায়ে ৮ জনকে আটক করা হয়েছে। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদে জানতে পাই
তারা বাংলাদেশের বিভিন্ন উপজেলার বাসিন্দা। এঘটনার পর সীমান্তে আরো টহলজোরদার করা হয়েছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুনুর রশিদ বলেন, বিজিবি কর্তৃক সীমান্তে ৮ জন বাংলাদেশীকে আটকের বিষয়ে বিজিবি আমাদের এখনো জানায়নি’ তবে আমরা আটকের বিষয়ে শুনেছি।
মন্তব্য করুন


ফরিদপুরের বোয়ালমারীতে অপহরণের একদিন পর এক কলেজ ছাত্রীকে (১৭) উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় অপহরণকারী সদস্যদের মূলহোতাকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার রাতে অপহরণের ঘটনায় ওই কলেজ ছাত্রীর বাবা থানায় মামলা করলে বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার সাতপাড় এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক বাবুল হোসেন।
মামলা সূত্রে জানা যায়, কলেজে আসা যাওয়ার পথে বাইখির-বনচাকী গ্রামের দিবস সরকার (২২) প্রতিনিয়ত প্রেমের প্রস্তাব ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। তার প্রস্তাবে রাজি না হওয়ায় গত মঙ্গলবার (১৯ মার্চ) ওই ছাত্রী কলেজে অটোযোগে যাওয়ার পথে সকাল ১১টার দিকে কলেজের গেটের সামনে থেকে দিবস তার সাঙ্গপাঙ্গ নিয়ে ওই ছাত্রীর মুখে গামছা বেধে সাদা রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়। বুধবার রাতে অপহরণের ঘটনায় ওই কলেজ ছাত্রীর বাবা বাদি হয়ে চতুল ইউনিয়নের বনচাকী বাইখির গ্রামের দিবস সরকার (২২), পিজুস বিশ্বাস (২০), অসিম বিশ্বাস (৪৫) ও গুনবহা গ্রামের রমেশ পালকে (২৭) আসামি করে থানায় মামলা করেন। মামলায় আরো ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলা নম্বর ৩৪।
মামলার পর বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার সাতপাড় এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে ওই কলেজ ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, অপহরণ হওয়া ওই কলেজ ছাত্রীকে বৃহস্পতিবার বেলা ১টার দিকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার সাতপাড় এলাকা থেকে উদ্ধার করা হয়।
এ সময় মামলার ১ নম্বর আসামি দিবস সরকারকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার ওই কলেজ ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন


সারাদেশে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত
হয়ে উঠেছে জনজীবন। তাই বৃষ্টি প্রার্থনায় বিশেষ নামাজ (সালাতুল ইস্তিসকা) আদায় করা
হয়েছে। চোখের পানি ছেড়ে রহমতের বৃষ্টি চাইলেন হাজারো মানুষ।
বুধবার (২৪ এপ্রিল) সকালে ফেনী আল জামেয়াতুল
ফালাহিয়া কামিল মাদরাসা মাঠে এ নামাজের জামাত অনুষ্ঠিত হয়।
এ সময় শহরের বিভিন্ন এলাকায় প্রায় কয়েক
হাজার মানুষ অংশ নেন। নামাজের জামাতে ইমামতি করেছেন মাদরাসার শিক্ষক মাওলানা মুফতি
আবদুল হান্নান।
নামাজের আগে আগত মুসল্লিদের উদ্দেশ্যে
বক্তব্য রাখেন বক্তারা। নামাজ শেষে অনাবৃষ্টি
এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। এ সময়
মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে মোনাজাত করে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন।
মন্তব্য করুন


