

আজ সোমবার ২০ অক্টোবর,চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার আমেরিকা প্রবাসী নুরুল আলম হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বাবলু বড়ুয়াকে (৩৬)- কে গ্রেফতার করেছে র্যাব-৭।
আজ সোমবার (২০ অক্টোবর) র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার রাত সাড়ে ১১টায় পটিয়া উপজেলার তেকোটা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বাবলু বড়ুয়া বোয়ালখালী উপজেলার উত্তর ভূর্ষি এলাকার দিলীপ বড়ুয়ার ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম “ মোজাফ্ফর হোসেন” জানান, বায়েজিদ থানার আমেরিকান প্রবাসী নুরুল আলম হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বাবলু বড়ুয়া পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের তেকোটা গ্রামে অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার রাত সাড়ে ১১টায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে পটিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


প্রায়
দেড়মাস সংসার করার পর স্ত্রী পুরুষ বলে জানা যায়।
রাজবাড়ীর
গোয়ালন্দে শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি
হয়।
কথিত
নববধূর নাম সামিয়া। তার প্রকৃত নাম মো. শাহিনুর রহমান। তিনি চট্টগ্রামের আমতলা ঈদগাহ
বৌবাজার এলাকার আবুল কাশেমের ছেলে।
স্থানীয়
ও পারিবারিক সূত্র জানায়, উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামের মো. বাদল
খানের ছেলে মাহমুদুল হাসান শান্তর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় সামিয়ার। দীর্ঘদিন প্রেম
করার পর গত ৭ জুন শান্তর বাড়িতে চলে আসেন সামিয়া। এরপর পরিবারের সম্মতিতে তাদের বিয়ে
হয়। তখন থেকে নববধূ হিসেবে শান্তর পরিবারে বসবাস করতে থাকেন তিনি।
সম্প্রতি
নানান কারণে শান্ত ও সামিয়ার আচরণে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ তৈরি হয়। শুক্রবার
বিকেলে পরিবারের লোকজন ও স্থানীয়রা নিশ্চিত হন নববধূ সামিয়া একজন পুরুষ। বিষয়টি জানাজানি
হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ
বিষয়ে মাহমুদুল হাসান শান্ত বলেন, ফেসবুকে তার সঙ্গে পরিচয় হয়। একপর্যায়ে প্রেমের সম্পর্ক
গড়ে ওঠে। ৭ জুন বাড়িতে চলে এলে মৌলভি এনে আমাদের বিয়ে দেওয়া হয়। সে সময় সামিয়ার
জাতীয় পরিচয়পত্র না থাকায় কাবিন রেজিস্ট্রি হয়নি। বিয়ের পর থেকে তার আচরণ রহস্যজনক
ছিল। তার কাছে গেলে বলতো, আমি এখন অসুস্থ। ডাক্তার আপাতত কাছে আসতে নিষেধ করেছেন। গতকাল
(শুক্রবার) তার আসল পরিচয় উন্মোচিত হয়। আজ সকালে তাকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া
হয়েছে।
এলাকার
স্থানীয়রা জানান যে, নববধূর আচরণ দেখে মনে হচ্ছিল না যে সে একজন ছেলে। ধীরে ধীরে এক
থেকে দেড় মাস পর বোঝা গেল সে ছেলে। সে প্রতারণা করে শান্তকে বিয়ে করেছে, তার শাস্তি
হওয়া উচিত।
শান্তর
মা মোছা. সোহাগী বেগম বলেন, একজন পুরুষ পরিবারে বউ হয়ে এতদিন থাকলেও কেউ টের পাইনি।
তার অভিনয়ে কেউ বুঝতে পারিনি সে ছেলে ছিল। সকালে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। এ বিষয়ে
শাহিনুর রহমান ওরফে সামিয়া বলেন, শান্তর সঙ্গে যা করেছি, সেটা আমার অন্যায়। আমার শারিরীক
সমস্যা আছে। তাই নিজেকে মেয়ে ভাবতেই ভালো লাগে। তাই আমি এমনটা করেছি।
এ
বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন,
বিষয়টি আমার জানা নেই। বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে
তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন মধ্যম আশ্রাফপুর এলাকা হতে ২০ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ২০ নভেম্বর সোমবার রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন মধ্যম আশ্রাফপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ২০ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নরসিংদী জেলার পলাশ থানার পলাশ (নতুন বাজার) গ্রামের শেখ আবুল খায়ের এর ছেলে শেখ জুম্মন (২৫)।
র্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে দীর্ঘদিন যাবৎ নরসিংদী, কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন


চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বাস মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ২০ জন।
আজ রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসভাস্থ বটতল এলাকায় চট্টগ্রামমুখী লেন এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। এই ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ বেলাল হোসেন।
প্রত্যক্ষদর্শী মুমিন জানায়, চট্টগ্রামমুখী একটি বাস একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অনেক হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে অনেকজন মারা গেছেন কিন্তু সুনির্দিষ্ট বলতে পারছি না। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করছেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের টিম।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ইনচার্জ বেলাল হোসেন বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৪টি লাশ উদ্ধার করেছি। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছি।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার মোহাম্মদ ইমরান বলেন, এ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জনকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। তবে উন্নত চিকিৎসার ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি, কুমিল্লা-৮ (২৫৬) বরুড়া নির্বাচনী এলাকার বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জুয়েলারি এসোসিয়েশন (বাজুস) বরুড়া উপজেলা শাখার সভাপতি, মেসার্স আল মদিনা জুয়েলার্সের সত্ত্বাধিকারী মোঃ আবুল কালাম আজাদ।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ২টায় বরুড়া উপজেলা আদ্রা ইউনিয়নের সোনাইমুড়ীতে জাকারিয়া তাহের সুমনের বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক ও বরুড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ হুমায়ুন কবির পাটোয়ারী। এছাড়াও উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মোঃ জাকির হোসেন। আরও উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বরুড়া পৌরসভা ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন খন্দকার।
এ সময় কুমিল্লা জিলা স্কুলের সাবেক শিক্ষার্থী ও কুমিল্লা সরকারি কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী এবং মেসার্স আল মদিনা জুয়েলার্সের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গাজী রবিউল বোখারী রাইহান উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য প্রার্থী জাকারিয়া তাহের সুমনের আন্তরিকতা, মুগ্ধতা এবং আন্তঃরিক আতিথেয়তায় সকলে সন্তুষ্ট ও আপ্লুত। তাঁর বিনয়ী ব্যবহার ও জনগণের প্রতি দায়বদ্ধতা সত্যিই অনুপ্রেরণার। সাক্ষাৎকালে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জাতীয়তাবাদী রাজনীতিকে আরও শক্তিশালী করতে করণীয় বিষয়ে আলোচনা হয়।
জাকারিয়া তাহের সুমন বলেন, বরুড়া উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সবার সম্মিলিত উদ্যোগ ও ঐক্যই সবচেয়ে বড় শক্তি। এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক প্রস্তুতি এবং এলাকার উন্নয়ন পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।
মন্তব্য করুন


মুরাদুল ইসলাম মুরাদ :
দেওয়ানগঞ্জ উপজেলার আন্তঃজেলা ডাকাত
আ. ছালামকে গ্রেফতার করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ টিম।
শুক্রবার (২৯ আগস্ট) দিনগত রাত সাড়ে
৮টায় উপজেলার ডাংধরা ইউনিয়নের সোনাকুরা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আ. ছালাম সোনাকুরা এলাকার
বাসিন্দা মমতাজ আলীর ছেলে। সে জামালপুর আন্তজেলায় পেশাদার খুনি হিসেবে পরিচিত। তার
বিরুদ্ধে বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি, খুন ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। এছাড়া খুন, ডকাতি
দেওয়ানগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় ৩টি মামলা রয়েছে। মাঝেমধ্যে সে ভারতেও পালিয়ে থাকতো।
পরোয়ানাভুক্ত ওই আসামী দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর তার গ্রেফতারের খবরে সন্তুষ্টি
প্রকাশ করেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, ছালাম প্রথমে ছোটখাটো
চুরি-ছিনতাই করতো। এক পর্যায়ে দুর্ধর্ষ ডাকাত হয়ে ওঠে। এলাকার লোকজন তার ভয়ে তটস্থ
থাকতেন। ক্রমান্বয়ে সে একজন পেশাদার ডাকাত ও খুনি হিসেবে প্রতিষ্ঠিত হয়। তাকে উপযুক্ত
বিচারের আওতায় আনা জরুরি।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ
নাজমুল হাসান জানান, আ. ছালাম একজন কুখ্যাত চোর, ডাকাত এবং ছিনতাইকারী। তার বিরুদ্ধে
খুন, ডাকাতিসহ বিভিন্ন থানায় ৩টি মামলা রয়েছে। ওই আসামী বেশিরভাগ ভারতেই পলাতক
থাকে। তার একাধিক স্ত্রীও রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সে নিজ বাড়িতে
এসেছে। পড়ে তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন


চট্টগ্রামে এখন টেলিভিশনের দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১টায় কুমিল্লা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।
কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুকের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, সাবেক সিনিয়র সহ-সভাপতি মীর শাহ আলম, সিনিয়র সাংবাদিক খায়রুল আহসান মানিক, এখন টিভির কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, ব্যুরো রিপোর্টার মাসুদ আলম প্রমুখ। সঞ্চালনা করেন কুমিল্লা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি ওমর ফারুক তাপস।
এছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সাংবাদিকেরা।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সেলিমপুর এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে এখন টিভির চট্টগ্রামের ব্যুরো প্রধান হোসাইন জিহাদ ও ক্যামেরা পার্সন পারভেজের ওপর হামলা করে দুর্বৃত্তরা। স্থানীয় ক্যাডার শুক্কুরের নেতৃত্বে চলানো হয়। এ সময় সন্ত্রাসীরা ক্যামেরা ভাঙচুর করে ও ছিনিয়ে নেয়।
এই ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কুমিল্লার সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।
মন্তব্য করুন


সোমবার রাত সাড়ে ১২টার দিকে রাজশাহীর চারঘাট মডেল থানার ওসি (তদন্ত) আফজাল হোসেনের অফিস কক্ষের ওয়াশরুম থেকে রাসেলস ভাইপার সাপ উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, দিবাগত রাত
সাড়ে ১২টার দিকে কাজ শেষ করে ওয়াশরুমে যান পরিদর্শক আফজাল হোসেন। বেসিনের পানির পাইপ
থেকে বিশাল সাইজের সাপটি বের হয়ে তাকে ছোবল দেওয়ার চেষ্টা করে। তারপর সাপটি পানির
পাইপে ঢুকে যায়। পরে সহকর্মীরা এসে সাপটিকে বের করে মেরে ফেলে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) সিদ্দিকুর রহমান জানান, কয়েকদিনের বৃষ্টিতে আশেপাশের এলাকায় সাপের উপদ্রব বেড়ে
যাওয়ায় থানা চত্বর পরিস্কার করা হয়। পুলিশ সদস্যদেরও সতর্ক করা হয়েছে। কার্বোলিক
এসিড থানা ভবনের চারপাশে ছড়িয়ে দেওয়া হয়েছে। থানার একপাশে পদ্মা ও অন্য পাশে বড়াল
নদী। সেখান থেকেই সাপটি এসেছে।
মন্তব্য করুন


কলা গাছে সাধারণত একটি মোচা হয়। তবে বিষয়টি কম বেশি সবারই জানা। একটি কলা গাছে ৪০টি মোচা ধরেছে, তবে বিষয়টি আশ্চর্যজনক হলেও সত্যি।
এমন ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের খামারপাড়া গ্রামে। এই ঘটনা দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকার মানুষ ছুটে যাচ্ছেন ওই গ্রামে। যা নিয়ে এলাকার সাধারণ মানুষের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানায়, সিয়াম নামের এক কিশোর গত (১৮ এপ্রিল) দুপুরে বানিয়াজান খালের কৃষি জমিতে কাজ করতে যায়।
এসময় জমির পাশেই একটি কলা গাছে ওই অদ্ভুত ওই মোচা দেখতে পায়। সে ফিরে এসে গ্রামের অনেককে বিষয়টি জানায়। এমনি করে খবরটি পুরো এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ওই কলাগাছটি দেখতে ভিড় জমাচ্ছেন। অনেকেই কলাগাছটির ছবি তুলে নিয়ে যাচ্ছেন। অনেকে গাছের নিচে দাঁড়িয়ে ছবি তুলে তা সামাজিক মাধ্যমে পোস্ট দিচ্ছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল মান্নান জানান, এক কলা গাছে অসংখ্য মোচা ধরেছে এমন ঘটনা আগে দেখিনি। তবে আমি নিজেও আশ্চর্য হয়েছি।
কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, একটি কলা গাছে প্রায় ৪০টি মোচা ধরার ঘটনা বিরল। এমনটা অস্বাভাবিক। এখানে কুসংস্কারের কিছু নেই।
মন্তব্য করুন


রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় মূল আসামি আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে পুলিশের একটি সূত্র থেকে জানা যায়, বরিশালের নলছিটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে সোমবার (৮ ডিসেম্বর) কথিত গৃহকর্মী আয়েশা, মা লায়লা ফিরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) হত্যা করে পালিয়ে যান। সকাল ৭টা ৫১ মিনিটে তিনি বোরকা পরে লিফটে উঠে ৭ তলায় যান। পরে সকাল ৯টা ৩৫ মিনিটে মুখে মাস্ক লাগিয়ে কাঁধে একটি ব্যাগ ও স্কুল ড্রেস পরে বেরিয়ে যান। নিহত নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
মন্তব্য করুন


দেশের
দক্ষিণাঞ্চলের ৫ জেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ১০ জন নিহত ও কমপক্ষে ৩৩ জন আহত হয়েছেন
এবং ২ জন নিখোঁজ রয়েছেন। ঝড়ে বিধ্বস্ত হয়েছে কয়েক শতাধিক ঘরবাড়ি।
রোববার
(৭ এপ্রিল) দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত হওয়া ঘূর্ণিঝড়ে এ
তাণ্ডবলীলা ঘটে। ভোলার মনপুরা ও লালমোহন, পিরোজপুর, বাউফল, বাগেরহাট ও ঝালকাঠিতে এ
ঘূর্ণিঝড় বয়ে যায়।
পিরোজপুর:
পিরোজপুরে
সকাল পৌনে ১০টার দিকে ঝড় শুরু হয়। এ ঝড়ে গাছচাপায় এক নারী ও ঝড়ে উড়ে গিয়ে এক বৃদ্ধের
মৃত্যু হয়েছে। এতে কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন।
জেলার
ওপর দিয়ে ১৫ মিনিট ঝড়ো গতিতে বাতাস বয়ে যায়। পুরো জেলার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে
গেছে। শত শত গাছ উপরে পড়ে কয়েকশত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং পৌরসভার প্রায় সব সড়কের
যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
পিরোজপুর
জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, হঠাৎ ঘূর্ণিঝড়ে গাছপালা উপড়ে পড়ে পিরোজপুরের
সদর উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলা
হাসপাতালের চিকিৎসক ডাক্তার রমজান আলী জানান, এ ঝড়ে ২ জন নিহত হয়েছেন। আহত ১২ থেকে
১৩ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
ভোলা:
ভোলার
মনপুরা ও লালমোহনে দুপুরের দিকে আকস্মিক ঝড় শুরু হয়। এতে দুই শতাধিক ঘরবাড়ি ও গাছপালা
ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় নিজ ঘরে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া বজ্রপাতেও একজন
মারা গেছেন।
মনপুরার
দুপুর ১২টা দিকে হওয় ঝড়ের তাণ্ডবে দাসের এলাকায় ছয় জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে
গেছে। যাত্রীদের সবাইকে জীবিত উদ্ধার করা গেলেও ট্রলারটির খোঁজ পাওয়া যায়নি।
ভোলার
জেলা প্রশাসক আরিফুজ্জামান জানিয়েছেন, নিহতের পরিবারকে নগদ ২৫ হাজার টাকা করে ৫০ হাজার
টাকা দেওয়া হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত তিন উপজেলায় ১৬ টন চাল তাৎক্ষণিক বরাদ্দ দেওয়া হয়েছে।
বাউফল:
বাউফলে
সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া ৩৫ মিনিট স্থায়ী ঝড়ে ২জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। এদিকে
বাউফলে ব্যাপক শিলাবৃষ্টি ও বজ্রপাতসহ ঝড় হয়েছে। এতে তেতুলিয়া নদীতে ঝড়ের কবলে পড়ে
দুই জেলে নিখোঁজ রয়েছেন।
বাউফল
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোণিত কুমার গাইন হতাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে
বলেন, নিখোঁজদের উদ্ধার ও অনুসন্ধানে কাজ চলছে।
বাগেরহাট:
বাগেরহাটে
ঝড়ের তাণ্ডবে গাছ ও বিলবোর্ড পড়ে ১ জন নিহত ও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সকাল
৯টা ৪০ থেকে ১০ টা ১৫ মিনিট পর্যন্ত চলা ঝড়ে অন্তত দেড় শতাধিক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত
হয়েছে।
এদিকে
বাগেরহাটের জেলা প্রশাসক মো. খালিদ হোসেন জানিয়েছেন, কচুয়া উপজেলায় বজ্রপাতে এক ব্যক্তি
নিহত হয়েছেন। আকস্মিক ঝড়ে বেশকিছু ঘরবাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছপালা উপড়ে পড়েছে।
ক্ষতিপূরণ নিরূপণের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
ঝালকাঠি:
ঝালকাঠির
২ উপজেলায় ঝড়ের সময় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে ২ নারী ও এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ বেলা ১১টার দিকে সদর উপজেলার শেখেরহাট, পোনাবালিয়া
ইউনিয়ন এবং কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
মন্তব্য করুন