আজ বৃহস্পতিবার (১৫ মে) কুমিল্লা প্রেসক্লাব সংলগ্ন সড়কে হেযবুত তওহীদ কুমিল্লা জেলা শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম এর নেতৃত্বে ফিলিস্তিনে গণহত্যার বন্ধ করার দাবীতে এক মানববন্ধন কর্মসূচি পালন করে।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন- হেযবুত তওহীদ চাঁদপুর জেলা সভাপতি মোঃ ওমর ফারুক,হেযবুত তওহীদ কুমিল্লা জেলা বাণিজ্য সম্পাদক তসলিমা মোবারক আজাদ, হেযবুত তওহীদ লাকসাম উপজেলা সভাপতি মোঃ ফয়সাল মোহাম্মদ,হেযবুত তওহীদ সদর উপজেলা সভাপতি সুজন আলী, হেযবুত তাওহীদ কুমিল্লা জেলা সদস্য ইয়াসিন আরাফাত সহ আরও অনেকে।
বক্তাগণ বলেন, ৭৫ বছরের হত্যাযজ্ঞের পরে এবার ইসরায়েল চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে, এই ভূমিতে আর কোনো একজন মুসলমানকেও থাকতে দেওয়া হবে না। এ হৃদয়বিদারক, ন্যাক্কারজনক ও পৈশাচিক ঘটনার সাক্ষী সমগ্র বিশ্ব। এমন একটি পরিস্থিতিতেও গোটা মুসলিম বিশ্বের সরকারগুলো, বিশ্ব মানবাধিকার সংস্থা, জাতিসংঘ, ওআইসি, আরব লীগ ইত্যাদি প্রতিষ্ঠানগুলো নীরব। প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোও যেন চোখে ঠুলি পরে আছে। এই বিপর্যয় থেকে মুক্তির উপায় হচ্ছে, জাতির মধ্যে বিরাজিত সব ফেরকা, মাজহাব, দলাদলি এই মুহূর্ত থেকে বাদ দিয়ে আমাদেরকে আল্লাহর তওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে।
মন্তব্য করুন


১১৫ বছর বয়সী মোয়াজ্জিন চোখে দেখতে পান না। তবুও দড়ি ও বাঁশ ধরে নিয়মিত পাঁচ ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজের জন্য ডাকেন সবাইকে।
অন্ধ মোয়াজ্জিন আব্দুর রহমান মোল্লার বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের বড়দেহা গ্রামে। ২০ বছর আগে এক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারান। এর ৬ বছর পর বড় ছেলেকে সঙ্গে নিয়ে হজ পালন করেন। দেশে ফিরে নিজ গ্রামে তৈরি করেন একটি মসজিদ। এরপর নিজেই সেই মসজিদের মোয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।
কিন্তু চোখে দেখতে না পাওয়ায় মসজিদে আসা-যাওয়া নিয়ে জটিলতা দেখা দেয় । সমাধানের জন্য বাড়ি থেকে মসজিদ পর্যন্ত টেনে নিয়েছেন রশি ও বাঁশ।
আব্দুর রহমান মোল্লার ছেলে স্কুল শিক্ষক মো: শফিকুল ইসলাম সাইফুল জানান, বাবার বয়স ১১৫ বছর। হজ থেকে আসার পর বাবা যে মসজিদটি স্থাপন করেছেন সেখানে আজান দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। কিন্তু বাড়ি থেকে মসজিদের দূরত্ব প্রায় ২০০ মিটার। তখনই জটিলতা দেখা দেয় আসা-যাওয়া নিয়ে। পরে বাবা বাড়ি থেকে মসজিদ পর্যন্ত রাস্তায় রশি ও বাঁশ টাঙিয়ে দিতে বলেন।
বাবার দেওয়া পরামর্শ অনুযায়ী রশি ও বাঁশ টাঙিয়ে দেন ছেলেরা। এরপর প্রথম দিকে কয়েকদিন তার ছেলে ও নাতিরা রশি ও বাঁশের সাহায্যে মসজিদ পর্যন্ত নিয়ে গিয়ে তাকে যাতায়াত ও রাস্তা পার হতে অভ্যস্ত করে তোলেন।
মোয়াজ্জিন আব্দুর রহমান বলেন, ১০ কাঠা জমি বিক্রি করে সেই টাকা দিয়ে মসজিদটি নির্মাণ করেছি। এখন টিউবওয়েলে পানি না ওঠায় অজু করতে সমস্যা হয়। মসজিদের পাশে একটা পানির পাম্পের ব্যবস্থা হলে খুব ভালো হতো।
মন্তব্য করুন


পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।
৮ নভেম্বর বুধবার কুমিল্লার মুরাদনগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বাঁশকাইট
গ্রামের আলম মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটেছে। পানিতে নেমে খোঁজাখুঁজি করে শিশুর
মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
মৃত শিশুরা
হলো, আলম মেম্বারের বাড়ির সালাম মিয়ার মেয়ে আমেনা খাতুন (১২) ও সামিয়া আক্তার
(৬),কাউছার মিয়ার মেয়ে শিশু সাদিয়া আক্তার (৭)।
এ বিষয়ে মুরাদনগর থানার
ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়েছে। গোসল করতে নেমে তারা
মারা যায়। মৃত শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লা হাইওয়ে পুলিশ রিজিয়ন মহাসড়কের শৃঙ্খলা আনয়ন এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করতে ও দুর্ঘটনা প্রতিরোধে কাজ করে যাচ্ছে।
সোমবার ১২ই আগস্ট হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম এর নের্তৃত্বে কুমিল্লা রিজিয়নের ২২ থানা ঢাকা-চট্রগ্রাম জাতীয় মহাসড়ক এবং ঢাকা-সিলেট (কুমিল্লা রিজিয়নের অংশ) জাতীয় মহাসড়ক ও অন্যান্য আঞ্চলিক মহাসড়কে অবস্থান করে।
মহাসড়কের শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনায় এ দায়িত্ব পালন চলমান থাকবে ।
মন্তব্য করুন


মো: মাসুদ রানা,কচুয়া:
চাঁদপুরের কচুয়া উপজেলার সফিবাদ দরবার শরীফ মাদরাসা কমপ্লেক্সের আওতায় জামেয়া আহমাদিয়া সফিবাদ মাদরাসা ও দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা,শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার মাদ্রাসা কমপ্লেক্স মিলনায়তনে সফিবাদ দরবার শরীফের সেবামূলক প্রতিষ্ঠান সিরাজাম মুনিরা ফাউন্ডেশনের আয়োজনে শিক্ষার্থীদের ব্যাগ,খাতা,কলম সহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সফিবাদ দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার সভাপতি মুফতি সোলেয়মান বিন কাশেমের সভাপতিত্বে ও দরবার শরীফ মাদরাসা কমপ্লেক্সের সেক্রেটারী মাওলানা জিসান শরীফের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল গণি মাষ্টার। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার হাসান মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আব্দুল মবিন মাষ্টার,সেকান্দার মোল্লা সহ আরো অনেকে।
এসময় মাদ্রাসার হেড ইনচার্জ যাকারিয়া বখতিয়ার,সহকারী শিক্ষক হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক,সমাজসেবক ফজলুর রহমান,আব্দুস সাত্তার, আব্দুল মুনাফ,খন্দকার আব্দুর রহিম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য যে, মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর থেকে দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় পাঠদান করা হয়। তাছাড়া গরীব-অসহায় মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে ভর্তি ও পাঠদান করানো হচ্ছে। মাদ্রাসার সফলতা ও অগ্রগতি কামনায় সকলের দোয়া কামনা করেছেন মাদ্রাসার সভাপতি মুফতি সোলেয়মান বিন কাশেম।
মন্তব্য করুন


শহিদ লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় জড়িত আরও একজনকে গ্রেফতার
করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
গত ২৪ সেপ্টেম্বর কক্সবাজার জেলার চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযান
পরিচালনার সময় বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) শহিদ
হয়েছিলেন। হত্যাকাণ্ডের সাথে জড়িত মোঃ নাসির (৩৪) নামক একজনকে গতকাল (২৭
সেপ্টেম্বর ২০২৪) গ্রেফতার করা হয়েছে। এর মাধ্যমে হত্যাকাণ্ডের সাথে জড়িত ১৭
জনের মধ্যে এ পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গ্রেফতারকৃত
ডাকাতদের নিকট হতে ৫টি দেশিয় তৈরি বন্দুক, বিভিন্ন ধরনের ১৪ রাউন্ড গুলি,
হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। ডাকাত দলের অন্যান্য জড়িত
সদস্যদের গ্রেফতারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃতকে চকরিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


স্থানীয় সরকার সংস্কার কমিশন তাদের সুপারিশের একটি সারসংক্ষেপ গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেয়।
ঐ সারসংক্ষেপে সুপারিশ করে বলা হয় স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন একসঙ্গে এবং এ মুহূর্তে করা সম্ভব। তা না হলে নির্বাচনের পূর্বে অনেক প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হওয়ার বিষয়টি নিয়ে আইনি জটিলতার সৃষ্ট হতে পারে। জুলাই গণঅভ্যুত্থান-এর পরবর্তী সময়ে দেশে কার্যত কোনও স্থানীয় সরকার প্রতিষ্ঠান নেই।
গত ১৮ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদকে প্রধান করে ৮ সদস্য বিশিষ্ট স্থানীয় সরকার সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। এই কমিশনের অন্য সদস্যরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা ওসমান, সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিন, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহমান, বিআইএসএস-এর পরিচালক ড. মাহফুজ কবির, নারী উদ্যোগ কেন্দ্রের নির্বাহী পরিচালক মাসুদা খাতুন শেফালী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম এবং একজন শিক্ষার্থী প্রতিনিধি।
কমিশনের মতে, বর্তমানে নতুন একটি স্বচ্ছ ক্যানভাসে নতুন ছবি আঁকা সম্ভব। স্থানীয় সরকার ব্যবস্থায় সংসদীয় পদ্ধতি চালু করার আলোচনা দীর্ঘদিন ধরে জনপরিসরে থাকলেও কোনও সুযোগ সৃষ্টি হয়নি। এখন সেই সুযোগ সৃষ্টি হয়েছে। আগামী মার্চ অথবা এপ্রিলের মধ্যে একটি অধ্যাদেশের মাধ্যমে পাঁচটি প্রতিষ্ঠানের জন্য দুটি একীভূত স্থানীয় সরকার আইন প্রণয়ন করে আগামী জুনের মধ্যে সব সমতল ও পাহাড়ের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠান করা যেতে পারে। প্রস্তাবিত ‘স্থানীয় সরকার কমিশন এ বিষয়ে বিস্তারিত কাজ এপ্রিলের আগে সমাপ্ত করতে পারে। তবে জাতীয় নির্বাচনের বিষয়ে সরকার, রাজনৈতিক দলগুলো এবং নির্বাচন কমিশনের মধ্যে একটি ঐক্যমত্য প্রতিষ্ঠিত হলেই তা সম্ভবপর হবে বলে মনে করেন কমিশন।
সংস্কার কমিশন বলছে, এসব নির্বাচন অনুষ্ঠানে পাঁচ বছরে মাত্র একবার সর্বোচ্চ দেড় থেকে দুই মাস সময়ের প্রয়োজন হতে পারে। এতে করে নির্বাচন ব্যবস্থাটিও ব্যয় সাশ্রয়ী ও সময় সাশ্রয়ী হবে। অভিন্ন বা সমন্বিত দুইটি স্থানীয় সরকার আইনের খসড়া এ কমিশন প্রস্তাব আকারে পেশ করছে। যা অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ আকারে প্রণয়ন করতে পারে, অথবা পরবর্তীতে নির্বাচিত সরকার আইন আকারে প্রণয়ন করতে পারে।
সংস্কার
কমিশন জানান, এ সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্য ও সেবা প্রয়োজন অনুসারে ভিন্ন
ভিন্ন থাকবে।
মন্তব্য করুন


কুমিল্লায় ২৭.৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২ ।
১৫ এপ্রিল রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানাধীন জয়পুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মোঃ সাকিল (৩০) নামক একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীর কাছ থেকে ২৭.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ সাকিল (৩০) কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানার কৃষ্ণনগর উত্তরপাড়া গ্রামের মৃত সুরুজ মিয়া এর ছেলে।
র্যাব জানান, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন